২১

الأنبياء

সূরা আল-আম্বিয়া

Al-Anbiya'

মক্কী ১১৩ আয়াত ৭ রুকু পারা ১৬–১৭

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১৩ আয়াত ও ৭ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

اِقۡتَرَبَ لِلنَّاسِ حِسَابُہُمۡ وَہُمۡ فِیۡ غَفۡلَۃٍ مُّعۡرِضُوۡنَ ۚ﴿۲﴾

২
মানুষের জন্য তাদের হিসাবনিকাশের সময় ঘনিয়ে এসেছে। তবুও তারা অবহেলায় মুখ ফিরিয়ে রেখেছে।

مَا یَاۡتِیۡہِمۡ مِّنۡ ذِکۡرٍ مِّنۡ رَّبِّہِمۡ مُّحۡدَثٍ اِلَّا اسۡتَمَعُوۡہُ وَہُمۡ یَلۡعَبُوۡنَ ۙ﴿۳﴾

৩
কদেখুন: ১:১তাদের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে যা-ই তাদের কাছে কোনো নতুন উপদেশবাণীরূপে১৮৬৯ আসে তারা তা হাসিতামাশাচ্ছলে শোনে।খদেখুন: ৫৪:২-৩গদেখুন: ২১:৪৩; ২৬:৬
১৮৬৯। স্টাইল বা রীতির দিক থেকে প্রত্যেক নবীর বার্তাই এক নতুন বাণী, কিন্তু বিষয়বস্তুর মর্ম এক ও অভিন্ন। কুরআন শরীফে নবী করীম (সা.)-কে এভাবে উপস্থাপন করে বলা হয়েছে, ‘তুমি বলো, আমি তো আর প্রথম রসূল নই’ (৪৬:১০)।

لَاہِیَۃً قُلُوۡبُہُمۡ ؕ وَاَسَرُّوا النَّجۡوَی ٭ۖ الَّذِیۡنَ ظَلَمُوۡا ٭ۖ ہَلۡ ہٰذَاۤ اِلَّا بَشَرٌ مِّثۡلُکُمۡ ۚ اَفَتَاۡتُوۡنَ السِّحۡرَ وَاَنۡتُمۡ تُبۡصِرُوۡنَ ﴿۴﴾

৪
তাদের অন্তর অমনোযোগী। আর যারা অন্যায় করে তারা গোপনে সলাপরামর্শ করে (এবং বলে), ‘এ (লোকটি) কি তোমাদের মতো মানুষ ছাড়া আর কিছু? তবুও কি তোমরা দেখেশুনে (তার) জাদুর কবলে পড়বে?১৮৭০
১৮৭০। প্রত্যেক নবীর বিরুদ্ধে কাফিরদের প্রধান আপত্তি একই রকম যে, তিনি তাদেরই মতো মরণশীল এক সাধারণ মানুষ (১৪:১১; ২৩:২৫, ৩৪; ২৬:১৫৫; ৩৬:১৬ এবং ৬৪:৭)। এ আপত্তির উত্তর ১২:১১০, ১৪:১২, ১৬:৪৪-৪৫ এবং ১৭:৯৬ আয়াতসমূহে দেওয়া হয়েছে। এ সূরার ৮ নম্বর আয়াতে এর উত্তর দেওয়া হয়েছে, অবিশ্বাসীরা বলে, রসূল (সা.)-এর মধ্যে সাধারণ মানুষ থেকে ভিন্ন কিছুই নাই। অপরদিকে তারা বলে, তিনি একজন জাদুকর, অর্থাৎ তিনি একজন শ্রেষ্ঠতম বুদ্ধিমত্তার অধিকারী। আল্লাহর প্রত্যাদিষ্ট নবীগণকে জাদুকর আখ্যা দেওয়া হয়ে থাকে, কারণ শ্রবণকারীদের ওপর তাঁদের বাণী ম্যাজিক বা মন্ত্রবৎ প্রভাব বিস্তার করে থাকে। এ আয়াতের মধ্যে অবিশ্বাসীদের এ স্বীকারোক্তি অন্তর্নিহিত রয়েছে যে, কুরআনের আকর্ষণকারী শক্তি রয়েছে এবং এর শিক্ষা প্রত্যাখ্যান করা একজন নিরপেক্ষ ও ন্যায়বিচারবুদ্ধিসম্পন্ন মানুষের জন্য সত্যিই কষ্টসাধ্য।

قٰلَ رَبِّیۡ یَعۡلَمُ الۡقَوۡلَ فِی السَّمَآءِ وَالۡاَرۡضِ ۫ وَہُوَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ ﴿۵﴾

৫
সে (অর্থাৎ এ রসূল) বলল, ‘আকাশে ও পৃথিবীতে যা আছে আমার প্রতিপালক-প্রভু (এর) সব কথাই জানেন। বস্তুত তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞ।১৮৭১
১৮৭১। ইসলামের বিরুদ্ধে কাফিরদের সকল গোপন ও প্রকাশ্য ষড়যন্ত্র আল্লাহ তা’লা জানেন এবং তিনি মহানবী (সা.) এবং তাঁর অনুগৃহীত বান্দাদের দোয়া শোনেন এবং তিনি অবিশ্বাসীদের সমস্ত কুপরিকল্পনা ব্যর্থ করে দেন।

بَلۡ قَالُوۡۤا اَضۡغَاثُ اَحۡلَامٍۭ بَلِ افۡتَرٰٮہُ بَلۡ ہُوَ شَاعِرٌ ۚۖ فَلۡیَاۡتِنَا بِاٰیَۃٍ کَمَاۤ اُرۡسِلَ الۡاَوَّلُوۡنَ ﴿۶﴾

৬
এর বিপরীতে তারা বলল, ‘এ (বাণী) হলো (কেবল) এলোমেলো স্বপ্ন; বরং সে (নিজে প্রতারণামূলকভাবে) এটি বানিয়ে নিয়েছে। কদেখুন: ৫২:৩১আসলে সে নিছক এক কবি।১৮৭২ অতএব আমাদের কাছে তার এমন কোনো বড়ো নিদর্শন নিয়ে আসা উচিত যেভাবে পূর্ববর্তী রসূলদের (নিদর্শনসহ) পাঠানো হয়েছিল।’
১৮৭২। তফসীরাধীন আয়াতে কুরআন সম্পর্কে কাফিরদের তিনটি ভিন্ন ভিন্ন আপত্তির উল্লেখ রয়েছে। প্রথমটি হলো, কুরআন নাকি তালগোল পাকানো স্বপ্ন বা অলীক কল্পনার সংমিশ্রণ, কিন্তু যেহেতু এতে সুন্দর এবং সুষ্ঠু বিন্যাস-প্রণালি বিদ্যমান এবং যেহেতু এটা সংশ্লিষ্ট বিষয় সামগ্রিকভাবে উপস্থাপন করে ও অতুলনীয় শিক্ষা বহন করে, সেহেতু এর বিরুদ্ধে অবিশ্বাসীদের ব্যর্থ যুক্তির নিষ্ফল অবস্থা তারা গভীরভাবে অনুভব করতে পারে। তাই তারা পূর্বযুক্তি পরিত্যাগ করে নতুন যুক্তির অবতারণা করে বলে, তিনি (সা.) নিজে এটা রচনা করেছেন, কিন্তু পুনরায় তারা উপলব্ধি করে, জীবনব্যাপী মহানবী (সা.) সর্বজনীনভাবে বিশ্বস্ত এবং সত্যবাদী বলে খ্যাত ও বিবেচিত ছিলেন। তাই তারা এ আপত্তিও পরিত্যাগ করে এবং তাঁকে কবি ও জাদুকর আখ্যায়িত করতে থাকে। এসব অভিযোগ ও আপত্তি ক্রমান্বয়ে উল্লিখিত হয়েছে এবং কাফিরদের বার বার পূর্বযুক্তি পরিত্যাগ করে নতুন যুক্তির অবতারণার মধ্যেই নিহিত রয়েছে তাদের এ স্বীকারোক্তি যে, আপত্তিগুলো নির্বোধ, স্ববিরোধী এবং বিচারের ধোপে টেকে না। কাজেই কুরআন করীম এগুলোকে এখানে প্রত্যাখ্যান করেছে।

مَاۤ اٰمَنَتۡ قَبۡلَہُمۡ مِّنۡ قَرۡیَۃٍ اَہۡلَکۡنٰہَا ۚ اَفَہُمۡ یُؤۡمِنُوۡنَ ﴿۷﴾

৭
এদের পূর্বে যে জনপদই আমরা ধ্বংস করে দিয়েছি তাদের কেউই ঈমান আনে নি। সেক্ষেত্রে এরা কি ঈমান আনবে?

وَمَاۤ اَرۡسَلۡنَا قَبۡلَکَ اِلَّا رِجَالًا نُّوۡحِیۡۤ اِلَیۡہِمۡ فَسۡـَٔلُوۡۤا اَہۡلَ الذِّکۡرِ اِنۡ کُنۡتُمۡ لَا تَعۡلَمُوۡنَ ﴿۸﴾

৮
খদেখুন: ১২:১১০; ১৬:৪৪আর তোমার পূর্বে কেবল পুরুষদেরই আমরা (রসূলরূপে) পাঠিয়েছি, যাদের প্রতি আমরা ওহী করতাম। সুতরাং তোমাদের জানা না থাকলে ঐশীগ্রন্থ-বিশারদদের জিজ্ঞেস করে দেখো।

وَمَا جَعَلۡنٰہُمۡ جَسَدًا لَّا یَاۡکُلُوۡنَ الطَّعَامَ وَمَا کَانُوۡا خٰلِدِیۡنَ ﴿۹﴾

৯
গদেখুন: ২৫:২১আর আমরা তাদেরকে এমন দেহবিশিষ্ট বানাই নি, যারা না খেয়ে থাকতে পারত। আর তারা চিরঞ্জীবও ছিল না।১৮৭৩**
১৮৭৩। যদিও অবিশ্বাসীরা আল্লাহ তা’লার প্রেরিত সকল নবীকেই সাধারণ মরণশীল মানুষ মনে করত তথাপি তাঁদের প্রত্যেকের জন্য একই আপত্তি অপরিবর্তনীয়ভাবে বার বার উত্থাপিত হয়েছিল যে, সাধারণ মরণশীল মানুষের মতোই তিনি পানাহার করেন এবং তিনি রাস্তায় চলাফেরা করেন আর তিনি সকল মানবীয় দৈহিক চাহিদা ও প্রয়োজনের অধীন (২৫:৮)। আত্মপক্ষ সমর্থনে এই মাপকাঠির ওপর ভিত্তি করেই তারা তাঁকে প্রত্যাখ্যান করেছিল। এখানে কাফিরদের এ স্ববিরোধী মনোভাবের প্রতি পরোক্ষ ইঙ্গিত করা হয়েছে। তারা এসব সহজ বাস্তবকে বুঝতে চায় না। আয়াতটির মর্ম হলো, নবীগণ আবির্ভূত হয়ে থাকেন মানবের জন্য নমুনাস্বরূপ এবং কীভাবে তাঁরা আদর্শ হিসাবে কাজ করতেন যদি তাঁরা তাদের মতো মানুষ না হতেন এবং যদি তাদের মতো বস্তুজগতের দৈহিক প্রয়োজনের অধীন না হতেন? মানবসত্তা হয়ে রক্তমাংসের চাহিদা, ক্ষয় বা মৃত্যু থেকে তাঁরা মুক্ত ছিলেন না।
* চিহ্নিত টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

ثُمَّ صَدَقۡنٰہُمُ الۡوَعۡدَ فَاَنۡجَیۡنٰہُمۡ وَمَنۡ نَّشَآءُ وَاَہۡلَکۡنَا الۡمُسۡرِفِیۡنَ ﴿۱۰﴾

১০
এরপর আমরা তাদের সাথে কৃত প্রতিশ্রুতি পূর্ণ করে দেখিয়েছিলাম। অতএব আমরা তাদেরকে এবং যাদের আমরা চেয়েছিলাম রক্ষা করেছিলাম আর সীমালঙ্ঘনকারীদের আমরা ধ্বংস করে দিয়েছিলাম।