১৯

مريم

সূরা মারইয়াম

Maryam

মক্কী ৯৯ আয়াত ৬ রুকু পারা ১৬

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৯৯ আয়াত এবং ৬ রুকু আছে।

وَّنَرِثُہٗ مَا یَقُوۡلُ وَیَاۡتِیۡنَا فَرۡدًا ﴿۸۱﴾

৮১
এবং সে যাহা বলিতেছে আমরা উহার উত্তরাধিকারী হইব১৭৯৮ এবং সে আমাদের নিকট একাকীই আসিবে।
১৭৯৮। ‘এবং সে যাহা বলিতেছে আমরা উহার উত্তরাধিকারী হইব এবং সে আমাদের নিকট একাকীই আসিবে’ এই উক্তিটির অর্থ ইহাও হইতে পারেঃ তাহার সন্তান ও ধন-সম্পত্তি সবই পিছনে ফেলিয়া আসিতে হইবে; (ক) আমরা তাহার ঔদ্ধত্যপূর্ণ কথাগুলি সংরক্ষিত করিয়া রাখিব এবং ইহা তাহাকে স্মরণ করাইব যখন সে আমাদের সমীপে আসিবে এবং এই জন্য তাহাকে শাস্তি প্রদান করিব, এবং (খ) তাহার উত্তরাধিকারীগণ ইসলামের পতাকাতলে প্রবেশ করিবে এবং তাহার সমস্ত ধন ও সম্পদের সম্ভাবনা আমাদের অর্থাৎ ইসলামের জন্য ব্যবহার করা হইবে।

وَاتَّخَذُوۡا مِنۡ دُوۡنِ اللّٰہِ اٰلِہَۃً لِّیَکُوۡنُوۡا لَہُمۡ عِزًّا ﴿ۙ۸۲﴾

৮২
এবং তাহারা আল্লাহ্‌র পরিবর্তে অন্যান্য অনেক মা’বূদ গ্রহণ করিয়াছে যেন উহারা তাহাদের জন্য শক্তি ও সম্মানের কারণ হইতে পারে।

کَلَّا ؕ سَیَکۡفُرُوۡنَ بِعِبَادَتِہِمۡ وَیَکُوۡنُوۡنَ عَلَیۡہِمۡ ضِدًّا ﴿٪۸۳﴾

৮৩
এইরূপ কখনও হইবে না, অচিরেই তাহারা তাহাদের ইবাদতকে অস্বীকার করিবে১৭৯৯ এবং তাহারা তাহাদের বিরুদ্ধবাদী হইয়া দাঁড়াইবে।
সূরা মারইয়াম - রুকু ৫
১৭৯৯। এই উক্তির অর্থ হইতে পারেঃ (ক) মিথ্যা প্রতীকগুলি অস্বীকার করিবে যে, মূর্তি উপাসকরা কখনও তাহাদের ইবাদত করে নাই (খ) প্রতিমা পূজারীগণ অস্বীকার করিবে যে, তাহারা কখনও মূর্তিগুলির উপাসনা করিত না। ‘ক’ অর্থের জন্য দেখুন ২ঃ১৬৭; ১০ঃ২৯; ১৬ঃ৮৭; ২৮ঃ৬৪; এবং ‘খ’ অর্থের জন্য দেখুন ৬ঃ২৪; ৩০ঃ১৪ আয়াতসমূহ।

اَلَمۡ تَرَ اَنَّـاۤ اَرۡسَلۡنَا الشَّیٰطِیۡنَ عَلَی الۡکٰفِرِیۡنَ تَؤُزُّہُمۡ اَزًّا ﴿ۙ۸۴﴾

৮৪
তুমি কি লক্ষ্য কর নাই যে, আমরা শয়তানদিগকে কাফেরদের উপর পাঠাইয়াছি, তাহারা তাহাদিগকে (মন্দ কাজে) খুব উত্তেজিত করে।

فَلَا تَعۡجَلۡ عَلَیۡہِمۡ ؕ اِنَّمَا نَعُدُّ لَہُمۡ عَدًّا ﴿ۚ۸۵﴾

৮৫
সুতরাং তুমি তাহাদের বিরুদ্ধে তাড়াতাড়ি করিও না, আমরা যথার্থভাবে তাহাদের জন্য (তাহাদের কার্যকলাপ) গণনা করিয়া রাখিতেছি।১৮০০
১৮০০। এই আয়াতের মর্মঃ (ক) আমরা তাহাদের অসৎকর্মগুলির পূর্ণ খতিয়ান রাখিতেছি; এবং (খ) আমরা হিসাব রাখিতেছি কখন তাহাদের শাস্তির সময় আসিবে।

یَوۡمَ نَحۡشُرُ الۡمُتَّقِیۡنَ اِلَی الرَّحۡمٰنِ وَفۡدًا ﴿ۙ۸۶﴾

৮৬
(স্মরণ কর) যেদিন আমরা মুত্তাকীগণকে রহমান আল্লাহ্‌র সমীপে সম্মানিত মেহমান স্বরূপ একত্রিত করিব;

وَّنَسُوۡقُ الۡمُجۡرِمِیۡنَ اِلٰی جَہَنَّمَ وِرۡدًا ﴿ۘ۸۷﴾

৮৭
এবং আমরা অপরাধীদিগকে তৃষ্ণার্ত উটের পালের ন্যায় জাহান্নামের দিকে তাড়াইয়া লইয়া যাইব।১৮০১
১৮০১। ‘আল্‌ বিরদ’-এর অর্থঃ (ক) পানির নিকট আসা বা পৌঁছা; (খ) পানি যাহার নিকট পান করার জন্য কেহ আসে; (গ) পানির নিকট আসার পালা বা পানির দিকে আসার মোড়; (ঘ) উটের সংখ্যা বা পিপাসার্ত উটের দল (আকরাব)। আরও দেখুন ১১ঃ৯৯।

لَا یَمۡلِکُوۡنَ الشَّفَاعَۃَ اِلَّا مَنِ اتَّخَذَ عِنۡدَ الرَّحۡمٰنِ عَہۡدًا ﴿ۘ۸۸﴾

৮৮
সেদিন কাহারও শাফা’আত করার অধিকার থাকিবে না, সেই ব্যক্তি ব্যতিরেকে যে রহমান আল্লাহ্‌র নিকট হইতে অঙ্গীকার লইয়াছে।

وَقَالُوا اتَّخَذَ الرَّحۡمٰنُ وَلَدًا ﴿ؕ۸۹﴾

৮৯
এবং তাহারা বলে, ‘রহমান আল্লাহ্ (নিজের জন্য) পুত্র গ্রহণ করিয়াছেন।’

لَقَدۡ جِئۡتُمۡ شَیۡئًا اِدًّا ﴿ۙ۹۰﴾

৯০
নিশ্চয়, তোমরা এক অতি গুরুতর কথা বলিতেছে।