১১

هود

সূরা হুদ

Hud

মক্কী ১২৪ আয়াত ১০ রুকু পারা ১১–১২

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১২৪ আয়াত এবং ১০ রুকু আছে।

وَکُلًّا نَّقُصُّ عَلَیۡکَ مِنۡ اَنۡۢبَآءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِہٖ فُؤَادَکَ ۚ وَجَآءَکَ فِیۡ ہٰذِہِ الۡحَقُّ وَمَوۡعِظَۃٌ وَّذِکۡرٰی لِلۡمُؤۡمِنِیۡنَ ﴿۱۲۱﴾

১২১
এবং আমরা তোমার নিকট এই সকল রসূলের গুরুত্বপূর্ণ সংবাদসমূহ বর্ণনা করিতেছি যেন উহা দ্বারা আমরা তোমার হৃদয় সুদৃঢ় করিয়া দিই, এবং ইহাতে তোমার নিকট আসিয়াছে সত্য, উপদেশ এবং এক স্মারকবাণী মো’মেনগণের জন্য।

وَقُلۡ لِّلَّذِیۡنَ لَا یُؤۡمِنُوۡنَ اعۡمَلُوۡا عَلٰی مَکَانَتِکُمۡ ؕ اِنَّا عٰمِلُوۡنَ ﴿۱۲۲﴾ۙ

১২২
এবং যাহারা ঈমান আনে নাই, তুমি তাহাদিগকে বল, ‘তোমরা নিজ নিজ স্থানে১৩৫৫ সাধ্যানুযায়ী কর্ম কর, নিশ্চয় আমরাও (আমাদের) কর্ম করিতেছি;
১৩৫৫। ‘মাকানা’ শব্দের উৎপত্তি ‘কানা’ বা ‘মাকানা’ হইতে এবং ইহার অর্থ অবস্থান বা ক্ষমতা (আক্‌রাব)। এই আয়াত দ্বারা বুঝা যাইতেছে যে, যদিও এই সূরায় বর্ণিত ইসলামের চরম বিজয় এবং অবিশ্বাসীদের অন্তিম পরাজয় ও ব্যর্থমনোরথ হওয়ার মহান ভবিষ্যদ্বাণী পূর্ণ হওয়া বর্তমান অবস্থায় অবিশ্বাস্য ও অস্বাভাবিক বলিয়া মনে হয়, তবুও আল্লাহ্‌তা’লার নিকট কোন কাজই অসম্ভব নহে এবং এই ভবিষ্যদ্বাণী সমূহ নিশ্চয়ই পর্ণ হইবে।

وَانۡتَظِرُوۡا ۚ اِنَّا مُنۡتَظِرُوۡنَ ﴿۱۲۳﴾

১২৩
এবং তোমরা অপেক্ষা কর, আমরাও অপেক্ষা করিতেছি।’

وَلِلّٰہِ غَیۡبُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَاِلَیۡہِ یُرۡجَعُ الۡاَمۡرُ کُلُّہٗ فَاعۡبُدۡہُ وَتَوَکَّلۡ عَلَیۡہِ ؕ وَمَا رَبُّکَ بِغَافِلٍ عَمَّا تَعۡمَلُوۡنَ ﴿۱۲۴﴾٪

১২৪
এবং আকাশসমূহের এবং পৃথিবীর অদৃশ্য বিষয় একমাত্র আল্লাহ্‌রই এবং সকল বিষয় তাঁহারই দিকে প্রত্যাবর্তিত হয়। সুতরাং তুমি তাঁহারই ইবাদত কর এবং তাঁহারই উপর ভরসা কর। এবং তোমরা যাহা কিছু করিতেছ সে সম্বন্ধে তোমার প্রভু গাফেল নহেন।
সূরা হুদ - রুকু ১০