২০

طه

সূরা তাহা

TaHa

মক্কী ১৩৬ আয়াত ৮ রুকু পারা ১৬

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৩৬ আয়াত এবং ৮ রুকু আছে।

اِذۡ تَمۡشِیۡۤ اُخۡتُکَ فَتَقُوۡلُ ہَلۡ اَدُلُّکُمۡ عَلٰی مَنۡ یَّکۡفُلُہٗ ؕ فَرَجَعۡنٰکَ اِلٰۤی اُمِّکَ کَیۡ تَقَرَّ عَیۡنُہَا وَلَا تَحۡزَنَ ۬ؕ وَقَتَلۡتَ نَفۡسًا فَنَجَّیۡنٰکَ مِنَ الۡغَمِّ وَفَتَنّٰکَ فُتُوۡنًا ۬۟ فَلَبِثۡتَ سِنِیۡنَ فِیۡۤ اَہۡلِ مَدۡیَنَ ۬ۙ ثُمَّ جِئۡتَ عَلٰی قَدَرٍ یّٰمُوۡسٰی ﴿۴۱﴾

৪১
যখন তোমার ভগ্নী চলিতেছিল এবং বলিতেছিল, ‘আমি কি তোমাদিগকে এমন একজনের সন্ধান দিব যে তাহার (প্রতিপালনের) ভার গ্রহণ করিবে?’ এবং এইভাবে আমরা তোমাকে তোমার মাতার নিকট ফিরাইয়া আনিয়াছিলাম যেন তাহার নয়ন সুশীতল হয় এবং সে শোকাকুল না হয়। এবং তুমি এক ব্যক্তিকে হত্যা করিয়াছিলে, কিন্তু আমরা তোমাকে সেই দুশ্চিন্তা হইতে উদ্ধার করিয়াছিলাম। এবং আমরা তোমাকে আরও অনেক পরীক্ষায় ফেলিয়া ভালভাবে পরীক্ষা করিয়াছিলাম, যাহার পর তুমি মিদিয়ানবাসীদের মধ্যে অনেক বৎসর বসবাস করিয়াছিলে। এইরূপে, হে মূসা! তুমি পরিণত অবস্থায় উপনীত হইয়াছিলে;১৮২৩
১৮২৩। মিদিয়ানের অধিবাসীদের মধ্যে মূসা (আঃ)-এর সাময়িক আবাস ছিল আল্লাহ্‌তা’লার আরও একটি ঐশী পরিকল্পনার বাস্তবায়ন। সিনাই উপত্যকার ভূমিতে এবং বনে-জংগলে ইসরাঈলীদের সঙ্গে জীবনযাপন করা যেহেতু তাঁহার জন্য আবশ্যক ছিল, সেই জন্য মিদিয়ানে কয়েকটি বৎসর কষ্টকর জীবন ধারণে অভ্যস্ত হওয়ার জন্য হযরত মূসা (আঃ)-কে বাধ্য করা হইয়াছিল।

وَاصۡطَنَعۡتُکَ لِنَفۡسِیۡ ﴿ۚ۴۲﴾

৪২
এবং আমি তোমাকে আমার নিজের জন্য মনোনীত করিলাম;

اِذۡہَبۡ اَنۡتَ وَاَخُوۡکَ بِاٰیٰتِیۡ وَلَا تَنِیَا فِیۡ ذِکۡرِیۡ ﴿ۚ۴۳﴾

৪৩
তুমি এবং তোমার ভাই আমার নিদর্শনাবলীসহ যাও, এবং আমাকে স্মরণ করার ব্যাপারে শৈথিল্য করিও না;

اِذۡہَبَاۤ اِلٰی فِرۡعَوۡنَ اِنَّہٗ طَغٰی ﴿ۚۖ۴۴﴾

৪৪
তোমরা উভয়ে ফেরাউনের নিকট যাও, কারণ সে সীমালঙঘন করিয়াছে;

فَقُوۡلَا لَہٗ قَوۡلًا لَّیِّنًا لَّعَلَّہٗ یَتَذَکَّرُ اَوۡ یَخۡشٰی ﴿۴۵﴾

৪৫
এবং তোমরা উভয়ে তাহার সহিত নম্রভাবে কথা বলিও,১৮২৪ হয় তো সে উপদেশ গ্রহণ করিবে অথবা (আমাকে) ভয় করিবে।’
১৮২৪। তফসীরাধীন আয়াত একজন ধর্মের শিক্ষক বা প্রচারককে দুই প্রকার অনুশীলনের শিক্ষা প্রদান করিয়াছে। প্রচার করিবার সময় তাহাকে ভদ্র ভাষা ব্যবহার করা আবশ্যক। দ্বিতীয়তঃ সেই সকল লোকদিগের প্রতি যথোচিত শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত যাহাদিগকে আল্লাহ্‌তা’লা পার্থিব সম্মানে ভূষিত করিয়াছেন অথবা কর্তৃত্বের আসনে অধিষ্ঠিত করিয়াছেন।

قَالَا رَبَّنَاۤ اِنَّنَا نَخَافُ اَنۡ یَّفۡرُطَ عَلَیۡنَاۤ اَوۡ اَنۡ یَّطۡغٰی ﴿۴۶﴾

৪৬
তাহারা উভয়ে বলিল, ‘হে আমাদের প্রভু! আমরা আশংকা করি যে, সে আমাদের উপর যুলুম করিবে অথবা সীমাতীত কঠোরতা করিবে।’

قَالَ لَا تَخَافَاۤ اِنَّنِیۡ مَعَکُمَاۤ اَسۡمَعُ وَاَرٰی ﴿۴۷﴾

৪৭
তিনি বলিলেন, ‘তোমরা ভয় করিও না, নিশ্চয় আমি তোমাদের সঙ্গে আছি। আমি শুনি এবং দেখি।’

فَاۡتِیٰہُ فَقُوۡلَاۤ اِنَّا رَسُوۡلَا رَبِّکَ فَاَرۡسِلۡ مَعَنَا بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ ۬ۙ وَلَا تُعَذِّبۡہُمۡ ؕ قَدۡ جِئۡنٰکَ بِاٰیَۃٍ مِّنۡ رَّبِّکَ ؕ وَالسَّلٰمُ عَلٰی مَنِ اتَّبَعَ الۡہُدٰی ﴿۴۸﴾

৪৮
“সুতরাং তোমরা উভয়ে তাহার নিকট যাও এবং বল, ‘নিশ্চয় আমরা উভয়ে তোমার প্রভুর রসূল, সুতরাং তুমি বনী ইসরাঈলকে আমাদের সহিত পাঠাইয়া দাও, এবং তাহাদিগকে মোটেই কষ্ট দিও না। নিশ্চয় আমরা তোমার নিকট তোমার প্রভুর এক বড় নিদর্শন লইয়া আসিয়াছি, এবং যে ব্যক্তি হেদায়াতের অনুসরণ করিবে তাহার উপর শান্তি বর্ষিত হইবে;

اِنَّا قَدۡ اُوۡحِیَ اِلَیۡنَاۤ اَنَّ الۡعَذَابَ عَلٰی مَنۡ کَذَّبَ وَتَوَلّٰی ﴿۴۹﴾

৪৯
নিশ্চয় আমাদের প্রতি এই ওহী নাযেল করা হইয়াছে যে, যে ব্যক্তি (আল্লাহ্‌র পয়গামকে) মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করিবে এবং মুখ ফিরাইবে তাহার উপর আযাব আসিবে।”

قَالَ فَمَنۡ رَّبُّکُمَا یٰمُوۡسٰی ﴿۵۰﴾

৫০
সে বলিল, ‘হে মূসা! তোমাদের প্রতিপালক কে?’