اللهب
Al-Lahab
ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্সহ ইহাতে ৬ আয়াত এবং ১ রুকু আছে।
অবতরণ-কাল ও প্রসঙ্গ
মুসলিম মুফাস্সেরগণ সকলেই এ ব্যাপারে একমত যে, এই সূরা নবুওয়াতের প্রথম দিকেই মক্কায় অবতীর্ণ হইয়াছিল। নলডিকি ও মূইর একই অভিমত পোষণ করেন। কেহ কেহ বলেন, ইহা অবতরণের দিক দিয়া পঞ্চম সূরা। সূরা ‘আলাক’, ‘কালাম’, ‘মুয্যাম্মেল’ ও ‘মুদ্দাস্সের’—এই চারটি সূরা নাযেল হইবার পরেই এই সূরাটি নাযিল হয়। সূরাটির নামকরণ হইতে মনে হয়, রক্তবর্ণ চেহারা-বিশিষ্ট, উগ্র-স্বভাববিশিষ্ট মানবগোষ্ঠির কথা এই সূরাটির বিষয়-বস্তু। সূরা কাওসারে মহানবী (সাঃ)-কে দুইটি প্রতিশ্রুতি দেওয়া হইয়াছিল। এর একটি হইল মহানবী (সাঃ)-এর অনুসারীর সংখ্যা তাড়াতাড়ি ও বিপুল সংখ্যায় বৃদ্ধি পাইবে, আর দ্বিতীয়টি হইল ইসলামের শত্রুগণের সকল ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত হইবে। পূর্ববতী সূরা ‘নাস্র’-এর মধ্যে প্রতিশ্রুতির প্রথমাংশের পূর্ণতার উল্লেখ করা হইয়াছে। আর আলোচ্য সূরা ‘লাহাবে’ দ্বিতীয় প্রতিশ্রুতির পূর্ণতার বিষয় ব্যক্ত হইয়াছে।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
تَبَّتۡ یَدَاۤ اَبِیۡ لَہَبٍ وَّتَبَّ ؕ﴿۲﴾
مَاۤ اَغۡنٰی عَنۡہُ مَالُہٗ وَمَا کَسَبَ ؕ﴿۳﴾
سَیَصۡلٰی نَارًا ذَاتَ لَہَبٍ ۚ﴿ۖ۴﴾
وَّامۡرَاَتُہٗ ؕ حَمَّالَۃَ الۡحَطَبِ ۚ﴿۵﴾
فِیۡ جِیۡدِہَا حَبۡلٌ مِّنۡ مَّسَدٍ ﴿٪۶﴾