১০৩

العصر

সূরা আল্‌‌‌‌‌‌‌ ‘আসর

Al-`Asr

মক্কী ৪ আয়াত ১ রুকু পারা ৩০

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৪ আয়াত এবং ১ রুকু আছে।

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
আল্লাহ্‌র নামে, যিনি অযাচিত-অসীম দাতা, পরম দয়াময়।

وَالۡعَصۡرِ ۙ﴿۲﴾

২
কসম মহাকালের,৩৪২৭
৩৪২৭। ‘আস্‌র’ অর্থ সময়, ইতিহাস, যুগ-পরাম্পরা, অপরাহ্ন, গোধূলি বেলা। ‘আল্ আস্‌র’ অর্থ দিবা-রাত্রি বা সকাল-সন্ধ্যা (লেইন)।

اِنَّ الۡاِنۡسَانَ لَفِیۡ خُسۡرٍ ۙ﴿۳﴾

৩
নিশ্চয় ইনসান৩৪২৮ বড় ক্ষতির মধ্যে আছে,৩৪২৯
৩৪২৮। ‘আল্-ইন্‌সান’ বলিতে এখানে ১৭ঃ১২; ১৮ঃ৫৫, ৩৬ঃ৭৮ এবং ৭০ঃ২০ আয়াতে উল্লেখ-কৃত মানুষকে বুঝাইয়াছে, যথাঃ অস্থিরতাগ্রস্ত ত্বরাকারী, ঝগড়া-কারী বা তার্কিক, আল্লাহ্‌র নবীর বিরোধিতাকারী।
৩৪২৯। ইহা ইতিহাসের অমোঘ সাক্ষ্য যে, ব্যক্তি বা জাতির কাছে যখন জীবনের সুবর্ণ সুযোগ-সুবিধাদি আসে অথচ তাহারা ইহার পরিপূর্ণ সদ্ব্যবহার করে না, যাহারা মানুষের ভাগ্য-নির্দ্ধারণী চিরন্তন প্রাকৃতিক নীতিমালাকে অবহেলা করতঃ অমান্য করে তাহারা পরিণামে দুঃখে নিপতিত হয়। এই সব ব্যক্তিবর্গ ও জাতিসমূহই সময়ের সাথে দৌড়ের প্রতিযোগিতায় হোঁচট্ খাইয়া পড়িয়া যায়। এই সূরার ‘আল্ ইন্‌সান’ শব্দের দ্বারা এইরূপ ব্যক্তিবর্গ ও জাতিগুলিকেই বুঝানো হইয়াছে। ঐশী বিধানকে অবজ্ঞা করিয়া, বিনা শাস্তিতে রেহাই পাওয়ার কোন পথ নাই।

اِلَّا الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَتَوَاصَوۡا بِالۡحَقِّ ۬ۙ وَتَوَاصَوۡا بِالصَّبۡرِ ﴿٪۴﴾

৪
তাহারা ব্যতিরেকে যাহারা ঈমান আনে এবং পুণ্যকর্ম করে, এবং তাহারা একে অপরকে সত্যের (উপর দৃঢ় থাকার ও ইহা প্রচার করার) তাকিদপূর্ণ উপদেশ দিতে থাকে এবং (এই পথে কষ্ট-ক্লেশ ও বিপদ-আপদে) একে অপরকে ধৈর্যেরও তাকিদপূর্ণ উপদেশ দিতে থাকে।৩৪৩০
সূরা আল্‌‌‌‌‌‌‌ ‘আসর - রুকু ১
৩৪৩০। এই সূরাতে এবং কুরআনের আরও সূরাতে মো’মেনগণকে নির্দেশ দেওয়া হইয়াছে যে, কেবল নিজেই সত্য ও ন্যায়নীতিপূর্ণ আদর্শ অবলম্বন করিলে চলিবে না, বরং অপরের মধ্যেও এইগুলির প্রচার, বিস্তার ও প্রতিষ্ঠা ঘটাইতে হইবে, যাহাতে নিজেদের পারিপার্শ্বিকতার মধ্যেও সুস্থ পরিবেশ সৃষ্ট ও বিরাজিত থাকে। তাহাদিগকে আরও নির্দেশ দেওয়া হইয়াছে যে, এই সুকঠিন কর্তব্য সম্পাদন করিতে গিয়া তাহারা অবশ্যই বিরোধিতা ও নির্যাতনের শিকার হইবে। এমতাবস্থায় তাহারা যেন নিরুৎসাহিত ও ভীতিগ্রস্ত না হয়, বরং ধৈর্য ও সহিষ্ণুতা অবলম্বন করে। এইরূপে, এই সূরাটি একটি মাত্র আয়াতে এমন উৎকৃষ্ট পদ্ধতি শিখাইয়াছে যাহা অবলম্বনের ফলে, মানব-জীবন সত্যিকার সুখী, পরিতৃপ্ত, উন্নত ও মর্যাদাশীল হইয়া উঠে।