২০

طه

সূরা তাহা

TaHa

মক্কী ১৩৬ আয়াত ৮ রুকু পারা ১৬

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৩৬ আয়াত এবং ৮ রুকু আছে।

فَتَوَلّٰی فِرۡعَوۡنُ فَجَمَعَ کَیۡدَہٗ ثُمَّ اَتٰی ﴿۶۱﴾

৬১
অতঃপর ফেরাউন চলিয়া গেল এবং সে তাহার (সম্ভাব্য) সকল তদবীর সন্নিবিষ্ট করিল,১৮৩০ এবং (মূসার মোকাবেলায়) আসিল।
১৮৩০। ‘জামাআ কায়দাহূ’ এই উক্তির অর্থ আয়াতের মধ্যে নিহিত অর্থ ছাড়াও এইরূপও বুঝায়ঃ সে তাহার সমস্ত পরিকল্পনা একত্র করিল, সে সর্বপ্রকার ফন্দি আঁটিল ও সে তাহার ক্ষমতা অনুযায়ী সব কিছু করিল।

قَالَ لَہُمۡ مُّوۡسٰی وَیۡلَکُمۡ لَا تَفۡتَرُوۡا عَلَی اللّٰہِ کَذِبًا فَیُسۡحِتَکُمۡ بِعَذَابٍ ۚ وَقَدۡ خَابَ مَنِ افۡتَرٰی ﴿۶۲﴾

৬২
মূসা তাহাদিগকে বলিল, ‘সর্বনাশ তোমাদের, তোমরা আল্লাহ্‌র প্রতি মিথ্যা আরোপ করিও না, অন্যথায় তিনি তোমাদিগকে আযাবের দ্বারা নিষ্পেষিত করিবেন এবং যে ব্যক্তি (আল্লাহ্‌র প্রতি) মিথ্যা আরোপ করিয়াছে সে সর্বদা বিফলই হইয়াছে।’১৮৩১
১৮৩১। এই আয়াত ওহী-ইলহাম প্রাপ্তির দাবীকারকের সত্যতা নিরূপণ করিবার জন্য এক অভ্রান্ত নীতি স্থাপন করিয়াছে। আল্লাহ্‌তা’লার বিরুদ্ধে মিথ্যা আরোপকারীকে আপাতদৃষ্টিতে সাময়িক উন্নতি ও অগ্রগতি করিতে দেখা গেলেও পরিণামে বিনষ্ট হয় এবং দুঃখজনক ও অসম্মানজনক সমাপ্তি ঘটে। এই সত্য সকল ধর্মের ইতিহাসের পৃষ্ঠায় বহুল পরিমাণে স্পষ্টাক্ষরে লিখিত রহিয়াছে।

فَتَنَازَعُوۡۤا اَمۡرَہُمۡ بَیۡنَہُمۡ وَاَسَرُّوا النَّجۡوٰی ﴿۶۳﴾

৬৩
তখন তাহারা নিজেদের বিষয়ে পরস্পর বিতর্ক করিল এবং সংগোপনে পরামর্শ করিল।

قَالُوۡۤا اِنۡ ہٰذٰٮنِ لَسٰحِرٰنِ یُرِیۡدٰنِ اَنۡ یُّخۡرِجٰکُمۡ مِّنۡ اَرۡضِکُمۡ بِسِحۡرِہِمَا وَیَذۡہَبَا بِطَرِیۡقَتِکُمُ الۡمُثۡلٰی ﴿۶۴﴾

৬৪
তাহারা বলিল, ‘এই দুইজন অবশ্যই বড় যাদুকর, যাহারা নিজেদের যাদু ক্রিয়া দ্বারা তোমাদিগকে তোমাদের দেশ হইতে বিতাড়িত করিতে চাহিতেছে এবং তোমাদের উৎকৃষ্ট জীবন-পদ্ধতিকে বিনাশ করিতে চাহিতেছে;১৮৩১-ক
১৮৩১-ক। ‘তরীকাহ’ অর্থ জীবনযাপনের পদ্ধতি, আদর্শ, প্রতিষ্ঠান ও ঐতিহ্য (লেইন)।

فَاَجۡمِعُوۡا کَیۡدَکُمۡ ثُمَّ ائۡتُوۡا صَفًّا ۚ وَقَدۡ اَفۡلَحَ الۡیَوۡمَ مَنِ اسۡتَعۡلٰی ﴿۶۵﴾

৬৫
সুতরাং তোমরা তোমাদের তদবীরে ঐক্যবদ্ধ হও, অতঃপর সারিবদ্ধ হইয়া (মোকাবেলার জন্য) আস। এবং যে আজ প্রাধান্য লাভ করিবে সে নিশ্চয় সফলকাম হইবে।’

قَالُوۡا یٰمُوۡسٰۤی اِمَّاۤ اَنۡ تُلۡقِیَ وَاِمَّاۤ اَنۡ نَّکُوۡنَ اَوَّلَ مَنۡ اَلۡقٰی ﴿۶۶﴾

৬৬
তাহারা বলিল, ‘হে মূসা! হয় তুমি (বাজি) নিক্ষেপ কর, আর না হয় আমরাই প্রথমে নিক্ষেপ করি।’

قَالَ بَلۡ اَلۡقُوۡا ۚ فَاِذَا حِبَالُہُمۡ وَعِصِیُّہُمۡ یُخَیَّلُ اِلَیۡہِ مِنۡ سِحۡرِہِمۡ اَنَّہَا تَسۡعٰی ﴿۶۷﴾

৬৭
সে বলিল, ‘বরং তোমরাই (প্রথমে) নিক্ষেপ কর;১৮৩২ অতঃপর তাহাদের যাদু ক্রিয়ার ফলে সহসা তাহাদের দড়ি ও লাঠিগুলি মূসার নিকট এইরূপ মনে হইতে লাগিল১৮৩৩ যেন ঐগুলি দৌড়াদৌড়ি করিতেছে।
১৮৩২। আল্লাহ্‌তা’লার নবীগণ কখনও প্রথম আক্রমণ করেন না। আক্রান্ত না হওয়া পর্যন্ত তাঁহারা অপেক্ষা করিয়া থাকেন এবং তৎপর তাহারা আত্মরক্ষামূলক ভূমিকা গ্রহণ করিয়া থাকেন।
১৮৩৩। যাদুকরদের দড়ি এবং যষ্টিগুলি যেন দৌড়াদৌড়ি করিতেছিল বলিয়া মূসা (আঃ)-এর নিকট দৃষ্ট হইয়াছিল। বাস্তবে সেইগুলি এইরূপ কিছুই করিতেছিল না। অসৎ শক্তিসমূহ ক্ষণিকের জন্য প্রথমে মনে হয় জিতিয়া গেল, কিন্তু শীঘ্রই তাহারা দুর্দশায় পতিত হয়।

فَاَوۡجَسَ فِیۡ نَفۡسِہٖ خِیۡفَۃً مُّوۡسٰی ﴿۶۸﴾

৬৮
এবং মূসা নিজ অন্তরে ভয় অনুভব করিল।১৮৩৪
১৮৩৪। যাদুকরদিগের দড়ি এবং যষ্টিগুলিতে মূসা (আঃ) ভীত ছিলেন না। আল্লাহ্‌র নবীগণ পর্বত প্রমাণ নিশ্চয়তার উপর দণ্ডায়মান থাকেন এবং কোন কিছুতেই ভীত হন না। হযরত মূসা (আঃ) কেবল ভয় করিতেছিলেন, পাছে লোকেরা যাদুকরদের কিম্ভুতকিমাকার ভেল্কিবাজী দর্শনে বিভ্রান্ত না হইয়া পড়ে।

قُلۡنَا لَا تَخَفۡ اِنَّکَ اَنۡتَ الۡاَعۡلٰی ﴿۶۹﴾

৬৯
তখন আমরা বলিয়াছিলাম, ‘ভয় করিও না, কারণ তুমিই প্রাধান্য লাভ করিবে;

وَاَلۡقِ مَا فِیۡ یَمِیۡنِکَ تَلۡقَفۡ مَا صَنَعُوۡا ؕ اِنَّمَا صَنَعُوۡا کَیۡدُ سٰحِرٍ ؕ وَلَا یُفۡلِحُ السَّاحِرُ حَیۡثُ اَتٰی ﴿۷۰﴾

৭০
এবং যাহা কিছু তোমার ডান হাতে আছে উহা নিক্ষেপ কর ফলে তাহারা যে কলাকৌশল করিয়াছে সব কিছুকেই উহা গ্রাস করিয়া ফেলিবে,১৮৩৫ কারণ তাহারা যে কলাকৌশল করিয়াছে উহা কেবল যাদুকরের ধোকাবাজি। এবং যাদুকর যেখান থেকেই আসুক১৮৩৫-ক না কেন সফলতা লাভ করিতে পারিবে না।
১৮৩৫। এই আয়াত ইহা স্পষ্ট করিয়াছে যে, মূসা (আঃ)-এর যষ্টি যাদুকরদিগের অভিষ্ট সাধনের প্রচেষ্টাকে “গিলিয়া” এবং তাহাদের যাদু ব্যর্থ করিয়া দিয়াছিল, অন্য কিছু নহে। হযরত মূসা (আঃ)-এর যষ্টিখানা এক মহান নবীর আধ্যাত্মিক শক্তি দ্বারা নিয়ন্ত্রিত এবং সর্বশক্তিমান আল্লাহ্‌র হুকুমে পরিচালিত হইয়া যাদুকরদিগের সমস্ত ভেল্কির প্রতারণা ফাঁস করিয়া দিল, যাহা তাহারা দর্শকদিগের উপর কৌশলে প্রয়োগ করিয়াছিল। কুরআনের অপর এক স্থানে যাদুকরের দড়ি ও যষ্টিগুলি তাহাদের মিথ্যা কলাকৌশলরাপে আখ্যায়িত হইয়াছে (৭ঃ১১৮)।
১৮৩৫-ক। ‘আতা-আশ্‌-শাইয়্যা’ অর্থ সে ইহা করিয়াছিল (লেইন)।