২

البقرة

সূরা আল-বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২৮৭ আয়াত ও ৪০ রুকূ

وَاِذۡ قَالَ اِبۡرٰہٖمُ رَبِّ اَرِنِیۡ کَیۡفَ تُحۡیِ الۡمَوۡتٰی ؕ قَالَ اَوَلَمۡ تُؤۡمِنۡ ؕ قَالَ بَلٰی وَلٰکِنۡ لِّیَطۡمَئِنَّ قَلۡبِیۡ ؕ قَالَ فَخُذۡ اَرۡبَعَۃً مِّنَ الطَّیۡرِ فَصُرۡہُنَّ اِلَیۡکَ ثُمَّ اجۡعَلۡ عَلٰی کُلِّ جَبَلٍ مِّنۡہُنَّ جُزۡءًا ثُمَّ ادۡعُہُنَّ یَاۡتِیۡنَکَ سَعۡیًا ؕ وَاعۡلَمۡ اَنَّ اللّٰہَ عَزِیۡزٌ حَکِیۡمٌ ﴿۲۶۱﴾٪

২৬১
আর (সে ঘটনাকেও স্মরণ করো!( ইবরাহীম যখন বলেছিল, ‘হে আমার প্রতিপালক-প্রভু! তুমি কীরূপে মৃতকে জীবিত করো তা আমাকে দেখাও।’ তিনি বললেন, ‘তুমি কি ঈমান আনো নি?’ সে বলল, ‘কেন (আনব) না? তবে (আমি এজন্য প্রশ্ন করছি) যেন আমার হৃদয় প্রশান্তি৩২৭ লাভ করে।’ তিনি বললেন, ‘তুমি চারটি পাখি ধরো এবং সেগুলোকে নিজের কাছে রেখে পোষ৩২৮ মানাও। এরপর তুমি সেগুলোর এক একটিকে৩২৯ এক এক পাহাড়ের ওপর ছেড়ে দাও। অতঃপর তুমি তাদেরকে ডাক দাও, তারা তোমার কাছে ছুটে আসবে। আর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।’
সূরা আল-বাকারা - রুকু ৩৫
৩২৭। ‘ঈমান’ ও ‘ইতমিনান’ এ দুটি শব্দের অর্থ যথাক্রমে ‘বিশ্বাস’ ও ‘হৃদয়ের প্রশান্তি’। ঈমানের অবস্থায় মানুষ মাত্রই বিশ্বাস করে আল্লাহ এরূপ করতে পারেন, আর ইতমিনানের অবস্থায় মানুষকে ব্যক্তিগতভাবে নিশ্চয়তা দেওয়া হয়, এরূপ নিশ্চয় তোমার ক্ষেত্রেও করা হবে। হযরত ইবরাহীম (আ.) প্রকৃতপক্ষে বিশ্বাস রাখতেন, আল্লাহ তা’লা মৃতকে জীবিত করতে পারেন (২:২৫৯), কিন্তু তিনি আসলে যা চেয়েছিলেন তা হলো তাঁর নিজের বংশের বেলায়ও কি আল্লাহ তা’লা এমনই করবেন? এ আয়াতের প্রতি ইঙ্গিত করে মহানবী (সা.) বলেছিলেন, ‘ইবরাহীম (আ.)-এর চেয়ে আমরাই সন্দেহের শিকার হবো বেশি’ (মুসলিম)। ‘শাক’ শব্দটির তাৎপর্য হলো, মনের কোণে গোপন বাসনার তীব্রতা ও তা পূরণের অতি আগ্রহ। রসূল করীম (সা.) কখনো এমনকি এক মুহূর্তের জন্যও আল্লাহর প্রতিশ্রুতি পূরণের ব্যাপারে সন্দেহ পোষণ করেন নি। এতে বুঝা যায়, হযরত ইবরাহীম (আ.)-এর প্রশ্নটি সন্দেহপ্রসূত ছিল না বরং তাঁর মনের উদ্গ্রীবতা ও আগ্রহের গভীরতা থেকেই প্রশ্নটি জেগেছিল।
৩২৮। ‘সুরতুল গুসনা ইলাইয়্যা’ আমি শাখাটিকে আমার দিকে ঝুঁকালাম (লেইন)। ‘ইলা’ অব্যয়টি ‘সুরহুন্না’ শব্দটির অর্থ ও তাৎপর্য নির্ধারণ করছে। এটি কেটে ফেলা অর্থে ব্যবহৃত হয় নি বরং নিজের প্রতি অনুগত ও আকৃষ্ট করার অর্থে ব্যবহৃত হয়েছে।
৩২৯। ‘জুয’ অর্থ কোনো বস্তুর অংশ বা ভাগ। অতএব একটি বস্তু যদি একটি দল হয় তাহলে ‘জুয’ বলতে সেই দলের প্রত্যেক সদস্যকে বুঝায়। এটা ছিল হযরত ইবরাহীম (আ.)-এর একটি ‘কাশফ’। ‘চারটি পাখি ধরো’ কথায় ইঙ্গিত দেওয়া হয়েছে, হযরত ইবরাহীম (আ.)-এর বংশধররা চার বার উত্থান-পতনের সম্মুখীন হবে। এ ঘটনা দুবার ইসরাঈলীদের মধ্যে প্রত্যক্ষ করা হবে এবং পুনরায় দুবার মহানবী (সা.), [যিনি হযরত ইসমাঈলের মাধ্যমে হযরত ইবরাহীম (আ.)-এর বংশোদ্ভূত ও তাঁর অনুসারীদের মাঝে ঘটবে। ইহুদীরা (যারা হযরত ইসহাকের মাধ্যমে হযরত ইবরাহীম (আ.)-এর বংশ) দুবার ধ্বংসের সম্মুখীন হয়- প্রথম বার নবুখদনিৎসরের হাতে এবং দ্বিতীয় বার টাইটাসের হাতে (১৭:৫-৮; এনসাই, বৃট জুইশ শীর্ষক অধ্যায়)। প্রতি বারই আল্লাহ তা’লা তাদেরকে অধঃপতনের পর পুনরুদ্ধার করেন। দ্বিতীয়বার পুনরুদ্ধার ঘটে রোম সম্রাট কনস্টান্টাইনের দ্বারা যিনি স্বয়ং খ্রিষ্টধর্ম গ্রহণ করেছিলেন। অনুরূপভাবে মুসলমানের শৌর্যবীর্য দুর্ধর্ষ তাতার বর্বরদের হাতে চূর্ণবিচূর্ণ হয় আর মুসলমানদের কেন্দ্রভূমি বাগদাদ নগরীতে তাতার-রাজা হালাকু খানের নৃশংস নরহত্যার হোলি খেলা সংঘটিত হয়। তবে মুসলমানরা শীঘ্রই এ ধ্বংসলীলা থেকে উদ্ধার লাভ করে। বিজয়ীরাই বিজিত হয়ে যায় এবং হালাকু খানের পৌত্র ইসলাম গ্রহণের মাধ্যমে পিতামহের হত্যালীলার প্রায়শ্চিত্ত করেন। ইসলামের দ্বিতীয় পতন ঘটে এই শেষ যুগে যখন সার্বিকভাবে মুসলমানরা আধ্যাত্মিক এবং রাজনৈতিক দিক থেকে অধঃপতিত হয়ে পড়েছে। তাই প্রতিশ্রুত মসীহ ও মাহদী (আ.)-এর মাধ্যমে ইসলামের বিশ্ববিজয়ের কাজও আরম্ভ হয়ে গেছে।

مَثَلُ الَّذِیۡنَ یُنۡفِقُوۡنَ اَمۡوَالَہُمۡ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ کَمَثَلِ حَبَّۃٍ اَنۡۢبَتَتۡ سَبۡعَ سَنَابِلَ فِیۡ کُلِّ سُنۡۢبُلَۃٍ مِّائَۃُ حَبَّۃٍ ؕ وَاللّٰہُ یُضٰعِفُ لِمَنۡ یَّشَآءُ ؕ وَاللّٰہُ وَاسِعٌ عَلِیۡمٌ ﴿۲۶۲﴾

২৬২
ক্যারা নিজেদের ধনসম্পদ আল্লাহর পথে খরচ করে তাদের দৃষ্টান্ত সেই শস্যবীজের ন্যায়, যা সাতটি শীষ উৎপন্ন করে এবং প্রত্যেকটি শীষে একশ শস্যদানা থাকে। আর আল্লাহ যার জন্য চান (এর চেয়েও) বৃদ্ধি করে দেন। বস্তুত আল্লাহ প্রাচুর্যদাতা, সর্বজ্ঞ।৩৩০
৩৩০। পূর্ববর্তী আয়াতগুলোতে আল্লাহ তা’লার নিয়ম বলা হয়েছে; যোগ্য জাতি মৃতবৎ অধঃপতনের পরও আল্লাহর অনুগ্রহক্রমে পুনর্জীবন লাভ করে এবং ইসরাঈল জাতির দৃষ্টান্ত দিয়ে তা বুঝানো হয়েছে। একথার প্রতিও ইঙ্গিত করা হয়েছে, হযরত ইবরাহীম (আ.)-এর বংশ চার বার উত্থানপ্রাপ্ত হবে, ইসরাঈলীরা দুবার এবং ইসমাঈলীরা দুবার। মুসলমানদের অধঃপতনের পরও যেন তারা প্রতিশ্রুত উত্থান লাভ করতে পারে, এর উপায় হিসাবে আল্লাহ তা’লা মুসলমানদেরকে আল্লাহর পথে জানমাল ও ধনসম্পদ খরচ করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।

اَلَّذِیۡنَ یُنۡفِقُوۡنَ اَمۡوَالَہُمۡ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ ثُمَّ لَا یُتۡبِعُوۡنَ مَاۤ اَنۡفَقُوۡا مَنًّا وَّلَاۤ اَذًی ۙ لَّہُمۡ اَجۡرُہُمۡ عِنۡدَ رَبِّہِمۡ ۚ وَلَا خَوۡفٌ عَلَیۡہِمۡ وَلَا ہُمۡ یَحۡزَنُوۡنَ ﴿۲۶۳﴾

২৬৩
যারা নিজেদের ধনসম্পদ আল্লাহর পথে খরচ করে কিন্তু খরচ করার পর তারা যা খরচ করেছে, কদেখুন: ২:২৬৩তার জন্য কোনো খোঁটাও দেয় না এবং কষ্টও৩৩১ দেয় না, তাদের প্রতিদান তাদের প্রতিপালক-প্রভুর কাছে নির্ধারিত। আর তাদের কোনো ভয় নাই এবং তারা দুঃখভারাক্রান্তও হবে না।
৩৩১। প্রত্যেক ভালো কাজেরই মন্দ ব্যবহারও আছে। আল্লাহর পথে খরচ করার মন্দ দিক হলো, খরচের পর গর্বের সাথে ফলাও করে প্রচার করা অথবা (দানের পর গ্রহীতার প্রতি দুর্ব্যবহার করা, যাকে বলা হয় ‘আযা’)। যারা সত্যিই আল্লাহর জন্য ধনসম্পদ খরচ করে তাদেরকে নিষেধ করা হয়েছে যেন খরচের কথা অহেতুক বলে না বেড়ায়, সত্যের পথে তারা যে কুরবানী করে তার প্রচারও বিনা কারণে নিষিদ্ধ। এরূপ করাকে ‘মান্ন’ বলা হয়, যার অর্থ খোঁটা দেওয়া। অনুরূপভাবে দানখয়রাতের বিনিময়ে আল্লাহ ছাড়া অন্যের কাছে কোনো প্রতিদান লাভের চিন্তা করাও নিষেধ।

قَوۡلٌ مَّعۡرُوۡفٌ وَّمَغۡفِرَۃٌ خَیۡرٌ مِّنۡ صَدَقَۃٍ یَّتۡبَعُہَاۤ اَذًی ؕ وَاللّٰہُ غَنِیٌّ حَلِیۡمٌ ﴿۲۶۴﴾

২৬৪
গদেখুন: ১৪:১৯ন্যায়সংগত কথা বলা এবং ক্ষমা করা সেই দান থেকে উত্তম, যার পরে কষ্ট দেওয়া আরম্ভ হয়ে যায়।৩৩২ আর আল্লাহ অমুখাপেক্ষী, পরম সহিষ্ণু।
৩৩২। সাহায্যপ্রার্থীকে সাহায্য করে তাকে পরে কটু কথা শোনানোর চেয়ে তার সাথে সহানুভূতির সঙ্গে দুটো- চারটে কথা বলা এবং অপারগতার জন্য ক্ষমা চাওয়া বরং শ্রেয়। সাহায্যপ্রার্থীর অভাব-অনটনকে অন্যের কাছে অনর্থক বলাবলি করে তাকে হেয় ও খাটো করার চেয়ে তা গোপন রাখা ভালো। এটাও মাগফিরাতের এক তাৎপর্য।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تُبۡطِلُوۡا صَدَقٰتِکُمۡ بِالۡمَنِّ وَالۡاَذٰی ۙ کَالَّذِیۡ یُنۡفِقُ مَالَہٗ رِئَآءَ النَّاسِ وَلَا یُؤۡمِنُ بِاللّٰہِ وَالۡیَوۡمِ الۡاٰخِرِ ؕ فَمَثَلُہٗ کَمَثَلِ صَفۡوَانٍ عَلَیۡہِ تُرَابٌ فَاَصَابَہٗ وَابِلٌ فَتَرَکَہٗ صَلۡدًا ؕ لَا یَقۡدِرُوۡنَ عَلٰی شَیۡءٍ مِّمَّا کَسَبُوۡا ؕ وَاللّٰہُ لَا یَہۡدِی الۡقَوۡمَ الۡکٰفِرِیۡنَ ﴿۲۶۵﴾

২৬৫
হে যারা ঈমান এনেছ! খদেখুন: ৪:৩৯; ৮:৪৮তোমরা খোঁটা দিয়ে ও কষ্ট দিয়ে নিজেদের দানকে সেই ব্যক্তির মতো নষ্ট কোরো না, ঘদেখুন: ২:২৬২যে নিজের ধনসম্পদ লোক-দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে এবং আল্লাহ ও শেষ দিবসে ঈমান রাখে না। অতএব তার দৃষ্টান্ত একটি মসৃণ শক্ত পাথরের ন্যায়, যার ওপর (অল্প কিছু) মাটি থাকে। এর ওপর যখন প্রবল বৃষ্টিপাত হয়, তা একে পরিষ্কার পাথররূপেই ছেড়ে যায়। কদেখুন: ২:১৭০; ২৪:২২তারা যা উপার্জন করে এর কোনোকিছুতেই তাদের কোনো কর্তৃত্ব নাই। বস্তুত আল্লাহ কাফিরদের হিদায়াত দেন না।৩৩৩
৩৩৩। কুরআনে অন্য জায়গায় প্রকাশ্যে দানখয়রাত করার জন্যও মুসলমানদেরকে উৎসাহ দেওয়া হয়েছে। এর একমাত্র উদ্দেশ্য অন্যরাও যেন উৎসাহিত হয় ও তাদের দৃষ্টান্ত অনুসরণ করে এবং নিজেরা দানখয়রাতে আগ্রহী হয়, কিন্তু যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা কেবল জনগণের প্রশংসা অর্জনের উদ্দেশ্যেই লোক-দেখিয়ে ঘটা করে দানখয়রাত করে থাকে। তারা আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবার সুযোগ ও যোগ্যতা হারিয়ে ফেলে।

وَمَثَلُ الَّذِیۡنَ یُنۡفِقُوۡنَ اَمۡوَالَہُمُ ابۡتِغَآءَ مَرۡضَاتِ اللّٰہِ وَتَثۡبِیۡتًا مِّنۡ اَنۡفُسِہِمۡ کَمَثَلِ جَنَّۃٍۭ بِرَبۡوَۃٍ اَصَابَہَا وَابِلٌ فَاٰتَتۡ اُکُلَہَا ضِعۡفَیۡنِ ۚ فَاِنۡ لَّمۡ یُصِبۡہَا وَابِلٌ فَطَلٌّ ؕ وَاللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ بَصِیۡرٌ ﴿۲۶۶﴾

২৬৬
আর যারা নিজেদের ধনসম্পদ আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এবং তাদের আত্মার দৃঢ়তার জন্য খরচ করে তাদের দৃষ্টান্ত উঁচু জায়গায়৩৩৪ অবস্থিত একটি বাগানের ন্যায়, যেখানে প্রবল বৃষ্টিপাত হলে ?দেখুন: তা দ্বিগুণ ফল উৎপন্ন করে। পক্ষান্তরে এতে যদি প্রবল বৃষ্টিপাত না-ও হয় তাহলে অল্প শিশিরই (এর জন্য) যথেষ্ট। আর তোমরা যা করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা।৩৩৫
৩৩৪। আল্লাহর রাস্তায় যারা খরচ করেন তাঁদের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। কারণ তাঁদের কষ্টে অর্জিত ধনসম্পদ আল্লাহর পথে দান করে তাঁরা নিজেদের ওপর স্বেচ্ছায় যে বোঝা চাপান তা বহন করার শক্তি লাভ করে তারা শক্তিমান হয়ে ওঠেন এবং তাদের ঈমান দৃঢ় হয়।
৩৩৫। মুক্ত হস্তে আল্লাহর পথে দান করার ফলে মুমিনের হৃদয় উচ্চ ও উর্বর ভূমির মতো হয়ে যায়, যা অতিবৃষ্টিতেও ডোবে না এবং অনাবৃষ্টিতেও ভালো ফসল দেয়।

اَیَوَدُّ اَحَدُکُمۡ اَنۡ تَکُوۡنَ لَہٗ جَنَّۃٌ مِّنۡ نَّخِیۡلٍ وَّاَعۡنَابٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ ۙ لَہٗ فِیۡہَا مِنۡ کُلِّ الثَّمَرٰتِ ۙ وَاَصَابَہُ الۡکِبَرُ وَلَہٗ ذُرِّیَّۃٌ ضُعَفَآءُ ۪ۖ فَاَصَابَہَاۤ اِعۡصَارٌ فِیۡہِ نَارٌ فَاحۡتَرَقَتۡ ؕ کَذٰلِکَ یُبَیِّنُ اللّٰہُ لَکُمُ الۡاٰیٰتِ لَعَلَّکُمۡ تَتَفَکَّرُوۡنَ ﴿۲۶۷﴾٪

২৬৭
তোমাদের কারো কাছে যদি খেজুর ও আঙুরের এমন একটি বাগান থাকে যার পাদদেশ দিয়ে নদনদী বয়ে যায়, (এবং) এতে তার জন্য সব ধরনের ফল বিদ্যমান থাকে আর তার সন্তানসন্ততি দুর্বল থাকা অবস্থায় সে বার্ধক্যেও উপনীত হয়, এমতাবস্থায় এর (অর্থাৎ বাগানের) ওপর এক অগ্নিময় ঘূর্ণিঝড়ের আঘাত আসুক এবং এটা পুড়ে যাক- তা কি সে চাইবে? এভাবে আল্লাহ তোমাদের জন্য (৬) নিদর্শনাবলি সুস্পষ্টভাবে বর্ণনা করেন, যেন তোমরা চিন্তাভাবনা করো।৩৩৬
সূরা আল-বাকারা - রুকু ৩৬
৩৩৬। এ উপমা দিয়ে মুসলমানদেরকে সতর্ক করা হচ্ছে, তারা যদি লোক-দেখানোর জন্য দানখয়রাত করে এবং আল্লাহর রাস্তায় টাকাপয়সা খরচ করে কিংবা দানখয়রাতের পর উপকৃতদের খোঁটা দিয়ে মনঃকষ্ট দেয় তাহলে তাদের সমস্ত দানখয়রাত একেবারে বিফলে যাবে।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اَنۡفِقُوۡا مِنۡ طَیِّبٰتِ مَا کَسَبۡتُمۡ وَمِمَّاۤ اَخۡرَجۡنَا لَکُمۡ مِّنَ الۡاَرۡضِ ۪ وَلَا تَیَمَّمُوا الۡخَبِیۡثَ مِنۡہُ تُنۡفِقُوۡنَ وَلَسۡتُمۡ بِاٰخِذِیۡہِ اِلَّاۤ اَنۡ تُغۡمِضُوۡا فِیۡہِ ؕ وَاعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ غَنِیٌّ حَمِیۡدٌ ﴿۲۶۸﴾

২৬৮
হে যারা ঈমান এনেছ! তোমরা যা উপার্জন করো তা থেকে এবং যা আমরা তোমাদের জন্য জমি থেকে উদ্‌গত করি তা থেকেও পবিত্র জিনিস খরচ করো। আর (আল্লাহর পথে) খরচ করার সময় তা থেকে এমন বাজে জিনিস (দান করার) সংকল্প কোরো না, যা তোমরা নিজেরাই (লজ্জায়) চোখ অবনত না রেখে কখনো গ্রহণ করতে চাইবে না।৩৩৭ আর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ স্বয়ংসম্পূর্ণ-ঐশ্বর্যশালী, মহাপ্রশংসিত।
৩৩৭। এ আয়াতে বলা হয়েছে, ন্যায়ভাবে উপার্জিত ভালো ও পবিত্র জিনিস নিজে রেখে মন্দগুলো আল্লাহর নামে দান করা অনুচিত। ব্যবহৃত জিনিস গরিবকে দান করা যেতে পারে, তাই বলে কেবল সেগুলোকেই গরিবের জন্য রাখা ধনীদের পক্ষে ঠিক নয়।

اَلشَّیۡطٰنُ یَعِدُکُمُ الۡفَقۡرَ وَیَاۡمُرُکُمۡ بِالۡفَحۡشَآءِ ۚ وَاللّٰہُ یَعِدُکُمۡ مَّغۡفِرَۃً مِّنۡہُ وَفَضۡلًا ؕ وَاللّٰہُ وَاسِعٌ عَلِیۡمٌ ﴿۲۶۹﴾ۖۙ

২৬৯
শয়তান তোমাদের দারিদ্র্যের৩৩৮ ভয় দেখায় এবং তোমাদেরকে অশ্লীলতার৩৩৯ আদেশ দেয় অথচ আল্লাহ নিজ সন্নিধান থেকে তোমাদের ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। আর আল্লাহ প্রাচুর্যদাতা (ও) সর্বজ্ঞ।
৩৩৮। ‘ফাকারা’ অর্থ সে মুক্তার মধ্যে ছিদ্র করল, ‘ফাকুরা’ অর্থ সে গরিব ও অভাবী হয়ে গেল, ‘ফাকিরা’ অর্থ তার মেরুদণ্ডের কষ্ট দেখা দিল। অতএব ‘ফাকর’ মানে দারিদ্র্য, অভাব, দায়গ্রস্ততা, যা মানুষের মেরুদণ্ড সোজা হতে দেয় না, দুশ্চিন্তা ও অশান্তি দ্বারা মানসিক কষ্ট দেয় (লেইন)।
৩৩৯। শয়তান মানুষকে কুমন্ত্রণা দেয়, এত দানখয়রাত করলে তো দুদিনেই ধনসম্পদ ফুরিয়ে যাবে এবং দাতা দরিদ্র হয়ে যাবে। এ আয়াত শয়তানের এ কুপ্ররোচনাকে দাতার মনে স্থান দিতে বারণ এবং অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা করে, ধনী ব্যক্তিরা যদি পরোপকারের জন্য মুক্ত হস্তে ব্যয় না করে তাহলে জাতি অল্পকালেই দরিদ্র হয়ে পড়বে, আর্থিকভাবে দেশ অবনতির দিকে যাবে এবং নৈতিক মূল্যবোধ থেকে বঞ্চিত হয়ে পড়বে। যে সম্প্রদায়ে গরিবদুঃখীদের অর্থনৈতিক প্রয়োজন মেটানো হয় না, সে সম্প্রদায়ের চারিত্রিক পতন ঘটে, কেননা জীবনজীবিকার জন্য তারা গর্হিত ও ঘৃণিত পথে অগ্রসর হতে থাকে। দেশ ও জাতির জন্য এটা খুবই মারাত্মক।

یُّؤۡتِی الۡحِکۡمَۃَ مَنۡ یَّشَآءُ ۚ وَمَنۡ یُّؤۡتَ الۡحِکۡمَۃَ فَقَدۡ اُوۡتِیَ خَیۡرًا کَثِیۡرًا ؕ وَمَا یَذَّکَّرُ اِلَّاۤ اُولُوا الۡاَلۡبَابِ ﴿۲۷۰﴾

২৭০
তিনি যাকে চান প্রজ্ঞা৩৪০ দান করেন, আর যাকে প্রজ্ঞা দান করা হয় নিশ্চয় তাকে প্রভূত কল্যাণ দান করা হয়ে থাকে। বস্তুত বুদ্ধিমান লোক ছাড়া কেউ উপদেশ গ্রহণ করে না।
৩৪০। এ আয়াতটি এটা বুঝাতে চায়, আল্লাহর পথে পরের উপকারে ব্যয় করার জন্য ধনীদের প্রতি আল্লাহর দেওয়া এ নির্দেশটি অত্যন্ত প্রজ্ঞাময় ও বুদ্ধিমত্তাপূর্ণ, কেননা জাতির উন্নতি ও অগ্রগতির চাবিকাঠি এ নির্দেশ পালনেই নিহিত।