১০৩

العصر

সূরা আল-আসর

Al-`Asr

মক্কী ৪ আয়াত ১ রুকু পারা ৩০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৪ আয়াত এবং ১ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।কদেখুন: ১:১

وَالۡعَصۡرِ ۙ﴿۲﴾

২
মহাকালের শপথ!৩৪২৭
৩৪২৭। ‘আসর’ অর্থ সময়, ইতিহাস, যুগ, যুগপরম্পরা, অপরাহ্ণ, গোধূলি বেলা। ‘আল-আসরান’ অর্থ দিবারাত্রি বা সকাল-সন্ধ্যা (মুনজিদ, লেইন)।

اِنَّ الۡاِنۡسَانَ لَفِیۡ خُسۡرٍ ۙ﴿۳﴾

৩
খদেখুন: ১০:৪৬নিশ্চয় মানুষ৩৪২৮ বড়ো ক্ষতির মাঝে রয়েছে।৩৪২৯
৩৪২৮। এখানে ‘আল-ইনসান’ বা মানুষ কুরআন শরীফের ১৭:১২, ১৮:৫৫, ৩৬:৭৮ এবং ৭০:২০ আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। যথা- অস্থির-ছটফটে, ঝগড়াটে ও আল্লাহর নবীর বিরোধিতাকারী।
৩৪২৯। ইতিহাসের এক অমোঘ সাক্ষ্য হলো, ব্যক্তি বা জাতির কাছে যখন জীবনের সুবর্ণ সুযোগসুবিধা আসে অথচ তারা তার পূর্ণ সদ্‌ব্যবহার করে না, যারা মানুষের ভাগ্যনির্ধারণী চিরন্তন প্রাকৃতিক নীতিনিয়ম অবহেলা ও অমান্য করে তারা পরিণামে দুঃখে পড়ে যায়। এসব ব্যক্তি ও জাতি সময়ের সাথে দৌড় প্রতিযোগিতায় হোঁচট খেয়ে পড়ে যায়। এ সূরার ‘আল-ইনসান’ শব্দের দ্বারা এরূপ ব্যক্তি ও জাতিকেই বুঝানো হয়েছে। ঐশী বিধানকে অবজ্ঞা করে বিনা শাস্তিতে রেহাই পাবার কোনো পথ নাই।

اِلَّا الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَتَوَاصَوۡا بِالۡحَقِّ ۬ۙ وَتَوَاصَوۡا بِالصَّبۡرِ ﴿٪۴﴾

৪
ব্যতিক্রম কেবল তারা- যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে এবং গদেখুন: ৯০:১৮নিজেরা সত্যে প্রতিষ্ঠিত থেকে অন্যকে সত্যে প্রতিষ্ঠিত থাকার উপদেশ দিয়েছে আর নিজেরা ধৈর্য ধরে অন্যদেরকে ধৈর্যধারণের উপদেশ দিয়েছে।৩৪৩০
সূরা আল-আসর - রুকু ১
৩৪৩০। এ সূরাতে এবং কুরআনের আরো কতিপয় সূরাতে মুমিনদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, কেবল নিজেই সত্য ও ন্যায়নীতিপূর্ণ আদর্শ অবলম্বন করলে চলবে না, বরং অপরের মাঝে এগুলোর প্রচার, বিস্তার ও প্রতিষ্ঠা ঘটাতে হবে, যেন নিজেদের পারিপার্শ্বিকতায়ও সুস্থ পরিবেশ সৃষ্টি হয় ও বিরাজিত থাকে। তাদেরকে আরো নির্দেশ দেওয়া হয়েছে, এ সুকঠিন কর্তব্য সম্পাদন করতে গিয়ে তারা অবশ্যই বিরোধিতা ও নির্যাতনের শিকার হবে। এমতাবস্থায় তারা যেন নিরুৎসাহিত ও ভীতিগ্রস্ত না হয়, বরং ধৈর্য ও সহিষ্ণুতা অবলম্বন করে। এভাবে এ সূরাটি একটি মাত্র আয়াতে এমন উৎকৃষ্ট পদ্ধতি শিক্ষা দিয়েছে- যা অবলম্বনের ফলে মানবজীবন সত্যিকার অর্থে সুখী, পরিতৃপ্ত, উন্নত ও মর্যাদাপূর্ণ হয়ে ওঠে।