১৭

بني إسرائيل

সূরা বনী ইসরাঈল

Bani Isra'il

মক্কী ১১২ আয়াত ১২ রুকু পারা ১৪–১৫

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১১২ আয়াত এবং ১২ রুকু আছে।

وَقَالُوۡا لَنۡ نُّؤۡمِنَ لَکَ حَتّٰی تَفۡجُرَ لَنَا مِنَ الۡاَرۡضِ یَنۡۢبُوۡعًا ﴿ۙ۹۱﴾

৯১
এবং তাহারা বলে, ‘আমরা তোমার উপর কখনও ঈমান আনিব না, যতক্ষণ পর্যন্ত না তুমি আমাদের জন্য ভূমি হইতে প্রস্রবণ প্রবাহিত কর;

اَوۡ تَکُوۡنَ لَکَ جَنَّۃٌ مِّنۡ نَّخِیۡلٍ وَّعِنَبٍ فَتُفَجِّرَ الۡاَنۡہٰرَ خِلٰلَہَا تَفۡجِیۡرًا ﴿ۙ۹۲﴾

৯২
অথবা তোমার জন্য খেজুর ও আঙ্গুরের বাগান হয়, যাহার ফাঁকে ফাঁকে তুমি বহুল১৬৫১ সংখ্যায় প্রস্রবণসমূহ প্রবাহিত কর,
১৬৫১। নিজেদের আপত্তিমূলক প্রশ্নের জবাবে মক্কার অধিবাসীগণ কুরআনের এই যুক্তির সম্মুখে হতবুদ্ধি হইয়া মুখ ফিরাইয়া নিল। তাহারা নবী করীম (সাঃ)-এর নিকট দাবী উত্থাপন করিয়া বলিল যে, কুরআনে যদি সর্বপ্রকার জ্ঞানই অন্তর্ভুক্ত হইয়া থাকে তাহা হইলে অলৌকিক ঘটনাবলী সংঘটনে তাঁহার সক্ষম হওয়া উচিৎ—যেমন ভূগর্ভ হইতে পানির ঝর্ণা নির্গত করা, উদ্যান সমূহ সৃষ্টি করা, তাঁহার নিজের জন্য স্বর্ণ-নির্মিত প্রাসাদ তৈয়ার করা ইত্যাদি।

اَوۡ تُسۡقِطَ السَّمَآءَ کَمَا زَعَمۡتَ عَلَیۡنَا کِسَفًا اَوۡ تَاۡتِیَ بِاللّٰہِ وَالۡمَلٰٓئِکَۃِ قَبِیۡلًا ﴿ۙ۹۳﴾

৯৩
অথবা যেভাবে তুমি দাবী করিয়াছ, আমাদের উপর আকাশ টুকরা টুকরা করিয়া ফেল অথবা আল্লাহ্ এবং ফিরিশ্‌তাগণকে (আমাদের) সামনা সামনি আনিয়া খাড়া কর;

اَوۡ یَکُوۡنَ لَکَ بَیۡتٌ مِّنۡ زُخۡرُفٍ اَوۡ تَرۡقٰی فِی السَّمَآءِ ؕ وَلَنۡ نُّؤۡمِنَ لِرُقِیِّکَ حَتّٰی تُنَزِّلَ عَلَیۡنَا کِتٰبًا نَّقۡرَؤُہٗ ؕ قُلۡ سُبۡحَانَ رَبِّیۡ ہَلۡ کُنۡتُ اِلَّا بَشَرًا رَّسُوۡلًا ﴿٪۹۴﴾

৯৪
অথবা তোমার জন্য স্বর্ণ নির্মিত কোন ঘর হয়, অথবা তুমি আকাশে আরোহণ কর এবং আমরা তোমার (আকাশ) আরোহণে কখনও বিশ্বাস করিব না যতক্ষণ পর্যন্ত না তুমি আমাদের উপর কোন কিতাব নাযেল কর যাহা আমরা পাঠ করিতে পারি।’ তুমি বল, ‘আমার প্রতিপালক পবিত্র! আমি কেবল একজন মানব-রসূল১৬৫২।’
সূরা বনী ইসরাঈল - রুকু ১০
১৬৫২। অবিশ্বাসীগণের মূর্খতাপূর্ণ দাবীর উত্তরে বলা হইয়াছে যে, এই সকল দাবী আল্লাহ্ অথবা তাঁহার প্রেরিত রসূল (সাঃ)-এর সঙ্গে সম্পর্কযুক্ত। প্রথমোক্ত দাবী ধূষ্টতাপূর্ণ এবং আল্লাহ্‌তা’লা এইরূপ মূর্খতার উর্ধ্বে। শেষোক্ত দাবী যাহা রসূল করীম (সাঃ)-এর সাথে সম্বন্ধ যুক্ত সেগুলি সীমাবদ্ধ মানবীয় শক্তির অসাধ্য এবং আল্লাহ্‌তা’লার নবী প্রেরণের উদ্দেশ্যের পরিপন্থী।

وَمَا مَنَعَ النَّاسَ اَنۡ یُّؤۡمِنُوۡۤا اِذۡ جَآءَہُمُ الۡہُدٰۤی اِلَّاۤ اَنۡ قَالُوۡۤا اَبَعَثَ اللّٰہُ بَشَرًا رَّسُوۡلًا ﴿۹۵﴾

৯৫
এবং এই সকল লোকের নিকট যখন হেদায়াত আসিয়াছে তখন উহার উপর ঈমান আনিতে তাহাদিগকে কেবল এই কথা বাধা দিয়াছে যে, তাহারা বলিল, ‘আল্লাহ্ কি এক মানবকে রসূল করিয়া পাঠাইয়াছেন?’

قُلۡ لَّوۡ کَانَ فِی الۡاَرۡضِ مَلٰٓئِکَۃٌ یَّمۡشُوۡنَ مُطۡمَئِنِّیۡنَ لَنَزَّلۡنَا عَلَیۡہِمۡ مِّنَ السَّمَآءِ مَلَکًا رَّسُوۡلًا ﴿۹۶﴾

৯৬
তুমি বল, ‘যদি ভূপৃষ্ঠে ফিরিশ্‌তাগণ প্রশান্ত মনে চলাফেরা করিয়া বেড়াইত, তাহা হইলে অবশ্যই আমরা আকাশ হইতে তাহাদের নিকট কোন ফিরিশ্‌তাকেই রসূল১৬৫৩ করিয়া নাযেল করিতাম।’
১৬৫৩। এই আয়াতের দুইটি অর্থ হইতে পারে। (ক) ফিরিশ্‌তা কেবল ফিরিশ্‌তা-প্রকৃতির মানুষের প্রতি অবতীর্ণ হইতে পারে, বিপরীত চরিত্রের মানুষের উপর নহে। তবে কাফেরগণও যদি তাহাদের জীবনে ফিরিশ্‌তাবৎ চারিত্রিক পরিবর্তন আনিতে পারে তাহা হইলে তাহাদের প্রতি ফিরিশ্‌তা অবতীর্ণ হইবে। (খ) এক জাতীয় বস্তু বা সত্তাই শুধু একে অন্যের নমুনা বা আদর্শ হইতে পারে। এই জন্যই একজন মানুষই কেবল মানবজাতির নিকট নবী-রসূল হইতে পারেন, কারণ একমাত্র মানুষই অন্য মানুষের জন্য আদর্শরূপে পরিগণিত হইতে পারে।

قُلۡ کَفٰی بِاللّٰہِ شَہِیۡدًۢا بَیۡنِیۡ وَبَیۡنَکُمۡ ؕ اِنَّہٗ کَانَ بِعِبَادِہٖ خَبِیۡرًۢا بَصِیۡرًا ﴿۹۷﴾

৯৭
তুমি বল, ‘আমার ও তোমাদের মধ্যে আল্লাহ্ই সাক্ষী হিসাবে যথেষ্ট, নিশ্চয় তিনি তাঁহার বান্দাগণকে উত্তমরূপে জানেন এবং দেখেন।’

وَمَنۡ یَّہۡدِ اللّٰہُ فَہُوَ الۡمُہۡتَدِ ۚ وَمَنۡ یُّضۡلِلۡ فَلَنۡ تَجِدَ لَہُمۡ اَوۡلِیَآءَ مِنۡ دُوۡنِہٖ ؕ وَنَحۡشُرُہُمۡ یَوۡمَ الۡقِیٰمَۃِ عَلٰی وُجُوۡہِہِمۡ عُمۡیًا وَّبُکۡمًا وَّصُمًّا ؕ مَاۡوٰٮہُمۡ جَہَنَّمُ ؕ کُلَّمَا خَبَتۡ زِدۡنٰہُمۡ سَعِیۡرًا ﴿۹۸﴾

৯৮
বস্তুতঃ আল্লাহ্ যাহাকে হেদায়াত দেন সে-ই হেদায়াত প্রাপ্ত, কিন্তু যাহাকে তিনি বিপদগামী হইতে দেন তুমি কখনও তাহাদের জন্য তাঁহাকে ব্যতীত সাহায্যকারী পাইবে না, এবং কিয়ামতের দিনে আমরা তাহাদিগকে তাহাদের মুখমণ্ডলের উপর (উপুড় করিয়া) অন্ধ, মূক এবং বধির অবস্থায় সমবেত করিব। তাহাদের আশ্রয়স্থল হইবে জাহান্নাম; যখনই উহা নির্বাণোম্মুখ হইবে (তখনই) আমরা তাহাদের জন্য আগুন বৃদ্ধি১৬৫৪ করিয়া দিব।
১৬৫৪। দীর্ঘকাল জাহান্নামের আগুনে জ্বলিয়া কাফেরদের অনুভূতি যখন ভোঁতা হইয়া যাইবে তখন আল্লাহ্‌তা’লা তাহাদের অনুভূতি শক্তি সূক্ষ্ম করিয়া দিবেন এবং তাহারা পুনরায় পূর্বের মত আগুনের দহন জ্বালা ভোগ করিতে থাকিবে।

ذٰلِکَ جَزَآؤُہُمۡ بِاَنَّہُمۡ کَفَرُوۡا بِاٰیٰتِنَا وَقَالُوۡۤاءَ اِذَا کُنَّا عِظَامًا وَّرُفَاتًاءَ اِنَّا لَمَبۡعُوۡثُوۡنَ خَلۡقًا جَدِیۡدًا ﴿۹۹﴾

৯৯
ইহা তাহাদের (কর্মের) প্রতিফল, কারণ তাহারা আমাদের নিদর্শনাবলীকে অস্বীকার করিয়াছিল এবং বলিয়ছিল, ‘যখন আমরা (মরিয়া) অস্থিপূঞ্জ এবং চূর্ণ বিচুর্ণ হইয়া যাইব তখনও কি আমরা সত্যিই এক নূতন সৃষ্টির১৬৫৫ আকারে উত্থিত হইব?’
১৬৫৫। ধর্ম এবং সত্যের প্রতি সর্বপ্রকার অস্বীকার প্রকৃতপক্ষে মৃত্যুর পরের জীবনকে অগ্রাহ্য করা বা অসত্য বলিয়া মনে করার ফলশ্রুতি। এই কারণেই পবিত্র কুরআন পরকাল সম্বন্ধে অনেক বেশী জোর দিয়াছে এবং অতীব জরুরী সকল ব্যাপারে বার বার পারলৌকিক জীবনের প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়াছে।

اَوَلَمۡ یَرَوۡا اَنَّ اللّٰہَ الَّذِیۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ قَادِرٌ عَلٰۤی اَنۡ یَّخۡلُقَ مِثۡلَہُمۡ وَجَعَلَ لَہُمۡ اَجَلًا لَّا رَیۡبَ فِیۡہِ ؕ فَاَبَی الظّٰلِمُوۡنَ اِلَّا کُفُوۡرًا ﴿۱۰۰﴾

১০০
তাহারা কি লক্ষ্য করিয়া দেখে নাই যে, নিশ্চয় আল্লাহ্, যিনি আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন, তাহাদের১৬৫৬ অনুরূপ সৃষ্টি করিতে সক্ষম? এবং তিনি তাহাদের জন্য এক মিয়াদ নির্ধারিত করিয়াছেন, যাহাতে কোন সন্দেহ নাই। কিন্তু যালেমগণ অবিশ্বাস করা ব্যতিরেকে সব কিছুকে অস্বীকার করিল।
১৬৫৬। এই আয়াতে মৃত্যুর পরে জীবনের অস্তিত্ব বা সত্যতা প্রমাণ করার উদ্দেশ্যে এক অকাট্য যুক্তি অন্তর্ভুক্ত করা হইয়াছে। অবিশ্বাসীদিগকে এখানে সরাসরি বলা হয় নাই যে, যেহেতু আল্লাহ্‌তা’লা তাহাদিগকে নতুন জন্ম দেওয়ার ক্ষমতা রাখেন, তাহারা পুনর্জন্ম লাভ করিবে– এই ধরণের উক্তি নিস্ফল বলিয়া প্রমাণিত হইত। এইখানে তাহাদিকে বলা হইয়াছে যে, মৃত্যুর পরের জীবন সম্বন্ধে তাহারা যদি বিশ্বাস না করে, তাহা হইলে একইভাবে তাহারা ইহাও অবিশ্বাস করিত যদি তাহাদিগকে বলা হইত যে, তাহারা এখন যেসব দরিদ্র ও দুর্বল মুসলমানদিগকে গুরুত্বহীন এবং তুচ্ছ মনে করে, তাহাদের নিকটেই অবিশ্বাসীগণের ক্ষমতা ও মর্যাদার চরম পরাজয় ঘটিবে। তাহাদের নিজেদের ধ্বংস এবং দুর্বল মুসলমানগণের বিজয় ও ক্ষমতা লাভ—এই ভবিষ্যদ্বাণী আপাতদৃষ্টিতে অসম্ভব বলিয়া মনে হইলেও যথাসময়ে যদি ইহা সত্য প্রমাণিত হয়, তবে মৃত্যুর পরে পারলৌকিক জীবন সম্বন্ধে দাবী আপনা-আপনিই প্রতিষ্ঠিত হইয়া যায়।