১০০

العاديات

সূরা আল-আদিয়াত

Al-`Adiyat

মক্কী ১২ আয়াত ১ রুকু পারা ৩০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১২ আয়াত এবং ১ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।কদেখুন: ১:১

وَالۡعٰدِیٰتِ ضَبۡحًا ۙ﴿۲﴾

২
ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বারোহী দলসমূহের শপথ!৩৪১০
৩৪১০। যারা অশুভ চক্র ও শয়তানি শক্তির বিরুদ্ধে কঠোর সংগ্রাম করার ব্রত অবলম্বন করে, আল্লাহ তাদেরকে কত-না ভালোবাসেন। এমনকি আল্লাহ সে যোদ্ধাদের সাজসরঞ্জামকে পর্যন্ত ভালোবাসেন। এর প্রমাণ হলো, আল্লাহ তা’লা সেসব যোদ্ধাদের নামে, এমনকি তাদের বাহন ঘোড়ার নামে পর্যন্ত শপথ করছেন। ‘আদিয়াত’ অর্থ যোদ্ধার দল ও তাদের ঘোড়া। আয়াতটি সেই সাহাবীদের ভূয়সী প্রশংসা বর্ণনা করছে যাঁরা আল্লাহর রাস্তায় প্রাণপণ যুদ্ধ করে সহাস্যবদনে শাহাদাত বরণ করতে বিন্দুমাত্র কুণ্ঠিত হন নি। আয়াতটি বলছে, তাঁরা অসীম সাহস, উৎসাহ ও প্রেরণা নিয়ে যুদ্ধক্ষেত্রের দিকে বীরবিক্রমে অগ্রসর হন। তাঁরা এ প্রতিজ্ঞায় অটল থাকেন, হয় জয়ী হবেন নয় আল্লাহর পথে শাহাদাত বরণ করবেন। আয়াতটি তাঁদের ঘোড়ার ক্ষিপ্রগতি ও তাঁদের আক্রমণের অপ্রতিরোধ্য তীব্রতার প্রশংসা করছে। এসব ঐশীবাণী সে সময়ে মক্কায় অবতীর্ণ হয়েছিল যখন মুসলমানদের কাছে কোনো ঘোড়া ছিল না। বদরের যুদ্ধে মুসলিম সৈন্যের কাছে মাত্র দুটি ঘোড়া ছিল, একটি ছিল হযরত মিকদাদের আর অপরটি ছিল হযরত যুবায়রের। আয়াতটি মূলত একটি ভবিষ্যদ্বাণী, মুসলমানরা শীঘ্রই অশ্বাধিকারী সেনাশক্তিতে পরিণত হতে যাচ্ছে। বিভিন্ন বুযূর্গ ‘আদিয়াত’, ‘মুরিয়াত’ ও ‘মুগীরাত’ শব্দত্রয়কে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। হযরত ইবনে আব্বাসের মতে, এ শব্দগুলো হজ্জের সময় যে উটের সারি মক্কাভিমুখী হয়ে দৌড়াতে থাকে তাকেই বুঝিয়েছে। রূহুল মাআনী নামক গ্রন্থের রচয়িতার মতে, এ শদ্বগুলো মুসলিম অশ্বারোহী যোদ্ধারা ও তাদের অশ্বকে বুঝিয়েছে। সুফি শ্রেণির অনেকে বলেছেন, এগুলো হলো আধ্যাত্মিক পথের যাত্রীদের দ্রুতগতিতে তাদের স্রষ্টা ও প্রভুর সাক্ষাতের উদ্দেশ্যে ধাবিত হবার বিবরণ বিশেষ।

فَالۡمُوۡرِیٰتِ قَدۡحًا ۙ﴿۳﴾

৩
আর (শপথ) ক্ষুরাঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরণকারীদের।৩৪১১
৩৪১১। মুসলিম যোদ্ধাদের ঘোড়া বিদ্যুৎবেগে ধাবিত হয়। তাদের ক্ষুরের আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়। এটা আল্লাহর রাস্তায় মুসলমানদের যুদ্ধ করার জন্য পরম আগ্রহ ও উদ্দীপনাকে বুঝাচ্ছে।

فَالۡمُغِیۡرٰتِ صُبۡحًا ۙ﴿۴﴾

৪
এবং (শপথ) প্রত্যুষে আক্রমণ পরিচালনাকারীদের,৩৪১২
৩৪১২। বীর যোদ্ধা মুসলমানরা শত্রুর অসাবধানতার সুযোগে চুপিসারে আক্রমণ করে বাজিমাত করতে চায় না, বরং তারা বীরের মতো সম্মুখসমরে লিপ্ত হতে চায়। সেই বীরপুরুষরা রাতের অসাবধানতার সুযোগ সন্ধান না করে সকাল বেলায় উজ্জ্বল আলোতে যুদ্ধে নামে এবং ছলচাতুরী পরিহার করে সাহসিকতার সাথে যথার্থভাবে যুদ্ধ করে। ৩৪১৩ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

فَاَثَرۡنَ بِہٖ نَقۡعًا ۙ﴿۵﴾

৫
অতঃপর তারা এর (তথা আক্রমণের) মাধ্যমে ধূলিঝড় তোলে,৩৪১৩
৩৪১৩। মুসলিম সেনাদলের আক্রমণ এতই তীব্র ও অপ্রতিরোধ্য হতো, তাদের ঘোড়ার ক্ষিপ্র পদাঘাতে উত্থিত ধুলাবালু দিগন্ত ছেয়ে ফেলত।

فَوَسَطۡنَ بِہٖ جَمۡعًا ۙ﴿۶﴾

৬
এরপর এর (অর্থাৎ ধূলিঝড়ের) মাধ্যমে তারা (শত্রু) সেনাদের প্রাণকেন্দ্রে ঢুকে পড়ে।৩৪১৪
৩৪১৪। মুসলিম যোদ্ধারা ব্যক্তি বিশেষকে কিংবা দুর্বল স্ত্রীলোক, শিশু ও বৃদ্ধদেরকে আক্রমণ করত না। তারা সম্মিলিতভাবে শত্রুর সম্মিলিত বাহিনীকে আক্রমণ করে তাদের মধ্যে এমনভাবে ঢুকে পড়ত যে, শত্রুসেনার কেন্দ্রস্থলে তারা আঘাত হানত।

اِنَّ الۡاِنۡسَانَ لِرَبِّہٖ لَکَنُوۡدٌ ۚ﴿۷﴾

৭
নিশ্চয় মানুষ তার প্রতিপালক-প্রভুর প্রতি বড়োই অকৃতজ্ঞ!

وَاِنَّہٗ عَلٰی ذٰلِکَ لَشَہِیۡدٌ ۚ﴿۸﴾

৮
আর নিশ্চয় সে (নিজেই) এ বিষয়ে সাক্ষী।

وَاِنَّہٗ لِحُبِّ الۡخَیۡرِ لَشَدِیۡدٌ ؕ﴿۹﴾

৯
কদেখুন: ৮৯:২১আর নিশ্চয় সে ধনসম্পদের মোহে ভীষণভাবে আসক্ত।

اَفَلَا یَعۡلَمُ اِذَا بُعۡثِرَ مَا فِی الۡقُبُوۡرِ ۙ﴿۱۰﴾

১০
তবে কি সে জানে না, কবরে যা আছে তা যে-দিন উৎপাটিত করা হবে,৩৪১৫
৩৪১৫। কাফিরদের মাঝে জীবনের স্পন্দন আছে বলে মনে হয় না। তারা সকলে তাদের গৃহরূপী কবরে শায়িত রয়েছে, কিন্তু অচিরেই তারা ইসলামের বিরোধিতায় জেগে উঠবে এবং মহানবী (সা.)-কে আক্রমণ করার জন্য দূরবর্তী মদীনা পর্যন্ত গমন করবে।