১২

يوسف

সূরা ইউসুফ

Yusuf

মক্কী ১১২ আয়াত ১২ রুকু পারা ১২–১৩

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১১২ আয়াত এবং ১২ রুকু আছে।

مَا تَعۡبُدُوۡنَ مِنۡ دُوۡنِہٖۤ اِلَّاۤ اَسۡمَآءً سَمَّیۡتُمُوۡہَاۤ اَنۡتُمۡ وَاٰبَآؤُکُمۡ مَّاۤ اَنۡزَلَ اللّٰہُ بِہَا مِنۡ سُلۡطٰنٍ ؕ اِنِ الۡحُکۡمُ اِلَّا لِلّٰہِ ؕ اَمَرَ اَلَّا تَعۡبُدُوۡۤا اِلَّاۤ اِیَّاہُ ؕ ذٰلِکَ الدِّیۡنُ الۡقَیِّمُ وَلٰکِنَّ اَکۡثَرَ النَّاسِ لَا یَعۡلَمُوۡنَ ﴿۴۱﴾

৪১
তোমরা তাঁহাকে ছাড়িয়া কতকগুলি (কল্পিত) নামের ইবাদত করিতেছ, যেগুলি রচনা করিয়াছ তোমরা ও তোমাদের পিতৃপুরুষগণ, যাহাদের সম্বন্ধে আল্লাহ্ কোন স্পষ্ট দলিল নাযেল করেন নাই। আদেশ দিবার এখতিয়ার কেবল আল্লাহ্‌র। তিনি আদেশ দিয়াছেন যে, তোমরা তাঁহাকে ছাড়া (কোন কিছুর) ইবাদত করিবে না। ইহাই চিরস্থায়ী ধর্ম, কিন্তু অধিকাংশ লোক জানে না; 

یٰصَاحِبَیِ السِّجۡنِ اَمَّاۤ اَحَدُکُمَا فَیَسۡقِیۡ رَبَّہٗ خَمۡرًا ۚ وَاَمَّا الۡاٰخَرُ فَیُصۡلَبُ فَتَاۡکُلُ الطَّیۡرُ مِنۡ رَّاۡسِہٖ ؕ قُضِیَ الۡاَمۡرُ الَّذِیۡ فِیۡہِ تَسۡتَفۡتِیٰنِ ﴿ؕ۴۲﴾

৪২
হে আমার কারাবাসী সংগীদ্বয়! তোমাদের এক জন সম্বন্ধে কথা এই যে, সে তাহার প্রভুকে মদ পান করাইবে; এবং অন্য জনের বিষয় এই যে, সে ক্রুশবিদ্ধ হইবে এবং পাখীরা তাহার মাথা হইতে আহার করিবে। যে বিষয়ে তোমরা আমার নিকট ব্যাখ্যা জিজ্ঞাসা করিতেছ উহার এইরূপ ফয়সলা করা হইয়াছে।’ 

وَقَالَ لِلَّذِیۡ ظَنَّ اَنَّہٗ نَاجٍ مِّنۡہُمَا اذۡکُرۡنِیۡ عِنۡدَ رَبِّکَ ۫ فَاَنۡسٰہُ الشَّیۡطٰنُ ذِکۡرَ رَبِّہٖ فَلَبِثَ فِی السِّجۡنِ بِضۡعَ سِنِیۡنَ ﴿ؕ٪۴۳﴾

৪৩
এবং তাহাদের উভয়ের মধ্যে যাহার সম্বন্ধে সে ধারণা করিয়াছিল যে সে মুক্তি লাভ করিবে তাহাকে সে বলিল, ‘তুমি তোমার প্রভুর নিকট আমার সম্বন্ধে উল্লেখ করিও।’ কিন্তু শয়তান তাহাকে তাহার প্রভুর নিকট স্মরণ করাইতে ভুলাইয়া দিয়াছিল, সুতরাং কয়েক১৩৮৩ বৎসর সে কারাগারেই পড়িয়া রহিল। 
সূরা ইউসুফ - রুকু ৫
১৩৮৩। “বিয্উন” সংখ্যা বুঝায়, কিন্তু ইহা দ্বারা সাধারণতঃ তিন হইতে নয় সংখ্যা বুঝাইয়া থাকে (লেইন)।

وَقَالَ الۡمَلِکُ اِنِّیۡۤ اَرٰی سَبۡعَ بَقَرٰتٍ سِمَانٍ یَّاۡکُلُہُنَّ سَبۡعٌ عِجَافٌ وَّسَبۡعَ سُنۡۢبُلٰتٍ خُضۡرٍ وَّاُخَرَ یٰبِسٰتٍ ؕ یٰۤاَیُّہَا الۡمَلَاُ اَفۡتُوۡنِیۡ فِیۡ رُءۡیَایَ اِنۡ کُنۡتُمۡ لِلرُّءۡیَا تَعۡبُرُوۡنَ ﴿۴۴﴾

৪৪
এবং বাদশাহ্‌ (তাহার সভাষদগণকে) বলিল, ‘আমি (স্বপ্নে) দেখিয়াছি সাতটি মোটা গাভী, যেগুলিকে সাতটি ক্ষীণ গাভী খাইতেছে এবং সাতটি সবুজ শীষ এবং অপর সাতটি শুক্‌না। হে প্রধানগণ! যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা করিতে পার তাহা হইলে আমাকে আমার স্বপ্নের ব্যাখ্যা করিয়া দাও।’ 

قَالُوۡۤا اَضۡغَاثُ اَحۡلَامٍ ۚ وَمَا نَحۡنُ بِتَاۡوِیۡلِ الۡاَحۡلَامِ بِعٰلِمِیۡنَ ﴿۴۵﴾

৪৫
তাহারা বলিল, ‘এইগুলি এলোমেলো স্বপ্ন, এবং আমরা এইরূপ স্বপ্নের ব্যাখ্যা অবগত নহি।’ 

وَقَالَ الَّذِیۡ نَجَا مِنۡہُمَا وَادَّکَرَ بَعۡدَ اُمَّۃٍ اَنَا اُنَبِّئُکُمۡ بِتَاۡوِیۡلِہٖ فَاَرۡسِلُوۡنِ ﴿۴۶﴾

৪৬
এবং সেই দুই জনের মধ্যে যে মুক্তি পাইয়াছিল এবং (এখন) অনেকদিন পরে স্মরণ করিল সে বলিল, ‘আমি আপনাদিগকে ইহার ব্যাখ্যা অবহিত করিব; সুতরাং আপনারা আমাকে পাঠাইয়া দিন।’ 

یُوۡسُفُ اَیُّہَا الصِّدِّیۡقُ اَفۡتِنَا فِیۡ سَبۡعِ بَقَرٰتٍ سِمَانٍ یَّاۡکُلُہُنَّ سَبۡعٌ عِجَافٌ وَّسَبۡعِ سُنۡۢبُلٰتٍ خُضۡرٍ وَّاُخَرَ یٰبِسٰتٍ ۙ لَّعَلِّیۡۤ اَرۡجِعُ اِلَی النَّاسِ لَعَلَّہُمۡ یَعۡلَمُوۡنَ ﴿۴۷﴾

৪৭
( সে ইউসুফের নিকট যাইয়া বলিল), ‘ওহে সত্যবাদী ইউসুফ! তুমি আমাদিগকে ব্যাখ্যা বল—(স্বপ্নে দেখা) সাতটি মোটা গাভী সম্বন্ধে যাহাদিগকে সাতটি ক্ষীণ (গাভী) খাইয়া ফেলে এবং সাতটি সবুজ শীষ এবং অন্য সাতটি শুকনা (শীষ) সম্বন্ধে—যেন আমি লোকদের নিকট ফিরিয়া যাই, যাহাতে তাহারা (স্বপ্নতত্ব) অবহিত হইতে পারে।’ 

قَالَ تَزۡرَعُوۡنَ سَبۡعَ سِنِیۡنَ دَاَبًا ۚ فَمَا حَصَدۡتُّمۡ فَذَرُوۡہُ فِیۡ سُنۡۢبُلِہٖۤ اِلَّا قَلِیۡلًا مِّمَّا تَاۡکُلُوۡنَ ﴿۴۸﴾

৪৮
সে বলিল, ‘তোমরা ক্রমাগত সাত বৎসর পরিশ্রম করিয়া চাষাবাদ করিবে, অতঃপর তোমরা যে ফসল কাটিবে উহা সম্পূর্ণরূপে শীষসহ রাখিয়া দিবে—কেবল ঐ অল্প অংশ ব্যতীত যাহা তোমরা খাইবে; 

ثُمَّ یَاۡتِیۡ مِنۡۢ بَعۡدِ ذٰلِکَ سَبۡعٌ شِدَادٌ یَّاۡکُلۡنَ مَا قَدَّمۡتُمۡ لَہُنَّ اِلَّا قَلِیۡلًا مِّمَّا تُحۡصِنُوۡنَ ﴿۴۹﴾

৪৯
অতঃপর, আসিবে সাতটি কঠিন বৎসর,১৩৮৪ যে বৎসরগুলি উহাদের জন্য তোমাদের পূর্ব হইতে সঞ্চিত সম্পূর্ণ শস্য খাইয়া ফেলিবে—কেবল ঐ অল্প পরিমাণ ব্যতীত যাহা তোমরা সংরক্ষণ করিয়া রাখিবে; 
১৩৮৪। হযরত নবী করীম (সাঃ)-এর যুগে আরব দেশ এক ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়িয়াছিল যাহা সুদীর্ঘ সাত বৎসর স্থায়ী হইয়াছিল। উহা এতই ভয়ঙ্কর দুর্ভিক্ষ ছিল যে তখন লোকেরা মৃতের পচা গলিত মাংস ভক্ষণ করিতে বাধ্য হইয়াছিল (বুখারী)।

ثُمَّ یَاۡتِیۡ مِنۡۢ بَعۡدِ ذٰلِکَ عَامٌ فِیۡہِ یُغَاثُ النَّاسُ وَفِیۡہِ یَعۡصِرُوۡنَ ﴿٪۵۰﴾

৫০
অতঃপর, এমন এক বৎসর আসিবে যখন লোকদের (বৃষ্টির জন্য) ফরিয়াদ শুনা১৩৮৫ হইবে এবং তাহারা উহাতে (একে অপরকে) উপহার১৩৮৬ প্রদান করিবে। 
সূরা ইউসুফ - রুকু ৬
১৩৮৫। ‘ইউগাছু’ শব্দের অর্থঃ তাহাদের উপর বৃষ্টি বর্ষিত হইবে বা তাহাদের দুর্দশা দূরীভূত করা হইবে, অথবা তাহাদিগকে সাহায্য ও সহায়তা করা হইবে। কোন কোন খৃষ্টান লেখক অজ্ঞতার কারণে আপত্তি উত্থাপন করিয়া লিখিয়াছে যে, মিশরে যেহেতু বৃষ্টি কদাচিত হয় এবং উহার জমির উর্বরতা নীল নদের জোয়ারে বিধৌত হওয়ার উপর নির্ভরশীল, সেই কারণে কুরআন শরীফের বর্ণনা সাধারণ ভৌগলিক বিষয়াদির বিরোধী। সুস্পষ্টরূপেই উল্লেখিত শব্দের দুইটি অর্থ কুরআনের উক্তির সাথে মিলিয়া যায়। কিন্তু যদি প্রথমোক্ত অর্থেও এই শব্দ গ্রহণ করা হয় তবুও আপত্তির কোন যুক্তি নাই, কারণ যদিও মিশরের ভূমির উর্বরতা নীল নদের প্লাবন-ভিত্তিক, কিন্তু নীলের এই প্লাবনও নির্ভর করে ইহার উৎপত্তিস্থল পাহাড়ে বৃষ্টি বর্ষণের উপর।
১৩৮৬। “ইয়াসিরুন” শব্দ ‘আসিরা’ হইতে উদ্ভূত যাহার অর্থ (১) সে বস্তুটিকে চাপ দিয়া রস নিংড়াইল ইত্যাদি, (২) সে তাহাকে সহায়তা করিল বা উদ্ধার করিল বা রক্ষা করিল বা সংরক্ষণ করিল, (৩) সে কাহাকে কিছু দিল বা কাহারো কিছু উপকার করিল (লেইন)।