পারা ১৪

وَضَرَبَ اللّٰہُ مَثَلًا قَرۡیَۃً کَانَتۡ اٰمِنَۃً مُّطۡمَئِنَّۃً یَّاۡتِیۡہَا رِزۡقُہَا رَغَدًا مِّنۡ کُلِّ مَکَانٍ فَکَفَرَتۡ بِاَنۡعُمِ اللّٰہِ فَاَذَاقَہَا اللّٰہُ لِبَاسَ الۡجُوۡعِ وَالۡخَوۡفِ بِمَا کَانُوۡا یَصۡنَعُوۡنَ ﴿۱۱۳﴾

১১৩
এবং আল্লাহ্‌ এক জনপদের১৫৮১ দৃষ্টান্ত বর্ণনা করিতেছেন যাহা সকল দিক দিয়া নিরাপদ ও সুখ শান্তিতে ছিল, যাহার রিয্‌ক সকল স্থান হইতে উহার নিকট পৌঁছিতেছিল, তথাপি উহা আল্লাহ্‌র নেয়ামতসমূহের অকৃতজ্ঞতা করিল; সুতরাং আল্লাহ্ তাহাদের কৃত-কর্মের দরুন উহাকে ক্ষুধা১৫৮২ এবং ভয়ের পোষাকের১৫৮৩ (ক্ষুধা ও ভয়ের পোষাকে আচ্ছাদিত করিয়া) স্বাদ গ্রহণ করাইলেন।
সূরা আন্‌ নাহ্‌ল
১৫৮১। এই আয়াতে বর্ণিত জনপদ শব্দ দ্বারা মক্কাকে বুঝাইতেছে।
১৫৮২। এই ভয়াবহ দুর্ভিক্ষ দীর্ঘ সাত বৎসর ব্যাপিয়া মক্কাকে ঘিরিয়া রাখিয়াছিল (২৬৯৪ টীকা দ্রঃ)।
১৫৮৩। ‘যুদ্ধের ভয়’ অর্থ মুসলমানদের বিরুদ্ধে মক্কাবাসীরা যে যুদ্ধে লিপ্ত হইয়াছিল এবং পরাজিত হইয়াছিল। তাহারা এইরূপ চরম ভীতিপূর্ণ অবস্থায় বাস করিতেছিল যে, যুদ্ধের ভীতি যেন তাহাদিগকে ‘জুজুর’ ভয়ের মত পাইয়া বসিয়াছিল। আরবী বাক্‌ধারায় ‘যাকা’ আস্বাদ গ্রহণ শব্দ কখনও কখনও ‘লেবাস’ (পোষাক)-এর জন্য ব্যবহৃত হইয়া থাকে। যেমন আরবী ভাষার প্রসিদ্ধ শ্লোকঃ- কালু ইক্‌তারিহ্‌ শাইয়ান নুজিদ লাকা তাব্‌খাহূ, কুলতু ইত্‌বাখূলী জুব্‌বাতাঁ ওয়া কামিসা, অর্থাৎ তাহারা বলিল, আপনার জন্য কি রন্ধন করিব (মানে কি খাইবেন )? আমি বলিলাম, আমার জন্য একটি লম্বা কোট এবং একটি সার্ট পাক করুন।

وَلَقَدۡ جَآءَہُمۡ رَسُوۡلٌ مِّنۡہُمۡ فَکَذَّبُوۡہُ فَاَخَذَہُمُ الۡعَذَابُ وَہُمۡ ظٰلِمُوۡنَ ﴿۱۱۴﴾

১১৪
এবং নিশ্চয় তাহাদের নিকট তাহাদের মধ্য হইতে একজন রসূল আসিয়াছিল, কিন্তু তাহারা তাহাকে মিথ্যাবাদী বলিয়া প্রত্যাখ্যান করিল, ফলে তাহাদিগকে আযাব ধৃত করিল এমতাবস্থায় যে তাহারা যুলুম করিতেছিল।
সূরা আন্‌ নাহ্‌ল

فَکُلُوۡا مِمَّا رَزَقَکُمُ اللّٰہُ حَلٰلًا طَیِّبًا ۪ وَّاشۡکُرُوۡا نِعۡمَتَ اللّٰہِ اِنۡ کُنۡتُمۡ اِیَّاہُ تَعۡبُدُوۡنَ ﴿۱۱۵﴾

১১৫
সুতরাং আল্লাহ্ তোমাদিগকে যাহা কিছু দিয়াছেন উহা হইতে তোমরা হালাল ও পবিত্র বস্তু১৫৮৪ খাও এবং আল্লাহ্‌র নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ কর যদি তোমরা কেবল তাঁহার ইবাদত করিয়া থাক।
সূরা আন্‌ নাহ্‌ল
১৫৮৪। ২ঃ১৬৯, ১৭৪; ৫ঃ৪; ৬ঃ১১৯, ১২০ এবং ১৪৬ আয়াতের টীকাগুলি দ্রষ্টব্য।

اِنَّمَا حَرَّمَ عَلَیۡکُمُ الۡمَیۡتَۃَ وَالدَّمَ وَلَحۡمَ الۡخِنۡزِیۡرِ وَمَاۤ اُہِلَّ لِغَیۡرِ اللّٰہِ بِہٖ ۚ فَمَنِ اضۡطُرَّ غَیۡرَ بَاغٍ وَّلَا عَادٍ فَاِنَّ اللّٰہَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۱۱۶﴾

১১৬
তিনি কেবল তোমাদের জন্য হারাম করিয়াছেন মৃত-জীব, রক্ত, শূকরের মাংস এবং যাহার উপর আল্লাহ্ ব্যতীত অন্যের নাম উচ্চারণ করা হইয়াছে; কিন্তু যাহাকে (ঐগুলির মধ্য হইতে কোন বস্তু খাইতে) বাধ্য করা হয় এমতাবস্থায় যে সে অবাধ্য নহে এবং সীমালংঘনকারীও নহে, তাহা হইলে নিশ্চয় আল্লাহ্ অতীব ক্ষমাশীল, পরম দয়াময়।
সূরা আন্‌ নাহ্‌ল

وَلَا تَقُوۡلُوۡا لِمَا تَصِفُ اَلۡسِنَتُکُمُ الۡکَذِبَ ہٰذَا حَلٰلٌ وَّہٰذَا حَرَامٌ لِّتَفۡتَرُوۡا عَلَی اللّٰہِ الۡکَذِبَ ؕ اِنَّ الَّذِیۡنَ یَفۡتَرُوۡنَ عَلَی اللّٰہِ الۡکَذِبَ لَا یُفۡلِحُوۡنَ ﴿۱۱۷﴾ؕ

১১৭
তোমাদের জিহ্বা যে সকল মিথ্যা বর্ণনা করে, উহার উপর ভিত্তি করিয়া বলিও না, ‘ইহা হালাল এবং ইহা হারাম,’ ইহাতে তোমরা আল্লাহ্‌র বিরুদ্ধে মিথ্যা রচনাকারী হইয়া যাইবে। নিশ্চয় যাহারা আল্লাহ্‌র বিরুদ্ধে মিথ্যা রচনা করিয়া থাকে, তাহারা সফলকাম হয় না।
সূরা আন্‌ নাহ্‌ল

مَتَاعٌ قَلِیۡلٌ ۪ وَّلَہُمۡ عَذَابٌ اَلِیۡمٌ ﴿۱۱۸﴾

১১৮
(এই জীবন) ক্ষণস্থায়ী সুখ-সম্ভোগ; এবং (পরে) তাহাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব রহিয়াছে।
সূরা আন্‌ নাহ্‌ল

وَعَلَی الَّذِیۡنَ ہَادُوۡا حَرَّمۡنَا مَا قَصَصۡنَا عَلَیۡکَ مِنۡ قَبۡلُ ۚ وَمَا ظَلَمۡنٰہُمۡ وَلٰکِنۡ کَانُوۡۤا اَنۡفُسَہُمۡ یَظۡلِمُوۡنَ ﴿۱۱۹﴾

১১৯
এবং যাহারা ইহুদী তাহাদের উপরও আমরা ইতিপূর্বে সেই সকল বস্তু হারাম করিয়াছিলাম যাহার উল্লেখ আমরা তোমার নিকট করিয়াছি। আমরা তাহাদের উপর যুলুম করি নাই, বরং তাহারা নিজেদের প্রাণের উপর যুলুম করিয়া আসিতেছিল।
সূরা আন্‌ নাহ্‌ল

ثُمَّ اِنَّ رَبَّکَ لِلَّذِیۡنَ عَمِلُوا السُّوۡٓءَ بِجَہَالَۃٍ ثُمَّ تَابُوۡا مِنۡۢ بَعۡدِ ذٰلِکَ وَاَصۡلَحُوۡۤا ۙ اِنَّ رَبَّکَ مِنۡۢ بَعۡدِہَا لَغَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۱۲۰﴾٪

১২০
অতঃপর, নিশ্চয় তোমার প্রভু তাহাদের জন্য—যাহারা অজ্ঞতাবশতঃ১৫৮৫ মন্দ কাজ করে, অতঃপর তাহারা তওবা করে এবং সংশোধন করে—ইহার পর নিশ্চয় তোমার প্রভু অতীব ক্ষমাশীল, পরম দয়াময়।
সূরা আন্‌ নাহ্‌ল - রুকু ১৫
১৫৮৫। ‘জাহালাহ্‌’ অর্থ জ্ঞানের অভাব এবং আধ্যাত্মিক উপলদ্ধির অভাব— উভয় প্রকার অজ্ঞতা প্রকাশক। এখানে ইহা দ্বিতীয় ভাবার্থে ব্যবহৃত হইয়াছে, কারণ কোন ব্যক্তিকে শাস্তি দেওয়ার কোন অর্থই বহন করে না যদি সেই ব্যক্তি আদেশ সম্বন্ধে জ্ঞানই না রাখে, যাহা পালন না করার অপরাধে সে শাস্তি পায়।

اِنَّ اِبۡرٰہِیۡمَ کَانَ اُمَّۃً قَانِتًا لِّلّٰہِ حَنِیۡفًا ؕ وَلَمۡ یَکُ مِنَ الۡمُشۡرِکِیۡنَ ﴿۱۲۱﴾ۙ

১২১
নিশ্চয় ইব্‌রাহীম ছিল সদ্‌গুণের পরম আদর্শ,১৫৮৬ আল্লাহ্‌র একান্ত অনুগত ও নিষ্ঠাবান এবং সে মোশরেকদের অন্তর্ভুক্ত ছিল না।
সূরা আন্‌ নাহ্‌ল
১৫৮৬। উম্মাহ অর্থঃ- জাতি; গোত্র; সৎ কর্মশীল ব্যক্তি যিনি অনুকরণ যোগ্য; এমন ব্যক্তি যিনি সকল সদ্‌গুণাবলীর আধার, সকল পুণ্যের পরাকাষ্ঠা প্রদর্শক (লেইন)।

شَاکِرًا لِّاَنۡعُمِہٖ ؕ اِجۡتَبٰہُ وَہَدٰٮہُ اِلٰی صِرَاطٍ مُّسۡتَقِیۡمٍ ﴿۱۲۲﴾

১২২
সে তাঁহার নেয়ামতসমূহের জন্য সদা সকৃতজ্ঞ ছিল, তিনি তাহাকে মনোনীত করিয়াছিলেন এবং তাহাকে সরল-সুদৃঢ় পথে হেদায়াত দান করিয়াছিলেন।
সূরা আন্‌ নাহ্‌ল