১৭

بني إسرائيل

সূরা বনী ইসরাঈল

Bani Isra'il

মক্কী ১১২ আয়াত ১২ রুকু পারা ১৪–১৫

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১১২ আয়াত এবং ১২ রুকু আছে।

وَلَقَدۡ کَرَّمۡنَا بَنِیۡۤ اٰدَمَ وَحَمَلۡنٰہُمۡ فِی الۡبَرِّ وَالۡبَحۡرِ وَرَزَقۡنٰہُمۡ مِّنَ الطَّیِّبٰتِ وَفَضَّلۡنٰہُمۡ عَلٰی کَثِیۡرٍ مِّمَّنۡ خَلَقۡنَا تَفۡضِیۡلًا ﴿٪۷۱﴾

৭১
এবং অবশ্যই আমরা সন্তানদিগকে১৬৩৫ সম্মানিত করিয়াছি এবং আমরা তাহাদিগকে স্থলে ও সমুদ্রে১৬৩৫-ক আরোহণ করাইয়াছি এবং তাহাদিগকে পবিত্র রিয্‌ক দান করিয়াছি এবং আমরা যাহাদিগকে সৃষ্টি১৬৩৫-খ করিয়াছি তাহাদের মধ্য হইতে অনেকের উপর তাহাদিগকে অধিক শ্রেষ্ঠত্ব প্রদান করিয়াছি।
সূরা বনী ইসরাঈল - রুকু ৭
১৬৩৫। সকল আদম-সন্তানকে আল্লাহ্‌তা’লা সমভাবে সম্মানিত করিয়াছেন এবং কোন বিশেষ জাতি বা গোত্রের প্রতি পক্ষপাতমূলক ব্যবহার করেন নাই। এই আয়াত বর্ণ, ধর্ম,বংশ ও জাতি-ভিত্তিক শ্রেষ্ঠত্বের মূর্খ ও বিচার-বুদ্ধিহীন সকল ধারণাকে ভাঙ্গিয়া দিয়াছে। ইহাতে আরো বলা হইয়াছে যে, উন্নতি, অগ্রগতি ও সাফল্যের সকল উপায় বা পথ সকল মানুষের জন্য সমভাবে উন্মুক্ত এবং এই সমস্ত পথ বা উপায় তাহার জন্য জলে ও স্থলে সমভাবে প্রযোজ্য।
১৬৩৫-ক। কুরআন করীমে সমুদ্র ভ্রমণের উপর জোর দেওয়াকে অস্বাভাবিক ব্যাপার বলিয়া মনে হয়। সকল আরবদের মধ্যে আঁ-হযরত (সাঃ)-এর সারা জীবনে সমুদ্র যাত্রার কোন অভিজ্ঞতা ছিল না। এমন একজন আরববাসীর নিকট নাযেলকৃত এক কিতাবে সমুদ্র ভ্রমণের গুরুত্বের উপর এত বেশী জোর দেওয়ার বিষয়টি নিশ্চিতরূপে প্রমাণ করে যে, কুরআন তাহার রচনা হইতে পারে না,কেননা তিনি ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে সমুদ্র ভ্রমণের উপকারিতা জানিতেন না।
১৬৩৫-খ। পৃথিবীতে আল্লাহ্‌তা’লার প্রতিনিধিত্বকারী মর্যাদার অধিকারী মানুষ অন্য সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ।

یَوۡمَ نَدۡعُوۡا کُلَّ اُنَاسٍۭ بِاِمَامِہِمۡ ۚ فَمَنۡ اُوۡتِیَ کِتٰبَہٗ بِیَمِیۡنِہٖ فَاُولٰٓئِکَ یَقۡرَءُوۡنَ کِتٰبَہُمۡ وَلَا یُظۡلَمُوۡنَ فَتِیۡلًا ﴿۷۲﴾

৭২
(ঐ দিনকে স্মরণ কর) যেদিন আমরা প্রত্যেক জনগোষ্ঠিকে তাহাদের নেতাসহ আহ্বান করিব। অতঃপর, যাহাকে তাহার ডান১৬৩৬ হাতে তাহার কিতাব দেওয়া হইবে– তাহারা (আগ্রহভরে) নিজেদের কিতাব পাঠ করিবে এবং তাহাদের উপর কিঞ্চিতমাত্রও যুলুম করা হইবে না।
১৬৩৬। ডান হাত আশীবাদের প্রতীক এবং বাম হাত শাস্তির প্রতীক। মানবদেহেও ডান দিক বাম দিকের উপরে প্রাধান্য বিস্তার করিয়া চলে, কারণ ডান দিকের গ্রথিত কোষসমূহ বাম দিকের তুলনায় অধিক শক্ত। কাহারো কর্মের খতিয়ান তাহার ডান হাতে দেওয়ার মর্মার্থ হইল উহা শুভ ও আশিসপূর্ণ আমলনামা (কর্ম-লিপি) হইবে। পুনঃ ‘ডান হাত’ শক্তি এবং ক্ষমতাকে বুঝায় (৬৯ঃ৪৬) ‘বিশ্বাসীগণ তাহাদের আমলনামা ডান হাতে ধারণ করিবে’ এই কথার মর্ম এই যে, তাহারা ইহজীবনে পূণ্যকে দৃঢ় সংকল্পের সাথে ধরিয়াছিল। সেই সময়ে অবিশ্বাসীগণ কর্তৃক তাহাদের আমলনামা বাম হাতে ধারণ করার মর্ম হইতেছে যে, তাহারা পূর্বজীবনে যথার্থভাবে অধ্যবসায়ের সাথে নৈতিক উৎকর্ষতা সাধনের প্রচেষ্টা করে নাই।

وَمَنۡ کَانَ فِیۡ ہٰذِہٖۤ اَعۡمٰی فَہُوَ فِی الۡاٰخِرَۃِ اَعۡمٰی وَاَضَلُّ سَبِیۡلًا ﴿۷۳﴾

৭৩
কিন্তু যে ব্যক্তি ইহজগতে অন্ধ থাকিবে, সে পরজগতেও১৬৩৭ অন্ধ হইবে, এবং সে চরম বিপথগামী হইবে।
১৬৩৭। যাহারা ইহজীবনে আধ্যাত্মিক চোখের সঠিক ব্যবহার করে না, তাহারাই পরকালে আধ্যাত্মিক দৃষ্টি হইতে বঞ্চিত থাকিবে। পবিত্র কুরআন ব্যক্ত করে যে, যাহারা আল্লাহ্‌তা’লার নিদর্শনাবলী সম্পর্কে চিন্তা-ভাবনা করিয়া দেখে না এবং উহা হইতে অন্ধের ন্যায় কোন উপকার লাভ করে না, তাহারা পরজীবনে আধ্যাত্মিকভাবে অন্ধই থাকিবে।

وَاِنۡ کَادُوۡا لَیَفۡتِنُوۡنَکَ عَنِ الَّذِیۡۤ اَوۡحَیۡنَاۤ اِلَیۡکَ لِتَفۡتَرِیَ عَلَیۡنَا غَیۡرَہٗ ٭ۖ وَاِذًا لَّاتَّخَذُوۡکَ خَلِیۡلًا ﴿۷۴﴾

৭৪
এবং আমরা তোমার প্রতি যাহা ওহী করিয়াছি উহার কারণে তাহারা তোমাকে (কঠোর হইতে কঠোরতর) কষ্টে ফেলিবার উপক্রম করিয়াছিল যেন তুমি (তাহাদের ভয়ে) উহার পরিবর্তে অন্য১৬৩৮ কিছু নিজের তরফ হইতে রচনা করিয়া আমাদের প্রতি আরোপ কর, এবং সেক্ষেত্রে তাহারা অবশ্যই তোমাকে (অন্তরঙ্গ) বন্ধু বানাইয়া লইত।
১৬৩৮। কুরআন শরীফে স্পষ্ট প্রকাশিত ঐশী শিক্ষাসমূহ যাহা রসূলে করীম (সাঃ)-এর নিকট নাযেল হইয়াছিল তাহা পরিবর্তন করার জন্য এবং নানা দূরভিসন্ধি আঁটিয়া তাঁহাকে বাধ্য করার উদ্দেশ্যে কাফেরগণ তাঁহার বিরুদ্ধে চরম বাধা-বিপত্তি সৃষ্টির জন্য সংকল্পবদ্ধ ছিল। কাফেরদের এই সব অশুভ পরিকল্পনা যাহা সম্পূর্ণ ব্যর্থ হইয়াছিল, সেই সম্বন্ধে এই আয়াতে উল্লেখ করা হইয়াছে।

وَلَوۡلَاۤ اَنۡ ثَبَّتۡنٰکَ لَقَدۡ کِدۡتَّ تَرۡکَنُ اِلَیۡہِمۡ شَیۡئًا قَلِیۡلًا ﴿٭ۙ۷۵﴾

৭৫
এবং যদি আমরা তোমাকে (কুরআন দিয়া) সুদৃঢ় না-ও করিতাম তথাপি তুমি অতি অল্প বিষয়েই১৬৩৯ তাহাদের দিকে ঝুঁকিতে।
১৬৩৯। আঁ-হযরত (সাঃ)-এর স্বভাব এতই নির্মল ও নিষ্কলঙ্ক ছিল যে, পবিত্র কুরআন যদি তাঁহার প্রতি নাযেল না-ও হইত এবং তিনি তাঁহার সম্বন্ধে আল্লাহ্‌তা’লার মহান ইচ্ছা জ্ঞাত না-ও হইতেন তথাপি তিনি শির্‌ক বা অংশীবাদিতার প্রতি ঝুঁকিয়া পড়িতেন না।

اِذًا لَّاَذَقۡنٰکَ ضِعۡفَ الۡحَیٰوۃِ وَضِعۡفَ الۡمَمَاتِ ثُمَّ لَا تَجِدُ لَکَ عَلَیۡنَا نَصِیۡرًا ﴿۷۶﴾

৭৬
(যদি তুমি তাহাদের খেয়াল অনুযায়ী আমাদের বিরুদ্ধে মিথ্যা রচনা করিতে) তাহা হইলে আমরা তোমাকে জীবনেও দ্বিগুণ শাস্তি এবং মরণেও দ্বিগুণ শাস্তির আস্বাদ গ্রহণ করাইতাম এবং তখন তুমি আমাদের বিরুদ্ধে তোমার জন্য কোন সাহায্যকারী পাইতে না।

وَاِنۡ کَادُوۡا لَیَسۡتَفِزُّوۡنَکَ مِنَ الۡاَرۡضِ لِیُخۡرِجُوۡکَ مِنۡہَا وَاِذًا لَّا یَلۡبَثُوۡنَ خِلٰفَکَ اِلَّا قَلِیۡلًا ﴿۷۷﴾

৭৭
এবং তাহারা বস্তুতঃ তোমাকে এদেশ হইতে উৎখাত করিবার উপক্রম করিয়াছিল যাহাতে তাহারা তোমাকে উহা হইতে বাহির১৬৪০ করিয়া দিতে পারে; এইরূপ হইলে তাহারা (নিজেরাও) অতি অল্প কালই (নিরাপদে) থাকিবে।
১৬৪০। নবী করীম (সাঃ)-এর শত্রু পক্ষ তাঁহার উপর কলঙ্ক চিহ্ন আরোপ করিয়া আইন বলে নির্বাসন দিয়া তাঁহাকে কলঙ্কিত করিতে চাহিয়াছিল যাহাতে লোক চক্ষে তাঁহার সকল সামাজিক মর্যাদা বিলুপ্ত হইয়া যায়। কিন্তু আল্লাহ্‌তা’লা নিজেই তাঁহাকে মক্কা ত্যাগ করিতে নির্দেশ দিয়া সেই কলঙ্ক-চিহ্ন হইতে রক্ষা করিলেন, যাহা তাঁহাকে মক্কা নগরীর নাগরিকত্ব হইতে বঞ্চিত করার সহিত সম্পৃক্ত ছিল।

سُنَّۃَ مَنۡ قَدۡ اَرۡسَلۡنَا قَبۡلَکَ مِنۡ رُّسُلِنَا وَلَا تَجِدُ لِسُنَّتِنَا تَحۡوِیۡلًا ﴿٪۷۸﴾

৭৮
আমাদের সেই সকল রসূলের নিয়মানুযায়ী হইবে যাহাদিগকে আমরা তোমার পূর্বে প্রেরণ করিয়াছি, এবং তুমি আমাদের নিয়মের মধ্যে কোন পরিবর্তন দেখিতে পাইবে না।
সূরা বনী ইসরাঈল - রুকু ৮

اَقِمِ الصَّلٰوۃَ لِدُلُوۡکِ الشَّمۡسِ اِلٰی غَسَقِ الَّیۡلِ وَقُرۡاٰنَ الۡفَجۡرِ ؕ اِنَّ قُرۡاٰنَ الۡفَجۡرِ کَانَ مَشۡہُوۡدًا ﴿۷۹﴾

৭৯
তুমি সূর্য হেলিয়া যাওয়ার পর হইতে রাত্রির ঘোর অন্ধকার পর্যন্ত নামায কায়েম কর, এবং প্রভাতে কুরআন পাঠ কর, প্রভাতে কুরআন পাঠ (আল্লাহ্‌র নিকট)১৬৪১ নিশ্চয় গ্রহণীয়।
১৬৪১। ‘দালাকাশ্‌শামসু’ অর্থঃ (১) সূর্য পৃথিবীর মধ্য রেখা হইতে সরিয়া পড়িল অর্থাৎ মধ্যাহ্ন সূর্য ঢলিয়া পড়িল; (২) সূর্য হলুদ বর্ণ ধারণ করিল; (৩) সূর্য অস্ত গেল। ‘গাসাকা’ অর্থ রাত্রের অন্ধকার, অথবা সূর্যাস্তের পর দিগন্তের লালিমা যখন অদৃশ্য হইয়া যায় তখনকার অবস্থা (লেইন, মুফরাদাত)। এই আয়াতে ইসলামে পাঁচ ওয়াক্ত নামাযের সময় নির্ণীত হইয়াছে। ‘দুলুক’-শব্দটি তিন প্রকার অর্থে যোহর, আসর এবং মাগরিবের নামাযের সময় নির্দেশ করে। ‘গাসাকেল্‌লায়লে’ বাক্যাংশটি সূর্যাস্তের পর মাগরিবের নামাযের সময়ের প্রতি ইঙ্গিত করিতেছে, কিন্তু ইহা বিশেষভাবে রাত্রের নামায অর্থাৎ ইশার নামাযের প্রতি নির্দেশ করিতেছে। ‘কুরআনাল্‌ ফাজরে’ শব্দগুলি ফজরের নামাযের প্রতি ইঙ্গিত করিতেছে।

وَمِنَ الَّیۡلِ فَتَہَجَّدۡ بِہٖ نَافِلَۃً لَّکَ ٭ۖ عَسٰۤی اَنۡ یَّبۡعَثَکَ رَبُّکَ مَقَامًا مَّحۡمُوۡدًا ﴿۸۰﴾

৮০
এবং তুমি নিশীথে উঠিয়া ইহা দ্বারা তাহাজ্জুদ আদায় কর, (ইহা) তোমার জন্য নফল১৬৪২ (অতিরিক্ত ইবাদত) স্বরূপ, ইহাতে প্রত্যাশা করা যায় যে, তোমার প্রভু তোমাকে এক বিশেষ প্রশংসনীয় মর্যাদায়১৬৪৩ উন্নীত করিবেন।
১৬৪২। এই আয়াতে লিপিবদ্ধ ‘নাফেলাতান’ এর অন্য অর্থ বিশেষ অনুগ্রহ এবং ইহা এই মর্ম ব্যক্ত করিতেছে যে, নামায ক্লান্তিকর বোঝা নহে, বরং ইহা সাধকের জন্য সুবিধা এবং আল্লাহ্‌র বিশেষ অনুগ্রহের কারণ বিশেষ।
১৬৪৩। ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর মত দ্বিতীয় কোন ব্যক্তিকে সম্ভবতঃ এত অধিক বিদ্বেষপূর্ণ ব্যবহার এবং গালাগালি করা হয় নাই, এবং নিশ্চিত রূপেই এত বেশী ঐশী প্রশংসাও আর কোন মানব পায় নাই এবং এত অধিক ঐশী আশীর্বাদ ও অনুগ্রহ বর্ষিত করার জন্য অনুসারীদের দরুদ প্রেরণের পাত্রও অন্য কোন ব্যক্তি হয় নাই। নিরব নিথর গভীর রাত্রে মো’মেনের আধ্যাত্মিক উন্নতির জন্য তাহাজ্জুদ নামায সর্বোত্তম সাধনা। নির্জনে একাকী সে উহাতে সৃষ্টিকর্তার সঙ্গে গোপনে এক পবিত্র যোগাযোগ স্থাপন করিয়া থাকে।