২০

طه

সূরা তাহা

TaHa

মক্কী ১৩৬ আয়াত ৮ রুকু পারা ১৬

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৩৬ আয়াত এবং ৮ রুকু আছে।

فَاَلۡقٰہَا فَاِذَا ہِیَ حَیَّۃٌ تَسۡعٰی ﴿۲۱﴾

২১
সুতরাং সে উহা ফেলিয়া দিল, তখন দেখ! সহসা উহা এক সাপ হইয়া দৌড়িতে লাগিল।১৮১৬-ক
১৮১৬-ক। লাঠিটি সর্পে পরিণত হয় নাই, কিন্তু সর্পের মত দেখাইতেছিল। সুতরাং ইহা প্রাকৃতিক নিয়মের বিপরীত ছিল না। হযরত মূসা (আঃ)-এর সমর্থনে এক শক্তিশালী প্রমাণ প্রদর্শন ছাড়াও এই অলৌকিক নিদর্শনের উদ্দেশ্য ছিল মূসা (আঃ)-কে আশ্বস্ত করা ও সান্ত্বনা দেওয়া যে, তাঁহার জাতি প্রতিমা উপাসনায় এবং অন্যান্য অসৎ অভ্যাসের মধ্যে চিরকালের জন্য আবদ্ধ হইয়া থাকিবে না। কিন্তু যখন তাহারা তাঁহার নিয়ন্ত্রণাধীনে চলিয়া আসিবে, যখন তাহারা তাঁহার সাধু ও খোদা-ভীরু সঙ্গীরূপে পরিণত হইবে। ‘আসা’ সম্প্রদায় বা জাতি অর্থে ব্যবহৃত হয় (লেইন)। ১০২৩ টীকাও দ্রষ্টব্য।

قَالَ خُذۡہَا وَلَا تَخَفۡ ٝ سَنُعِیۡدُہَا سِیۡرَتَہَا الۡاُوۡلٰی ﴿۲۲﴾

২২
তিনি বলিলেন, ‘তুমি ইহাকে ধর এবং ভয় করিও না, আমরা ইহাকে পূর্বাবস্থায় ফিরাইয়া দিব;

وَاضۡمُمۡ یَدَکَ اِلٰی جَنَاحِکَ تَخۡرُجۡ بَیۡضَآءَ مِنۡ غَیۡرِ سُوۡٓءٍ اٰیَۃً اُخۡرٰی ﴿ۙ۲۳﴾

২৩
এবং তুমি তোমার হাত১৮১৭ নিজ বগলে চাপিয়া ধর১৮১৮ ইহা কোন দোষ ছাড়াই ধপ্‌ধপে শুভ্র হইয়া বাহির হইবে, ইহা আর একটি নিদর্শন;
১৮১৭। ‘ইয়াদ’ অর্থ হাত বা বাহু। ‘ইয়াদ’-এর আলংকারিক অর্থ অনুগ্রহ, বদান্যতা, ক্ষমতা, কর্তৃত্ব, সাহায্য, আশ্রয়; গোত্র, সম্প্রদায়, দল (আকরাব)।
১৮১৮। ‘ইয়াদ’-এর এক অর্থ দল বা জাতি গ্রহণ করিলে আয়াতের উক্তি মূসা (আঃ)-এর জন্য আদেশ বহন করে যে, তাঁহার জাতির লোকদিগকে লালন-পালনকারীর মত তাঁহার নিয়ন্ত্রণে রাখা উচিৎ। এরূপ করিলে তাহারা অত্যন্ত ধার্মিক লোক হইবে, আধ্যাত্মিক আলো বিকিরণ করিবে এবং সকল নৈতিক খারাবী হইতে মুক্ত হইবে। ‘ইয়াদ বায়্‌যা’ এর অর্থ স্পষ্ট এবং অকাট্য দলীল-প্রমাণও হইতে পারে। হযরত মূসা (আঃ) তাঁহার স্বপক্ষে প্রমাণ ও শক্তিশালী যুক্তির দলীল দ্বারা ভূষিত হইয়াছিলেন। আরও দেখুন ৭ঃ১০৯ এবং ২৬ঃ৩৪।

لِنُرِیَکَ مِنۡ اٰیٰتِنَا الۡکُبۡرٰی ﴿ۚ۲۴﴾

২৪
যেন আমরা তোমাকে আমাদের কতকগুলি বড় নিদর্শন দেখাই;১৮১৯
১৮১৯। হযরত মূসা (আঃ)-কে প্রদত্ত গুরুত্বপূর্ণ ঐশী নিশানসমূহের মধ্যে যষ্টির নিদর্শন অন্যতম। নবুওয়াতের দায়িত্বভার প্রাপ্তির সাথে মূসা (আঃ)-এর যষ্টির নিদর্শন প্রকাশিত হইয়াছিল (২০ঃ১৯)। তিনি যখন ফেরাউনের নিকট তাঁহার মিশন প্রচার করিতে গিয়াছিলেন তখন ইহা যষ্টির অলৌকিক ঘটনাই ছিল যাহা ফেরাউন এবং যাদুকরদিগকে দেখান হইয়াছিল (২০ঃ৭০-৭৪)। ইহুদীরা যখন পানি চাহিয়াছিল তখন মূসা (আঃ) তাঁহার যষ্টি দ্বারা পাথরে আঘাত করিতে আদিষ্ট হইয়াছিলেন (২ঃ৬১) এবং তাঁহাকে যখন সাগর অতিক্রম করিতে হইয়াছিল, তখন আল্লাহ্‌তা’লা তাহাকে যষ্টি দ্বারা উহাতে আঘাত করিবার জন্য আদেশ করিয়াছিলেন (২৬ঃ৬৪)।

اِذۡہَبۡ اِلٰی فِرۡعَوۡنَ اِنَّہٗ طَغٰی ﴿٪۲۵﴾

২৫
‘তুমি ফেরাউনের নিকট যাও, সে নিশ্চয় সীমালঙ্ঘন করিয়াছে।’
সূরা তাহা - রুকু ১

قَالَ رَبِّ اشۡرَحۡ لِیۡ صَدۡرِیۡ ﴿ۙ۲۶﴾

২৬
সে বলিল, ‘হে আমার প্রভু! আমার জন্য আমার বক্ষঃকে প্রশস্ত করিয়া দাও;

وَیَسِّرۡ لِیۡۤ اَمۡرِیۡ ﴿ۙ۲۷﴾

২৭
এবং আমার বিষয়কে আমার জন্য সহজ করিয়া দাও;

وَاحۡلُلۡ عُقۡدَۃً مِّنۡ لِّسَانِیۡ ﴿ۙ۲۸﴾

২৮
এবং আমার জিহ্বার জড়তাকে দূর করিয়া দাও,

یَفۡقَہُوۡا قَوۡلِیۡ ﴿۪۲۹﴾

২৯
যেন তাহারা আমার কথা সহজে বুঝিতে পারে;

وَاجۡعَلۡ لِّیۡ وَزِیۡرًا مِّنۡ اَہۡلِیۡ ﴿ۙ۳۰﴾

৩০
এবং আমার পরিবারবর্গ হইতে আমার জন্য একজন সহযোগী১৮২০ নিযুক্ত কর—
১৮২০। হযরত মূসা (আঃ)-এর উপর যে দায়িত্ব অর্পণ করা হইয়াছিল, তিনি নিজেকে উহার যথাযোগ্য মনে করিতেছিলেন না। তিনি একজন সাহায্যকারীর জন্য প্রার্থনা করিয়াছিলেন। হযরত মুহাম্মদ (সাঃ)-এর উপর অসাধারণ এবং অধিকতর কষ্টসাধ্য দায়িত্বভার অর্পণ করা হইয়াছিল, কিন্তু কোন সাহায্যকারী পাওয়ার আবেদন তিনি কখনও করেন নাই। তিনি একা, কোন সহায়তাকারীর সাহায্য ছাড়াই চরম নৈতিক অধঃপতনে নিমজ্জিত একটি জাতিকে আধ্যাত্মিকতার গৌরবময় সর্বোচ্চ শিখরে উন্নীত করার গুরু দায়িত্ব সুচারুরূপে এবং পূর্ণ সফলতার সহিত পালন করিয়াছিলেন।