১৭

بني إسرائيل

সূরা বনী ইসরাঈল

Bani Isra'il

মক্কী ১১২ আয়াত ১২ রুকু পারা ১৪–১৫

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১২ আয়াত ও ১২ রুকূ

وَلَقَدۡ کَرَّمۡنَا بَنِیۡۤ اٰدَمَ وَحَمَلۡنٰہُمۡ فِی الۡبَرِّ وَالۡبَحۡرِ وَرَزَقۡنٰہُمۡ مِّنَ الطَّیِّبٰتِ وَفَضَّلۡنٰہُمۡ عَلٰی کَثِیۡرٍ مِّمَّنۡ خَلَقۡنَا تَفۡضِیۡلًا ﴿٪۷۱﴾

৭১
আর অবশ্যই আমরা আদম সন্তানকে১৬৩৫ সম্মানিত করেছি। আর আমরা তাদেরকে জলেস্থলে বাহন দান করেছি১৬৩৫-ক এবং পবিত্র বস্তুসমূহ থেকে তাদেরকে রিযক দিয়েছি আর আমরা যাদেরকে সৃষ্টি১৬৩৫-খ করেছি তাদের অনেকের ওপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি।
সূরা বনী ইসরাঈল - রুকু ৭
১৬৩৫। সকল আদম সন্তানকে আল্লাহ তা’লা সমভাবে সম্মানিত করেছেন এবং কোনো বিশেষ জাতি বা গোত্রের প্রতি পক্ষপাতমূলক ব্যবহার করেন নি। এ আয়াত বর্ণ, ধর্ম, বংশ ও জাতিভিত্তিক শ্রেষ্ঠত্বের মূর্খ ও বিচারবুদ্ধিহীন সকল ধারণাকে ভেঙে দিয়েছে। এতে আরো বলা হয়েছে, উন্নতি, অগ্রগতি ও সাফল্যের সকল উপায় বা পথ সকল মানুষের জন্য সমভাবে উন্মুক্ত এবং এ সমস্ত পথ বা উপায় তার জন্য জলে ও স্থলে সমভাবে প্রযোজ্য।
১৬৩৫-ক। কুরআন করীমে সমুদ্র ভ্রমণের ওপর জোর দেওয়াকে অস্বাভাবিক ব্যাপার বলে মনে হয়। সকল আরবের মধ্যে মহানবী (সা.)-এর সারাজীবনে সমুদ্র যাত্রার কোনো অভিজ্ঞতা ছিল না। এমন একজন আরববাসীর নিকট অবতীর্ণ হওয়া এক কিতাবে সমুদ্র ভ্রমণের গুরুত্বের ওপর এত বেশি জোর দেবার বিষয়টি নিশ্চিতরূপে প্রমাণ করে, কুরআন তাঁর (সা.) রচনা হতে পারে না, কেননা তিনি ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে সমুদ্র ভ্রমণের উপকারিতা জানতেন না।
১৬৩৫-খ। পৃথিবীতে আল্লাহ তা’লার প্রতিনিধিত্বকারী মর্যাদার অধিকারী মানুষ অন্য সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ।

یَوۡمَ نَدۡعُوۡا کُلَّ اُنَاسٍۭ بِاِمَامِہِمۡ ۚ فَمَنۡ اُوۡتِیَ کِتٰبَہٗ بِیَمِیۡنِہٖ فَاُولٰٓئِکَ یَقۡرَءُوۡنَ کِتٰبَہُمۡ وَلَا یُظۡلَمُوۡنَ فَتِیۡلًا ﴿۷۲﴾

৭২
(সে-দিনকে স্মরণ করো!) যে-দিন আমরা প্রত্যেক জনগোষ্ঠীকে তাদের নেতাসহ ডাকব। এরপর যাদের আমলনামা তাদের ডান হাতে১৬৩৬ দেওয়া হবে, তারাই (আগ্রহভরে) নিজেদের আমলনামা পড়বে এবং তাদের প্রতি চুল পরিমাণও অবিচার করা হবে না।
১৬৩৬। ‘ডান হাত’ আশীর্বাদের প্রতীক এবং ‘বাম হাত’ শাস্তির প্রতীক। মানবদেহের ডান দিক বাম দিকের ওপর প্রাধান্য বিস্তার করে চলে, কারণ ডান দিকের গ্রথিত কোষসমূহ বাম দিকের তুলনায় অধিক শক্তিশালী। কারো কর্মের খতিয়ান তার ডান হাতে দেবার মর্মার্থ হলো, তা শুভ ও আশিসপূর্ণ আমলনামা হবে। ডান হাত শক্তি এবং ক্ষমতাকে বুঝায় (৬৯:৪৬)। বিশ্বাসীরা তাদের আমলনামা ডান হাতে ধারণ করবে- একথার মর্ম, ইহজীবনে তারা পুণ্যকে দৃঢ়সংকল্পের সাথে ধরেছিল। সে সময়ে অস্বীকারকারীদের কর্তৃক তাদের কর্মলিপি বাম হাতে ধারণ করার মর্ম, তারা পূর্বজীবনে যথার্থভাবে অধ্যবসায়ের সাথে নৈতিক উৎকর্ষ সাধনের প্রচেষ্টা চালায় নি।

وَمَنۡ کَانَ فِیۡ ہٰذِہٖۤ اَعۡمٰی فَہُوَ فِی الۡاٰخِرَۃِ اَعۡمٰی وَاَضَلُّ سَبِیۡلًا ﴿۷۳﴾

৭৩
কদেখুন: ২০:১২৫আর যে ব্যক্তি এ জগতে অন্ধ সে পরকালেও অন্ধ হবে১৬৩৭ এবং পথপ্রাপ্তির দিক থেকে হবে সর্বাধিক ভ্রষ্ট।
১৬৩৭। যারা ইহকালে আধ্যাত্মিক চোখের সঠিক ব্যবহার করে না তারাই পরকালে আধ্যাত্মিক শক্তি থেকে বঞ্চিত থাকবে। পবিত্র কুরআন ব্যক্ত করে, যারা আল্লাহ তা’লার নিদর্শনাবলি সম্পর্কে চিন্তাভাবনা করে দেখে না এবং তা থেকে কোনো উপকার লাভ করে না তারাই অজ্ঞ। তারা পরজীবনেও আধ্যাত্মিকভাবে অন্ধই থাকবে।

وَاِنۡ کَادُوۡا لَیَفۡتِنُوۡنَکَ عَنِ الَّذِیۡۤ اَوۡحَیۡنَاۤ اِلَیۡکَ لِتَفۡتَرِیَ عَلَیۡنَا غَیۡرَہٗ ٭ۖ وَاِذًا لَّاتَّخَذُوۡکَ خَلِیۡلًا ﴿۷۴﴾

৭৪
আর আমরা তোমার প্রতি যা ওহী করেছি সে সম্পর্কে তারা তোমাকে পরীক্ষায় ফেলে দেবার উপক্রম করেছিল, যেন তুমি (ভীত হয়ে) তার পরিবর্তে অন্যকিছু বানিয়ে আমাদের প্রতি আরোপ করো।১৬৩৮ আর (তুমি যদি এমনটি করতে) তখন তারা অবশ্যই তোমাকে তৎক্ষণাৎ বন্ধুরূপে গ্রহণ করে নিত।
১৬৩৮। কুরআন শরীফে স্পষ্ট প্রকাশিত ঐশী শিক্ষাসমূহ যা রসূল করীম (সা.)-এর নিকট অবতীর্ণ হয়েছিল তা পরিবর্তন করার জন্য এবং নানা দুরভিসন্ধি দ্বারা তাঁকে বাধ্য করার উদ্দেশ্যে কাফিররা তাঁর বিরুদ্ধে চরম বাধাবিপত্তি সৃষ্টির জন্য সংকল্পবদ্ধ ছিল। কাফিরদের এসব অশুভ পরিকল্পনা যা সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল, সে সম্বন্ধেই এ আয়াতে উল্লেখ করা হয়েছে।

وَلَوۡلَاۤ اَنۡ ثَبَّتۡنٰکَ لَقَدۡ کِدۡتَّ تَرۡکَنُ اِلَیۡہِمۡ شَیۡئًا قَلِیۡلًا ﴿٭ۙ۷۵﴾

৭৫
খদেখুন: ১০:১৬; ৬৮:১০আর আমরা যদি তোমাকে দৃঢ়তা প্রদান না করে থাকতাম, সেক্ষেত্রে তুমি তাদের দ্বারা সামান্য হলেও প্রভাবিত হতে পারতে।১৬৩৯গদেখুন: ২৫:৩৩
১৬৩৯। মহানবী (সা.)-এর স্বভাব এতই পবিত্র ও খাঁটি ছিল যে, পবিত্র কুরআন যদি তাঁর প্রতি অবতীর্ণ না-ও হতো এবং তিনি তাঁর সম্বন্ধে আল্লাহ তা’লার মহান অভিপ্রায় জ্ঞাত না-ও হতেন তথাপি তিনি শিরক বা অংশীবাদিতার প্রতি ঝুঁকে পড়তেন না। ৭৬:২৭।

اِذًا لَّاَذَقۡنٰکَ ضِعۡفَ الۡحَیٰوۃِ وَضِعۡفَ الۡمَمَاتِ ثُمَّ لَا تَجِدُ لَکَ عَلَیۡنَا نَصِیۡرًا ﴿۷۶﴾

৭৬
(তাদের ধারণানুসারে আমাদের প্রতি যদি তুমি মিথ্যারোপ করতে) সেক্ষেত্রে আমরা অবশ্যই তোমাকে জীবনে ও মরণে দ্বিগুণ শাস্তি ভোগ করাতাম। তখন তুমি আমাদের বিরুদ্ধে নিজের জন্য কোনো সাহায্যকারী খুঁজে পেতে না।

وَاِنۡ کَادُوۡا لَیَسۡتَفِزُّوۡنَکَ مِنَ الۡاَرۡضِ لِیُخۡرِجُوۡکَ مِنۡہَا وَاِذًا لَّا یَلۡبَثُوۡنَ خِلٰفَکَ اِلَّا قَلِیۡلًا ﴿۷۷﴾

৭৭
আর তারা অবশ্যই তোমাকে এ দেশ থেকে উৎখাত১৬৪০ করার উপক্রম করেছিল যেন তারা (ভয় দেখিয়ে) তোমাকে দেশান্তর করতে পারে। এমনটি হলে তারাও তোমার পরে সেখানে স্বল্পকালই (টিকে) থাকবে।
১৬৪০। নবী করীম (সা.)-এর শত্রুপক্ষ তাঁর ওপর কলঙ্ক আরোপ করে আইনবলে নির্বাসন দিয়ে তাঁকে কলঙ্কিত করতে চেয়েছিল যেন লোকচোখে তাঁর সকল সামাজিক মর্যাদা বিলুপ্ত হয়ে যায়, কিন্তু আল্লাহ তা’লা নিজেই তাঁকে মক্কা ত্যাগ করতে নির্দেশ দিয়ে সেই মিথ্যা কলঙ্ক আরোপ থেকে রক্ষা করলেন, যা তাঁকে মক্কা নগরীর নাগরিকত্ব থেকে বঞ্চিত করার সাথে সম্পৃক্ত ছিল।

سُنَّۃَ مَنۡ قَدۡ اَرۡسَلۡنَا قَبۡلَکَ مِنۡ رُّسُلِنَا وَلَا تَجِدُ لِسُنَّتِنَا تَحۡوِیۡلًا ﴿٪۷۸﴾

৭৮
কদেখুন: ৮:৩১; ৬০:২তোমার পূর্বে আমরা যে-সব রসূল পাঠিয়েছিলাম তাদের ক্ষেত্রে এটিই আমাদের রীতি ছিল। আর তুমি আমাদের রীতিনীতিতে কোনো পরিবর্তন দেখতে পাবে না।
সূরা বনী ইসরাঈল - রুকু ৮

اَقِمِ الصَّلٰوۃَ لِدُلُوۡکِ الشَّمۡسِ اِلٰی غَسَقِ الَّیۡلِ وَقُرۡاٰنَ الۡفَجۡرِ ؕ اِنَّ قُرۡاٰنَ الۡفَجۡرِ کَانَ مَشۡہُوۡدًا ﴿۷۹﴾

৭৯
খদেখুন: ৩৩:৬৩; ৩৫:৪৪; ৪৮:২৪সূর্য ঢলে যাবার পর থেকে রাতের আঁধার ছেয়ে না যাওয়া পর্যন্ত তুমি নামায প্রতিষ্ঠা করো এবং প্রভাতে কুরআন পাঠ (করাকে আবশ্যক মনে) কদেখুন: ২১:১৯; ৩৪:৫০রো। নিশ্চয় প্রভাতে কুরআন পাঠ করার বিষয়ে সাক্ষ্য প্রদান করা হয়ে থাকে।১৬৪১
১৬৪১। ‘দালাকাশ শামসু’ অর্থ: (১) সূর্য পৃথিবীর মধ্যরেখা থেকে সরে গেল অর্থাৎ মধ্যাহ্ন সূর্য ঢলে পড়ল, (২) সূর্য হলুদ বর্ণ ধারণ করল, (৩) সূর্য অস্ত গেল। ‘গাসাকা’ অর্থ রাতের অন্ধকার, অথবা সূর্যাস্তের পর দিগন্তের লালিমা যখন অদৃশ্য হয়ে যায় তখনকার অবস্থা (লেইন, মুফরাদাত)। এ আয়াতে ইসলামের পাঁচ ওয়াক্ত নামাযের সময় নির্ণীত হয়েছে। ‘দুলুক’ শব্দটি তিন প্রকার অর্থে যোহর, আসর এবং মাগরিবের নামাযের সময় নির্দেশ করে। ‘গাসাকিল লাইলি’ বাক্যাংশটি সূর্যাস্তের পর মাগরিবের নামাযের সময়ের প্রতি ইঙ্গিত করছে কিন্তু তা বিশেষভাবে রাতের নামায অর্থাৎ এশার নামাযের প্রতি নির্দেশ করছে। ‘কুরআনাল ফাজরি’ শব্দগুলো ফজরের নামাযের প্রতি ইঙ্গিত করেছে।

وَمِنَ الَّیۡلِ فَتَہَجَّدۡ بِہٖ نَافِلَۃً لَّکَ ٭ۖ عَسٰۤی اَنۡ یَّبۡعَثَکَ رَبُّکَ مَقَامًا مَّحۡمُوۡدًا ﴿۸۰﴾

৮০
গদেখুন: ১১:১১৫; ২০:১৩১; ৩০:১৮-১৯; ৫০:৪০আর রাতের এক অংশেও এর (অর্থাৎ কুরআন পাঠের) মাধ্যমে তুমি তাহাজ্জুদ পড়ো। এটা হবে তোমার জন্য নফলস্বরূপ।১৬৪২ (এতে আশা করা যায়, তোমার প্রতিপালক-প্রভু তোমাকে এক প্রশংসনীয় মর্যাদায় অধিষ্ঠিত করবেন।১৬৪৩ঘদেখুন: ৫০:৪১; ৫২:৫০; ৭৩:৩-৫
১৬৪২। এ আয়াতে লিপিবদ্ধ ‘নাফিলাতান’-এর অন্য অর্থ বিশেষ অনুগ্রহ এবং তা এ মর্ম ব্যক্ত করছে, নামায ক্লান্তিকর বোঝা নয়, বরং তা সাধকের জন্য সুবিধা এবং আল্লাহর বিশেষ অনুগ্রহের কারণবিশেষ।
১৬৪৩। ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মতো দ্বিতীয় কোনো ব্যক্তির বিরুদ্ধে এত অধিক বিদ্বেষপূর্ণ ব্যবহার ও গালাগালি করা হয় নি এবং নিশ্চিতরূপেই এত বেশি ঐশী প্রশংসাও আর কোনো ব্যক্তি পায় নি। অধিকন্তু এত অধিক ঐশী আশীর্বাদ ও অনুগ্রহ বর্ষিত করার জন্য অনুসারীদের দরূদ প্রেরণের পাত্রও অন্য কোনো ব্যক্তি হয় নি। নীরব নিস্তব্ধ গভীর রাতে মুমিনের আধ্যাত্মিক উন্নতির জন্য তাহাজ্জুদ নামায সর্বোত্তম সাধনা। নির্জনে একাকী সে এতে সৃষ্টিকর্তার সঙ্গে গোপনে এক পবিত্র যোগাযোগ স্থাপন করে থাকে।