১৬

النحل

সূরা আন্‌ নাহ্‌ল

An-Nahl

মক্কী ১২৯ আয়াত ১৬ রুকু পারা ১৪

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১২৯ আয়াত এবং ১৬ রুকু আছে।

یَخَافُوۡنَ رَبَّہُمۡ مِّنۡ فَوۡقِہِمۡ وَیَفۡعَلُوۡنَ مَا یُؤۡمَرُوۡنَ ﴿٪ٛ۵۱﴾

৫১
তাহারা তাহাদের উপরস্থ প্রতিপালককে ভয় করে, এবং তাহাদিগকে যাহা আদেশ করা হয় তাহারা তাহাই পালন করে।
সূরা আন্‌ নাহ্‌ল - রুকু ৬ সিজদাহ্‌

وَقَالَ اللّٰہُ لَا تَتَّخِذُوۡۤا اِلٰـہَیۡنِ اثۡنَیۡنِ ۚ اِنَّمَا ہُوَ اِلٰہٌ وَّاحِدٌ ۚ فَاِیَّایَ فَارۡہَبُوۡنِ ﴿۵۲﴾

৫২
এবং আল্লাহ্‌ বলিয়াছেন, ‘তোমরা দুই মা’বূদ গ্রহণ করিও না। কেবল তিনিই এক-অদ্বিতীয়১৫৫১ মা’বূদ। সুতরাং তোমরা কেবল আমাকেই ভয় কর।’
১৫৫১। এই জগতের কার্য-পদ্ধতির বিষয়ে গবেষণালব্ধ জ্ঞান দ্বারা প্রকাশিত যে, এক অত্যাশ্চর্য সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থার মধ্য দিয়া এই পৃথিবী চলিতেছে। যদি একাধিক খোদা থাকিত তবে এই অভিন্ন সামঞ্জস্য তিরোহিত হইয়া যাইত। তাহা ছাড়া যদি দুই খোদা থাকিত তাহা হইলে একজন অন্যজনের অধিনস্থ থাকিয়া তাঁহার আজ্ঞানুবর্তীতা করা আবশ্যক হইত। সেইরূপ অবস্থায় দুই-এর মধ্যে একজন খোদা অতিরিক্ত হইয়া পড়িত। কিংবা যদি উভয়ই সমমর্যাদার অধিকারী হইত, তাহা হইলে প্রত্যেকের প্রভাব, প্রতিপত্তি, কর্তৃত্ব ও নিয়ন্ত্রণের গণ্ডী ভিন্ন ভিন্ন হইত। এইরূপ অবস্থায় তাহাদের দুই-এর মধ্যে অবশ্যই মতপার্থক্য দেখা দিত এবং বিশ্বজগতে বিশৃঙ্খলা পরিলক্ষিত হইত। বস্তুতঃ উভয় প্রকার কল্পনাই অসম্ভব। অতএব, ইহা স্বতঃসিদ্ধ যে, এই বিশ্ব-জগতের সৃষ্টিকর্তা নিঃসন্দেহে এক এবং অদ্বিতীয় আল্লাহ্।

وَلَہٗ مَا فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَلَہُ الدِّیۡنُ وَاصِبًا ؕ اَفَغَیۡرَ اللّٰہِ تَتَّقُوۡنَ ﴿۵۳﴾

৫৩
এবং যাহা কিছু আকাশসমূহে ও পৃথিবীতে আছে সব কিছু তাঁহারই, সুতরাং চিরস্থায়ী আনুগত্য তাহারই জন্য। তবুও কি তোমরা আল্লাহ্‌কে ছাড়িয়া অন্যদিগকে নিজেদের রক্ষার উপায় স্বরূপ গ্রহণ করিবে?

وَمَا بِکُمۡ مِّنۡ نِّعۡمَۃٍ فَمِنَ اللّٰہِ ثُمَّ اِذَا مَسَّکُمُ الضُّرُّ فَاِلَیۡہِ تَجۡـَٔرُوۡنَ ﴿ۚ۵۴﴾

৫৪
এবং যে নেয়ামতই তোমাদের কাছে আছে উহা আল্লাহ্‌রই নিকট হইতে আসিয়াছে। অতঃপর, যখন কোন কষ্ট তোমাদিগকে স্পর্শ করে, তখন তোমরা তাঁহারই নিকট (সাহায্যের জন্য) ফরিয়াদ করিয়া থাক।

ثُمَّ اِذَا کَشَفَ الضُّرَّ عَنۡکُمۡ اِذَا فَرِیۡقٌ مِّنۡکُمۡ بِرَبِّہِمۡ یُشۡرِکُوۡنَ ﴿ۙ۵۵﴾

৫৫
অতঃপর, যখন তিনি তোমাদের নিকট হইতে কষ্ট দূর করিয়া দেন, তখন তোমাদের মধ্য হইতে একদল সঙ্গে সঙ্গে তাহাদের প্রতিপালকের সহিত শরীক করিতে আরম্ভ করে,

لِیَکۡفُرُوۡا بِمَاۤ اٰتَیۡنٰہُمۡ ؕ فَتَمَتَّعُوۡا ۟ فَسَوۡفَ تَعۡلَمُوۡنَ ﴿۵۶﴾

৫৬
পরিণাম এই হয় যে, আমরা তাহাদিগকে যাহা দিয়া থাকি তাহারা উহা অস্বীকার করিয়া বসে। ভাল! তোমরা অল্পক্ষণের জন্য সম্ভোগ করিয়া লও। অতঃপর তোমরা অচিরেই ইহা জানিতে পারিবে।

وَیَجۡعَلُوۡنَ لِمَا لَا یَعۡلَمُوۡنَ نَصِیۡبًا مِّمَّا رَزَقۡنٰہُمۡ ؕ تَاللّٰہِ لَتُسۡـَٔلُنَّ عَمَّا کُنۡتُمۡ تَفۡتَرُوۡنَ ﴿۵۷﴾

৫৭
এবং আমরা তাহাদিগকে যাহা কিছু রিয্‌ক দিয়াছি উহা হইতে একাংশ তাহারা তাহাদের (সেই সকল কল্পিত মা’বূদদের) জন্য নির্দিষ্ট করে যাহাদের (বাস্তবতা) সম্বন্ধে তাহাদের কোন জ্ঞান নাই। আল্লাহ্‌র কসম! তোমরা যাহা কিছু মিথ্যারূপে নিজেদের পক্ষ হইতে রচনা করিতেছ উহা সম্বন্ধে তোমাদিগকে নিশ্চয় জিজ্ঞাসা করা হইবে।

وَیَجۡعَلُوۡنَ لِلّٰہِ الۡبَنٰتِ سُبۡحٰنَہٗ ۙ وَلَہُمۡ مَّا یَشۡتَہُوۡنَ ﴿۵۸﴾

৫৮
এবং তাহারা আল্লাহ্‌র জন্য কন্যাগণ ধার্য করে; তিনি (এই সব বিষয় হইতে) অতি পবিত্র; এবং তাহাদের নিজেদের জন্য উহা (ধার্য করে) যাহা তাহারা পসন্দ করে।১৫৫২
১৫৫২। এস্থলে আপত্তি ইহার উপর নহে যে, কাফেরগণ আল্লাহ্‌তা’লার প্রতি কন্যা-সন্তান কেন নির্ধারণ করিয়াছে, পুত্র-সন্তান কেন করিল না; কেননা পবিত্র কুরআন পুত্র-সন্তান নির্ধারণকেও স্পষ্ট নিন্দা করিয়াছে (১৯ঃ৯১-৯২)। তফসীরাধীন আয়াত শুধু কাফেরদের নির্বুদ্ধিতার প্রতি ইংগিত করিয়া বলিতেছে যে, তাহারা আল্লাহ্‌তা’লার প্রতি কন্যা-সন্তান আরোপ করিতেছে, অথচ উহারা নিজেরাই তাহাদের প্রতি কন্যা-সন্তান আরোপে অবমাননাকর মনে করে।

وَاِذَا بُشِّرَ اَحَدُہُمۡ بِالۡاُنۡثٰی ظَلَّ وَجۡہُہٗ مُسۡوَدًّا وَّہُوَ کَظِیۡمٌ ﴿ۚ۵۹﴾

৫৯
অথচ যখন তাহাদের কাহাকেও কন্যা-সন্তানের (জন্মের) সংবাদ দেওয়া হয়, তখন তাহার মুখমণ্ডল কালো হইয়া যায়১৫৫২-ক এবং সে মনঃকষ্ট অবদমন করিতে থাকে;
১৫৫২-ক। ‘ইস্ওয়াদ্দা ওয়াজহুহু’ অর্থঃ তাহার মুখ কালো হইয়া গেল; তাহার মুখমণ্ডল বিষন্নতায় ছাইয়া গেল; সে ব্যথিত, দুঃখিত বা হতবুদ্ধি হইল; সে অপমানিত হইল (লেইন)।

یَتَوَارٰی مِنَ الۡقَوۡمِ مِنۡ سُوۡٓءِ مَا بُشِّرَ بِہٖ ؕ اَیُمۡسِکُہٗ عَلٰی ہُوۡنٍ اَمۡ یَدُسُّہٗ فِی التُّرَابِ ؕ اَلَا سَآءَ مَا یَحۡکُمُوۡنَ ﴿۶۰﴾

৬০
তাহাকে যাহার সম্বন্ধে সংবাদ দেওয়া হইয়াছে উহার অমঙ্গল হেতু লোকদের নিকট হইতে সে আত্মগোপন করিয়া বেড়ায়। (এবং চিন্তা করে) সে কি কলঙ্ক সত্বেও তাহাকে জীবিত রাখিবে না মাটিতে পৌঁতিয়া দিবে?১৫৫৩ সাবধান! তাহারা যাহা সিদ্ধান্ত করিয়াছে উহা অতি মন্দ।
১৫৫৩। এই আয়াতে আরবের কোন কোন উপজাতির মধ্যে প্রচলিত রীতি অনুযায়ী কন্যা-সন্তান ভূমিষ্ঠ হইলে জীবন্ত কবর দিয়া ফেলা হইত— এই পৈশাচিক, বর্বর ও অমানুষিক প্রথার প্রতি ইংগিত করিতেছে। তাহারা (আরবরা) তাহাদের নারী গোষ্ঠির প্রতি অত্যন্ত নীচ ধারণা পোষণ করিত ও চরম নিম্নস্তরে নারীর স্থান দিত। কুরআন করীম নারীর সম্মানজনক মর্যাদাকে দৃঢ়ভাবে তুলিয়া ধরিয়াছে এবং তাহাদের সকল ন্যায্য অধিকারের স্বীকৃতি দিয়াছে। এই বিষয়েও পৃথিবীর সকল ধর্মগ্রন্থের মধ্যে কুরআন অদ্বিতীয় ও অনুপম।