১০

يونس

সূরা ইউনুস

Yunus

মক্কী ১১০ আয়াত ১১ রুকু পারা ১১

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১০ আয়াত ও ১১ রুকূ

فَلَمَّا جَآءَ السَّحَرَۃُ قَالَ لَہُمۡ مُّوۡسٰۤی اَلۡقُوۡا مَاۤ اَنۡتُمۡ مُّلۡقُوۡنَ ﴿۸۱﴾

৮১
অতঃপর জাদুকররা যখন উপস্থিত হলো, মূসা তাদেরকে বলল, ঘদেখুন: ৭:১৩৩তোমাদের যা নিক্ষেপ করার তা নিক্ষেপ করো।’ঙদেখুন: ৭:১১৩; ২৬:৩৭,৩৮চদেখুন: ৭:১১৭; ২০:৬৭; ২৬:৪৪ছদেখুন: ৭:১১৯; ২০:৭০

فَلَمَّاۤ اَلۡقَوۡا قَالَ مُوۡسٰی مَا جِئۡتُمۡ بِہِ ۙ السِّحۡرُ ؕ اِنَّ اللّٰہَ سَیُبۡطِلُہٗ ؕ اِنَّ اللّٰہَ لَا یُصۡلِحُ عَمَلَ الۡمُفۡسِدِیۡنَ ﴿۸۲﴾

৮২
আর তারা যখন নিক্ষেপ করল তখন ঘদেখুন: মূসা বলল, ‘তোমরা যা উপস্থাপন করেছ তা কেবল এক ইন্দ্রজাল। আল্লাহ অবশ্যই একে ব্যর্থ করবেন। নিশ্চয় আল্লাহ নৈরাজ্যবাদীদের কর্মকাণ্ড সফল হতে দেন না।

وَیُحِقُّ اللّٰہُ الۡحَقَّ بِکَلِمٰتِہٖ وَلَوۡ کَرِہَ الۡمُجۡرِمُوۡنَ ﴿٪۸۳﴾

৮৩
আর আল্লাহ স্বীয় বাণীর মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করে থাকেন,১২৮১-ক অপরাধীরা তা যতই অপছন্দ করুক না কেন।কদেখুন: ৮:৯
সূরা ইউনুস - রুকু ৮
১২৮১-ক। ন্যায়পরায়ণ বা সৎ উদ্দেশ্য প্রচারের জন্য অন্যায় বা অসৎ উপায়ের সাহায্য ও সমর্থন প্রয়োজন হয় না। আল্লাহ তা’লার নবীগণ ও তাঁদের অনুসারীরা ‘পরিণামই উপায়-উপকরণের যৌক্তিকতার মাপকাঠি’-এ নীতিবাক্যের ওপর নির্ভরশীল নন। সত্য এর নিজের সহজাত শক্তি বলে বিস্তার লাভ করে এবং পরিণামে বিজয়ী হয়, মিথ্যার দ্বারা নয়।

فَمَاۤ اٰمَنَ لِمُوۡسٰۤی اِلَّا ذُرِّیَّۃٌ مِّنۡ قَوۡمِہٖ عَلٰی خَوۡفٍ مِّنۡ فِرۡعَوۡنَ وَمَلَا۠ئِہِمۡ اَنۡ یَّفۡتِنَہُمۡ ؕ وَاِنَّ فِرۡعَوۡنَ لَعَالٍ فِی الۡاَرۡضِ ۚ وَاِنَّہٗ لَمِنَ الۡمُسۡرِفِیۡنَ ﴿۸۴﴾

৮৪
অতএব ফেরাউন ও তাদের (জাতির) প্রধানরা তাদের ওপর নির্যাতন চালাবে- এ আশঙ্কা সত্ত্বেও মূসার প্রতি তার জাতির একটি গোষ্ঠী ঈমান আনল। খদেখুন: ২৮:৫আর নিশ্চয় ফেরাউন দেশে ঔদ্ধত্য প্রদর্শনকারী ছিল। আর নিশ্চয় সে ছিল সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত।

وَقَالَ مُوۡسٰی یٰقَوۡمِ اِنۡ کُنۡتُمۡ اٰمَنۡتُمۡ بِاللّٰہِ فَعَلَیۡہِ تَوَکَّلُوۡۤا اِنۡ کُنۡتُمۡ مُّسۡلِمِیۡنَ ﴿۸۵﴾

৮৫
আর মূসা বলল, ‘হে আমার জাতি! তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকো তাহলে একমাত্র তাঁর ওপরই ভরসা করো, যদি তোমরা (প্রকৃতই) আত্মসমর্পণকারী১২৮২ হয়ে থাকো।’
১২৮২। ‘ঈমান’ দ্বারা মানসিক আত্মসমর্পণ এবং ইসলাম শব্দ দ্বারা প্রকাশ্য আনুগত্য বুঝায়। মুমিনের অভ্যন্তরীণ বিশ্বাসের প্রতিফলন তার প্রকাশ্য আচরণে অবশ্যই থাকতে হবে।

فَقَالُوۡا عَلَی اللّٰہِ تَوَکَّلۡنَا ۚ رَبَّنَا لَا تَجۡعَلۡنَا فِتۡنَۃً لِّلۡقَوۡمِ الظّٰلِمِیۡنَ ﴿ۙ۸۶﴾

৮৬
তখন তারা বলল, ‘আমরা আল্লাহর ওপরই ভরসা রাখি। হে আমাদের প্রতিপালক- প্রভু! তুমি আমাদেরকে অত্যাচারী জাতির জন্য পরীক্ষার কারণ কোরো না।

وَنَجِّنَا بِرَحۡمَتِکَ مِنَ الۡقَوۡمِ الۡکٰفِرِیۡنَ ﴿۸۷﴾

৮৭
আর তুমি নিজ কৃপায় কাফির জাতির কবল থেকে আমাদেরকে উদ্ধার করো।’

وَاَوۡحَیۡنَاۤ اِلٰی مُوۡسٰی وَاَخِیۡہِ اَنۡ تَبَوَّاٰ لِقَوۡمِکُمَا بِمِصۡرَ بُیُوۡتًا وَّاجۡعَلُوۡا بُیُوۡتَکُمۡ قِبۡلَۃً وَّاَقِیۡمُوا الصَّلٰوۃَ ؕ وَبَشِّرِ الۡمُؤۡمِنِیۡنَ ﴿۸۸﴾

৮৮
আর আমরা মূসা ও তার ভাইয়ের প্রতি (এই বলে) ওহী করেছিলাম যে, ‘তোমরা তোমাদের জাতির জন্য মিশরে১২৮৩ বাড়িঘর নির্মাণ করো এবং তোমাদের বাড়িঘরগুলোকে একই দিকে মুখ করে নির্মাণ করো১২৮৪ আর নামায কায়েম করো ও মুমিনদের সুসংবাদ দাও।’*
১২৮৩। ইসরাঈলীদেরকে মিশরে বসতি স্থাপন করার আদেশ দানে এটা বুঝায় না যে, তারা পূর্বে বিজন মরুপ্রান্তরে বসবাস করত। এ আয়াতে সুসভ্য এবং সংঘবদ্ধ জীবনযাপনের সুবিধা ও প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে মাত্র। দুর্বল সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায়ের লোকদের বড়ো শহরে মিলিতভাবে বসবাস করার সাধারণ প্রবণতা রয়েছে।
১২৮৪। ‘বাড়িঘরগুলোকে একই দিকে মুখ করে নির্মাণ করো’ উক্তির মর্ম: (১) ইসরাঈলীদেরকে একত্রে একে অন্যের নিকটবর্তী অবস্থানে বাস করতে নির্দেশ দেওয়া হয়েছিল, যেন প্রয়োজনের সময় তারা একে অন্যের সাহায্য করতে পারে, কারণ এ উদ্দেশ্য পূরণ তখনই সম্ভব যখন মানুষ নিজেদের বাসগৃহ পাশাপাশি বা সামনাসামনি নির্মাণ করে থাকে, (২) তাদের বাড়িগুলোর একই দিকে মুখ করে হওয়া উচিত, যার রূপক অর্থ তাদের সকলের আদর্শ এবং লক্ষ্য এক হওয়া সমীচীন এবং (৩) তাদের সকলের বাসস্থান এক ধরনের হওয়া উচিত যাতে ধনী ও দরিদ্রের মাঝে অকৃত্রিম ভ্রাতৃত্ববোধের সৃষ্টি হয়, যেন তারা একদলে একযোগে কাজ করে। কারণ প্রকৃত ভ্রাতৃত্ব গড়ে উঠতে পারে না যদি সম্প্রদায়ের কিছু লোক প্রাসাদতুল্য মহলে বসবাস করে এবং অন্যরা জরাজীর্ণ গৃহে বসবাস করে।
* এ আয়াতে এমন একটি বিষয় বর্ণিত হয়েছে যা আল্লাহ তা’লা অবহিত না করলে মহানবী (সা.) নিজে নিজে ধারণাও করতে পারতেন না। বাইবেলেও এর বর্ণনা নাই। অতএব বাইবেল বিশারদদের কাছ থেকে বর্ণনা শুনেই তাঁর এ বিষয়ে জ্ঞান লাভ হয়েছিল- এ অভিযোগ মিথ্যা। বর্তমানে প্রত্নতত্ত্ববিদরা মিশরে মাটির তলায় অবস্থিত ইসরাঈলীদের জনপদের ধ্বংসাবশেষ থেকে জানতে পেরেছেন যে, তাদের ঘরবাড়ি একই দিকে মুখ করে বানানো ছিল। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য। এ আয়াতে ‘ওয়াজআলু বুয়তাকুম কিবলাতান’ শব্দগুলোর অর্থ হতে পারে: কিবলামুখী করে অর্থাৎ কেন্দ্র বা চিহ্ন বা স্থান যে দিকে লক্ষ করে ইবাদত আরম্ভ করা হয়ে থাকে, অথবা পরস্পরের দিকে মুখ করে অথবা একই দিকে মুখ করে। প্রথম অর্থ গ্রহণ করা ঠিক নয়, কেননা ‘হ্যায়কেলে সুলায়মানী’ নির্মাণের পূর্বে বনী ইসরাইলের জন্য নির্ধারিত কোনো কিবলা ছিল না। দ্বিতীয় অর্থটি গ্রহণ করলে ঘরগুলো পরস্পরের দিকে মুখ করে নিরাপত্তার উদ্দেশ্যে নির্মাণ ১২৮৪-ক ও ১২৮৪-খ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য করা হয়েছে বলে দৃশ্যমান হবে। আমরা তৃতীয় অর্থটি পছন্দ করি। এর অর্থ দাঁড়াবে, তোমাদের ঘরগুলো একই দিকে মুখ করে বানাও। এতে ঘরের বাসিন্দাদের একই দিকে মুখ করে ইবাদত করা সহজসাধ্য হবে এবং এতে তাদের মাঝে ঐক্য ও শৃঙ্খলাবোধ জাগ্রত হবে। এ নির্দেশের অব্যবহিত পরই নামায কায়েম করতে মুমিনদের আদেশ দান করাটা আমাদের মতকে আরো শক্তিশালী করে, কারণ ‘আকিমুস সালাতা’ আরবী শব্দগুলো কেবল ব্যক্তিগত নামাযেরই তাগিদ দেয় না, বরং জামা’তে নামায আদায়ের প্রতিও গুরুত্বারোপ করে থাকে। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য।]

وَقَالَ مُوۡسٰی رَبَّنَاۤ اِنَّکَ اٰتَیۡتَ فِرۡعَوۡنَ وَمَلَاَہٗ زِیۡنَۃً وَّاَمۡوَالًا فِی الۡحَیٰوۃِ الدُّنۡیَا ۙ رَبَّنَا لِیُضِلُّوۡا عَنۡ سَبِیۡلِکَ ۚ رَبَّنَا اطۡمِسۡ عَلٰۤی اَمۡوَالِہِمۡ وَاشۡدُدۡ عَلٰی قُلُوۡبِہِمۡ فَلَا یُؤۡمِنُوۡا حَتّٰی یَرَوُا الۡعَذَابَ الۡاَلِیۡمَ ﴿۸۹﴾

৮৯
আর মূসা বলল, ‘হে আমাদের প্রতিপালক প্রভু! তুমি ফেরাউন ও তার প্রধানদের এ পার্থিব জীবন সাজসজ্জা ও ধনসম্পদ দান করেছ। হে আমাদের প্রতিপালক-প্রভু! এর ফলে তারা (মানুষকে) কেবল তোমার পথ থেকে বিমুখই করে। হে আমাদের প্রতিপালক-প্রভু! তাদের ধনসম্পদ নিশ্চিহ্ন করো১২৮৪-ক এবং তাদের হৃদয়গুলোকেও কঠোর করে দাও,১২৮৪-খ কেননা কদেখুন: ১০:৯৭-৯৮তারা যন্ত্রণাদায়ক আযাব না দেখা পর্যন্ত ঈমান আনবে না (বলে মনে হয়)।’
১২৮৪-ক। ‘তামাসসা আলাইহি’ অর্থ সে তাকে বা একে ধ্বংস করল, সে এর চিহ্ন মুছে ফেলল (লেইন)।
১২৮৪-খ। ‘শাদ্দা আশ-শাইয়‍্যাআ’ অর্থ সে এটা শক্ত করেছিল ‘শাদ্দাআ আলাইহি অর্থ, সে তাকে আক্রমণ করল (লেইন)।

قَالَ قَدۡ اُجِیۡبَتۡ دَّعۡوَتُکُمَا فَاسۡتَقِیۡمَا وَلَا تَتَّبِعٰٓنِّ سَبِیۡلَ الَّذِیۡنَ لَا یَعۡلَمُوۡنَ ﴿۹۰﴾

৯০
তিনি বললেন, ‘তোমাদের উভয়ের দোয়া গৃহীত হলো। অতএব তোমরা অবিচল থেকো এবং যারা জানে না তাদের পথ কখনো অনুসরণ কোরো না।’