১৬

النحل

সূরা আন্‌ নাহ্‌ল

An-Nahl

মক্কী ১২৯ আয়াত ১৬ রুকু পারা ১৪

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১২৯ আয়াত এবং ১৬ রুকু আছে।

اِنَّ اِبۡرٰہِیۡمَ کَانَ اُمَّۃً قَانِتًا لِّلّٰہِ حَنِیۡفًا ؕ وَلَمۡ یَکُ مِنَ الۡمُشۡرِکِیۡنَ ﴿۱۲۱﴾ۙ

১২১
নিশ্চয় ইব্‌রাহীম ছিল সদ্‌গুণের পরম আদর্শ,১৫৮৬ আল্লাহ্‌র একান্ত অনুগত ও নিষ্ঠাবান এবং সে মোশরেকদের অন্তর্ভুক্ত ছিল না।
১৫৮৬। উম্মাহ অর্থঃ- জাতি; গোত্র; সৎ কর্মশীল ব্যক্তি যিনি অনুকরণ যোগ্য; এমন ব্যক্তি যিনি সকল সদ্‌গুণাবলীর আধার, সকল পুণ্যের পরাকাষ্ঠা প্রদর্শক (লেইন)।

شَاکِرًا لِّاَنۡعُمِہٖ ؕ اِجۡتَبٰہُ وَہَدٰٮہُ اِلٰی صِرَاطٍ مُّسۡتَقِیۡمٍ ﴿۱۲۲﴾

১২২
সে তাঁহার নেয়ামতসমূহের জন্য সদা সকৃতজ্ঞ ছিল, তিনি তাহাকে মনোনীত করিয়াছিলেন এবং তাহাকে সরল-সুদৃঢ় পথে হেদায়াত দান করিয়াছিলেন।

وَاٰتَیۡنٰہُ فِی الدُّنۡیَا حَسَنَۃً ؕ وَاِنَّہٗ فِی الۡاٰخِرَۃِ لَمِنَ الصّٰلِحِیۡنَ ﴿۱۲۳﴾ؕ

১২৩
এবং আমরা তাহাকে এই দুনিয়াতেও কল্যাণ দান করিয়াছিলাম এবং পরকালেও সে অবশ্যই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হইবে।

ثُمَّ اَوۡحَیۡنَاۤ اِلَیۡکَ اَنِ اتَّبِعۡ مِلَّۃَ اِبۡرٰہِیۡمَ حَنِیۡفًا ؕ وَمَا کَانَ مِنَ الۡمُشۡرِکِیۡنَ ﴿۱۲۴﴾

১২৪
অতঃপর, আমরা তোমার প্রতি এই ওহী করিলাম যে, তুমি নিষ্ঠাবান ইব্‌রাহীমের ধর্মাদর্শের অনুসরণ কর এবং সে মোশরেকদের অন্তর্ভুক্ত ছিল না।

اِنَّمَا جُعِلَ السَّبۡتُ عَلَی الَّذِیۡنَ اخۡتَلَفُوۡا فِیۡہِ ؕ وَاِنَّ رَبَّکَ لَیَحۡکُمُ بَیۡنَہُمۡ یَوۡمَ الۡقِیٰمَۃِ فِیۡمَا کَانُوۡا فِیۡہِ یَخۡتَلِفُوۡنَ ﴿۱۲۵﴾

১২৫
সাবাত১৫৮৭ দিবস (-এর বিধি লংঘনের শাস্তি) কেবল তাহাদের উপর ধার্য করা হইয়াছিল যাহারা এই সম্বন্ধে মতবিরোধ করিয়াছিল এবং নিশ্চয় তোমার প্রভূ কিয়ামতের দিন তাহাদের মধ্যে সেই সম্বন্ধে মীমাংসা করিয়া দিবেন যে বিষয়ে তাহারা মতবিরোধ করিত।
১৫৮৭। ইহুদীগণের আকিদা মতে সাবাতের অবমাননা তাহাদের জাতীয় অধঃপতন ও দুঃখের কারণ। এই আয়াত ইহা ব্যক্ত করে যে, তাহারা শুধু ইসলাম ধর্ম গ্রহণের দ্বারাই তাহাদের হৃতগৌরব পুনরুদ্ধার করিতে পারে, সাবাত পালন দ্বারা নহে।

اُدۡعُ اِلٰی سَبِیۡلِ رَبِّکَ بِالۡحِکۡمَۃِ وَالۡمَوۡعِظَۃِ الۡحَسَنَۃِ وَجَادِلۡہُمۡ بِالَّتِیۡ ہِیَ اَحۡسَنُ ؕ اِنَّ رَبَّکَ ہُوَ اَعۡلَمُ بِمَنۡ ضَلَّ عَنۡ سَبِیۡلِہٖ وَہُوَ اَعۡلَمُ بِالۡمُہۡتَدِیۡنَ ﴿۱۲۶﴾

১২৬
তুমি হিকমত (প্রজ্ঞা)১৫৮৮ ও সদুপদেশ দ্বারা তোমার প্রতিপালকের পথের দিকে আহ্বান কর এবং তাহাদের সহিত এমন পন্থায় বিতর্ক কর যাহা সর্বাধিক উত্তম। নিশ্চয় তোমার প্রতিপালক তাহাদিগকে সর্বাধিক জানেন যাহারা তাঁহার পথ হইতে ভ্রষ্ট হইয়াছে; এবং তিনি তাহাদিগকেও সর্বাধিক জানেন যাহারা হেদায়াতপ্রাপ্ত।
১৫৮৮। হিকমত অর্থঃ (১) প্রজ্ঞা, জ্ঞান অথবা বিজ্ঞান; (২) সাম্যবাদিতা বা ন্যায় বিচার; (৩) ধৈর্য বা ক্ষমাশীলতা, (৪) অবিচলতা; (৫) যাহা সত্যের সমার্থক বা সত্যসম্মত এবং যাহা অবস্থার প্রেক্ষিতে জরুরী বিবেচিত; (৬) নুবওয়াতের দান বা নেয়ামত; (৭) যাহা বোকার মত ব্যবহার করা হইতে কোন ব্যক্তিকে বিরত রাখে (লেইন, মুফরাদাত)।

وَاِنۡ عَاقَبۡتُمۡ فَعَاقِبُوۡا بِمِثۡلِ مَا عُوۡقِبۡتُمۡ بِہٖ ؕ وَلَئِنۡ صَبَرۡتُمۡ لَہُوَ خَیۡرٌ لِّلصّٰبِرِیۡنَ ﴿۱۲۷﴾

১২৭
এবং যদি তোমরা (যালেমদিগকে) শাস্তি দিতে চাহ তাহা হইলে ততটুকুই শাস্তি দাও যতটুকু তোমাদের উপর অন্যায় করা হইয়াছে এবং যদি তোমরা ধৈর্য ধারণ কর তাহা হইলে ইহা অবশ্যই ধৈর্যশীলগণের জন্য উত্তম।

وَاصۡبِرۡ وَمَا صَبۡرُکَ اِلَّا بِاللّٰہِ وَلَا تَحۡزَنۡ عَلَیۡہِمۡ وَلَا تَکُ فِیۡ ضَیۡقٍ مِّمَّا یَمۡکُرُوۡنَ ﴿۱۲۸﴾

১২৮
এবং (হে নবী!) তুমি ধৈর্য ধারণ কর এবং তোমার ধৈর্য ধারণ করা একমাত্র আল্লাহ্‌র সাহায্য দ্বারাই হইতে পারে। এবং তুমি তাহাদের জন্য দুঃখিত হইও না এবং তাহারা যে ষড়যন্ত্র করিতেছে উহার জন্য তুমি বিষন্ন হইও না।

اِنَّ اللّٰہَ مَعَ الَّذِیۡنَ اتَّقَوۡا وَّالَّذِیۡنَ ہُمۡ مُّحۡسِنُوۡنَ ﴿۱۲۹﴾٪

১২৯
নিশ্চয় আল্লাহ্ সঙ্গে আছেন তাহাদের যাহারা তাক্‌ওয়া অবলম্বন করে এবং তাহাদেরও যাহারা সৎকর্মশীল।১৫৮৯
সূরা আন্‌ নাহ্‌ল - রুকু ১৬
১৫৮৯। ‘মুত্তাকী’ সেই ব্যক্তিকে বলা হয়, যিনি আল্লাহ্‌তা’লার সঙ্গে এইরূপ ‘মজবুত’ সম্পর্ক প্রতিষ্ঠা করেন, যাহার ফলে আল্লাহ্‌ নিজেই তাহার রক্ষক হইয়া যান এবং তাহাকে সর্বপ্রকার অনিষ্ট হইতে রক্ষা করেন। মুহ্‌সেন সেই ব্যক্তিকে বুঝায়, যিনি সৎকর্মশীল এবং সুন্দর ও উত্তম ব্যবহারের অধিকারী হন এবং আল্লাহ্‌তা’লার আশ্রয়ে আসার পর অন্যান্য লোকদিগকেও আল্লাহ্‌র আশ্রয়ে টানিয়া আনার চেষ্টা করেন। এই ভাবে যিনি ‘মুহ্‌সেন’ তিনি ‘মুত্তাকী’ হইতে উচ্চতর আধ্যাত্মিক মোকামের অধিকারী হইয়া থাকেন।