১২

يوسف

সূরা ইউসুফ

Yusuf

মক্কী ১১২ আয়াত ১২ রুকু পারা ১২–১৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১২ আয়াত ও ১২ রুকূ

وَقَالَ الۡمَلِکُ ائۡتُوۡنِیۡ بِہٖ ۚ فَلَمَّا جَآءَہُ الرَّسُوۡلُ قَالَ ارۡجِعۡ اِلٰی رَبِّکَ فَسۡـَٔلۡہُ مَا بَالُ النِّسۡوَۃِ الّٰتِیۡ قَطَّعۡنَ اَیۡدِیَہُنَّ ؕ اِنَّ رَبِّیۡ بِکَیۡدِہِنَّ عَلِیۡمٌ ﴿۵۱﴾

৫১
আর বাদশা বলল, ‘তাকে (অর্থাৎ ইউসুফকে) আমার কাছে নিয়ে আসো।’ অতঃপর দূত যখন তার কাছে আসল, সে বলল, ‘তুমি তোমার মালিকের কাছে ফিরে যাও; এরপর কী যারা নিজেদের হাত কেটে ফেলেছিল?১৩৮৭ নিশ্চয় আমার প্রতিপালক-প্রভু তাদের চক্রান্ত সম্পর্কে সম্যক অবগত।’
১৩৮৭। হযরত ইউসুফ (আ.) কোনো সাধারণ ব্যক্তি নন এটা উপলব্ধি করে বাদশা তাকে কয়েদখানা থেকে তৎক্ষণাৎ মুক্তি দেবার মনস্থ করলেন, কিন্তু যে পর্যন্ত না তাঁর বিরুদ্ধে অভিযোগের ঘটনার আদ্যোপান্ত তদন্ত হয় এবং তিনি নির্দোষ প্রমাণিত হন, সে পর্যন্ত ইউসুফ (আ.) মুক্ত হতে অস্বীকৃতি জানান। তাঁর এই তদন্ত দাবি করার দুটি উদ্দেশ্য ছিল। প্রথমত, বাদশা যেন জানতে পারেন যে, তিনি নির্দোষ ছিলেন এবং ভবিষ্যতে দুষ্ট লোকেরা যেন তাঁর শাস্তির অভিযোগের কারণ দেখিয়ে বাদশার মন বিষাক্ত করে তুলতে না পারে। দ্বিতীয়ত, তাঁর উপকারী পটিফার যেন এই ভুল ধারণার বশবর্তী না থাকতে পারে যে, ইউসুফ তার প্রতি অবিশ্বস্ত প্রমাণিত হয়েছিল। [এ সূরার ৩২ নম্বর আয়াতে হুযূর রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

قَالَ مَا خَطۡبُکُنَّ اِذۡ رَاوَدۡتُّنَّ یُوۡسُفَ عَنۡ نَّفۡسِہٖ ؕ قُلۡنَ حَاشَ لِلّٰہِ مَا عَلِمۡنَا عَلَیۡہِ مِنۡ سُوۡٓءٍ ؕ قَالَتِ امۡرَاَتُ الۡعَزِیۡزِ الۡـٰٔنَ حَصۡحَصَ الۡحَقُّ ۫ اَنَا رَاوَدۡتُّہٗ عَنۡ نَّفۡسِہٖ وَاِنَّہٗ لَمِنَ الصّٰدِقِیۡنَ ﴿۵۲﴾

৫২
সে (বাদশা) বলল, ‘(হে মহিলারা! তোমাদের (আসল) ব্যাপারটি কী ছিল যখন ইউসুফকে তার ইচ্ছার বিরুদ্ধে (পাপকাজে) তোমরা ফুসলাতে চেয়েছিলে?’ তারা বলল, ‘(এরূপ মানুষ সৃষ্টি করার জন্য আমরা) আল্লাহর মহিমাকীর্তন করি।১৩৮৮ আমরা তার মাঝে কোনো দোষ দেখতে পাই নি।’ আযীযের স্ত্রী বলল, ‘এখন সত্য প্রকাশিত হয়ে গেছে। আমিই তার ইচ্ছার বিরুদ্ধে তাকে (পাপকাজে) ফুসলাতে চেয়েছিলাম আর নিশ্চয় সে সত্যবাদীদের অন্তর্ভুক্ত।’
১৩৮৮। এ বাক্যে ব্যক্ত হয়েছে, মেহমান মহিলাদের হাত (তথা আঙুল) সত্যিই কেটেছিল। নতুবা ইউসুফ (আ.) এ ঘটনার প্রতি নির্দেশ করতেন না। হয়ত হতভম্ব হয়ে অথবা আলাপে নিমগ্ন হয়ে অন্যমনস্কভাবে মহিলাদের অনেকে তাদের হাত কেটে ফেলেছিল। অর্থাৎ তারা অসাবধানতার মধ্যে পতিত হয়েছিল, কিন্তু প্রকৃতই যদি এরূপ না ঘটে থাকত তবে হযরত ইউসুফ (আ.) হাত কাটার কথা উল্লেখ করতেন না। ‘হাশা লিল্লাহে’ অর্থ আল্লাহ বাঁচান বা আল্লাহ মহিমান্বিত! (লেইন)।

ذٰلِکَ لِیَعۡلَمَ اَنِّیۡ لَمۡ اَخُنۡہُ بِالۡغَیۡبِ وَاَنَّ اللّٰہَ لَا یَہۡدِیۡ کَیۡدَ الۡخَآئِنِیۡنَ ﴿۵۳﴾

৫৩
(ইউসুফ বলল,) ‘এর (তথা একথা জিজ্ঞেস করার) কারণ হলো, সে (অর্থাৎ আযীয) যেন জানতে পারে, আমি (তার) অনুপস্থিতিতে তার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করি নি এবং এটা প্রতিভাত হয়- নিশ্চয় আল্লাহ বিশ্বাসঘাতকদের চক্রান্তকে সফল হতে দেন না। ১৩শ পারা

وَمَاۤ اُبَرِّیٴُ نَفۡسِیۡ ۚ اِنَّ النَّفۡسَ لَاَمَّارَۃٌۢ بِالسُّوۡٓءِ اِلَّا مَا رَحِمَ رَبِّیۡ ؕ اِنَّ رَبِّیۡ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۵۴﴾

৫৪
আর আমি নিজেকে ভুলত্রুটিমুক্ত আখ্যা দেই না। (কেননা) মানবপ্রবৃত্তি নিশ্চয় মন্দ কাজে প্ররোচিত করতে অনেক বেশি তৎপর, তবে আমার প্রতিপালক-প্রভু যার প্রতি দয়া করেন তার কথা ভিন্ন।১৩৮৯ নিশ্চয় আমার প্রতিপালক- প্রভু অতীব ক্ষমাশীল, বার বার কৃপাকারী।’
১৩৮৯। ‘ইল্লা মা রাহিমা রাব্বী’ (তবে আমার প্রতিপালক-প্রভু যার প্রতি দয়া করেন তার কথা ভিন্ন।) এ বাক্যাংশটি তিন প্রকার ব্যাখ্যাসাপেক্ষ: (ক) সেই নফস যার ওপর আল্লাহ তা’লার দয়া আছে, ‘মা’ শব্দাংশ এখানে ‘নাফস’ অর্থে ব্যবহৃত; (খ) সে ছাড়া যার ওপর আমার প্রভু দয়া করেন, এখানে ‘মা’ মানুষ বা লোক অর্থে ব্যবহৃত (গ) হ্যাঁ, তবে আল্লাহ তা’লারই করুণা যাকে পছন্দ করে তাকে রক্ষা করে থাকেন। এই তিনটি অর্থ মানুষের আধ্যাত্মিক উন্নতির তিন প্রকারের অবস্থার প্রতি নির্দেশ করে যখন মানুষ আধ্যাত্মিকতার পূর্ণতা অর্জন করে যে অবস্থাকে ‘নফসে মুতমাইন্না’ বা শান্তিপ্রাপ্ত আত্মা বলা হয় (৮৯:২৮)। দ্বিতীয় অর্থ সেই লোকের জন্য প্রযোজ্য যে এখনো ‘নফসে লাউওয়ামা’ বা পুনঃপুন ভর্ৎসনাকারী আত্মার অবস্থায় রয়েছে (৭৫:৩), অর্থাৎ মানুষ যখন তার পাপাচারের এবং স্বাভাবিক কুপ্রবৃত্তিগুলোর বিরুদ্ধে জিহাদ বা লড়াই করতে থাকে, কখনো এই কুপ্রবৃত্তিগুলোকে দমন করতে পারে আবার কখনো এদের দ্বারা পরাস্ত হয়ে যায়। তৃতীয় অর্থ সেই লোকের জন্য প্রয়োগ করা হয়ে ১৩৯০ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য থাকে যার মধ্যে কুপ্রবৃত্তি বা পশুত্ব প্রবল থাকে বা প্রাধান্য বিস্তার করে চলে। এই অবস্থাকে ‘নফসে আম্মারা’ বা বেশি বেশি মন্দ কাজে আদেশ দানকারী আত্মা বলা হয়।

وَقَالَ الۡمَلِکُ ائۡتُوۡنِیۡ بِہٖۤ اَسۡتَخۡلِصۡہُ لِنَفۡسِیۡ ۚ فَلَمَّا کَلَّمَہٗ قَالَ اِنَّکَ الۡیَوۡمَ لَدَیۡنَا مَکِیۡنٌ اَمِیۡنٌ ﴿۵۵﴾

৫৫
আর বাদশা বলল, ‘তোমরা তাকে আমার কাছে নিয়ে আসো। আমি তাকে আমার নিজের (বিশেষ কাজের) জন্য মনোনীত করব।’ অতঃপর সে যখন তার সাথে আলাপ করল তখন সে (ইউসুফকে) বলল, ‘নিশ্চয় আজ (থেকে) তুমি আমাদের কাছে মর্যাদাবান (ও) বিশ্বস্ত।’

قَالَ اجۡعَلۡنِیۡ عَلٰی خَزَآئِنِ الۡاَرۡضِ ۚ اِنِّیۡ حَفِیۡظٌ عَلِیۡمٌ ﴿۵۶﴾

৫৬
সে (অর্থাৎ ইউসুফ) বলল, ‘আপনি আমাকে দেশের ধনভাণ্ডারের দায়িত্বে নিযুক্ত করুন। নিশ্চয় আমি উত্তম রক্ষণাবেক্ষণকারী (এবং এ বিষয়ে) জ্ঞানী।১৩৯০
১৩৯০। ইউসুফ (আ.) খাজাঞ্চিখানা বা অর্থ দপ্তরের কাজ পছন্দ করলেন। তাঁর উক্ত পছন্দ সম্ভবত এই উদ্দেশ্যে ছিল, যেন তিনি এই দপ্তর পরিচালনায় একাগ্রতার সাথে মনোনিবেশ করতে পারেন যার সাথে বাদশার স্বপ্ন সত্যে পরিণত হওয়া গভীরভাবে সম্পৃক্ত ছিল।

وَکَذٰلِکَ مَکَّنَّا لِیُوۡسُفَ فِی الۡاَرۡضِ ۚ یَتَبَوَّاُ مِنۡہَا حَیۡثُ یَشَآءُ ؕ نُصِیۡبُ بِرَحۡمَتِنَا مَنۡ نَّشَآءُ وَلَا نُضِیۡعُ اَجۡرَ الۡمُحۡسِنِیۡنَ ﴿۵۷﴾

৫৭
কদেখুন: ১২:২২আর এভাবেই আমরা ইউসুফকে সে দেশে সুপ্রতিষ্ঠিত করেছিলাম। সে তাতে, যেখানে চাইত সেখানে অবস্থান করত। খদেখুন: ২:১০৬; ৩:৭৫আমরা যাকে চাই আমাদের কৃপায় ভূষিত করে থাকি আর আমরা সৎকর্মপরায়ণদের প্রতিদান বিনষ্ট হতে দেই না।

وَلَاَجۡرُ الۡاٰخِرَۃِ خَیۡرٌ لِّلَّذِیۡنَ اٰمَنُوۡا وَکَانُوۡا یَتَّقُوۡنَ ﴿٪۵۸﴾

৫৮
আর যারা ঈমান এনেছে ও তাকওয়া অবলম্বন করেছে তাদের জন্য পরকালের পুরস্কারই উত্তম,কদেখুন: ১২:১৬
সূরা ইউসুফ - রুকু ৭

وَجَآءَ اِخۡوَۃُ یُوۡسُفَ فَدَخَلُوۡا عَلَیۡہِ فَعَرَفَہُمۡ وَہُمۡ لَہٗ مُنۡکِرُوۡنَ ﴿۵۹﴾

৫৯
আর ইউসুফের ভাইয়েরা এলো এবং তার সকাশে উপস্থিত হলো। তখন সে তাদেরকে চিনতে পারল, কিন্তু তারা তাকে চিনতে পারে নি।

وَلَمَّا جَہَّزَہُمۡ بِجَہَازِہِمۡ قَالَ ائۡتُوۡنِیۡ بِاَخٍ لَّکُمۡ مِّنۡ اَبِیۡکُمۡ ۚ اَلَا تَرَوۡنَ اَنِّیۡۤ اُوۡفِی الۡکَیۡلَ وَاَنَا خَیۡرُ الۡمُنۡزِلِیۡنَ ﴿۶۰﴾

৬০
আর সে যখন তাদেরকে তাদের দ্রব্যসামগ্রী দিয়ে (বিদায়ের জন্য) প্রস্তুত করল তখন সে বলল, ‘তোমাদের বৈমাত্রেয় ভাইকে আমার কাছে নিয়ে এসো।১৩৯০-ক তোমরা কি দেখছ না, নিশ্চয় আমি (শস্যের) মাপ পূর্ণমাত্রায় দেই আর আমি উত্তম অতিথিসেবক?
১৩৯০-ক। হযরত ইয়াকূব (আ.)-এর বারোজন পুত্র ছিল। যোসেফ তথা ইউসুফ ও বেনজামিন এই দুই পুত্র তাঁর স্ত্রী রাহেলের গর্ভজাত এবং বাকি দশজন পুত্র অন্য স্ত্রীদের সন্তান।