العصر
Al-`Asr
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৪ আয়াত এবং ১ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
এ সূরাটি নবুওয়তের প্রথম দিকের সূরা। পাশ্চাত্যের লেখকবৃন্দ ও মুসলিম তফসীরকাররা এ ব্যাপারে একমত। পূর্ববর্তী সূরাতে মানুষের ধনলিপ্সা ও প্রভূত অর্থবিত্ত সঞ্চয়ের অদম্য নেশা এবং প্রতিযোগিতার বিষয় আর তার ভয়াবহ পরিণতি সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এ সূরাতে বলা হয়েছে, উদ্দেশ্যবিহীন জীবনযাপন সম্পূর্ণ ব্যর্থতা এবং অপচয়ের নামান্তর। পার্থিব উন্নতি ও ইহজাগতিক উপাদানসংবলিত স্বাচ্ছন্দ্য মানুষকে বাঁচাতে পারে না, যদি তারা ঈমানের অধিকারী না হয় এবং সৎকর্মশীল পবিত্র জীবনযাপন না করে। এটাই আসর বা সময়ের চিরন্তন ও অপরিবর্তনীয় শিক্ষা। ইহজাগতিক সম্পদ ও উপায়-উপকরণের প্রাচুর্য, ক্ষমতা, সম্মান ও প্রভাব-প্রতিপত্তির আতিশয্য অবিশ্বাসীদেরকে বিশেষত পাশ্চাত্যেও খ্রিষ্টান জাতিগুলোকে এমনভাবে মোহাচ্ছন্ন করে রেখেছে যে, তারা ভাবতে শুরু করেছে- এসব কখনো তাদের হস্তচ্যুত হবে না বা হ্রাস পাবে না। অপরপক্ষে মুসলিম জাহানেও নৈরাশ্যের ছায়া নেমে এসেছে বলে মনে হয়। এ সূরাটি এ যুগের সঙ্গে বিশেষভাবে সম্পর্কযুক্ত। অবশ্য এটা নবী করীম (সা.)-এর সময়ের জন্যও প্রযোজ্য, কেননা আল-আসর বলতে তার আবির্ভাবের সময়কেও বুঝায়।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
وَالۡعَصۡرِ ۙ﴿۲﴾
اِنَّ الۡاِنۡسَانَ لَفِیۡ خُسۡرٍ ۙ﴿۳﴾
اِلَّا الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَتَوَاصَوۡا بِالۡحَقِّ ۬ۙ وَتَوَاصَوۡا بِالصَّبۡرِ ﴿٪۴﴾