العاديات
Al-`Adiyat
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১২ আয়াত এবং ১ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
জাবির, ইকরামা এবং ইবনে মাসউদ (রা.) এ অভিমত রাখেন, এ সূরা মক্কায় অবতীর্ণ প্রাথমিক সূরাগুলোর অন্তর্ভুক্ত। ইবনে মাসউদ (রা.) ছিলেন মহানবী (সা.)-এর প্রাথমিক সাহাবীদের অন্যতম এবং কুরআনের সূরাসমূহের অবতীর্ণকাল সম্বন্ধে প্রতিভাবান বিশেষজ্ঞ। সময়ের দিক থেকে এ সূরার স্থান পূর্ববর্তী সূরার অব্যবহিত পরে। পূর্ববর্তী কয়েকটি সূরাতে নবী করীম (সা.)-এর সময়কালের অবস্থা এবং শেষ যুগের অবস্থা বর্ণিত হয়েছে। সূরা যিলযালে শেষ যুগে জ্ঞানবিজ্ঞানের অসামান্য ও অভূতপূর্ব উন্নতির কথা, বিশেষত ভূতত্ত্ব বিজ্ঞানের অসাধারণ অগ্রগতির কথা বলা হয়েছে এবং এ-ও বলা হয়েছে রাষ্ট্রনীতি, সমাজনীতি ও অর্থনীতির ক্ষেত্রেও এক বিরাট বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। বর্তমান আলোচ্য সূরাটিতে মহানবী (সা.)-এর সাহাবীদের উৎসাহ-উদ্দীপনার কথা এবং কঠিন প্রতিকূল অবস্থায় আল্লাহর পথে যুদ্ধ করে তাদের কুরবানী ও আত্মবিসর্জনের বিষয় বর্ণিত হয়েছে। সুফিদের অনেকে মনে করেন, এ সূরা সেসব নিবেদিতপ্রাণ ধর্মপরায়ণ মুমিনদের অবস্থা বর্ণনা করেছে যারা নিজেদের ইন্দ্রিয়াসক্তি ও বদভ্যাসগুলো দমন করার জন্য ক্রমাগত আত্মসংযমের জিহাদ করতে থাকেন, যার ফলস্বরূপ তারা আল্লাহর কাছ থেকে ঐশী জ্যোতি লাভ করে থাকেন।
** পৃথিবীতে যে-সব যুদ্ধবিগ্রহ প্রকাশ পেতে যাচ্ছে সেগুলো উল্লেখ করার পর এবার মহানবী (সা.) ও তাঁর সাহাবীদের (রা.) আত্মরক্ষামূলক যুদ্ধসমূহের উল্লেখ করা হয়েছে- যেগুলো সবদিক দিয়েই জাগতিক যুদ্ধবিগ্রহ থেকে পৃথক আর সেগুলো উত্তম ফলাফল বয়ে আনবে। সেসব দ্রুতগামী অশ্বরাজিকে সাক্ষী হিসাবে উপস্থাপন করা হয়েছে যেগুলো প্রবল বেগে নিশ্বাস নিতে নিতে এমনভাবে শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়ে আর সেগুলোর খুরের আঘাতে আগুনের ফুলকি ছোটে। সেগুলো প্রভাতবেলায় আক্রমণ করে, রাতের আঁধারে অতর্কিত আক্রমণ চালায় না। এটিই উন্নত পর্যায়ের বীরত্বের লক্ষণ, নতুবা জগৎপূজারি জাতিগুলোর যুদ্ধের বিবরণে সবসময় এটাই দেখা যায়, তারা গোপনে, নীরবে আক্রমণ করে থাকে।
এরপর আল্লাহ তা’লা বলেন, মানুষ নিজ প্রতিপালক-প্রভুর প্রতি চরম অকৃতজ্ঞ আর একথার সাক্ষী সে নিজেই। ধনসম্পদের প্রতি তার মোহ ও ভালোবাসা মাত্রাতিরিক্ত হয়ে থাকে। একথার মাধ্যমে ইঙ্গিত করে বলা হয়েছে, পৃথিবীর যাবতীয় যুদ্ধবিগ্রহ সম্পদ লাভের উদ্দেশ্যে হয়ে থাকে। মানুষ কি জানে না, যে-দিন পৃথিবীর যাবতীয় রহস্য উন্মোচন করে দেওয়া হবে এবং মানুষের হৃদয়ে যে-সব কথা লুকানো রয়েছে সেগুলোও সব প্রকাশ করে দেওয়া হবে, সে-দিন আল্লাহ তা’লা তাদের সবার অবস্থা সম্পর্কে পূর্ণরূপে অবগত হবেন।*
* হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত সূরার ভূমিকা দ্রষ্টব্য।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
وَالۡعٰدِیٰتِ ضَبۡحًا ۙ﴿۲﴾
فَالۡمُوۡرِیٰتِ قَدۡحًا ۙ﴿۳﴾
فَالۡمُغِیۡرٰتِ صُبۡحًا ۙ﴿۴﴾
فَاَثَرۡنَ بِہٖ نَقۡعًا ۙ﴿۵﴾
فَوَسَطۡنَ بِہٖ جَمۡعًا ۙ﴿۶﴾
اِنَّ الۡاِنۡسَانَ لِرَبِّہٖ لَکَنُوۡدٌ ۚ﴿۷﴾
وَاِنَّہٗ لِحُبِّ الۡخَیۡرِ لَشَدِیۡدٌ ؕ﴿۹﴾
اَفَلَا یَعۡلَمُ اِذَا بُعۡثِرَ مَا فِی الۡقُبُوۡرِ ۙ﴿۱۰﴾