২০

طه

সূরা তাহা

TaHa

মক্কী ১৩৬ আয়াত ৮ রুকু পারা ১৬

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৩৬ আয়াত এবং ৮ রুকু আছে।

قَالَ رَبُّنَا الَّذِیۡۤ اَعۡطٰی کُلَّ شَیۡءٍ خَلۡقَہٗ ثُمَّ ہَدٰی ﴿۵۱﴾

৫১
সে বলিল, ‘তিনিই আমাদের প্রতিপালক যিনি প্রত্যেক বস্তুকে উহার যথাযথ আকৃতি দিয়াছেন, অতঃপর পথ প্রদর্শন করিয়াছেন।’১৮২৫
১৮২৫। আয়াতের মর্ম হইতেছে যে, জগতে সর্বত্র শৃংখলা বিরাজমান এবং আল্লাহ্‌তা’লা প্রত্যেক বস্তুকে বিশেষ বৈশিষ্ট্য দ্বারা বিভূষিত করিয়াছেন, যাহা উহার বিশেষ চাহিদা ও প্রয়োজন মোতাবেক যথোপযুক্ত এবং যাহার সঠিক ব্যবহারে উহা স্বীয় পূর্ণতা লাভ করিতে পারে।

قَالَ فَمَا بَالُ الۡقُرُوۡنِ الۡاُوۡلٰی ﴿۵۲﴾

৫২
সে বলিল, ‘তাহা হইলে পূর্ববর্তী মানবজাতিসমূহের অবস্থা কি হইয়াছে?’১৮২৬
১৮২৬। পূর্ববর্তী আয়াতে উল্লেখিত ফেরাউনের প্রশ্নে হযরত মূসা (আঃ)-এর জওয়াব তাহাকে সম্পূর্ণ হতবাক করিয়া দিয়াছিল, কাজেই ফেরাউন স্বীয় প্রশ্নের বিষয়বস্তু ছাড়িয়া দিয়া মূসা (আঃ)-এর প্রতি এক নূতন প্রশ্নের অবতারণা করিল। তাঁহাকে জিজ্ঞাসা করিল, তাঁহার আল্লাহ্ অতীতের মৃত পূর্ব পুরুষদিগের সম্বন্ধে কিছু জানেন কিনা, অর্থাৎ তাহাদের কি অবস্থা যাহারা মূসা (আঃ)-এর উপদেশাবলী হইতে উপকৃত হওয়ার সুযোগ পায় নাই। এইরূপে মূসা (আঃ)-এর বিরুদ্ধে পরোক্ষ ইঙ্গিত দ্বারা ফেরাউন আকস্মিকভাবে তাহার জাতির লোকদিগকে এই মর্মে উত্তেজিত করিতে চাহিয়াছিল যে, তিনি (মূসা) কটাক্ষ করিয়াছিলেন যে, তাহাদের পূর্ব পুরুষগণ ঐশী পথ-নির্দেশকবিহীন ছিল, সুতরাং তাহারা ঐশী শাস্তির যোগ্য ছিল।

قَالَ عِلۡمُہَا عِنۡدَ رَبِّیۡ فِیۡ کِتٰبٍ ۚ لَا یَضِلُّ رَبِّیۡ وَلَا یَنۡسَی ﴿۫۵۳﴾

৫৩
সে বলিল, ‘তাহাদের সম্বন্ধে জ্ঞান আমার প্রভুর নিকট কিতাবে সুরক্ষিত আছে। আমার প্রভু বিভ্রান্তও হন না এবং বিস্মৃত ও হন না-১৮২৭
১৮২৭। হযরত মূসা (আঃ) ফেরাউনের কৌশলে এড়াইয়া যাওয়ার চালাকির দাঁত ভাঙ্গা জবাব দিয়াছেন। তিনি ফেরাউনকে বলিয়াছিলেন যে, পূর্ব পুরুষদিগের ব্যাপারে তাহার মাথা ঘামান উচিৎ নয়। আল্লাহ্‌তা’লা তাহাদের সম্বন্ধে সম্যক জ্ঞাত আছেন এবং তাহাদের সম্পর্কে প্রত্যেক খুঁটিনাটি তাঁহার জ্ঞানে সুরক্ষিত এবং বিচার দিবসে তাহাদের অবস্থা ও পরিস্থিতি ভেদে কর্মানুযায়ী সকলকে প্রতিদান ও প্রতিফল দান করিবেন।

الَّذِیۡ جَعَلَ لَکُمُ الۡاَرۡضَ مَہۡدًا وَّسَلَکَ لَکُمۡ فِیۡہَا سُبُلًا وَّاَنۡزَلَ مِنَ السَّمَآءِ مَآءً ؕ فَاَخۡرَجۡنَا بِہٖۤ اَزۡوَاجًا مِّنۡ نَّبَاتٍ شَتّٰی ﴿۵۴﴾

৫৪
যিনি এই পৃথিবীকে তোমাদের জন্য শয্যারূপে বানাইয়াছেন এবং উহার মধ্যে তোমাদের জন্য পথসমূহ সুগম করিয়াছেন এবং আকাশ হইতে পানি বর্ষণ করিয়াছেন এবং উহা দ্বারা আমরা বিভিন্ন প্রকারের তরুলতা জোড়া জোড়া করিয়া উৎপন্ন করিয়াছি;

کُلُوۡا وَارۡعَوۡا اَنۡعَامَکُمۡ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیٰتٍ لِّاُولِی النُّہٰی ﴿٪۵۵﴾

৫৫
তোমরাও খাও এবং তোমাদের গবাদিপশুকেও চরাও। নিশ্চয় ইহার মধ্যে বুদ্ধিমান লোকদের জন্য বহু নিদর্শন রহিয়াছে।’
সূরা তাহা - রুকু ২

مِنۡہَا خَلَقۡنٰکُمۡ وَفِیۡہَا نُعِیۡدُکُمۡ وَمِنۡہَا نُخۡرِجُکُمۡ تَارَۃً اُخۡرٰی ﴿۵۶﴾

৫৬
ইহা (এই পৃথিবী) হইতে আমরা তোমাদিগকে সৃষ্টি করিয়াছি এবং ইহার মধ্যেই তোমাদিগকে ফিরাইয়া লইয়া যাইব এবং ইহার মধ্য হইতেই আমরা তোমাদিগকে দ্বিতীয়বার বাহির করিব।

وَلَقَدۡ اَرَیۡنٰہُ اٰیٰتِنَا کُلَّہَا فَکَذَّبَ وَاَبٰی ﴿۵۷﴾

৫৭
এবং আমরা তাহাকে আমাদের সকল নিদর্শন দেখাইয়াছিলাম; কিন্তু সে (ঐগুলিকে) মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করিল এবং (মানিতে) অস্বীকার করিল।

قَالَ اَجِئۡتَنَا لِتُخۡرِجَنَا مِنۡ اَرۡضِنَا بِسِحۡرِکَ یٰمُوۡسٰی ﴿۵۸﴾

৫৮
সে বলিল, ‘হে মূসা! তুমি কি আমাদের নিকট এই জন্য আসিয়াছ যেন তুমি তোমার যাদু-মন্ত্র দ্বারা আমাদিগকে আমাদের দেশ হইতে তাড়াইয়া দাও?১৮২৮
১৮২৮। এই আয়াতে ফেরাউনের সূক্ষ্ণ প্রতারণাপূর্ণ পরিকল্পনার প্রতি ইঙ্গিত প্রতিভাত হইয়াছে। সে তাহার জাতিকে বলিয়াছিল যে, এক বিদেশী (মূসা-আঃ) মিশরে প্রবাসী হইয়া তাঁহার ধূর্ত কৌশল পূর্ণ পরিচালনা দ্বারা শাসক রাজ-বংশকে মিশর হইতে বিতাড়িত করিবার প্রচেষ্টায় লিপ্ত।

فَلَنَاۡتِیَنَّکَ بِسِحۡرٍ مِّثۡلِہٖ فَاجۡعَلۡ بَیۡنَنَا وَبَیۡنَکَ مَوۡعِدًا لَّا نُخۡلِفُہٗ نَحۡنُ وَلَاۤ اَنۡتَ مَکَانًا سُوًی ﴿۵۹﴾

৫৯
তাহা হইলে নিশ্চয় আমরাও তোমার মোকাবেলায় ইহার অনুরূপ যাদু আনিব; সুতরাং তুমি আমাদের মধ্যে এবং তোমার মধ্যে (সময় ও) স্থান নির্ধারিত কর যাহাকে আমরাও লঙ্ঘন করিব না এবং তুমিও (লঙঘন করিবে) না এমন এক স্থান যাহা (আমাদের উভয়ের জন্য) সমান (উপযোগী) হইবে।’

قَالَ مَوۡعِدُکُمۡ یَوۡمُ الزِّیۡنَۃِ وَاَنۡ یُّحۡشَرَ النَّاسُ ضُحًی ﴿۶۰﴾

৬০
সে বলিল, ‘তোমাদের একত্রিত হইবার সময় হইল ঈদ-উৎসবের দিন এবং এই কথাও রহিল যে, লোকদিগকে পূর্বাহ্নে সমবেত করিতে হইবে।১৮২৯
১৮২৯। এখানে হযরত মূসা (আঃ) এবং মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর মধ্যে এক কৌতুহলোদ্দীপক সাদৃশ্য দেখা যায়। হযরত মূসা (আঃ) এবং যাদুকরদিগের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা (যাহাতে তাহাদিগকে সম্পূর্ণ এবং চূড়ান্ত পরাজয় বহন করিতে হইয়াছিল) সংঘটিত হইয়াছিল পূর্বাহ্ন বেলায় অর্থাৎ যোহরের সময়ে। নবী করীম (সাঃ) বিজয়ীবেশে মক্কায় প্রবেশ করিয়াছিলেন অনুরূপ যোহরের সময় যখন আরবে কুফরী ও প্রতিমা পূজার শেষ ও চূড়ান্ত পরাজয় চিহ্নিত হইয়াছিল।