১৬

النحل

সূরা আন্‌ নাহ্‌ল

An-Nahl

মক্কী ১২৯ আয়াত ১৬ রুকু পারা ১৪

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১২৯ আয়াত এবং ১৬ রুকু আছে।

لِلَّذِیۡنَ لَا یُؤۡمِنُوۡنَ بِالۡاٰخِرَۃِ مَثَلُ السَّوۡءِ ۚ وَلِلّٰہِ الۡمَثَلُ الۡاَعۡلٰی ؕ وَہُوَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ﴿٪۶۱﴾

৬১
যাহারা পরকালের উপর ঈমান আনে না তাহাদের অবস্থা অতি মন্দ; বস্তুত সর্বোচ্চ গুণসমূহ আল্লাহ্‌রই জন্য, এবং তিনি মহা পরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।
সূরা আন্‌ নাহ্‌ল - রুকু ৭

وَلَوۡ یُؤَاخِذُ اللّٰہُ النَّاسَ بِظُلۡمِہِمۡ مَّا تَرَکَ عَلَیۡہَا مِنۡ دَآبَّۃٍ وَّلٰکِنۡ یُّؤَخِّرُہُمۡ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی ۚ فَاِذَا جَآءَ اَجَلُہُمۡ لَا یَسۡتَاۡخِرُوۡنَ سَاعَۃً وَّلَا یَسۡتَقۡدِمُوۡنَ ﴿۶۲﴾

৬২
এবং যদি আল্লাহ্ লোকদিগকে তাহাদের যুলুম করার জন্য সঙ্গে সঙ্গে ধৃত করিতেন, তাহা হইলে তিনি পৃথিবীতে কোন প্রাণীকে ছড়িতেন না,১৫৫৪ কিন্তু তিনি তাহাদিগকে এক নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত অবকাশ দেন; অতঃপর যখন তাহাদের মেয়াদ আসিয়া যায়, তখন তাহারা এক মুহূর্ত পিছনেও থাকিয়া যাইতে পারে না এবং আগেও বাড়িয়া যাইতে পারে না।
১৫৫৪। শাস্তি বিলম্বিত হইয়া থাকে—কারণ যদি আল্লাহ্‌তা’লা সর্বপ্রকার শাস্তি তাৎক্ষণিকভাবে প্রয়োগ করিতেন তাহা হইলে দুনিয়া অনেক আগেই শেষ হইয়া যাইত এবং ভূপৃষ্ঠের সকল জীব-জন্তু বিলুপ্ত হইয়া যাইত। মানুষ পাপের কারণে অকালে শেষ হইয়া গেলে জীব-জন্তু ও পশু-পক্ষী বাঁচিয়া থাকার কোন প্রয়োজন থাকিত না। মানুষেরই দরকারে ও উপকারে ইহাদের সৃষ্টি। অতএব, মানুষের বিলুপ্তির সাথে সাথে উহারাও নিশ্চিহ্ন হইয়া যাইত।

وَیَجۡعَلُوۡنَ لِلّٰہِ مَا یَکۡرَہُوۡنَ وَتَصِفُ اَلۡسِنَتُہُمُ الۡکَذِبَ اَنَّ لَہُمُ الۡحُسۡنٰی ؕ لَا جَرَمَ اَنَّ لَہُمُ النَّارَ وَاَنَّہُمۡ مُّفۡرَطُوۡنَ ﴿۶۳﴾

৬৩
এবং তাহারা আল্লাহ্‌র জন্য উহা ধার্য করে, যাহা তাহারা (নিজেদের জন্যও) অপসন্দ করে; এবং তাহাদের জিহ্বাসমূহ মিথ্যা বলে যে, তাহাদের জন্য নিশ্চয় মঙ্গলই অবধারিত আছে। নিঃসন্দেহে, তাহাদের জন্য আগুন অবধারিত আছে এবং (তথায়) তাহাদিগকে সর্বাগ্রে নিক্ষেপ করা হইবে।

تَاللّٰہِ لَقَدۡ اَرۡسَلۡنَاۤ اِلٰۤی اُمَمٍ مِّنۡ قَبۡلِکَ فَزَیَّنَ لَہُمُ الشَّیۡطٰنُ اَعۡمَالَہُمۡ فَہُوَ وَلِیُّہُمُ الۡیَوۡمَ وَلَہُمۡ عَذَابٌ اَلِیۡمٌ ﴿۶۴﴾

৬৪
আল্লাহ্‌র কসম! আমরা তোমার পূর্বে অবশ্যই সকল জাতির নিকট (রসূল) প্রেরণ করিয়াছিলাম, অতঃপর শয়তান তাহাদের কর্মসমূহকে তাহাদের নিকট মনোরম করিয়া দেখাইল। সুতরাং আজ সে-ই তাহাদের অভিভাবক হইয়াছে এবং তাহাদের জন্য রহিয়াছে যন্ত্রণাদায়ক আযাব।

وَمَاۤ اَنۡزَلۡنَا عَلَیۡکَ الۡکِتٰبَ اِلَّا لِتُبَیِّنَ لَہُمُ الَّذِی اخۡتَلَفُوۡا فِیۡہِ ۙ وَہُدًی وَّرَحۡمَۃً لِّقَوۡمٍ یُّؤۡمِنُوۡنَ ﴿۶۵﴾

৬৫
এবং আমরা তোমার উপর এই কিতাব এই জন্যই নাযেল করিয়াছি যেন তুমি (ইহা দ্বারা) তাহাদের নিকট উহা পরিষ্কার ভাবে বর্ণনা কর যাহার সম্বন্ধে তাহারা পরস্পর মতভেদ করিয়াছে এবং (আমরা ইহা নাযেল করিয়াছি) হেদায়াত এবং রহমত স্বরূপ ঐ জাতির জন্য যাহারা ঈমান আনয়ন করে।

وَاللّٰہُ اَنۡزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَحۡیَا بِہِ الۡاَرۡضَ بَعۡدَ مَوۡتِہَا ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً لِّقَوۡمٍ یَّسۡمَعُوۡنَ ﴿٪۶۶﴾

৬৬
এবং আল্লাহ্‌ আকাশ হইতে পানি বর্ষণ করিয়াছেন এবং তিনি ইহা দ্বারা যমীনকে উহার মৃত্যুর পর জীবিত করিয়াছেন। যে সকল লোক (হক্‌ কথা) শ্রবণ করে তাহাদের জন্য অবশ্যই ইহাতে নিদর্শন রহিয়াছে।
সূরা আন্‌ নাহ্‌ল - রুকু ৮

وَاِنَّ لَکُمۡ فِی الۡاَنۡعَامِ لَعِبۡرَۃً ؕ نُسۡقِیۡکُمۡ مِّمَّا فِیۡ بُطُوۡنِہٖ مِنۡۢ بَیۡنِ فَرۡثٍ وَّدَمٍ لَّبَنًا خَالِصًا سَآئِغًا لِّلشّٰرِبِیۡنَ ﴿۶۷﴾

৬৭
এবং তোমাদের জন্য চতুষ্পদ জন্তুসমূহের মধ্যেও নিশ্চয় শিক্ষণীয়১৫৫৫ বিষয়াবলী আছে। আমরা তোমাদিগকে পান করাই উহা হইতে যাহা কিছু তাহাদের উদরে আছে—গোবর ও রক্তের মধ্য হইতে—বিশুদ্ধ দুগ্ধ যাহা পানকারীদের জন্য পরম সুপেয়।
১৫৫৫। ‘ইবরাতুন’ অর্থঃ লক্ষণ, চিহ্ন বা সাক্ষ্য প্রমাণ, যদ্বারা অজ্ঞতা হইতে জ্ঞানের পথে অগ্রসর হওয়াকে বুঝায় (লেইন)। জীব-জন্তুর পেটের মধ্যে যে দুরূহ প্রস্তুত-প্রক্রিয়া চলিতে থাকে ইহা সেই দিকে ইংগিত করিতেছে। গো-মহিষাদি যে ঘাস এবং লতা-পাতা খায় তাহা উহার পেটের মধ্যে প্রস্তুত-প্রক্রিয়ার মধ্য দিয়া দুগ্ধে পরিণত হয়। এইরূপ দুগ্ধ-প্রস্তুত প্রক্রিয়া নির্দেশ করিতেছে যে, মানুষের প্রাকৃতিক বা স্বাভাবিক প্রবৃত্তি বা ইচ্ছা তাহাকে সঠিক পথে পরিচালিত করিতে পারে না—যতক্ষণ পর্যন্ত না ঐগুলি ঐশী নিদর্শন বা ইলহাম দ্বারা নিয়ন্ত্রিত বা পরিচালিত হয় !

وَمِنۡ ثَمَرٰتِ النَّخِیۡلِ وَالۡاَعۡنَابِ تَتَّخِذُوۡنَ مِنۡہُ سَکَرًا وَّرِزۡقًا حَسَنًا ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً لِّقَوۡمٍ یَّعۡقِلُوۡنَ ﴿۶۸﴾

৬৮
এবং খেজুর ও আঙ্গুর ফল হইতে তোমরা মাদক দ্রব্য এবং উত্তম খাদ্য-দ্রব্য প্রস্তুত করিয়া থাক১৫৫৫-ক নিশ্চয় ইহাতে ঐ সকল লোকের জন্য নিদর্শন আছে যাহারা বুদ্ধি-বিবেচনা করে।
১৫৫৫-ক। যখন আল্লাহ্‌তা’লার সৃষ্ট বস্তু উহার স্বাভাবিক ও খাঁটি এবং অমিশ্রিত অবস্থায় থাকে ততক্ষণ পর্যন্ত উহারা বিশুদ্ধ, স্বাস্থ্যকর এবং বলবান ও পুষ্টিকর খাদ্য প্রস্তুত করিয়া থাকে। কিন্তু মানুষ যখনই উহাদের স্বাভাবিক ব্যবহারে অযথা হস্তক্ষেপ করে, তখন সে উহাকে কলুষিত করিয়া বসে। একইভাবে ঐশী শিক্ষা যতদিন পর্যন্ত অবিকৃত থাকে ততদিন পর্যন্ত ইহা আধ্যাত্মিক উপকারিতার উপায় হিসাবে বিরাজ করিতে থাকে। কিন্তু যখনই ইহাতে মানুষের হস্তক্ষেপ ঘটে তখনই ইহা আপন প্রয়োজনীয়তা এবং উপকারিতা হারাইয়া ফেলে।

وَاَوۡحٰی رَبُّکَ اِلَی النَّحۡلِ اَنِ اتَّخِذِیۡ مِنَ الۡجِبَالِ بُیُوۡتًا وَّمِنَ الشَّجَرِ وَمِمَّا یَعۡرِشُوۡنَ ﴿ۙ۶۹﴾

৬৯
এবং তোমার প্রতিপালক মৌমাছির প্রতি ওহী১৫৫৬ করিলেন যে, ‘তুমি পর্বতমালা ও বৃক্ষ-সমূহে এবং তাহারা (মানুষেরা) যে মাচাসমূহ প্রস্তুত করে উহাতে গৃহ নির্মাণ কর,
১৫৫৬। এখানে ‘ওহী’ শব্দটি দ্বারা সকল প্রাণীকে আল্লাহ্‌তা’লা যে স্বাভাবিক গুণ বা সহজাত প্রবৃত্তি দ্বারা বিভূষিত করিয়াছেন উহাকে বুঝাইতেছে। এই আয়াত খুব সুন্দর ইংগিত বহন করিতেছে যে, এই বিশ্ব চরাচর সহজ এবং সফল কার্যপদ্ধতির জন্য গোপন বা প্রকাশ্য ওহীর উপর নির্ভরশীল। অন্য কথায় সকল বস্তু ও প্রাণীকে বাঁচার উদ্দেশ্যে নিজ নিজ জন্মগত কার্যক্ষমতা ও যোগ্যতা এবং সহজাত গুণ ও প্রবৃত্তির কার্যকারিতার উপর নির্ভর করিতে হয়। মৌমাছিকে এখানে প্রসিদ্ধ উদাহরণ স্বরূপ গ্রহণ করা হইয়াছে, কারণ উহার অত্যাশ্চর্য সংগঠন ক্ষমতা, কর্মশৈলী একজন উদাসীন পর্যবেক্ষকের মনেও প্রভাব বিস্তার করে এবং খালি চোখেও তাহা দেখা যায়।

ثُمَّ کُلِیۡ مِنۡ کُلِّ الثَّمَرٰتِ فَاسۡلُکِیۡ سُبُلَ رَبِّکِ ذُلُلًا ؕ یَخۡرُجُ مِنۡۢ بُطُوۡنِہَا شَرَابٌ مُّخۡتَلِفٌ اَلۡوَانُہٗ فِیۡہِ شِفَآءٌ لِّلنَّاسِ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً لِّقَوۡمٍ یَّتَفَکَّرُوۡنَ ﴿۷۰﴾

৭০
অতঃপর, প্রত্যেক প্রকার ফল হইতে কিছু কিছু খাও এবং তোমার প্রভুর (শিখানো) সহজ পথসমূহে চল’ উহাদের উদর হইতে এক প্রকার পানীয় নির্গত হয় যাহার বর্ণ ভিন্ন ভিন্ন যাহাতে রহিয়াছে মানুষের জন্য আরোগ্য। নিশ্চয় ইহার মধ্যে ঐ জাতির জন্য নিদর্শন রহিয়াছে যাহারা চিন্তা করে।১৫৫৭
১৫৫৭। মৌমাছির বিষয়টি বর্তমান আয়াতে আরও বিস্তারিত ভাবে বর্ণিত হইয়াছে। মৌমাছিকে আল্লাহ্‌তা’লা অনুপ্রাণিত করেন। বিভিন্ন ফল-ফুল হইতে ইহারা খাদ্য গ্রহণ করিবার জন্য এবং তৎপর উহার দৈহিক গঠনশৈলী এবং আল্লাহ্‌তা’লা কর্তৃক শিক্ষা প্রণালী যাহা উহার প্রতি নাযেল করা হইয়াছে সেই সবের সমন্বয়ে সে উহার সংগৃহীত খাদ্যকে মধুতে পরিবর্তিত করে। মধু বিভিন্ন রং ও গন্ধের হইয়া থকে, কিন্তু সকল প্রকার মধুই মানবের জন্য অত্যধিক উপকারী। এই ঘটনা ইংগিত করিতেছে যে, বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে আল্লাহ্‌তা’লার নবীগণের উপর ওহী নাযেল হইয়া আসিতেছে এবং এক নবীর শিক্ষা অন্য নবীর শিক্ষা হইতে কিছু খুঁটি-নাটি বিষয়ে যদিও ভিন্নতর, তথাপি প্রভেদ সত্বেও সকল শিক্ষাই হইতেছে সংশ্লিষ্ট জাতির লোকের নৈতিক এবং আধ্যাত্মিক পুনর্জাগরণের উদ্দেশ্যে পরিকল্পিত পন্থা।