১২

يوسف

সূরা ইউসুফ

Yusuf

মক্কী ১১২ আয়াত ১২ রুকু পারা ১২–১৩

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১১২ আয়াত এবং ১২ রুকু আছে।

وَرَفَعَ اَبَوَیۡہِ عَلَی الۡعَرۡشِ وَخَرُّوۡا لَہٗ سُجَّدًا ۚ وَقَالَ یٰۤاَبَتِ ہٰذَا تَاۡوِیۡلُ رُءۡیَایَ مِنۡ قَبۡلُ ۫ قَدۡ جَعَلَہَا رَبِّیۡ حَقًّا ؕ وَقَدۡ اَحۡسَنَ بِیۡۤ اِذۡ اَخۡرَجَنِیۡ مِنَ السِّجۡنِ وَجَآءَ بِکُمۡ مِّنَ الۡبَدۡوِ مِنۡۢ بَعۡدِ اَنۡ نَّزَغَ الشَّیۡطٰنُ بَیۡنِیۡ وَبَیۡنَ اِخۡوَتِیۡ ؕ اِنَّ رَبِّیۡ لَطِیۡفٌ لِّمَا یَشَآءُ ؕ اِنَّہٗ ہُوَ الۡعَلِیۡمُ الۡحَکِیۡمُ ﴿۱۰۱﴾

১০১
এবং সে তাহার পিতা-মাতাকে উচ্চাসনে১৪১১ বসাইল এবং তাহারা সকলে তাহার১৪১২ জন্য (আল্লাহ্‌র সমীপে) সেজদায় পতিত হইল। এবং সে বলিল, ‘হে আমার পিতা! এই হইল আমার পূর্বে দেখা স্বপ্নের ব্যাখ্যা। আমার প্রভু উহাকে সত্যে পরিণত করিয়াছেন। এবং তিনি আমার প্রতি অশেষ অনুগ্রহ করিয়াছেন—(প্রথমতঃ) যখন তিনি আমাকে কারাগার১৪১৩ হইতে (সসম্মানে) বাহির করিয়াছেন এবং (দ্বিতীয়তঃ) শয়তান আমার এবং আমার ভাইদের মধ্যে বিভেদ সৃষ্টি করার পর তিনি তোমাদিগকে মরু-অঞ্চল হইতে (বাহির করিয়া এখন আমার নিকট) আনিয়াছেন। নিশ্চয় আমার প্রভু যাহার প্রতি চাহেন সুপ্রসন্ন হন; নিশ্চয় তিনিই সর্বজ্ঞানী, পরম প্রজ্ঞাময়। 
১৪১১। এই বাক্যাংশের অর্থ ইহাও হইতে পারে যে, ইউসুফ (আঃ) তাঁহার মা-বাপকে বাদশাহর সম্মুখে উপস্থাপন করিলেন (আদি-৪৭ঃ২,৭) অথবা বাদশাহর অনুমতিক্রমে তিনি তাঁহার পিতামাতাকে নিজ সিংহাসনের উপরে বসাইলেন। প্রাচীনকালে বাদশাহর মন্ত্রীগণেরও নিজ নিজ সিংহাসন থাকিত।
১৪১২। ইউসুফ (আঃ)-এর ভাইয়েরা এবং পিতা-মাতা সেজদায় পড়িয়া সেই আল্লাহ্‌তা’লার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিলেন যাহার দয়ায় ইউসুফ (আঃ) এইরূপ উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হইয়াছিলেন। এখানে ইউসুফ (আঃ) সেজদার লক্ষ্য ছিলেন না, উপলক্ষ্য ছিলেন মাত্র।
১৪১৩। ‘যখন তিনি আমাকে কারাগার হইতে (সসম্মানে) বাহির করিলেন’—এখানে মহান আল্লাহ্‌তা’লার দয়ার উল্লেখ করিতে যাইয়া ইউসুফ (আঃ) শুধু কারা-মুক্তির কথাই প্রকাশ করিলেন, কিন্তু কূপ হইতে রক্ষা পাওয়ার কথা উল্লেখ করেন নাই, কারণ উহাতে তাহার ভাইয়েরা লজ্জা বোধ করিত।

رَبِّ قَدۡ اٰتَیۡتَنِیۡ مِنَ الۡمُلۡکِ وَعَلَّمۡتَنِیۡ مِنۡ تَاۡوِیۡلِ الۡاَحَادِیۡثِ ۚ فَاطِرَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ۟ اَنۡتَ وَلِیّٖ فِی الدُّنۡیَا وَالۡاٰخِرَۃِ ۚ تَوَفَّنِیۡ مُسۡلِمًا وَّاَلۡحِقۡنِیۡ بِالصّٰلِحِیۡنَ ﴿۱۰۲﴾

১০২
হে আমার প্রভু! তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতার কিছু অংশ দান করিয়াছ এবং আমাকে স্বপ্নের কিছু ব্যাখ্যাও শিক্ষা দিয়াছ। হে আকাশসমূহ এবং পৃথিবীর স্রষ্টা! তুমি আমার ইহকাল ও পরকালের অভিভাবক! তুমি আমাকে পূর্ণ আত্মসমর্পণকারী অবস্থায় মৃত্যু দান করিও এবং আমাকে সৎ কর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করিও।’ 

ذٰلِکَ مِنۡ اَنۡۢبَآءِ الۡغَیۡبِ نُوۡحِیۡہِ اِلَیۡکَ ۚ وَمَا کُنۡتَ لَدَیۡہِمۡ اِذۡ اَجۡمَعُوۡۤا اَمۡرَہُمۡ وَہُمۡ یَمۡکُرُوۡنَ ﴿۱۰۳﴾

১০৩
ইহা অদৃশ্যের১৪১৪ সংবাদসমূহের অন্তর্ভুক্ত, যাহা আমরা তোমার নিকট ওহী করিতেছি। এবং তুমি তাহাদের নিকট উপস্থিত ছিলে না যখন তাহারা নিজেদের ব্যাপারে একজোট হইয়াছিল এবং ষড়যন্ত্র১৪১৫ করিতেছিল। 
১৪১৪। এই আয়াত ব্যক্ত করিতেছে যে, ইউসুফ (আঃ)-এর এই ঘটনা কেবল কাহিনী নয়। ইহা নবী শ্রেষ্ঠ হযরত মুহাম্মদ (সাঃ) ও ইসলাম সম্পর্কে মহৎ এবং শক্তিশালী ভবিষ্যদ্বাণী বহন করিতেছে।
১৪১৫। এখানে ‘তাহারা’ সর্বনামটি দ্বারা রসূল করীম (সাঃ)-এর শত্রুদেরকে বুঝাইতেছে।

وَمَاۤ اَکۡثَرُ النَّاسِ وَلَوۡ حَرَصۡتَ بِمُؤۡمِنِیۡنَ ﴿۱۰۴﴾

১০৪
এবং যতই তুমি কামনা কর না কেন অধিকাংশ লোক ঈমান আনিবে না। 

وَمَا تَسۡـَٔلُہُمۡ عَلَیۡہِ مِنۡ اَجۡرٍ ؕ اِنۡ ہُوَ اِلَّا ذِکۡرٌ لِّلۡعٰلَمِیۡنَ ﴿۱۰۵﴾٪

১০৫
অথচ তুমি এই কাজের জন্য তাহাদের নিকট কোন প্রতিদান চাহ না। ইহা সারা দুনিয়ার (লোকের) জন্য এক সম্মানজনক উপদেশ ব্যতীত কিছু নহে। 
সূরা ইউসুফ - রুকু ১১

وَکَاَیِّنۡ مِّنۡ اٰیَۃٍ فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ یَمُرُّوۡنَ عَلَیۡہَا وَہُمۡ عَنۡہَا مُعۡرِضُوۡنَ ﴿۱۰۶﴾

১০৬
এবং আকাশমণ্ডলে এবং পৃথিবীতে কতই না নিদর্শন রহিয়াছে যেগুলিকে তাহারা উপেক্ষা পূর্বক পাশ কাটাইয়া চলিয়া যায় এবং সেইগুলি হইতে মুখ ফিরাইয়া লয়।১৪১৬ 
১৪১৬। এই আয়াত মো’মেন এবং কাফেরের মৌলিক পার্থক্যের প্রতি ইংগিত করিতেছে। মো’মেন চোখ-কান খোলা রাখিয়া চলে এবং সামান্যতম ঐশী ইংগিতকেও আঁকড়াইয়া ধরে, আর অবিশ্বাসীরা অন্ধলোকের মত প্রকাশ্য এবং স্পষ্ট নিদর্শনাবলী হইতেও উপকৃত হওয়ার কথা অস্বীকার করে।

وَمَا یُؤۡمِنُ اَکۡثَرُہُمۡ بِاللّٰہِ اِلَّا وَہُمۡ مُّشۡرِکُوۡنَ ﴿۱۰۷﴾

১০৭
এবং তাহাদের অধিকাংশই আল্লাহ্‌র উপর ঈমান আনে না পরন্তু এমতাবস্থায় যে তাহারা সেই সঙ্গে শির্‌কও করে।  

اَفَاَمِنُوۡۤا اَنۡ تَاۡتِیَہُمۡ غَاشِیَۃٌ مِّنۡ عَذَابِ اللّٰہِ اَوۡ تَاۡتِیَہُمُ السَّاعَۃُ بَغۡتَۃً وَّہُمۡ لَا یَشۡعُرُوۡنَ ﴿۱۰۸﴾

১০৮
তবে আল্লাহ্‌র আযাবসমূহের মধ্যে কোন সর্বগ্রাসী আযাব তাহাদের উপর আসিতে পারে—এই সম্বন্ধে কি তাহারা নিরাপদ হইয়া গিয়াছে অথবা তাহাদের উপর সেই মুহূর্ত অকস্মাৎ আসিতে পারে এমতাবস্থায় যে তাহারা উপলদ্ধিও করিতে পারিবে না? 

قُلۡ ہٰذِہٖ سَبِیۡلِیۡۤ اَدۡعُوۡۤا اِلَی اللّٰہِ ۟ؔ عَلٰی بَصِیۡرَۃٍ اَنَا وَمَنِ اتَّبَعَنِیۡ ؕ وَسُبۡحٰنَ اللّٰہِ وَمَاۤ اَنَا مِنَ الۡمُشۡرِکِیۡنَ ﴿۱۰۹﴾

১০৯
তুমি বল, ‘ইহাই আমার পথ; আমি আল্লাহ্‌র দিকে আহ্বান করি নিশ্চিত জ্ঞানের১৪১৭ উপর (অবিচল) থাকিয়া,— আমি এবং যাহারা আমার অনুসরণ করে তাহারাও। বস্তুতঃ আল্লাহ্ পবিত্র এবং আমি মোশরেকদের অন্তর্ভুক্ত নহি।’ 
১৪১৭। অন্ধ ও চিন্তাহীন বা অন্যমনস্ক বিশ্বাস, যাহা যুক্তি এবং প্রত্যয়হীন, উহা আল্লাহ্‌তা’লার নজরে কোন মূল্য বহন করে না।

وَمَاۤ اَرۡسَلۡنَا مِنۡ قَبۡلِکَ اِلَّا رِجَالًا نُّوۡحِیۡۤ اِلَیۡہِمۡ مِّنۡ اَہۡلِ الۡقُرٰی ؕ اَفَلَمۡ یَسِیۡرُوۡا فِی الۡاَرۡضِ فَیَنۡظُرُوۡا کَیۡفَ کَانَ عَاقِبَۃُ الَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ ؕ وَلَدَارُ الۡاٰخِرَۃِ خَیۡرٌ لِّلَّذِیۡنَ اتَّقَوۡا ؕ اَفَلَا تَعۡقِلُوۡنَ ﴿۱۱۰﴾

১১০
এবং তোমার পূর্বেও বিভিন্ন জনপদের অধিবাসীগণ হইতে কেবলমাত্র পুরুষগণকেই আমরা (রসূলরূপে) প্রেরণ করিয়া আসিতেছি, যাহাদের প্রতি আমরা ওহী নাযেল করিতাম। তাহারা কি ভূপৃষ্ঠে বিচরণ করিয়া দেখে নাই যে, তাহাদের পূর্ববর্তীদের পরিণাম কি হইয়াছিল? বস্তুতঃ যাহারা (আল্লাহ্‌র) তাক্‌ওয়া অবলম্বন করে, পরকালের বাসস্থান তাহাদের জন্যই উত্তম। তবুও কি তোমরা বুদ্ধি খাটাইবে না?