আর অন্তরে যা আছে তা-ও উদ্ঘাটন করা হবে?৩৪১৬* ]১২]*
সম্পাদিত
৩৪১৬। ইসলামের শত্রুদের ষড়যন্ত্র প্রকাশিত হয়ে পড়বে।
* ১০ ও ১১ নম্বর আয়াতে শেষ যুগের উন্নতির কথা উল্লেখ করা হয়েছে। ‘বুসিরা মা ফিল কুনূর’ আয়াতাংশে মাটির নীচে চাপা পড়া জাতিগুলোর অবস্থা এবং ইতিবৃত্ত উদ্ঘাটনের কথা বুঝানো হয়েছে। এতে Archaeology (প্রত্নতত্ত্ব)-এর অভাবনীয় উন্নতির ভবিষ্যদ্বাণী করা হয়েছে। এ ভবিষ্যদ্বাণী এ যুগে আমাদের চোখের সামনে পূর্ণ হয়ে চলেছে। প্রত্নতাত্ত্বিক গবেষক ও বিশ্লেষক আশ্চর্যজনকভাবে এসব পুরাকীর্তি দেখে হাজার হাজার বছর আগের প্রাচীন জাতিগুলোর অবস্থা ও ইতিবৃত্ত উদ্ঘাটন করে থাকে। ‘হুসসিলা মা ফিস সুদূর’ আয়াতাংশে প্রতিশ্রুত এ যুগে Psychiatry বা মনোরোগ বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে ভবিষ্যদ্বাণী করা হয়েছে। একজন মানসিক রোগী ততক্ষণ পর্যন্ত পূর্ণ আরোগ্য লাভ করতে পারে না যতক্ষণ তার অন্তরে গোপন চাপা পড়া কথা জানা না যায়। অর্ধচেতন করার ইনজেকশন দিয়ে বর্তমান যুগের মনোবিজ্ঞানীরা রোগীর কাছ থেকে প্রশ্ন করে তার অন্তরের সব গোপন রহস্য ও তথ্য তার মুখ দিয়ে বের করে নেয়। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।