১৯

مريم

সূরা মারইয়াম

Maryam

মক্কী ৯৯ আয়াত ৬ রুকু পারা ১৬

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৯৯ আয়াত এবং ৬ রুকু আছে।

اِلَّا مَنۡ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًا فَاُولٰٓئِکَ یَدۡخُلُوۡنَ الۡجَنَّۃَ وَلَا یُظۡلَمُوۡنَ شَیۡئًا ﴿ۙ۶۱﴾

৬১
কেবল ঐ সকল লোক ব্যতীত যাহারা তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে,১৭৮৬ —এই সকল লোক জান্নাতে প্রবেশ করিবে এবং তাহাদের প্রতি কোন যুলুম করা হইবে না—
১৭৮৬। ‘সৎকর্ম’ এই গুণবাচক উক্তি দ্বারা কেবল ভক্তিমূলক কর্ম অপেক্ষা অধিক প্রযোজ্য এইরূপ ন্যায়-সঙ্গত কর্ম বুঝায় যাহা সঠিক স্থানে ও সময়োপযোগী এবং জরুরী অবস্থা অনুযায়ী করা হয়।

جَنّٰتِ عَدۡنِ ۣالَّتِیۡ وَعَدَ الرَّحۡمٰنُ عِبَادَہٗ بِالۡغَیۡبِ ؕ اِنَّہٗ کَانَ وَعۡدُہٗ مَاۡتِیًّا ﴿۶۲﴾

৬২
সেই চিরস্থায়ী জান্নাতসমূহে, যাহাদের সম্বন্ধে রহমান আল্লাহ্ নিজ বান্দাদের সঙ্গে (এমতাবস্থায়) ওয়াদা করিয়াছেন (যখন সেইগুলি তাহাদের) দৃষ্টির অগোচরে (রহিয়াছে),১৭৮৭ নিশ্চয় তাঁহার ওয়াদা পূর্ণ হইবেই।
১৭৮৭। ‘বিল গায়েব’ উক্তির মর্ম এইরূপও হইতে পারে যে, মো’মেন চিরস্থায়ী জান্নাত বা বাগানের’ অধিকারী হইবে, কারণ তাহারা গায়েবের উপর ঈমান আনিয়াছিল, যাহা তাহারা দেখিতে পায় নাই– যথাঃ আল্লাহ্, ফিরিশ্‌তা, পরকাল বা পারলৌকিক জীবন ইত্যাদি।

لَا یَسۡمَعُوۡنَ فِیۡہَا لَغۡوًا اِلَّا سَلٰمًا ؕ وَلَہُمۡ رِزۡقُہُمۡ فِیۡہَا بُکۡرَۃً وَّعَشِیًّا ﴿۶۳﴾

৬৩
তথায় তাহারা শান্তি-সম্ভাষণ ব্যতীত কোন বৃথা আলাপ শুনিবে না, এবং তথায় তাহারা সকালে ও সন্ধ্যায় তাহাদের রিয্‌ক পাইতে থাকিবে।

تِلۡکَ الۡجَنَّۃُ الَّتِیۡ نُوۡرِثُ مِنۡ عِبَادِنَا مَنۡ کَانَ تَقِیًّا ﴿۶۴﴾

৬৪
ইহাই সেই জান্নাত যাহার উত্তরাধিকারী আমরা আমাদের বান্দাগণ হইতে তাহাদিগকে করিব যাহারা মুত্তাকী হইবে।

وَمَا نَتَنَزَّلُ اِلَّا بِاَمۡرِ رَبِّکَ ۚ لَہٗ مَا بَیۡنَ اَیۡدِیۡنَا وَمَا خَلۡفَنَا وَمَا بَیۡنَ ذٰلِکَ ۚ وَمَا کَانَ رَبُّکَ نَسِیًّا ﴿ۚ۶۵﴾

৬৫
এবং (ফিরিশ্‌তাগণ তাহাদিগকে বলিবে), ‘আমরা তোমার প্রভুর আদেশ ব্যতিরেকে অবতরণ করি না; যাহা আমাদের সম্মুখে আছে এবং যাহা আমাদের পিছনে আছে এবং যাহা এতদুভয়ের মধ্যে আছে সব কিছু তাঁহার; এবং তোমার প্রভু কিছুই ভুলিবার নহেন;

رَبُّ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَمَا بَیۡنَہُمَا فَاعۡبُدۡہُ وَاصۡطَبِرۡ لِعِبَادَتِہٖ ؕ ہَلۡ تَعۡلَمُ لَہٗ سَمِیًّا ﴿٪۶۶﴾

৬৬
তিনিই আকাশ-মণ্ডলের ও পৃথিবীর এবং এতদুভয়ের মধ্যে যাহা কিছু আছে উহার প্রভু, সুতরাং তোমরা তাঁহারই ইবাদত কর এবং তাঁহার ইবাদতে সদা ধৈর্য ধারণ কর; তুমি কি কাহাকেও তাঁহার সমগুণ বিশিষ্ট জান?
সূরা মারইয়াম - রুকু ৪

وَیَقُوۡلُ الۡاِنۡسَانُ ءَاِذَا مَا مِتُّ لَسَوۡفَ اُخۡرَجُ حَیًّا ﴿۶۷﴾

৬৭
এবং মানুষ বলিয়া থাকে,১৭৮৮ ‘কী! আমি যখন মরিয়া যাইব তখন আমাকে পুনরায় জীবিত করিয়া উঠানো হইবে?’
১৭৮৮। ‘আল্ ইনসান’ বলিতে সাধারণ অর্থে সকল মানুষ এখানে বুঝায় না, এক বিশেষ শ্রেণীর মানুষ বুঝায়, যাহারা মৃত্যুর পরে পারলৌকিক জীবনের অস্তিত্বে সন্দেহ পোষণ করে। প্রকৃতপক্ষে পৃথিবীতে খুব অল্প সংখ্যক লোকই আছে যাহারা পরলোকের অস্তিত্ব সম্পূর্ণরূপে অস্বীকার করে, মুখের কথা দ্বারা নহে, বরং তাহাদের প্রকৃত আচরণ ও কাজকর্ম দ্বারা, অর্থাৎ একমাত্র পার্থিব অভীষ্ট লাভের চেষ্টায় সম্পূর্ণ নিমগ্ন হওয়া দ্বারা মৃত্যুর পরে জীবনের প্রতি সন্দেহ বা অস্বীকৃতি প্রকাশ করে।

اَوَلَا یَذۡکُرُ الۡاِنۡسَانُ اَنَّا خَلَقۡنٰہُ مِنۡ قَبۡلُ وَلَمۡ یَکُ شَیۡئًا ﴿۶۸﴾

৬৮
মানুষ কি ইহা স্মরণ করে না যে আমরা ইতিপূর্বে তাহাকে সৃষ্টি করিয়াছি, অথচ তখন সে কিছুই১৭৮৯ ছিল না?
১৭৮৯। কোন বস্তুই, উল্লেখযোগ্য কিছুই, কোন মূল্যই বা কোন গুরুত্বই । এই অর্থ ৭৬ঃ২ আয়াত দ্বারা সমর্থিত।

فَوَرَبِّکَ لَنَحۡشُرَنَّہُمۡ وَالشَّیٰطِیۡنَ ثُمَّ لَنُحۡضِرَنَّہُمۡ حَوۡلَ جَہَنَّمَ جِثِیًّا ﴿ۚ۶۹﴾

৬৯
অতএব, তোমার প্রভুর শপথ, নিশ্চয় আমরা তাহাদিগকে এবং শয়তানদিগকে একত্রিত করিব, অতঃপর আমরা তাহাদিগকে জাহান্নামের চতুর্দিকে নতজানু অবস্থায় হাযির করিব।১৭৯০
১৭৯০। ‘জাহান্নাম’ শব্দ হিব্রু ভাষাতে ‘জেহেন্না’ রূপে ব্যবহৃত। আদিতে আরমীয় ভাষায় উহা ‘হিন্নোম’ রূপে ব্যবহৃত হইত। পরবর্তীকালে উহা ‘জি-হিন্নোমে’ পরিবর্তিত রূপ নেয় (এনসাইক বিব) যাহার অর্থ ‘মৃত্যু বা ধ্বংসের উপত্যকা’। এই শব্দ ‘জাহান্না’ (অর্থঃ সে নিকটে গেল) এবং ‘জাহুমা’ (অর্থঃ তাহার চেহারা কুঞ্চিত হইল), দুই শব্দের সংযুক্ত শব্দও হইতে পারে। অতএব ‘জাহান্নাম’ কোন বস্তু বা স্থানও বুঝাইতে পারে, যাহা কোন ব্যক্তি প্রথমে পসন্দ করে, কিন্তু যখন সে উহার নিকটবর্তী হয়, তখন ইহা অপসন্দ করে এবং ভ্রুকুঞ্চিত করিয়া উহার প্রতি বিরূপভাব প্রকাশ করে। এইরূপে ‘জাহান্নাম’ শব্দের গঠন-শৈলীই দোযখের প্রকৃতি এবং বৈশিষ্ট্য বিশদ ভাবে বর্ণনা করিয়া দিয়াছে।

ثُمَّ لَنَنۡزِعَنَّ مِنۡ کُلِّ شِیۡعَۃٍ اَیُّہُمۡ اَشَدُّ عَلَی الرَّحۡمٰنِ عِتِیًّا ﴿ۚ۷۰﴾

৭০
অতঃপর১৭৯১ নিশ্চয় আমরা প্রত্যেক দল হইতে তাহাদের মধ্যে রহমান আল্লাহ্‌র প্রতি সর্বাধিক বিরুদ্ধাচরণকারীগণকে টানিয়া বাহির করিয়া লইব।
১৭৯১। ‘সুম্মা’ (অর্থঃ তখন, অর্থাৎ, তৎপর) শব্দ একটি অব্যয় বা সংযোগমূলক অব্যয় বিন্যাস এবং বিলম্ব বুঝাইবার জন্য ব্যবহৃত হয়, কার্যকর ক্ষমতাসম্পন্ন আদেশের জন্য নহে। ইহার অর্থ ‘এবং’, ‘সুতরাং’ ও হইয়া থাকে (লেইন)।