১১

هود

সূরা হুদ

Hud

মক্কী ১২৪ আয়াত ১০ রুকু পারা ১১–১২

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১২৪ আয়াত এবং ১০ রুকু আছে।

وَلَقَدۡ اٰتَیۡنَا مُوۡسَی الۡکِتٰبَ فَاخۡتُلِفَ فِیۡہِ ؕ وَلَوۡلَا کَلِمَۃٌ سَبَقَتۡ مِنۡ رَّبِّکَ لَقُضِیَ بَیۡنَہُمۡ ؕ وَاِنَّہُمۡ لَفِیۡ شَکٍّ مِّنۡہُ مُرِیۡبٍ ﴿۱۱۱﴾

১১১
এবং নিশ্চয় আমরা মূসাকেও কিতাব দিয়াছিলাম, কিন্তু উহাতেও মতভেদ সৃষ্টি করা হইয়াছিল; এবং যদি তোমার প্রভুর তরফ হইতে পূর্বে (রহমতের প্রতিশ্রুতির) কথা না থাকিত তাহা হইলে তাহাদের মধ্যে অবশ্যই মীমাংসা করিয়া দেওয়া হইত;১৩৫২ এবং (এখন) তাহারা ইহার সম্বন্ধেও এক উদ্বেগজনক সন্দেহে পড়িয়া আছে।
১৩৫২। মানুষের অপরাধ এতই গুরুতর ছিল যে, যদি পূর্ব হইতে এই বিধান নির্ধারিত না থাকিত যে, মানবজাতির সৃষ্টির উদ্দেশ্য আধ্যাত্মিক উন্নতি করিয়া অবশেষে আল্লাহ্‌তা’লার ঐশী করুণার পাত্রে পরিণত হওয়া (৭ঃ১৫৭; ১১ঃ১২০; ৫১ঃ৫৭), তবে বহু পূর্বেই তাহাদিগকে ধ্বংস করিয়া দেওয়া হইত।

وَاِنَّ کُلًّا لَّمَّا لَیُوَفِّیَنَّہُمۡ رَبُّکَ اَعۡمَالَہُمۡ ؕ اِنَّہٗ بِمَا یَعۡمَلُوۡنَ خَبِیۡرٌ ﴿۱۱۲﴾

১১২
এবং তোমার প্রভু নিশ্চয় তাহাদের সকলকে তাহাদের কাজের ফল পূর্ণরূপে দিবেন ও তাহারা যাহা কিছু করিতেছে সেই বিষয়ে তিনি সবিশেষ অবহিত।

فَاسۡتَقِمۡ کَمَاۤ اُمِرۡتَ وَمَنۡ تَابَ مَعَکَ وَلَا تَطۡغَوۡا ؕ اِنَّہٗ بِمَا تَعۡمَلُوۡنَ بَصِیۡرٌ ﴿۱۱۳﴾

১১৩
সুতরাং তুমি এবং ঐ সকল লোক, যাহারা তোমার সহিত১৩৫৩ (আল্লাহ্‌র দিকে) প্রত্যাবর্তন করিয়াছে, যেভাবে তোমাকে হুকুম দেওয়া হইয়াছে সেইভাবে সরল-সুদৃঢ় পথে অটল থাক; এবং (হে মো’মেনগণ!) তোমরা সীমালংঘন করিও না, নিশ্চয় তিনি সব কিছু দেখেন যাহা তোমরা কর।
১৩৫৩। হযরত রসূল আকরাম (সাঃ) একা নিজের জীবনকে ঐশী অভিপ্রেত ছাঁচে গঠন করাই তাঁহার জীবনের একমাত্র উদ্দেশ্য বলিয়া মনে করেন নাই। তাঁহাকে ইহাও দেখিতে হইয়াছিল যে, তাঁহার উপর ঈমান আনয়নকারী লোকেরাও যেন তাঁহার আদর্শের অনুসরণ করিয়া চলে। এই উভয়বিধ গুরুদায়িত্বের গভীর উপলদ্ধি-জনিত গুরুভার তাঁহাকে অকাল বার্ধক্যে উপনীত করিয়াছিল (বায়হাকী)।

وَلَا تَرۡکَنُوۡۤا اِلَی الَّذِیۡنَ ظَلَمُوۡا فَتَمَسَّکُمُ النَّارُ ۙ وَمَا لَکُمۡ مِّنۡ دُوۡنِ اللّٰہِ مِنۡ اَوۡلِیَآءَ ثُمَّ لَا تُنۡصَرُوۡنَ ﴿۱۱۴﴾

১১৪
এবং তোমরা ঐ সকল লোকের প্রতি ঝুঁকিও না যাহারা যুলুম করিয়াছে,১৩৫৪ নচেৎ তোমাদিগকেও আগুন স্পর্শ করিবে, তখন আল্লাহ্‌ ব্যতীত তোমাদের কোন বন্ধু হইবে না, এবং তোমাদিগকে সাহায্য করা হইবে না।
১৩৫৪। মানুষ পরিবেশ দ্বারা প্রভাবিত হয়, তাহার পারিপার্শ্বিক অবস্থা যদি দৃষিত, নীতি-বিবর্জিত ও অসাধু হয়, তবে সে আগে বা পরে উক্ত নৈতিক অবনতিতে অবশ্যই আক্রান্ত হইবে। অতএব, এই আয়াতে মো’মেনগণকে আদেশ করা হইয়াছে যে দুর্নীতিপরায়ণ, পাপী এবং দুষ্টলোকের সঙ্গে সকল প্রকার সম্পর্কচ্ছেদ করিতে হইবে— এমন কি তাহারা ঘনিষ্ঠ আত্মীয়স্বজন হইলেও।

وَاَقِمِ الصَّلٰوۃَ طَرَفَیِ النَّہَارِ وَزُلَفًا مِّنَ الَّیۡلِ ؕ اِنَّ الۡحَسَنٰتِ یُذۡہِبۡنَ السَّیِّاٰتِ ؕ ذٰلِکَ ذِکۡرٰی لِلذّٰکِرِیۡنَ ﴿۱۱۵﴾ۚ

১১৫
এবং তুমি দিবসের দুই প্রান্তে এবং রাত্রির বিভিন্ন অংশে নামায কায়েম কর। নিশ্চয় উত্তম কর্ম দূরীভূত করে মন্দ কর্মকে। ইহা উপদেশ গ্রহণকারীদের জন্য একটি উপদেশ।

وَاصۡبِرۡ فَاِنَّ اللّٰہَ لَا یُضِیۡعُ اَجۡرَ الۡمُحۡسِنِیۡنَ ﴿۱۱۶﴾

১১৬
এবং ধৈর্য অবলম্বন কর, কারণ আল্লাহ্ আদৌ সৎকর্মপরায়ণদিগের পুরস্কার বিনষ্ট করেন না।

فَلَوۡلَا کَانَ مِنَ الۡقُرُوۡنِ مِنۡ قَبۡلِکُمۡ اُولُوۡا بَقِیَّۃٍ یَّنۡہَوۡنَ عَنِ الۡفَسَادِ فِی الۡاَرۡضِ اِلَّا قَلِیۡلًا مِّمَّنۡ اَنۡجَیۡنَا مِنۡہُمۡ ۚ وَاتَّبَعَ الَّذِیۡنَ ظَلَمُوۡا مَاۤ اُتۡرِفُوۡا فِیۡہِ وَکَانُوۡا مُجۡرِمِیۡنَ ﴿۱۱۷﴾

১১৭
তবে কেন ঐ সকল বংশধরদের মধ্যে যাহারা তোমাদের পূর্বে অতীত হইয়াছে, এমন সব সমঝদার লোক হয় নাই যাহারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করা হইতে নিষেধ করিত, তাহাদের মধ্যে কেবল কিছু সংখ্যক ব্যতিরেকে যাহাদিগকে আমরা রক্ষা করিয়াছিলাম? এবং যাহারা যুলুম করিয়াছিল তাহারা উহার (ভোগ-বিলাসের) অনুসরণ করিল যাহাতে তাহাদিগকে সচ্ছলতা দেওয়া হইয়াছিল এবং তাহারা অপরাধী হইয়া গেল।

وَمَا کَانَ رَبُّکَ لِیُہۡلِکَ الۡقُرٰی بِظُلۡمٍ وَّاَہۡلُہَا مُصۡلِحُوۡنَ ﴿۱۱۸﴾

১১৮
এবং তোমার প্রভু এমন নহেন যে, তিনি অন্যায়ভাবে জনপদসমূহ ধ্বংস করিবেন এমতাবস্থায় যে, উহার অধিবাসীরা পূণ্যবান।

وَلَوۡ شَآءَ رَبُّکَ لَجَعَلَ النَّاسَ اُمَّۃً وَّاحِدَۃً وَّلَا یَزَالُوۡنَ مُخۡتَلِفِیۡنَ ﴿۱۱۹﴾ۙ

১১৯
এবং যদি তোমার প্রভু ইচ্ছা করিতেন তাহা হইলে তিনি সকল মানুষকে একই উম্মতভুক্ত করিতেন, কিন্তু তাহারা মতভেদ করিতেই থাকিবে।

اِلَّا مَنۡ رَّحِمَ رَبُّکَ ؕ وَلِذٰلِکَ خَلَقَہُمۡ ؕ وَتَمَّتۡ کَلِمَۃُ رَبِّکَ لَاَمۡلَـَٔنَّ جَہَنَّمَ مِنَ الۡجِنَّۃِ وَالنَّاسِ اَجۡمَعِیۡنَ ﴿۱۲۰﴾

১২০
ঐ সকল লোক ব্যতিরেকে যাহাদের উপর তোমার প্রভু রহম করিয়াছেন, এবং তিনি এই জন্যই তাহাদিগকে সৃষ্টি করিয়াছেন, কিন্তু তোমার প্রভুর এই কথা পূর্ণ হইবেই— ‘আমি জাহান্নামকে নিশ্চয় সকল (অবাধ্য) জিন্ন্‌ ও ইনসান দ্বারা ভরিয়া দিব।’