১২

يوسف

সূরা ইউসুফ

Yusuf

মক্কী ১১২ আয়াত ১২ রুকু পারা ১২–১৩

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১১২ আয়াত এবং ১২ রুকু আছে।

فَلَمَّا اسۡتَیۡـَٔسُوۡا مِنۡہُ خَلَصُوۡا نَجِیًّا ؕ قَالَ کَبِیۡرُہُمۡ اَلَمۡ تَعۡلَمُوۡۤا اَنَّ اَبَاکُمۡ قَدۡ اَخَذَ عَلَیۡکُمۡ مَّوۡثِقًا مِّنَ اللّٰہِ وَمِنۡ قَبۡلُ مَا فَرَّطۡتُّمۡ فِیۡ یُوۡسُفَ ۚ فَلَنۡ اَبۡرَحَ الۡاَرۡضَ حَتّٰی یَاۡذَنَ لِیۡۤ اَبِیۡۤ اَوۡ یَحۡکُمَ اللّٰہُ لِیۡ ۚ وَہُوَ خَیۡرُ الۡحٰکِمِیۡنَ ﴿۸۱﴾

৮১
অতঃপর, যখন তাহারা তাহার সম্বন্ধে নিরাশ হইয়া গেল তখন তাহারা চুপি চুপি পরামর্শ করিতে নিরালায়১৩৯৯-ক চলিয়া গেল। তাহাদের মধ্যে জ্যেষ্ঠজন১৪০০ বলিল, ‘তোমরা কি জান না যে, তোমাদের পিতা তোমাদের নিকট হইতে আল্লাহ্‌র নামে অঙ্গীকার লইয়াছিলেন এবং ইতিপূর্বে তোমরা ইউসুফের ব্যাপারেও দায়িত্ব পালনে অনেক অবহেলা করিয়াছিলে? সুতরাং যে পর্যন্ত আমার পিতা আমাকে অনুমতি না দেন অথবা আল্লাহ্ আমাদের সম্বন্ধে কোন ফয়সালা না করেন, আমি এই দেশ কখনই পরিত্যাগ করিব না। বস্তুতঃ তিনি সর্বোত্তম ফয়সালাকারী; 
১৩৯৯-ক। নাজিয়া অর্থ (১) গোপন; (২) কোন ব্যক্তি যাহাকে গোপন ব্যাপারে বিশ্বাস করা হয়; (৩) কাহারো সাথে গোপনে সলাপরামর্শ করা; (৪) গোপনে সলাপরামর্শের কাজ (আকরাব)।
১৪০০। বাইবেলের মতে তাহাদের মধ্যে চতুর্থ ভাই ‘যুদা বা ইহূদা’—সর্বজ্যেষ্ঠ রুবিন নহে—বেনজামীনকে ছাড়িয়া পিতার নিকট ফিরিয়া যাইতে অস্বীকার করিল। কুরআন করীমে ‘কবীর’ শব্দ ব্যবহৃত হইয়াছে যাহার অর্থ বড় বা ‘বয়োজ্যেষ্ঠ’ এবং ‘আকবার’ শব্দ ব্যবহার করা হয় নাই যাহার অর্থ ‘সর্বাপেক্ষা বড় বা সর্বজ্যেষ্ঠ’। অতএব, যুদা বা ইহূদা ছিল ইয়াকুব (আঃ)-এর চতুর্থ পুত্র এবং হযরত ইউসুফ (আঃ)-এর জ্যেষ্ঠ ভ্রাতা। তাছাড়া কবীর অর্থ বড় বা জ্যেষ্ঠ, নেতা এবং সম্মানে বা মর্যাদায় বড় এবং শেষোক্ত অর্থেই এই আয়াতে শব্দটি (কবীর) ব্যবহৃত হইয়াছে। অতএব, ইহা ইহূদাকে বুঝাইতেছে, রুবিনকে নহে । পিতা হযরত ইয়াকুব (আঃ)-এর নজরে ইহূদা বা যুদা রুবিনের তুলনায় বেশী প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ছিল (আদি-৪০ ঃ৮-১০)।

اِرۡجِعُوۡۤا اِلٰۤی اَبِیۡکُمۡ فَقُوۡلُوۡا یٰۤاَبَانَاۤ اِنَّ ابۡنَکَ سَرَقَ ۚ وَمَا شَہِدۡنَاۤ اِلَّا بِمَا عَلِمۡنَا وَمَا کُنَّا لِلۡغَیۡبِ حٰفِظِیۡنَ ﴿۸۲﴾

৮২
‘তোমরা তোমাদের পিতার নিকট প্রত্যাবর্তন কর, অতঃপর বল, ‘হে আমাদের পিতা! নিশ্চয় তোমার পুত্র চুরি করিয়াছে, এবং আমরা কেবল উহাই সাক্ষ্য দিতেছি যাহা আমরা জ্ঞাত আছি এবং আমরা অদৃশ্য বিষয়ের রক্ষণাবেক্ষণকারী নহি। 

وَسۡـَٔلِ الۡقَرۡیَۃَ الَّتِیۡ کُنَّا فِیۡہَا وَالۡعِیۡرَ الَّتِیۡۤ اَقۡبَلۡنَا فِیۡہَا ؕ وَاِنَّا لَصٰدِقُوۡنَ ﴿۸۳﴾

৮৩
এবং তুমি ঐ শহরকে১৪০১ (ইহার লোকদিগকে) জিজ্ঞাসা কর যাহাতে আমরা ছিলাম এবং ঐ কাফেলাকেও যাহার সঙ্গে আমরা আসিয়াছি, এবং নিশ্চয়ই আমরা সত্যবাদী।” 
১৪০১। এই আয়াতে ‘কারীয়া’ (জনপদ) অর্থে জনপদবাসী আহ্‌লে কারীয়াকে বুঝায় এবং ‘ঈর’ (উটের কাফেলা) আস্‌হাবুল ঈর—উটের কাফেলার লোকজনকে বুঝায়। আহ্‌ল এবং আস্‌হাব শব্দদ্বয় উহ্য থাকিয়া উদ্দেশ্যকে জোর দিয়া বুঝাইতেছে।

قَالَ بَلۡ سَوَّلَتۡ لَکُمۡ اَنۡفُسُکُمۡ اَمۡرًا ؕ فَصَبۡرٌ جَمِیۡلٌ ؕ عَسَی اللّٰہُ اَنۡ یَّاۡتِـیَنِیۡ بِہِمۡ جَمِیۡعًا ؕ اِنَّہٗ ہُوَ الۡعَلِیۡمُ الۡحَکِیۡمُ ﴿۸۴﴾

৮৪
সে বলিল, ‘না, বরং তোমাদের মন তোমাদের জন্য এক (মন্দ) বিষয়কে সুশোভিত করিয়া দিয়াছে। যাহা হউক (এখন আমার জন্য) ধৈর্য ধারণই উত্তম। হইতে পারে যে, আল্লাহ্ তাহাদের সকলকে১৪০২ আমার নিকট লইয়া আসিবেন, নিশ্চয় তিনিই সর্বজ্ঞানী, পরম প্রজ্ঞাময়।’ 
১৪০২। “হইতে পারে যে, আল্লাহ্‌তা’লা তাহাদের সকলকে আমার নিকট লইয়া আসিবেন,” ইয়াকুব (আঃ) এই বাক্য দ্বারা ইউসুফ, বেনজামিন এবং ইহূদাকে বুঝাইয়াছেন।

وَتَوَلّٰی عَنۡہُمۡ وَقَالَ یٰۤاَسَفٰی عَلٰی یُوۡسُفَ وَابۡیَضَّتۡ عَیۡنٰہُ مِنَ الۡحُزۡنِ فَہُوَ کَظِیۡمٌ ﴿۸۵﴾

৮৫
অতএব, সে তাহাদের দিক হইতে মুখ ফিরাইয়া লইল এবং বলিল, ‘হায় আফসোস ইউসুফের জন্য!’ তখন দুঃখে তাহার চক্ষু অশ্রুপূর্ণ১৪০৩ হইয়া পড়িল, কিন্তু সে (তাহার দুঃখকে) চাপিয়া রাখিল। 
১৪০৩। ‘বাইয়াযাস্ সাকয়া’আ অর্থ সে পানি অথবা দুধ দ্বারা চামড়ার থলে পূর্ণ করিয়াছিল। ‘ইব্ইয়ায্‌যাত আইনাহু’ তখন ব্যবহার হয় যখন কোন ব্যক্তির অতীব দুঃখ-কষ্ট বা ব্যথায় হৃদয় ভারাক্রান্ত হইয়া চক্ষুদ্বয় অশ্রুপূর্ণ হইয়া উঠে। সুতরাং উক্ত আয়াত ইহাই ব্যক্ত করিতেছে যে, দুঃখ-কষ্টে ইয়াকুব (আঃ)-এর নিকট দুনিয়া অন্ধকারাচ্ছন্ন মনে হইল এবং চক্ষু অশ্রু-সজল হইয়া উঠিল (লেইন, রাযী, বিহার)।

قَالُوۡا تَاللّٰہِ تَفۡتَؤُا تَذۡکُرُ یُوۡسُفَ حَتّٰی تَکُوۡنَ حَرَضًا اَوۡ تَکُوۡنَ مِنَ الۡہٰلِکِیۡنَ ﴿۸۶﴾

৮৬
তাহারা বলিল, ‘আল্লাহ্‌র কসম! যতক্ষণ পর্যন্ত না তুমি গুরুতর অসুখে পড় অথবা মৃত্যু মুখে১৪০৪ পতিত হও, তুমি ইউসুফের কথা বলিতে থাকিবে।’ 
১৪০৪। ‘হারাযা’ অর্থ সে রোগে বা অতিরিক্ত আসক্তিতে দুর্বল হইয়া গেল, নিজের অবস্থাকে নষ্ট করিয়াছিল, দীর্ঘ স্থায়ী উদ্বেগ উৎকণ্ঠায় তাহার শরীর এত দুর্বল ও কৃশ হইয়া গেল যে, সে নড়াচড়ার উপযুক্ত রহিল না বা মরণাপন্ন হইল (লেইন)।

قَالَ اِنَّمَاۤ اَشۡکُوۡا بَثِّیۡ وَحُزۡنِیۡۤ اِلَی اللّٰہِ وَاَعۡلَمُ مِنَ اللّٰہِ مَا لَا تَعۡلَمُوۡنَ ﴿۸۷﴾

৮৭
সে বলিল, ‘আমি আমার অস্থিরতা এবং দুঃখ কেবল আল্লাহ্‌রই নিকট নিবেদন করিতেছি, এবং আল্লাহ্‌র নিকট হইতে আমি যাহা জ্ঞাত হই তাহা তোমরা জ্ঞাত নহ।১৪০৪-ক 
১৪০৪-ক। ইহা হইতে বুঝা যায় যে, হযরত ইয়াকুব (আঃ) আল্লাহ্‌তা’লার নিকট হইতে সংবাদ পাইয়াছিলেন যে ইউসুফ, য়্যাহুদা এবং বেনজামিন জীবিত আছেন।

یٰبَنِیَّ اذۡہَبُوۡا فَتَحَسَّسُوۡا مِنۡ یُّوۡسُفَ وَاَخِیۡہِ وَلَا تَایۡـَٔسُوۡا مِنۡ رَّوۡحِ اللّٰہِ ؕ اِنَّہٗ لَا یَایۡـَٔسُ مِنۡ رَّوۡحِ اللّٰہِ اِلَّا الۡقَوۡمُ الۡکٰفِرُوۡنَ ﴿۸۸﴾

৮৮
হে আমার পুত্রগণ! তোমরা যাও এবং ইউসুফ এবং তাহার ভাইয়ের১৪০৫ অনুসন্ধান কর এবং আল্লাহ্‌র রহমত হইতে নিরাশ হইও না; কেননা আল্লাহ্‌র রহমত হইতে কাফের জাতি ব্যতিরেকে কেহ আদৌ নিরাশ হয় না। 
১৪০৫। এই আয়াতও ব্যক্ত করিতেছে যে, হযরত ইয়াকুব (আঃ)-এর দৃঢ় বিশ্বাস ছিল যে ইউসুফ, বেনজামিন এবং য়্যাহুদা মিশর দেশে বাঁচিয়া আছেন।

فَلَمَّا دَخَلُوۡا عَلَیۡہِ قَالُوۡا یٰۤاَیُّہَا الۡعَزِیۡزُ مَسَّنَا وَاَہۡلَنَا الضُّرُّ وَجِئۡنَا بِبِضَاعَۃٍ مُّزۡجٰٮۃٍ فَاَوۡفِ لَنَا الۡکَیۡلَ وَتَصَدَّقۡ عَلَیۡنَا ؕ اِنَّ اللّٰہَ یَجۡزِی الۡمُتَصَدِّقِیۡنَ ﴿۸۹﴾

৮৯
অতঃপর, (পুনরায়) যখন তাহারা তাহার (ইউসুফের) নিকট আসিল, তাহারা বলিল, ‘হে মহাত্মন! আমাদিগকে এবং আমাদের পরিবারবর্গকে মহা সংকট আঘাত হানিয়াছে এবং আমরা যৎসামান্য পুঁজি আনিয়াছি, তথাপি আমাদিগকে মাপ পূর্ণ করিয়া দাও এবং (ইহা ছাড়া) আমাদিগকে কিছু সদকা দাও।১৪০৫-ক নিশ্চয় আল্লাহ্ সদকা দাতাগণকে প্রতিদান দিয়া থাকেন।’ 
১৪০৫-ক। এইবার হযরত ইউসুফ (আঃ)-এর ভাইদের আচরণ দুর্বোধ্য বলিয়া মনে হয়। তাহারা নৈতিকভাবে এত দুর্বল হইয়া গিয়াছিল যে, তখন তাহাদের মিশর যাওয়ার উদ্দেশ্য ছিল ইউসুফ, বেনজামিন ও ইহূদার অনুসন্ধান করা, কিন্তু তাহারা তাহা উপেক্ষা করিয়া নিজেদের জন্য খাদ্য শস্যের প্রার্থনা জানাইল।

قَالَ ہَلۡ عَلِمۡتُمۡ مَّا فَعَلۡتُمۡ بِیُوۡسُفَ وَاَخِیۡہِ اِذۡ اَنۡتُمۡ جٰہِلُوۡنَ ﴿۹۰﴾

৯০
সে বলিল, ‘তোমাদের কি উহা জানা আছে যাহা তোমরা ইউসুফ ও তাহার ভাইয়ের সহিত করিয়াছিলে, যখন তোমরা (তোমাদের কাজের পরিণাম সম্বন্ধে) অজ্ঞ ছিলে।’১৪০৬ 
১৪০৬। এইরূপে ভাইদের ভিক্ষা করার হীনমন্যতার অতিরিক্ত সুযোগ না দিয়া হযরত ইউসুফ (আঃ) নিজেকে প্রকাশ করার মনস্থ করিলেন এবং পরোক্ষভাবে সেই বিষয় উত্থাপন করিলেন।