২০

طه

সূরা তাহা

TaHa

মক্কী ১৩৬ আয়াত ৮ রুকু পারা ১৬

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৩৬ আয়াত এবং ৮ রুকু আছে।

ہٰرُوۡنَ اَخِی ﴿ۙ۳۱﴾

৩১
আমার ভ্রাতা হারূনকে;

اشۡدُدۡ بِہٖۤ اَزۡرِیۡ ﴿ۙ۳۲﴾

৩২
তাহার দ্বারা আমার শক্তি সুদৃঢ় কর;

وَاَشۡرِکۡہُ فِیۡۤ اَمۡرِیۡ ﴿ۙ۳۳﴾

৩৩
এবং তাহাকে আমার কাজে শরীক কর;

کَیۡ نُسَبِّحَکَ کَثِیۡرًا ﴿ۙ۳۴﴾

৩৪
যেন আমরা তোমার অধিক পবিত্রতা ও মহিমা ঘোষণা করি;

وَّنَذۡکُرَکَ کَثِیۡرًا ﴿ؕ۳۵﴾

৩৫
এবং তোমাকে আমরা অধিক স্মরণ করি;

اِنَّکَ کُنۡتَ بِنَا بَصِیۡرًا ﴿۳۶﴾

৩৬
নিশ্চয় তুমি আমাদিগকে ভালরূপে দেখিতেছ।’

قَالَ قَدۡ اُوۡتِیۡتَ سُؤۡلَکَ یٰمُوۡسٰی ﴿۳۷﴾

৩৭
তিনি বলিলেন, ‘হে মূসা! তুমি যাহা চাহিয়াছ তাহা তোমাকে দেওয়া হইল,

وَلَقَدۡ مَنَنَّا عَلَیۡکَ مَرَّۃً اُخۡرٰۤی ﴿ۙ۳۸﴾

৩৮
এবং নিশ্চয় আমরা (ইতিপূর্বে) তোমার উপর আরও একবার অনুগ্রহ করিয়াছিলাম;

اِذۡ اَوۡحَیۡنَاۤ اِلٰۤی اُمِّکَ مَا یُوۡحٰۤی ﴿ۙ۳۹﴾

৩৯
যখন আমরা তোমার মাতার প্রতি ওহী করিয়াছিলাম যাহা১৮২১ (ঐ সময়) ওহী করা জরুরী ছিল;
১৮২১। ‘মা’ মাস্‌দরিয়াহ্ হওয়াতে ইহার অনুগামী ক্রিয়াপদ, ইহা প্রয়োগে অর্থ গভীরতা প্রদান করে। সুতরাং ‘মা ইউহা’-এর অর্থ, একটি অতীব গুরুত্বপূর্ণ ওহী; অথবা সেই সময়ের জন্য ওহী করা অতীব জরুরী ছিল।

اَنِ اقۡذِفِیۡہِ فِی التَّابُوۡتِ فَاقۡذِفِیۡہِ فِی الۡیَمِّ فَلۡیُلۡقِہِ الۡیَمُّ بِالسَّاحِلِ یَاۡخُذۡہُ عَدُوٌّ لِّیۡ وَعَدُوٌّ لَّہٗ ؕ وَاَلۡقَیۡتُ عَلَیۡکَ مَحَبَّۃً مِّنِّیۡ ۬ۚ وَلِتُصۡنَعَ عَلٰی عَیۡنِیۡ ﴿ۘ۴۰﴾

৪০
(উহা এই) যে তুমি তাহাকে সিন্দুকে রাখিয়া দাও এবং উহাকে নদীতে ফেলিয়া দাও, উহার পর (এইরূপ হইবে যে) নদী উহাকে তীরে নিক্ষেপ করিবে, তখন তাহাকে উঠাইয়া লইবে সেই ব্যক্তি যে আমার এবং তাহারও শত্রু।’ এবং আমি তোমার জন্য আমার তরফ হইতে (তাহাদের অন্তরে) ভালবাসার উদ্রেক করিলাম; এবং (এইরূপ এই জন্য করিলাম) যেন তুমি আমার চোখের সম্মুখে প্রতিপালিত হও;১৮২২
১৮২২। ‘আইনুন’ অর্থঃ চক্ষু; বাড়ীর বাসিন্দা; আশ্রয় বা নিরাপত্তা; দৃষ্টি; স্বর্ণ; সূর্য; ঝর্ণা (মুফরাদাত, লেইন)। যেহেতু হযরত মূসা (আঃ)-এর উপর এক শক্তিশালী নিষ্ঠুর রাজার অধীনে দীর্ঘকালের দাসত্ব বন্ধন হইতে এক জাতিকে উদ্ধার করার জন্য এক মহান এবং কঠিন দায়িত্ব অর্পণের উদ্দেশ্য ছিল, সেই জন্য ইহা খুবই প্রয়োজন ছিল যে, তিনি (মূসা) এই গুরুত্বপূর্ণ মিশনের উদ্দেশ্যে রাজকীয় শিক্ষকের অধীনে লালিত ও আবশ্যকীয় প্রশিক্ষণপ্রাপ্ত হউন। অতএব এই ঐশী পরিকল্পনা বাস্তবায়িত হইয়াছিল ফেরাউনের রাজ প্রাসাদে শিশু মূসা (আঃ)-এর প্রবেশ লাভের মাধ্যমে।