২

البقرة

সূরা আল-বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২৮৭ আয়াত ও ৪০ রুকূ

وَاِذۡ قَالَ رَبُّکَ لِلۡمَلٰٓئِکَۃِ اِنِّیۡ جَاعِلٌ فِی الۡاَرۡضِ خَلِیۡفَۃً ؕ قَالُوۡۤا اَتَجۡعَلُ فِیۡہَا مَنۡ یُّفۡسِدُ فِیۡہَا وَیَسۡفِکُ الدِّمَآءَ ۚ وَنَحۡنُ نُسَبِّحُ بِحَمۡدِکَ وَنُقَدِّسُ لَکَ ؕ قَالَ اِنِّیۡۤ اَعۡلَمُ مَا لَا تَعۡلَمُوۡنَ ﴿۳۱﴾

৩১
আর (স্মরণ করো!) তোমার প্রতিপালক- প্রভু যখন ফেরেশতাদের৫৭ বললেন৫৭-ক, কদেখুন: ৭:১৩০; ১০:১৫; ১৫:২৯; ২৪:৫৬; ৩৮:২৭‘নিশ্চয় আমি পৃথিবীতে এক খলীফা নিযুক্ত করতে যাচ্ছি;’ তারা বলল, ‘তুমি কি সেখানে এমন কাউকে নিযুক্ত করবে, যে তাতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত৫৮ ঘটাবে? অথচ আমরা তোমার প্রশংসাসহ মহিমাকীর্তন৫৯ করি এবং তোমার পবিত্রতা৬০ ঘোষণা করি।’ তিনি বললেন, ‘নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না।’৬১
৫৭। ‘মালাইকা’ শব্দটি ‘মালাক’ শব্দের বহুবচন। ‘মালাক’ হতে ‘মালাকা’ উৎপন্ন, যার অর্থ সে নিয়ন্ত্রণ করেছে অথবা ‘আলাকা’ হতে উৎপন্ন, যার অর্থ সে পাঠিয়েছে। ফেরেশতাদেরকে ‘মালাইকা’ বলা হয়, কারণ তাঁরা প্রকৃতির শক্তির ওপর নিয়ন্ত্রণ রাখেন এবং তাঁরা আল্লাহর প্রেরিত পুরুষদের ও ঐশী সংস্কারকদের কাছে আল্লাহর বাণীসহ প্রেরিত হন।
৫৭-ক। ‘কালা’ শব্দটি আরবী ভাষায় একটি নিত্যব্যবহার্য সাধারণ শব্দ, যার অর্থ ‘সে বলল।’ তবে সময় সময় শব্দটি রূপকভাবেও ব্যবহৃত হয়। প্রকৃত কথোপকথনের বদলে একটি অবস্থা বা ঘটনা বিশেষকে বুঝানোর জন্য রূপক কথোপকথনের আশ্রয় নেওয়া হয়। যেমন এই বাক্যটি- ‘ইমতালাআল হাউযু ওয়া কালা কাতনী’ (হাউজটি পূর্ণ হয়ে বলল, ‘থামো এটাই যথেষ্ট’)। এখানে হাউজটি (চৌবাচ্চা) কথা বলে নি, তবে হাউজটা পানিতে পরিপূর্ণ হয়েছে, এ অবস্থাটাকে বুঝিয়েছে। আল্লাহ তা’লার সাথে ফেরেশতাদের কথোপকথনকে শাব্দিক কথোপকথন মনে করার প্রয়োজন নাই। পূর্বের উদাহরণটিতে যে-রূপ দেখানো হয়েছে যে, অবস্থা বিশেষকে বুঝার জন্য কথোপকথন না হওয়া সত্ত্বেও বিষয়টির ওপর কথোপকথনের কল্পিত রূপ বর্তানো হয়। এক্ষেত্রেও তা-ই হতে পারে। আয়াতটি আসলে ফেরেশতাদের অবস্থার চিত্র তুলে ধরেছে মাত্র। তাদের অবস্থাটিকে শাব্দিক কথোপকথনের রূপ দেওয়া হয়েছে।
৫৮। ফেরেশতারা আল্লাহর উদ্দেশ্য সম্বন্ধে সঠিক জ্ঞান লাভের জন্য প্রশ্ন করেছেন, বিরূপ মনোভাব দেখানোর জন্য নয়। তাঁরা একথাও ভাবেন নি বা দাবি করেন নি যে, তাঁরা আদমের চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ কর্তৃক পৃথিবীতে প্রতিনিধি
৫৯। ‘নুসাব্বিহু’ এর অর্থ ও তাৎপর্যের জন্য ২৯৮১ নম্বর টীকা দেখুন।
৬০। ‘তাসবীহ’ (গুণকীর্তন) শব্দটি আল্লাহর গুণাবলির ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর ‘তাকদীস’ (পবিত্রতা ঘোষণা করা) শব্দটি আল্লাহ তা’লার কার্যাবলির ক্ষেত্রে ব্যবহৃত হয়।
৬১। হযরত আদম (আ.), যিনি প্রায় ছয় হাজার বছর পূর্বে পৃথিবীতে বসবাস করেছিলেন, সাধারণভাবে তাঁকেই আল্লাহর সৃষ্ট প্রথম মানব বলে বিশ্বাস করা হয়, কিন্তু কুরআন এ মতবাদ সমর্থন করে না। এ বিশ্ব সৃষ্টি ও সভ্যতা বিভিন্ন চক্র বা বলয় অতিক্রম করেছে। বর্তমান মানবজাতির পূর্বপুরুষ আদম চলতি বলয়ের প্রথম সংযোগ-কড়া। তিনি আল্লাহর সৃষ্টির মধ্যে একেবারে প্রথম মানব নন, বরং তিনি বর্তমান বলয়ের প্রথম সভ্য মানব, যাঁর মাধ্যমে মানবচক্রের গোড়াপত্তন করা হয়েছে। তাঁর আগেও বহু জাতির উত্থান-পতন হয়েছে। অনেক সভ্যতার আগমন-নির্গমন ঘটেছে। আমাদের পিতৃপুরুষ আদমের পূর্বে সভ্যতার গোড়াপত্তনকারী হয়ত অন্যান্য আদমও এসেছিলেন। মুসলিম বিশ্বের সুফিকুল শিরোমণি হযরত মুহীউদ্দিন ইবনে আরাবী (রহ.) বলেন, তিনি একবার স্বপ্ন দেখলেন, তিনি কাবাশরীফ তাওয়াফ করছেন। স্বপ্নেই একজন লোক তাঁর সামনে এসে দেখা দিলেন এবং নিজেকে তাঁর পূর্বপুরুষ বলে পরিচয় দিলেন। ইবনে আরাবী জিজ্ঞেস করলেন, ‘আপনার মৃত্যু কবে হয়েছিল? লোকটি উত্তরে বললেন, ‘চল্লিশ হাজার বছরেরও বেশি হবে, আমার মৃত্যু হয়েছে।’ ইবনে আরাবী বললেন, ‘আদম (আ.) হতে আমাদের বর্তমান কাল পর্যন্ত যে সময় অতিবাহিত হয়েছে, এ দীর্ঘ সময় তো তার চেয়েও অনেক বেশি।’ তিনি বলেন, ‘তুমি কোন আদমের কথা বলছ? তোমাদের সর্বনিকটবর্তী আদমের কথা, না অন্য কোনো আদমের কথা? ইবনে আরাবী বললেন, তখন রসূলুল্লাহ (সা.)-এর একটি হাদীস তাঁর মনে পড়ল যার মর্ম হলো, ‘আল্লাহ এক লাখেরও বেশি আদমকে পৃথিবীতে প্রেরণ করেছেন।’ তখন ইবনে আরাবী নিজে নিজে বললেন, ‘এ ব্যক্তি যিনি আমার পূর্বপুরুষ হবার দাবি করছেন তিনি নিশ্চয় পূর্ববর্তী আদমদের অন্তর্ভুক্ত হবেন’ (ফতুহাতে মক্কীয়া, ২য় খণ্ড, পৃ. ৬০৭)। আদম (আ.)-এর পূর্বে যে-সকল মানবগোষ্ঠী পৃথিবীতে বসবাস করছিল তারা সম্পূর্ণরূপে বিনাশপ্রাপ্ত হয়ে গিয়েছিল- এ দাবি করা হচ্ছে না। সম্ভবত তাদের কিছু লোক অতি হীন অবস্থায় টিকে ছিল যাদের মধ্যে আদমও একজন ছিলেন। সেই অবস্থায় আল্লাহ তা’লা তাঁকে একটি নতুন মানবগোষ্ঠীর আদিপুরুষ ও একটি নতুন সভ্যতার গোড়াপত্তনকারী নবীরূপে মনোনয়ন করলেন। এ হিসাবেই তিনি এ নবজীবনের সূচনাকারীরূপে পরিগণিত হলেন। যেহেতু ‘খলীফা’ শব্দের অর্থ স্থলাভিষিক্ত সেহেতু এটা স্পষ্ট বুঝা যায়, আদম (আ.)-এর পূর্বেও মানুষ ছিল এবং তিনি তাদের স্থলাভিষিক্ত হন। আমেরিকা ও অস্ট্রেলিয়ার আদিম অধিবাসীরা এ আদমের বংশধর, নাকি পূর্ববর্তী কোনো আদমের বংশধর তা আমাদের পক্ষে বলা কঠিন। আদম কোথায় জন্মগ্রহণ করেছিলেন এবং কোথায় তাকে সংস্কারকরূপে মনোনীত করা হয়েছিল, এসব বিষয়ে অনেক কথাই বলা হয়েছে। সাধারণ বিশ্বাস হচ্ছে, তাঁকে বেহেশতে রাখা হয়েছিল এবং পরে তাঁকে সেখান থেকে বের করে পৃথিবীতে কোথাও স্থানান্তরিত করা হয়েছিল। আর ‘পৃথিবীতে এক খলীফা নিযুক্ত করতে যাচ্ছি’ শব্দগুলো এ অভিমতকে সরাসরি খণ্ডন করে এবং সুস্পষ্টভাবে বলে দেয়, আদম পৃথিবীতে বসবাস করেছিলেন এবং পৃথিবীতেই সংস্কার কাজে তাঁকে নিয়োগ করা হয়েছিল। খুব সম্ভব প্রথমে তাঁর বসবাস ছিল ইরাকে, পরে প্রতিবেশী কোনো অঞ্চলে যাবার জন্য তিনি আল্লাহ তা’লার নির্দেশ পেয়েছিলেন। এ আয়াতের আরো বিস্তারিত ব্যাখ্যার জন্য উর্দু তফসীরে কবীর বা ইংরেজি ফাইভ ভলিউম কমেন্ট্রি দেখুন।

وَعَلَّمَ اٰدَمَ الۡاَسۡمَآءَ کُلَّہَا ثُمَّ عَرَضَہُمۡ عَلَی الۡمَلٰٓئِکَۃِ ۙ فَقَالَ اَنۡۢبِـُٔوۡنِیۡ بِاَسۡمَآءِ ہٰۤؤُلَآءِ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ ﴿۳۲﴾

৩২
আর তিনি আদমকে যাবতীয়৬২ নাম৬২-ক শেখালেন। এরপর তিনি তাদেরকে৬২-খ (অর্থাৎ সৃষ্টিকে) ফেরেশতাদের সামনে রাখলেন এবং বললেন, ‘তোমরা সত্যবাদী হয়ে থাকলে আমাকে এদের নাম বলো।’কদেখুন: ৭:১৮১; ১৭:১১১; ২০:৯; ৫৯:২৪,২৫
৬২। ‘কুল্লাহা’ শব্দটি এখানে ‘যাবতীয়’ বা একেবারে সর্বসাকল্য অর্থে ব্যবহৃত হয় নি, বরং যা কিছু প্রয়োজনীয় সেগুলোকেই বুঝিয়েছে। কুরআনে এ শব্দটি অনুরূপ অর্থে ব্যবহৃত হয়েছে (৬:৪৫; ২৭:১৭, ২৪; ২৮:৫৮)।
৬২-ক। ‘আসমা’ শব্দটি ‘ইসম’-এর বহুবচন, যার অর্থ নাম বা গুণ, একটি বস্তুর চিহ্ন বা দাগ (লেইন, মুফরাদাত)। ‘আসমা’ শব্দটি এখানে কী অর্থে ব্যবহৃত হয়েছে তা নিয়ে কুরআনের তফসীরকারকদের মধ্যে মতভেদ রয়েছে। অনেকে মনে করেন আল্লাহ আদমকে বিভিন্ন বিষয় ও জিনিসের নাম শিখিয়েছিলেন অর্থাৎ ভাষাতত্ত্ব শিখিয়েছিলেন। সভ্যতা অর্জন করতে হলে যে ভাষার প্রয়োজন এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ নিশ্চয় আদমকে ভাষার রীতিনীতি শিখিয়েছিলেন, কিন্তু নৈতিক গুণাবলি লাভের জন্য আরো কিছু ‘আসমা’ অর্থাৎ নাম ও গুণাবলি মানুষের শেখা দরকার। সেসব ‘আসমার’ কথা কুরআনে (৭:১৮১) বর্ণিত আছে। আল্লাহ তা’লার গুণাবলির সঠিক ও স্পষ্ট ধারণা এবং জ্ঞান না থাকলে মানুষ ঐশী আলোয় আলোকিত হতে পারে না। কাজেই প্রয়োজন ছিল, আল্লাহ তা’লা প্রথমেই আপন গুণাবলির সঙ্গে আদমকে পরিচয় করিয়ে দেন, যেন তাঁর (আ.) পক্ষে আল্লাহর সত্তা বুঝতে এবং তাঁর নৈকট্য লাভ করতে অসুবিধা না হয়। অন্যথায় আল্লাহর নৈকট্য লাভ থেকে বঞ্চিত হয়ে তাঁর (আ.) দূরে সরে পড়ার আশঙ্কা ছিল। কুরআনের বর্ণনা অনুসারে মানুষ ও ফেরেশতার মাঝে পার্থক্য হলো, মানুষ আল্লাহর গুণাবলির (আসমাউল হুসনার) প্রতিচ্ছবি হতে পারে, কিন্তু ফেরেশতাদের মাঝে আল্লাহর অল্প কয়েকটি গুণমাত্র প্রতিফলিত হয়। ফেরেশতাদের নিজস্ব ইচ্ছা বলে কিছুই নাই। তাঁরা আল্লাহ প্রদত্ত কর্তব্যগুলো যান্ত্রিকভাবে সম্পাদন করে থাকেন (৬৬:৭)। অন্যদিকে মানুষকে নিজ ইচ্ছায় স্বাধীনভাবে কাজ করার শক্তি দেওয়া হয়েছে, যার কারণে সে নিজের বুদ্ধিবিবেচনা ও সদিচ্ছা অনুসারে নিজ কর্মশক্তিকে কাজে লাগিয়ে সৃষ্টিকর্তার গুণাবলির প্রকাশস্থল হতে পারে। সংক্ষেপে এ আয়াতের তাৎপর্য হলো, প্রথমে আদম (আ.)-এর মধ্যে আল্লাহ তা’লা ইচ্ছার স্বাধীনতা দিলেন, তাঁকে আল্লাহর গুণাবলি বুঝার ও জানার প্রয়োজনীয় শক্তি দিলেন এবং এরপর সেসব গুণের জ্ঞান দান করলেন। ‘আসমা’ বলতে বিভিন্ন জিনিসের মধ্যে যে-সব অন্তর্নিহিত গুণাবলি রয়েছে তা-ও বুঝায়। মানুষকে যেহেতু প্রাকৃতিক শক্তিসমূহের ব্যবহার দ্বারা বাঁচতে ও উন্নতি করতে হবে, সেহেতু আল্লাহ মানুষকে প্রাকৃতিক শক্তি ও সূত্রাবলির বাহ্যিক ও অন্তর্নিহিত গুণাবলির জ্ঞান লাভের ক্ষমতা প্রদান করেছেন।
৬২-খ। ‘হুম’ (এদের বা তাদেরকে) সর্বনামটির ব্যবহার দ্বারা বুঝা যায়, এখানে কোনো প্রাণহীন জড়বস্তুর কথা বলা হয় নি, কেননা আরবী ভাষায় এ ধরনের সর্বনাম কেবল ‘যুল-উকূল’ বা বিচারবুদ্ধিসম্পন্ন প্রাণির জন্যই ব্যবহার করা হয়। অতএব এ অভিব্যক্তিটির অর্থ দাঁড়াবে, আল্লাহ তা’লা ফেরেশতাদেরকে দিব্যদৃষ্টি দান করে তাদেরকে আদমের বংশে ভবিষ্যতে আগমনকারী আল্লাহর গুণাবলি প্রকাশক, ধার্মিক ও অসামান্য মহাপুরুষদের দেখিয়ে প্রশ্ন করলেন, ‘তোমরাও কি এমনইভাবে তাদের মতো আমার গুণাবলি প্রকাশে সক্ষম হবে?’ উত্তরে ফেরেশতারা ৬৩ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য নিজেদের অসামর্থ্য ও অক্ষমতা প্রকাশ করলেন। তাই ‘আমাকে এদের নাম বলো’ বাক্যটিতে উপরোক্ত অর্থই প্রকাশ পাচ্ছে।

قَالُوۡا سُبۡحٰنَکَ لَا عِلۡمَ لَنَاۤ اِلَّا مَا عَلَّمۡتَنَا ؕ اِنَّکَ اَنۡتَ الۡعَلِیۡمُ الۡحَکِیۡمُ ﴿۳۳﴾

৩৩
তারা বলল, ‘তুমি পবিত্র, তুমি আমাদের যা শিখিয়েছ তা ছাড়া আমাদের কোনো জ্ঞান নাই; নিশ্চয় তুমিই সর্বজ্ঞ, পরম প্রজ্ঞাময়। ‘৬০৬৩
৬৩। ফেরেশতারা নিজেদের সৃষ্টিগত সীমাবদ্ধতা সম্বন্ধে অবহিত থাকায় স্পষ্টভাবে স্বীকার করলেন, মানুষ যেভাবে আর যে পরিমাণে আল্লাহর গুণাবলির প্রতিফলন ঘটাতে সক্ষম তারা সে পরিমাণে সক্ষম নন। আল্লাহ তা’লার প্রজ্ঞা ফেরেশতাদেরকে যে সীমাবদ্ধ গণ্ডিতে আল্লাহর মহিমা প্রকাশের শক্তি দিয়েছে এর বেশি করা তাদের পক্ষে সম্ভব নয়, ফেরেশতারা তা অকপটে স্বীকার করলেন।

قَالَ یٰۤاٰدَمُ اَنۡۢبِئۡہُمۡ بِاَسۡمَآئِہِمۡ ۚ فَلَمَّاۤ اَنۡۢبَاَہُمۡ بِاَسۡمَآئِہِمۡ ۙ قَالَ اَلَمۡ اَقُلۡ لَّکُمۡ اِنِّیۡۤ اَعۡلَمُ غَیۡبَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ۙ وَاَعۡلَمُ مَا تُبۡدُوۡنَ وَمَا کُنۡتُمۡ تَکۡتُمُوۡنَ ﴿۳۴﴾

৩৪
তিনি বললেন, ‘হে আদম! তুমি তাদেরকে (অর্থাৎ ফেরেশতাদেরকে) এসবের নাম বলে দাও।’ এরপর সে যখন তাদেরকে এসবের নাম বলে দিল তখন তিনি বললেন, ‘আমি কি তোমাদের বলি নি, নিশ্চয় আমি আকাশসমূহ ও পৃথিবীর গোপন বিষয়াদি জানি, আর আমি (তা- ও) জানি যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করো?৬৪
৬৪। ফেরেশতারা যখন স্বীকার করলেন তারা সকল ঐশী গুণের প্রতিফলন ঘটাতে সক্ষম নন এবং এ-ও স্বীকার করলেন আদম সে ক্ষমতা রাখেন, তখন আল্লাহর ইচ্ছা অনুযায়ী আদম তাঁর মাঝে সুপ্ত বিভিন্নমুখী প্রাকৃতিক শক্তিসমূহ প্রকাশ করে সেগুলোর ব্যাপকতা ফেরেশতাদেরকে দেখালেন। এরূপে আদম প্রমাণ করলেন, এমন ধরনের সৃষ্টির প্রয়োজন রয়েছে যারা আল্লাহর কাছ থেকে ইচ্ছাশক্তি ও কর্মের স্বাধীনতা লাভ করে সদিচ্ছা প্রণোদিত হয়ে সৎপথ অবলম্বন করে (এবং অসৎ পথ বর্জন করে) আল্লাহ তা’লার মহিমা ও মাহাত্ম্যের প্রকাশ করতে পারবে।

وَاِذۡ قُلۡنَا لِلۡمَلٰٓئِکَۃِ اسۡجُدُوۡا لِاٰدَمَ فَسَجَدُوۡۤا اِلَّاۤ اِبۡلِیۡسَ ؕ اَبٰی وَاسۡتَکۡبَرَ ٭۫ وَکَانَ مِنَ الۡکٰفِرِیۡنَ ﴿۳۵﴾

৩৫
আর (স্মরণ করো!) কদেখুন: ৭:১২,১৩; ১৫:২৯-৩২; ১৭:৬২; ১৮:৫১; ২০:১১৭; ৩৮:৭২-৭৭আমরা যখন ফেরেশতাদের বলেছিলাম, ‘আদমের আনুগত্য করো; ‘৬২ তখন ইবলীস ছাড়া অন্য সবাই আনুগত্য করল। সে অস্বীকার করল এবং অহংকার প্রদর্শন করল, বস্তুত সে ছিল অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত।৬৫,৬৬,৬৭
৬৫। আদম (আ.) আল্লাহ তা’লার গুণাবলির প্রতিবিম্ব ও নবী হবার কারণে আল্লাহ ফেরেশতাদেরকে তাঁকে সেবা- সাহায্য এবং মান্য করার আদেশ দিলেন। আরবী ‘উসজুদু’ অর্থ ‘আদমকে সিজদা করো’ নয়, কেননা কুরআন সুনির্দিষ্টভাবে আল্লাহ ছাড়া অন্য কাউকে (বা অন্য কোনো কিছুকে) সিজদা করা নিষেধ করে (৪১:৩৮)। অতএব ফেরেশতাদেরকে এরূপ আদেশ নিশ্চয় দেবার কথা নয়। আদেশটির অর্থ, ‘তোমরা আমাকে সিজদা করে কৃতজ্ঞতা প্রকাশ করো যে, আমি আদমকে সৃষ্টি করলাম।’
৬৬। ‘ইবলীস’ শব্দটি ‘আবলাসা’ থেকে উৎপন্ন, যার ধাতুগত অর্থ: (১) তার গুণ কমল, (২) সে নিরাশ হলো বা আল্লাহর দয়ার আশা ছেড়ে দিল, (৩) সে তার আশা পূরণে বাধাপ্রাপ্ত হলো, (৪) সে হতোদ্যম হলো, (৫) সে হতভম্ব হয়ে রাস্তা দেখতে পেল না। এসব ধাতুগত অর্থ থেকে বুঝা যায়, ইবলীস এমন এক সত্তা যার মধ্যে ‘ভালোর’ মাত্রা অতি অল্প এবং ‘মন্দের’ মাত্রা অনেক বেশি। নিজের অবাধ্যতার কারণে আল্লাহর করুণার আশা হতে সে নিজেকে বঞ্চিত করেছে এবং হতভম্ব ও দিশেহারা অবস্থায় পথ পাচ্ছে না। ইবলীসকে শয়তান মনে করা হলেও দুয়ের মাঝে পার্থক্যও বিদ্যমান। একথা স্পষ্ট বুঝা দরকার, ইবলীস ফেরেশতাদের অন্তর্গত নয়, কেননা ইবলীসকে বর্ণনা করা হয়েছে আল্লাহ তা’লার আদেশ অমান্যকারী বিদ্রোহীরূপে। অপরপক্ষে ফেরেশতাদেরকে বর্ণনা করা হয়েছে চির অবনত, বিনীত ও আজ্ঞাবহরূপে (৬৬:৭)। ইবলীসের প্রতি আল্লাহ ক্রুদ্ধ হলেন, কেননা ফেরেশতাদের ৬৭ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য মতো তাকেও আদেশ করা হয়েছিল আদমকে মান্য ও সাহায্য করতে, কিন্তু সে তা অমান্য করল (৭:১৩)। অধিকন্তু যদি ইবলীসকে পৃথকভাবে কোনো আদেশ না-ও দেওয়া হয়ে থাকে, তথাপি ফেরেশতাদেরকে আদেশ দানের কারণে তা ইবলীসসহ সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হয়ে যায়, কেননা বিশ্বজগতের বিভিন্ন অংশের রক্ষণাবেক্ষণকারী হবার কারণে ফেরেশতাদের প্রতি প্রদত্ত নির্দেশ অন্যান্য সকল বস্তু ও জীবের জন্যও সমভাবে বর্তায়। ‘ইবলীস’ একটি গুণবাচক নাম। শব্দটির ধাতুগত অর্থেই ফেরেশতাদের প্রতিপক্ষ ও বিরোধিতাকারী অশুভ চক্রকে ইবলীস নাম দেওয়া হয়েছে। কুরআনের ২:৩৭ আয়াতে যে শয়তানের কথা বলা হয়েছে, সে যে ইবলীস নয় তা স্পষ্ট হয়ে ওঠে যখন আমরা দেখি, কুরআনে যেখানেই আদমের বিষয়ে বর্ণিত হয়েছে সেখানেই ইবলীস ও শয়তানের দুটি নাম পাশাপাশি ব্যবহৃত হয়েছে। আর প্রত্যেক স্থানেই আমরা এ দুয়ের মাঝে একটা স্বতন্ত্র পার্থক্য লক্ষ করি। যেখানেই আমরা ফেরেশতার বিপরীতে আদমের আনুগত্য করতে অস্বীকারকারী সত্তার উল্লেখ পাই সেখানেই তাকে ইবলীস নামে আখ্যায়িত হতে দেখি। আর যেখানেই আমরা আদমের বিরুদ্ধে প্রতারণাকারী ও তাকে বাগান থেকে তাড়িয়ে দেবার চক্রান্তকারী সত্তার উল্লেখ দেখি সেখানেই তাকে শয়তান নামে অভিহিত দেখতে পাই। এ পার্থক্য কুরআনে কমপক্ষে দশটি স্থানে বিদ্যমান (২:৩৫-৩৭; ৭:১২-২১; ১৫:৩২, ১৭:৬২, ১৮:৫১, ২০:১১৭-১২১, ৩৮:৭৫)। এটা অতি তাৎপর্যপূর্ণ। এ থেকে স্পষ্ট হয়ে ওঠে, ইবলীস ও শয়তান এক নয়। শয়তান আদমের প্রতারণাকারী। ইবলীস আদমের জাতিরই অন্তর্ভুক্ত। কুরআনের অন্য জায়গায় বলা হয়েছে, ‘ইবলীস আল্লাহর গুপ্ত সৃষ্টির (অর্থাৎ জিনের) অন্তর্ভুক্ত এবং ফেরেশতাদের বিপরীতে আল্লাহর বাধ্যতা বা অবাধ্যতা করার ক্ষমতাসম্পন্ন সত্তা’ (৭:১২-১৩, ১৮:৫১)।
৬৭। ‘ইল্লা’ শব্দটি দ্বারা ‘ব্যতিক্রম’ বুঝায়। আরবীতে ইসতিসনা বা ব্যতিক্রম দুই প্রকার: (১) ‘ইসতিসনায়ে মুত্তাসিল’ দ্বারা একই জাতীয় জিনিসের মধ্যে ব্যতিক্রম নির্দেশ করে, (২) ‘ইসতিসনায়ে মুনকাতা’ দ্বারা ব্যতিক্রমধর্মী বস্তুটি ভিন্ন জাতীয় বলে নির্দেশ করে। আলোচ্য আয়াতে ‘ইল্লা’ শব্দটি ইসতিসনায়ে মুনকাতা। তাই ইবলীস ফেরেশতা জাতীয় নয়, ভিন্ন জাতীয়।

وَقُلۡنَا یٰۤاٰدَمُ اسۡکُنۡ اَنۡتَ وَزَوۡجُکَ الۡجَنَّۃَ وَکُلَا مِنۡہَا رَغَدًا حَیۡثُ شِئۡتُمَا ۪ وَلَا تَقۡرَبَا ہٰذِہِ الشَّجَرَۃَ فَتَکُوۡنَا مِنَ الظّٰلِمِیۡنَ ﴿۳۶﴾

৩৬
আর আমরা বললাম, ‘হে আদম! কদেখুন: ৭:২০,২৩; ২০:১১৭,১১৮তুমি ও তোমার স্ত্রী এ বাগানে (শান্তিতে) বসবাস করো এবং এতে তোমরা যেখান থেকে চাও৬৮ তৃপ্তি সহকারে খাও। তবে তোমরা দুইজন এ গাছটির ধারেকাছেও যেয়ো না, অন্যথায় তোমরা উভয়ে সীমালঙ্ঘনকারী বলে গণ্য হবে।’৬৮-ক,৬৯
৬৮। ‘জান্নাত’ শব্দটি এ স্থলে বেহেশতকে বুঝায় না, বরং এর শাব্দিক অর্থ বাগানকে বুঝায়। বেহেশততুল্য যে বাগান আদম (আ.)-কে প্রথম বসবাস করার জন্য দেওয়া হয়েছিল, সেই বাগানের কথাই এখানে উল্লেখ করা হয়েছে। এটি বেহেশত বা স্বর্গ হতে পারে না। এর প্রথম কারণ, আদমকে পৃথিবীতেই থাকার জন্য সৃষ্টি করা হয়েছিল (২:৩৭)। দ্বিতীয় কারণ, বেহেশত এমনই এক স্থান যাতে প্রবেশকারী কখনো বহিষ্কৃত হয় না (১৫:৪৯)। অথচ পরবর্তী আয়াতেই আদমকে এ জান্নাত ছেড়ে চলে যেতে বলা হয়েছে। এতে বুঝা যায়, যে জান্নাতে (তথা বাগানে) আদমকে প্রথমে থাকতে দেওয়া হয়েছিল তা এ পৃথিবীতেই ছিল। স্থানটি ফুলেফলে সুশোভিত, সবুজ বনানীর ছায়ামণ্ডিত হওয়ায় একে ‘জান্নাত’ নামে অভিহিত করা হয়েছে। আধুনিক গবেষণার ফলে জানা গেছে, সেই স্থানটি ইরাক বা আসিরিয়ার ব্যাবিলনের ‘ইডেন গার্ডেন’ বা স্বর্গোদ্যান (এনসাইক্লোপিডিয়া বৃটানিকার, ‘উর’ অধ্যায় দেখুন)।
৬৮-ক। ‘আর এতে তোমরা যেখান থেকে চাও তৃপ্তি সহকারে খাও’ বাক্যটি দ্বারা বুঝা যায়, আদম প্রথমে যে স্থানটিতে ছিলেন সে স্থানটি কারো মালিকানাধীন ছিল না। আল্লাহ সে স্থানটি তাঁকে দান করে কার্যত তাঁকে সেখানকার অধিপতি করেছিলেন।
৬৯। ‘শাজারা’ মানে গাছ। বাইবেলের মতে, এ গাছটি ছিল জ্ঞানবৃক্ষ, যার ফল খেলে ভালো-মন্দের জ্ঞান লাভ হয়, কিন্তু কুরআনের বর্ণনা অনুযায়ী নিষিদ্ধ গাছের ফল খেয়ে আদম ও হাওয়া উলঙ্গ হয়ে গেলেন। অতএব বৃক্ষটি জ্ঞানবৃক্ষ ছিল না, বরং কুফল সৃষ্টিকারী কোনো বৃক্ষ ছিল যার প্রভাবে আদমের মধ্যে দুর্বলতার প্রকাশ পেল। কুরআনের অভিমতই সত্য, কেননা মানুষকে জ্ঞান থেকে বঞ্চিত করা মানব সৃষ্টির উদ্দেশ্যকেই নস্যাৎ করে দেয়। একটি বিষয়ে অবশ্য কুরআন ও বাইবেল মতৈক্য পোষণ করে, গাছটি সত্যিই আক্ষরিক অর্থে গাছ ছিল না, বরং একটি প্রতীক ছিল মাত্র। কারণ পৃথিবীর বুকে এমন কোনো গাছ ছিল বা আছে বলে জানা নাই যার ফল খেয়ে মানুষ ভালো-মন্দের জ্ঞান লাভ করে অথবা নগ্ন হয়ে যায়। অতএব এ গাছটি প্রতীক ছাড়া অন্য কিছু নয়। ‘শাজারা’ অর্থ ‘ঝগড়াবিবাদ’-ও হয়। কুরআনের অন্য জায়গায় দুই প্রকারের ‘শাজারা’-এর উল্লেখ আছে: (১) শাজারায়ে তাইয়্যিবা (ভালো গাছ) এবং (২) শাজারায়ে খাবিসা (মন্দ গাছ) (১৪:২৫, ২৭)। পবিত্র বস্তু, পবিত্র শিক্ষা ও পবিত্র কর্মকে ভালো গাছের সাথে এবং মন্দ বস্তু, মন্দ চিন্তা ও মন্দকর্মকে মন্দ গাছের সঙ্গে তুলনা করা হয়েছিল। এ ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে আয়াতটির অর্থ দাঁড়াবে: (১) আদমকে ঝগড়াবিবাদ পরিহার করে চলার নির্দেশ দেওয়া হয়েছিল, (২) বিবিধ প্রকার অনিষ্টকারী বিষয় থেকে নিজেকে দূরে রাখার জন্য তাকে সাবধান করে দেওয়া হয়েছিল।

فَاَزَلَّہُمَا الشَّیۡطٰنُ عَنۡہَا فَاَخۡرَجَہُمَا مِمَّا کَانَا فِیۡہِ ۪ وَقُلۡنَا اہۡبِطُوۡا بَعۡضُکُمۡ لِبَعۡضٍ عَدُوٌّ ۚ وَلَکُمۡ فِی الۡاَرۡضِ مُسۡتَقَرٌّ وَّمَتَاعٌ اِلٰی حِیۡنٍ ﴿۳۷﴾

৩৭
কিন্তু এর (অর্থাৎ গাছের) মাধ্যমে শয়তান৭০ তাদের উভয়ের পদস্খলন ঘটালো এবং তারা পূর্বে যেখানে ছিল সেখান থেকে তাদের বহিষ্কার করে ছাড়ল। আর আমরা বললাম, ‘তোমরা (এখান থেকে) বেরিয়ে যাও। কদেখুন: ৭:২১,২৮; ২০:১২১তোমাদের একাংশ অপরাংশের শত্রু। গদেখুন: ৭:২৫,২৬; ২০:৫৬; ৭৭:২৬,২৭আর তোমাদের জন্য এ পৃথিবীতে৭১ এক (নির্দিষ্ট) সময় পর্যন্ত বসবাসের ও জীবিকার উপকরণ (নির্ধারিত) রয়েছে।’খদেখুন: ৭:২৫; ২০:১২৪ঘদেখুন: ৭:২৪; ২০:১২৩
৭০। এ আয়াতের প্রথম বাক্যাংশ দুটি দ্বারা বুঝা যায়, শয়তান জাতীয় কোনো সত্তা আদম ও তাঁর সঙ্গিনীকে প্রতারণাপূর্বক তাদের নির্ধারিত স্থান থেকে সরিয়ে দিয়েছিল এবং তাদেরকে স্বাচ্ছন্দ্য থেকে বঞ্চিত করেছিল। ২:৩৫ আয়াতের ব্যাখ্যায় দেখানো হয়েছে, যে সত্তা প্রবঞ্চনার মাধ্যমে আদমকে কষ্টে ফেলেছিল সে মূলত শয়তান, ইবলীস নয়। পক্ষান্তরে ইবলীস সেই বিদ্রোহী সত্তা, যে আদমের আনুগত্য করতে বা সহযোগিতা করতে অস্বীকার করেছিল। কাজেই এখানে শয়তান বলতে ইবলীসকে বুঝায় নি, আদমের সময়ের অন্য কাউকে বুঝিয়েছে, যে আদমের শত্রু ছিল। একথার আরো সমর্থন ১৭:৬৬-তে পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, ইবলীস আদমের কোনো ক্ষতিসাধন করতে পারবে না। অথচ শয়তান ক্ষতিসাধন করেছে। ‘শয়তান’ শব্দটি ‘ইবলীস’ শব্দের চেয়ে ব্যাপক অর্থ বহন করে। আদমের আনুগত্য করতে অস্বীকারকারী জিনের অন্তর্ভুক্ত দুরাচারীকে বলা হয়েছে ইবলীস, যে অশুভ শক্তির প্রতিনিধিত্বকারীদের নেতা। অন্যদিকে যে-কোনো মন্দ বস্তু বা জীবজন্তু, মানব বা মানবাত্মা, রোগশোক বা অন্য ক্ষতিকর সবকিছুকেই ‘শয়তান’ বলা যায়। অতএব ইবলীস ও ইবলীসের সঙ্গীসাথিরাও শয়তান, সত্যের শত্রুরাও শয়তান, দুষ্ট ও দুষ্কর্মকারী মানুষরাও শয়তান, ক্ষতিকর জন্তুও শয়তান, মারাত্মক ব্যাধিসমূহও শয়তান। কুরআন, হাদীস ও আরবী সাহিত্যে এমন ভূরি ভূরি দৃষ্টান্তে পরিপূর্ণ, যেখানে ‘শয়তান’ শব্দটি ঢালাওভাবে এসব বস্তুর যে-কোনো একটি বা সবক’টির জন্যই ব্যবহৃত হয়েছে। ৭১ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য
৭১। কুরআন কোনো ব্যক্তির জীবিতাবস্থায় আকাশে যাওয়া ও সেখানে থাকার কথা মোটেই সমর্থন করে না। এ আয়াত স্পষ্টভাবে বলে দিচ্ছে, এ পৃথিবীই মানুষের মৃত্যু পর্যন্ত থাকার একমাত্র নির্দিষ্ট স্থান। অতএব ঈসা (আ.) অথবা অন্য কারো আকাশে যাওয়া ও সেখানে জীবিত থাকার ধারণাকে এ আয়াত প্রত্যাখ্যান করে।

فَتَلَقّٰۤی اٰدَمُ مِنۡ رَّبِّہٖ کَلِمٰتٍ فَتَابَ عَلَیۡہِ ؕ اِنَّہٗ ہُوَ التَّوَّابُ الرَّحِیۡمُ ﴿۳۸﴾

৩৮
এরপর আদম তার প্রতিপালক-প্রভুর কাছ থেকে কিছু (দোয়াসংবলিত) স্বাক্য শিখল (এবং তদনুযায়ী দোয়া করল), এর ফলে তিনি (অনুগ্রহ করে) তার তওবা গ্রহণ করলেন। নিশ্চয় তিনিই পুনঃপুন তওবা গ্রহণকারী, বার বার কৃপাকারী। ৩. লৌকোচ চাক চোল

قُلۡنَا اہۡبِطُوۡا مِنۡہَا جَمِیۡعًا ۚ فَاِمَّا یَاۡتِیَنَّکُمۡ مِّنِّیۡ ہُدًی فَمَنۡ تَبِعَ ہُدَایَ فَلَا خَوۡفٌ عَلَیۡہِمۡ وَلَا ہُمۡ یَحۡزَنُوۡنَ ﴿۳۹﴾

৩৯
আমরা বললাম, ‘তোমরা সবাই এখান থেকে চলে যাও। এরপর যখনই তোমাদের কাছে আমার পক্ষ থেকে হিদায়াত আসে তখন যারা আমার হিদায়াতের অনুসরণ করবে তাদের কোনো ভয়৭২ নাই এবং তারা দুঃখভারাক্রান্ত ও৭৩ হবে না।’কদেখুন: ৭:৩৬; ২০:১২৪
৭২। ‘খাওফ’ ভবিষ্যৎ সম্বন্ধে ভয় নির্দেশক।
৭৩। ‘হুযন’ সাধারণত বিগত বিষয়ের সম্বন্ধে দুঃখবেদনা নির্দেশক।

وَالَّذِیۡنَ کَفَرُوۡا وَکَذَّبُوۡا بِاٰیٰتِنَاۤ اُولٰٓئِکَ اَصۡحٰبُ النَّارِ ۚ ہُمۡ فِیۡہَا خٰلِدُوۡنَ ﴿٪۴۰﴾

৪০
খদেখুন: ৭:৩৭আর যারা অস্বীকার করবে এবং আমাদের নিদর্শনাবলি প্রত্যাখ্যান করবে তারাই হবে আগুনের অধিবাসী; সেখানে তারা দীর্ঘকাল থাকবে।৭৪
সূরা আল-বাকারা - রুকু ৪
৭৪। ইসলাম দোযখের চিরস্থায়িত্বে বিশ্বাস করে না, বরং এটাকে শাস্তির মাধ্যমে সংশোধন করার স্থান মনে করে, যেখানে পাপীরা পাপের পরিমাণ ও গভীরতা অনুযায়ী এক দীর্ঘসময় পর্যন্ত আধ্যাত্মিক পরিচর্যা বা চিকিৎসার অধীনে পাপমুক্ত হয়।