১২

يوسف

সূরা ইউসুফ

Yusuf

মক্কী ১১২ আয়াত ১২ রুকু পারা ১২–১৩

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১১২ আয়াত এবং ১২ রুকু আছে।

فَلَمَّا جَہَّزَہُمۡ بِجَہَازِہِمۡ جَعَلَ السِّقَایَۃَ فِیۡ رَحۡلِ اَخِیۡہِ ثُمَّ اَذَّنَ مُؤَذِّنٌ اَیَّتُہَا الۡعِیۡرُ اِنَّکُمۡ لَسٰرِقُوۡنَ ﴿۷۱﴾

৭১
অতঃপর, যখন সে তাহাদিগকে দ্রব্য-সম্ভার দিয়া (সফরের জন্য) প্রস্তুত করিল, সে তাহার ভাইয়ের গাঁটরি-বোঁচকার মধ্যে একটি পান-পাত্র রাখিয়া১৩৯৩ দিল। ইহার পরে এক ঘোষণাকারী ঘোষণা করিল, ‘হে উটের কাফেলার লোকগণ! নিশ্চয়ই তোমরা চোর।’১৩৯৪ 
১৩৯৩। ‘জায়ালা’ শব্দের অর্থ ‘রাখিল’ । ইহা এই অর্থেও ব্যবহার হইয়া থাকিতে পারে যে, ইউসুফ (আঃ) নিজেই বাটিখানা তাঁহার ভাইয়ের থলের মধ্যে রাখিবার আদেশ দিয়াছিলেন যেন সে তাহার সফরে ইহা ব্যবহার করিতে পারে; অথবা পেয়ালাটি হয়তবা ঘটনাক্রমে ইউসুফের অজান্তে বেনজামিনের মালপত্রের সঙ্গে মিশিয়া গিয়াছিল।
১৩৯৪। এইরূপ বলিলে ভুল হইবে যে, ইউসুফ (আঃ) নিজেই তাঁহার ভাইদের থলিতে পেয়ালাটি রাখার নির্দেশ দিয়া পরে তাহাকে চুরির দায়ে অভিযুক্ত করিয়াছিলেন। এইরূপ কর্ম ইউসুফ (আঃ)-এর মর্যাদার পরিপন্থী কাজ। প্রকৃত পক্ষে উহা একটি পানপাত্র ছিল (সিকাইয়াহ) যাহা ইউসুফ (আঃ) তাঁহার ভাইয়ের থলিতে রাখিবার নির্দেশ দিয়াছিলেন। অথচ রাজকীয় ঘোষণাকারীর প্রচারানুযায়ী যাহা হারাইয়াছিল উহা ছিল ‘সুওয়া’আ’ অর্থাৎ পরিমাপ করার পাত্র, পান-পাত্র নহে । মনে হয় বহু বছরের বিচ্ছেদ অবসানের পর স্বল্পকালের সাক্ষাত শেষে ভাইদের ফিরতি সফরের প্রস্তুতি পর্বে সাহায্য করার উত্তেজনায় এবং ভাই বেনজামিনের আশু বিদায় ও বিয়োগ-ব্যথায় হযরত ইউসুফ (আঃ) পিপসার্ত হইয়া পানি চাহিয়াছিলেন। রাজকীয় পরিমাপ-পাত্রে তাঁহার জন্য পানি আনা হইয়াছিল। এই জাতীয় পাত্র সেই যুগে পরিমাপের জন্য এবং পানীয় পানের উভয় কাজেই ব্যবহৃত হইত। পিপাসা নিবারণ করার পর ইউসুফ (আঃ) অন্যমনস্কভাবে পাত্রটি বেনজামিনের মালপত্রের মধ্যেই রাখিয়াছিলেন, এবং সকলের অলক্ষ্যে ও অজান্তে তাঁহার ভাইয়ের মাল-পত্রের সঙ্গে বাঁধিয়া ফেলা হইয়াছিল। হযরত ইউসুফ (আঃ) তৎক্ষণাৎ বুঝিতে পারিয়াছিলেন যে, কি প্রকারে এই ত্রুটি ঘটিয়াছিল, কিন্তু চিন্তা করিলেন যে, আদ্যোপান্ত সকল ঘটনা আল্লাহ্‌তা’লার ইচ্ছা ও পরিকল্পনা অনুযায়ী ঘটিয়াছে—হয়ত বেনজামিনের পিছনে থাকিয়া যাওয়ার জন্যই। ইহা ভাবিয়া তিনি পরিণামদর্শী বিজ্ঞের মতই মরু-যাত্রীদের দল বিদায় না হওয়া পর্যন্ত নীরব রহিলেন।

قَالُوۡا وَاَقۡبَلُوۡا عَلَیۡہِمۡ مَّاذَا تَفۡقِدُوۡنَ ﴿۷۲﴾

৭২
তাহারা তাহাদের দিকে মুখ ফিরাইল এবং বলিল, ‘তোমরা কি হারাইয়াছ?’ 

قَالُوۡا نَفۡقِدُ صُوَاعَ الۡمَلِکِ وَلِمَنۡ جَآءَ بِہٖ حِمۡلُ بَعِیۡرٍ وَّاَنَا بِہٖ زَعِیۡمٌ ﴿۷۳﴾

৭৩
তাহারা বলিল, ‘আমরা শস্য মাপিবার শাহী পাত্র হারাইয়া ফেলিয়াছি এবং যে ব্যক্তি ইহা (তালাশ করিয়া) আনিবে তাহার জন্য এক উটের বোঝা পরিমাণ (শস্য পুরস্কার) হইবে, এবং আমি ইহার জিম্মাদার।’ 

قَالُوۡا تَاللّٰہِ لَقَدۡ عَلِمۡتُمۡ مَّا جِئۡنَا لِنُفۡسِدَ فِی الۡاَرۡضِ وَمَا کُنَّا سٰرِقِیۡنَ ﴿۷۴﴾

৭৪
তাহারা বলিল, ‘আল্লাহ্‌র কসম! তোমরা ভালরূপে অবগত আছ যে, আমরা এই দেশে বিশৃঙ্খলা ঘটাইতে আসি নাই এবং আমরা চোরও নহি।’ 

قَالُوۡا فَمَا جَزَآؤُہٗۤ اِنۡ کُنۡتُمۡ کٰذِبِیۡنَ ﴿۷۵﴾

৭৫
তাহারা বলিল, ‘যদি তোমরা মিথ্যাবাদী (সাব্যস্ত) হও তাহা হইলে ইহার কি শাস্তি হইবে?’ 

قَالُوۡا جَزَآؤُہٗ مَنۡ وُّجِدَ فِیۡ رَحۡلِہٖ فَہُوَ جَزَآؤُہٗ ؕ کَذٰلِکَ نَجۡزِی الظّٰلِمِیۡنَ ﴿۷۶﴾

৭৬
তাহারা বলিল, ‘ইহার শাস্তি— যাহার গাঁটরি-বোঁচকার মধ্যে ইহা পাওয়া যাইবে সে-ই ইহার বিনিময়১৩৯৫ হইবে। এই ভাবেই আমরা যালেমদেরকে প্রতিফল দিয়া থাকি।’ 
১৩৯৫। ইউসুফ (আঃ)-এর ভাইয়েরা উত্তেজনার আক্ষেপে নিজেরাই বলিয়া উঠিল যে, যাহার থলিতে পরিমাপ-পাত্রটি পাওয়া যাইবে, তাহাকে তাহার আচরণের জবাবদিহি করার জন্য ধরিয়া রাখা উচিত। এইভাবে ইউসুফ তাঁহার ভাইকে চুরির অভিযোগে দায়ী না করিয়াই নিজের কাছে রাখিয়া নিতে সক্ষম হইয়াছিলেন।

فَبَدَاَ بِاَوۡعِیَتِہِمۡ قَبۡلَ وِعَآءِ اَخِیۡہِ ثُمَّ اسۡتَخۡرَجَہَا مِنۡ وِّعَآءِ اَخِیۡہِ ؕ کَذٰلِکَ کِدۡنَا لِیُوۡسُفَ ؕ مَا کَانَ لِیَاۡخُذَ اَخَاہُ فِیۡ دِیۡنِ الۡمَلِکِ اِلَّاۤ اَنۡ یَّشَآءَ اللّٰہُ ؕ نَرۡفَعُ دَرَجٰتٍ مَّنۡ نَّشَآءُ ؕ وَفَوۡقَ کُلِّ ذِیۡ عِلۡمٍ عَلِیۡمٌ ﴿۷۷﴾

৭৭
অতঃপর সে১৩৯৬ তাহার (ইউসুফের) ভাইয়ের বস্তা দেখিবার পূর্বে অন্যদের বস্তা হইতে তল্লাশি আরম্ভ করিল।১৩৯৬-ক অতঃপর সে তাহার ভাইয়ের বস্তা হইতে সেই পাত্র বাহির করিল। এইভাবে আমরা ইউসুফের১৩৯৭ জন্য কৌশল করিয়াছিলাম, যদি আল্লাহ্ না চাহিতেন, সে বাদশাহ্‌র আইন-কানুনের মধ্যে নিজের ভাইকে আটক রাখিতে পারিত না। আমরা যাহাকে চাহি (মর্যাদায়) উন্নীত করি, বস্তুতঃ সকল জ্ঞানী ব্যক্তির ঊর্ধ্বে এক সর্বাধিক জ্ঞানী সত্তা আছেন। 
১৩৯৬। এখানে ‘সে’ সর্বনাম (পরিমাপ-পাত্র হারানো সম্বন্ধে) ঘোষণাকারীকে বুঝাইতেছে; এবং স্বভাবতঃই উক্ত ব্যক্তি তল্লাশী করিতে আগাইয়া আসিল।
১৩৯৬-ক। অন্যান্য যাত্রীদের থলে প্রথমে তালাশ করার পর শেষে ইউসুফ (আঃ)-এর ভাইদের থলে তল্লাশী করা হয়। ইহা এক বিশেষ বিবেচনার কারণে যাহা তিনি তাঁহার ভাই বেনজামিনের প্রতি দেখাইয়াছিলেন।
১৩৯৭। এই সকল ঘটনাই আল্লাহ্‌তা’লার পরিকল্পনা। ইহাতে হযরত ইউসুফ (আঃ)-এর কোন হাত ছিল না। রাজকীয় বা সরকারী পরিমাপ পাত্রটি, যাহাতে তিনি ঘটনার সময় পানি পান করিয়াছিলেন, সম্পূর্ণ আনমনা হইয়া হযরত ইউসুফ (আঃ) উহা তাঁহার ভাইয়ের মালপত্রের মধ্যে রাখিয়াছিলেন, এবং তাঁহার ভাইদের নিজস্ব প্রস্তাব মতেই ইউসুফ (আঃ) বেনজামিনকে রাখিয়া দিতে সক্ষম হইয়াছিলেন। এইভাবে অবস্থার সাথে ঐশী ইচ্ছার সংযোগের ফলে হযরত ইউসুফ (আঃ) তাঁহার মনের আকাংখা পূরণে সক্ষম হইয়াছিলেন।

قَالُوۡۤا اِنۡ یَّسۡرِقۡ فَقَدۡ سَرَقَ اَخٌ لَّہٗ مِنۡ قَبۡلُ ۚ فَاَسَرَّہَا یُوۡسُفُ فِیۡ نَفۡسِہٖ وَلَمۡ یُبۡدِہَا لَہُمۡ ۚ قَالَ اَنۡتُمۡ شَرٌّ مَّکَانًا ۚ وَاللّٰہُ اَعۡلَمُ بِمَا تَصِفُوۡنَ ﴿۷۸﴾

৭৮
তাহারা বলিল, ‘যদি সে চুরি করিয়া থাকে, তাহা হইলে তাহার ভাইও ইতিপূর্বে চুরি করিয়াছিল।’১৩৯৮ কিন্তু ইউসুফ ইহাকে মনেই গোপন রাখিল এবং তাহাদের নিকট ইহা প্রকাশ করিল না। সে কেবল এতটুকু বলিল, ‘তোমরা তো অতি নিকৃষ্ট শ্রেণীর লোক, এবং তোমরা যাহা আরোপ করিতেছ সে সম্বন্ধে আল্লাহ্ই সবিশেষ অবহিত আছেন।’ 
১৩৯৮। এক পাপ অন্য পাপের পথ দেখায়। ইউসুফ (আঃ)- এর ভাইয়েরা প্রথমে তাঁহাকে নিহত করিতে চাহিয়াছিল। এখন তাহারা একেবারে নির্লজ্জভাবে তাঁহার প্রতি চুরির অভিযোগ আরোপ করিয়া বসিল।

قَالُوۡا یٰۤاَیُّہَا الۡعَزِیۡزُ اِنَّ لَہٗۤ اَبًا شَیۡخًا کَبِیۡرًا فَخُذۡ اَحَدَنَا مَکَانَہٗ ۚ اِنَّا نَرٰٮکَ مِنَ الۡمُحۡسِنِیۡنَ ﴿۷۹﴾

৭৯
তাহারা বলিল, ‘হে মহাত্মন! তাহার এক অতি বৃদ্ধ পিতা১৩৯৯ আছে, সুতরাং তাহার পরিবর্তে আমাদের মধ্যে কাহাকেও আবদ্ধ রাখ; নিশ্চয় আমরা তোমাকে মহানুভব ব্যক্তিদের অন্তর্ভুক্ত দেখিতেছি।’ 
১৩৯৯। বেনজামিনের বিরুদ্ধে চুরির অভিযোগে অসন্তুষ্ট হইয়া তাহারা তাহাকে ত্যাগ করিতে চলিল, এমনকি বেনজামিনকে ভাই বলিয়া পরিচয় দিতে অস্বীকার করার ভঙ্গীতে বলিল, “তাহার এক অতি বৃদ্ধ পিতা আছে।” অর্থাৎ সে যেন তাহাদের ভাই নয় এমন ভাব।

قَالَ مَعَاذَ اللّٰہِ اَنۡ نَّاۡخُذَ اِلَّا مَنۡ وَّجَدۡنَا مَتَاعَنَا عِنۡدَہٗۤ ۙ اِنَّاۤ اِذًا لَّظٰلِمُوۡنَ ﴿٪۸۰﴾

৮০
সে বলিল, ‘যাহার নিকট আমরা আমাদের মাল পাইয়াছি তাহাকে ছাড়া অন্য কাহাকেও আটক রাখিবার অপরাধ হইতে আল্লাহ্‌ রক্ষা করুন; এইরূপ করিলে নিশ্চয় আমরা যালেমদের অন্তর্ভুক্ত হইব।’ 
সূরা ইউসুফ - রুকু ৯