১২

يوسف

সূরা ইউসুফ

Yusuf

মক্কী ১১২ আয়াত ১২ রুকু পারা ১২–১৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১২ আয়াত ও ১২ রুকূ

فَلَمَّا اسۡتَیۡـَٔسُوۡا مِنۡہُ خَلَصُوۡا نَجِیًّا ؕ قَالَ کَبِیۡرُہُمۡ اَلَمۡ تَعۡلَمُوۡۤا اَنَّ اَبَاکُمۡ قَدۡ اَخَذَ عَلَیۡکُمۡ مَّوۡثِقًا مِّنَ اللّٰہِ وَمِنۡ قَبۡلُ مَا فَرَّطۡتُّمۡ فِیۡ یُوۡسُفَ ۚ فَلَنۡ اَبۡرَحَ الۡاَرۡضَ حَتّٰی یَاۡذَنَ لِیۡۤ اَبِیۡۤ اَوۡ یَحۡکُمَ اللّٰہُ لِیۡ ۚ وَہُوَ خَیۡرُ الۡحٰکِمِیۡنَ ﴿۸۱﴾

৮১
অতএব তারা যখন তার কাছ থেকে নিরাশ হয়ে গেল তখন সলাপরামর্শের১৩৯৯-ক জন্য (সেখান থেকে) সরে গেল। তাদের বড়ো (ভাই)১৪০০ বলল, ‘তোমাদের কি জানা নাই, তোমাদের পিতা তোমাদের কাছ থেকে নিশ্চয় আল্লাহর নামে এক (অবশ্যপালনীয়) দৃঢ় অঙ্গীকার নিয়েছিলেন আর (এর) পূর্বে ইউসুফের বিষয়ে তোমরা যে সীমালঙ্ঘন করেছ (তা-ও কি স্মরণ আছে)? অতএব আমার পিতা আমাকে অনুমতি না দেওয়া পর্যন্ত অথবা আল্লাহ আমার সম্বন্ধে কোনো সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত আমি কখনো এ দেশ ছেড়ে যাব না। বস্তুত তিনি সর্বশ্রেষ্ঠ বিচারক।’
১৩৯৯-ক। ‘নাজিয়া’ অর্থ: (১) গোপন, (২) কোনো ব্যক্তি যাকে গোপন ব্যাপারে বিশ্বাস করা হয়, (৩) কারো সাথে গোপনে সলাপরামর্শ করা, (৪) গোপনে সলাপরামর্শের কাজ (আকরাব)।
১৪০০। বাইবেলের মতে তাদের চতুর্থ ভাই ‘যুদা’ বা ‘ইহুদা’ (সর্বজ্যেষ্ঠ রুবিন নয়) বেনজামিনকে ছেড়ে পিতার নিকট ফিরে যেতে অস্বীকার করল। কুরআন করীমে ‘কাবীর’ শব্দ ব্যবহৃত হয়েছে যার অর্থ বড়ো বা বয়োজ্যেষ্ঠ, ‘আকবার’ শব্দ ব্যবহার করা হয় নি, যার অর্থ সর্বাপেক্ষা বড়ো বা সর্বজ্যেষ্ঠ। অতএব যুদা বা ইহুদা ছিল ইয়াকূব (আ.)-এর চতুর্থ পুত্র এবং হযরত ইউসুফ (আ.)-এর জ্যেষ্ঠ ভ্রাতা। তাছাড়া কাবীর অর্থ বড়ো বা জ্যেষ্ঠ, নেতা এবং সম্মানে বা মর্যাদায় বড়ো আর শেষোক্ত অর্থেই এ আয়াতে শব্দটি ব্যবহৃত হয়েছে। অতএব এটা ইহুদাকে বুঝাচ্ছে, রুবিনকে নয়। পিতা হযরত ইয়াকূব (আ.)-এর দৃষ্টিতে ইহুদা বা যুদা রুবিনের তুলনায় বেশি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ছিল (আদিপুস্তক ৪০:৮-১০)।

اِرۡجِعُوۡۤا اِلٰۤی اَبِیۡکُمۡ فَقُوۡلُوۡا یٰۤاَبَانَاۤ اِنَّ ابۡنَکَ سَرَقَ ۚ وَمَا شَہِدۡنَاۤ اِلَّا بِمَا عَلِمۡنَا وَمَا کُنَّا لِلۡغَیۡبِ حٰفِظِیۡنَ ﴿۸۲﴾

৮২
কদেখুন: ১২:১৯তোমরা তোমাদের পিতার কাছে ফিরে যাও। অতঃপর তাকে বলো, ‘হে আমাদের পিতা! নিশ্চয় আপনার পুত্র চুরি করেছে এবং আমরা যা জানি এর বাইরে আমরা কোনো সাক্ষ্য দিচ্ছি না আর নিশ্চয় আমরা অদৃশ্য বিষয়ের রক্ষণাবেক্ষণকারী নই।

وَسۡـَٔلِ الۡقَرۡیَۃَ الَّتِیۡ کُنَّا فِیۡہَا وَالۡعِیۡرَ الَّتِیۡۤ اَقۡبَلۡنَا فِیۡہَا ؕ وَاِنَّا لَصٰدِقُوۡنَ ﴿۸۳﴾

৮৩
অতএব সেই জনপদবাসীদের১৪০১ জিজ্ঞেস করুন যাতে আমরা ছিলাম এবং সেই কাফেলাকেও যাদের সাথে আমরা এসেছি আর নিশ্চয় আমরা সত্যবাদী’।”
১৪০১। এ আয়াতে ‘কারইয়া’ (জনপদ) অর্থে জনপদবাসী ‘আহলে কারইয়া’-কে বুঝায় এবং ‘ঈর’ (উটের কাফেলা) অর্থে ‘আসহাবুল ঈর’ তথা উটের কাফেলার লোকজনকে বুঝায়। আহল এবং আসহাব শব্দদ্বয় উহ্য থেকে উদ্দেশ্যকে জোর দিয়ে বুঝাচ্ছে।

قَالَ بَلۡ سَوَّلَتۡ لَکُمۡ اَنۡفُسُکُمۡ اَمۡرًا ؕ فَصَبۡرٌ جَمِیۡلٌ ؕ عَسَی اللّٰہُ اَنۡ یَّاۡتِـیَنِیۡ بِہِمۡ جَمِیۡعًا ؕ اِنَّہٗ ہُوَ الۡعَلِیۡمُ الۡحَکِیۡمُ ﴿۸۴﴾

৮৪
কদেখুন: ১৫:৫৭; ৩৯:৫৪সে (অর্থাৎ ইয়াকূব) বলল, ‘তোমাদের অন্তর তোমাদেরকে একটি বিষয় প্রতারণামূলকভাবে আকর্ষণীয় করে দেখিয়েছে। অতএব (আমার পক্ষে) সর্বোত্তমভাবে ধৈর্যধারণ করাই শ্রেয়। সম্ভবত আল্লাহ তাদের সবাইকে আমার কাছে নিয়ে আসবেন।১৪০২ নিশ্চয় তিনিই সর্বজ্ঞ, পরম প্রজ্ঞাময়।’
১৪০২। ‘সম্ভবত আল্লাহ তাদের সবাইকে আমার কাছে নিয়ে আসবেন’- ইয়াকূব (আ.) তাঁর এ বাক্য দ্বারা ইউসুফ, বেনজামিন এবং ইহুদাকে বুঝিয়েছেন।

وَتَوَلّٰی عَنۡہُمۡ وَقَالَ یٰۤاَسَفٰی عَلٰی یُوۡسُفَ وَابۡیَضَّتۡ عَیۡنٰہُ مِنَ الۡحُزۡنِ فَہُوَ کَظِیۡمٌ ﴿۸۵﴾

৮৫
আর সে তাদের কাছ থেকে নিজের মুখ আড়াল করে নিল এবং বলল, ‘হায়, আক্ষেপ (আমার) ইউসুফের জন্য!’ আর দুঃখে তার দুচোখ ছলছল১৪০৩ করে উঠল, কিন্তু সে (নিজের দুঃখ) চেপে রাখল।
১৪০৩। ‘বাইয়‍্যাযাস সিকা’ অর্থ সে পানি অথবা দুধ দ্বারা চামড়ার থলে পূর্ণ করেছিল। ‘ইবইয়াযযাত আইনাহু’ তখন ব্যবহার হয় যখন কোনো ব্যক্তির অতি দুঃখকষ্ট বা ব্যথায় হৃদয় ভারাক্রান্ত হয়ে দুচোখ ছলছল করে ওঠে। সুতরাং উক্ত আয়াত ব্যক্ত করছে যে, দুঃখকষ্টে ইয়াকূব (আ.)-এর নিকট দুনিয়া অন্ধকারাচ্ছন্ন মনে হলো এবং চক্ষু সজল হয়ে উঠল (লেইন, রাযী, বিহার)।

قَالُوۡا تَاللّٰہِ تَفۡتَؤُا تَذۡکُرُ یُوۡسُفَ حَتّٰی تَکُوۡنَ حَرَضًا اَوۡ تَکُوۡنَ مِنَ الۡہٰلِکِیۡنَ ﴿۸۶﴾

৮৬
তারা বলল, ‘আল্লাহর কসম! আপনি অসুখে না পড়া পর্যন্ত বা মরে না যাওয়া পর্যন্ত ইউসুফের কথা বলতেই থাকবেন।১৪০৪
১৪০৪। ‘হারাযা’ অর্থ সে রোগে বা অতিরিক্ত আসক্তিতে দুর্বল হয়ে গেল, নিজের অবস্থাকে নষ্ট করেছিল, দীর্ঘস্থায়ী উদ্বেগ উৎকণ্ঠায় তার শরীর এত দুর্বল ও কৃশ হয়ে গেল যে, সে নড়াচড়ার উপযুক্ত রইল না বা মরণাপন্ন হলো (লেইন)।

قَالَ اِنَّمَاۤ اَشۡکُوۡا بَثِّیۡ وَحُزۡنِیۡۤ اِلَی اللّٰہِ وَاَعۡلَمُ مِنَ اللّٰہِ مَا لَا تَعۡلَمُوۡنَ ﴿۸۷﴾

৮৭
সে বলল, ‘আমি আমার দুঃখ ও মনোবেদনা কেবল আল্লাহর কাছেই নিবেদন করি। আর আল্লাহর কাছ থেকে আমি সে জ্ঞান রাখি, যা তোমরা রাখো না।১৪০৪-ক
১৪০৪-ক। এ থেকে বুঝা যায়, হযরত ইয়াকূব (আ.) আল্লাহ তা’লার নিকট থেকে সংবাদ পেয়েছিলেন যে, ইউসুফ, ইহুদা এবং বেনজামিন জীবিত আছে।

یٰبَنِیَّ اذۡہَبُوۡا فَتَحَسَّسُوۡا مِنۡ یُّوۡسُفَ وَاَخِیۡہِ وَلَا تَایۡـَٔسُوۡا مِنۡ رَّوۡحِ اللّٰہِ ؕ اِنَّہٗ لَا یَایۡـَٔسُ مِنۡ رَّوۡحِ اللّٰہِ اِلَّا الۡقَوۡمُ الۡکٰفِرُوۡنَ ﴿۸۸﴾

৮৮
হে আমার পুত্ররা! তোমরা যাও এবং ইউসুফ ও তার ভাইয়ের সন্ধান করো আর কদেখুন: ১২:৫৭আল্লাহর কৃপা থেকে নিরাশ হয়ো না।১৪০৫ আল্লাহর কৃপা থেকে অবিশ্বাসী জাতি ছাড়া আর কেউই নিরাশ হয় না।’
১৪০৫। এ আয়াতও বলছে, হযরত ইয়াকূব (আ.)-এর দৃঢ়বিশ্বাস ছিল যে, ইউসুফ, বেনজামিন এবং ইহুদা মিশর দেশে বেঁচে আছেন।

فَلَمَّا دَخَلُوۡا عَلَیۡہِ قَالُوۡا یٰۤاَیُّہَا الۡعَزِیۡزُ مَسَّنَا وَاَہۡلَنَا الضُّرُّ وَجِئۡنَا بِبِضَاعَۃٍ مُّزۡجٰٮۃٍ فَاَوۡفِ لَنَا الۡکَیۡلَ وَتَصَدَّقۡ عَلَیۡنَا ؕ اِنَّ اللّٰہَ یَجۡزِی الۡمُتَصَدِّقِیۡنَ ﴿۸۹﴾

৮৯
অতএব তারা যখন তার (অর্থাৎ ইউসুফের) সকাশে উপস্থিত হলো তখন তারা বলল, ‘হে ক্ষমতাধর ব্যক্তি! আমাদেরকে ও আমাদের পরিবারকে কষ্ট জর্জরিত করেছে। আর আমরা খুব সামান্য পুঁজি নিয়ে এসেছি। সুতরাং আমাদেরকে পূর্ণমাপে (শস্য) দাও এবং আমাদেরকে কিছু দানখয়রাতও করো।১৪০৫-ক নিশ্চয় আল্লাহ দানখয়রাতকারীদের প্রতিদান দিয়ে থাকেন।’
১৪০৫-ক। এখানে হযরত ইউসুফ (আ.)-এর ভাইদের আচরণ দুর্বোধ্য বলে মনে হয়। তারা নৈতিকভাবে এত দুর্বল হয়ে গিয়েছিল যে, তখন তাদের মিশর যাবার উদ্দেশ্য ছিল ইউসুফ, বেনজামিন ও ইহুদার অনুসন্ধান করা; কিন্তু তারা তা উপেক্ষা করে নিজেদের জন্য খাদ্যশস্যের প্রার্থনা জানালো।

قَالَ ہَلۡ عَلِمۡتُمۡ مَّا فَعَلۡتُمۡ بِیُوۡسُفَ وَاَخِیۡہِ اِذۡ اَنۡتُمۡ جٰہِلُوۡنَ ﴿۹۰﴾

৯০
সে বলল, ‘তোমরা যখন অজ্ঞ ছিলে তখন তোমরা ইউসুফ ও তার ভাইয়ের সাথে যা করেছিলে তা কি তোমাদের স্মরণ আছে?১৪০৬
১৪০৬। এভাবে ভাইদেরকে ভিক্ষা করার হীনম্মন্যতার অতিরিক্ত সুযোগ না দিয়ে হযরত ইউসুফ (আ.) নিজেকে প্রকাশ করার জন্য মনস্থ করলেন এবং পরোক্ষভাবে সেই বিষয় উত্থাপন করলেন।