৯৬

العلق

সূরা আল্‌‌‌‌ ‘আলাক

Al-`Alaq

মক্কী ২০ আয়াত ১ রুকু পারা ৩০

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২০ আয়াত এবং ১ রুকু আছে।

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
আল্লাহ্‌র নামে, যিনি অযাচিত-অসীম দাতা, পরম দয়াময়।

اِقۡرَاۡ بِاسۡمِ رَبِّکَ الَّذِیۡ خَلَقَ ۚ﴿۲﴾

২
তুমি পাঠ কর৩৩৮৬ তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করিয়াছেন,
৩৩৮৬। ‘ইকরা’ অর্থ পড়, আবৃত্তি কর, অন্যের কাছে বহন কর, ঘোষণা কর, সংগ্রহ কর ইত্যাদি। এইসব অর্থের সম্মিলিত তাৎপর্য হইলঃ কুরআন করীম বহুল পঠিত ও প্রচারিত হইবে, একত্রে সংগৃহীত হইয়া গ্রন্থে পরিণত হইবে এবং বিশ্বব্যাপী সম্প্রচারিত হইবে। সৃষ্টিকর্তাকে এখানে ‘রাব্ব্‌’ (প্রতিপালক প্রভু, রক্ষাকর্তা, বর্দ্ধনকারী ও পরিবর্দ্ধনকারী) নামে অভিহিত করার মধ্যে এই তাৎপর্য রহিয়াছে যে, মানুষের নৈতিক উন্নতি ক্রমোন্নয়নের মাধ্যমে সঞ্চারিত হইয়া মহানবী (সাঃ)-এর আগমনে পূর্ণত্ব ও চরমত্ব প্রাপ্ত হইয়াছে।

خَلَقَ الۡاِنۡسَانَ مِنۡ عَلَقٍ ۚ﴿۳﴾

৩
যিনি সৃষ্টি করিয়াছেন৩৩৮৭ ইনসানকে এক আঁঠাল জমাট রক্ত-পিণ্ড হইতে।
৩৩৮৭। এই আয়াতের তাৎপর্য হইল, মানব-প্রকৃতির মধ্যে আল্লাহ্‌র প্রতি ভালবাসা প্রোথিত রহিয়াছে। সেই কারণে ইহা স্বাভাবিক যে, এমন কেহ নিশ্চয়ই হইবে যাহার মধ্যে এই ভালবাসার স্বাভাবিক গুণটি চরমাকারে ও পূর্ণতমভাবে প্রকাশিত হইবে। তিনিই হইলেন বিশ্বনবী (সাঃ) যিনি তাঁহার সৃষ্টিকর্তাকে দেহ-মন ও হৃদয়-আত্মা দিয়া ভালবাসিয়াছেন; তাঁহার প্রতিটি শিরা-উপশিরা, প্রতিটি রক্তকণিকা এই ভালবাসায় পরিপূর্ণ ছিল। ‘ইনসান’ শব্দটি সাধারণভাবে মানুষকে বুঝাইলেও এই আয়াতে ‘পূর্ণতম মানব’ মহানবী (সাঃ)-কে বুঝাইয়াছে।

اِقۡرَاۡ وَرَبُّکَ الۡاَکۡرَمُ ۙ﴿۴﴾

৪
তুমি পাঠ কর; কেননা তোমার প্রতিপালক পরম সম্মানিত,৩৩৮৮
৩৩৮৮। কুরআন যত বেশী বেশী পঠিত ও প্রচারিত হইবে, আল্লাহ্‌র পবিত্রতা ও মহিমা এবং মানবতার সম্মান ও মর্যাদা বিশ্বের বুকে তত বেশী স্বীকৃতি ও প্রতিষ্ঠা লাভ করিবে।

الَّذِیۡ عَلَّمَ بِالۡقَلَمِ ۙ﴿۵﴾

৫
যিনি কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়াছেন,৩৩৮৯
৩৩৮৯। এই আয়াতে এইরূপ একটি ভবিষ্যদ্বাণী আছে বলিয়া মনে হয় যে, ‘কলম’ বিশ্ব-সভ্যতার ধারক-বাহক রূপে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করিতে যাইতেছে। পবিত্র কুরআন কলমের দ্বারা লিখিত আকার প্রাপ্ত হইয়া সঠিকভাবে সংরক্ষিত ও হস্তক্ষেপমুক্ত রহিয়াছে। আধ্যাত্মিক জ্ঞান ও কুরআন-বাহিত ঐশী গুপ্ত তত্বাবলী এবং প্রাকৃতিক বিজ্ঞান-চর্চায় কুরআনের উৎসাহ দান ইত্যাদি সভ্যতা-উদ্দীপক কর্মকাণ্ডে কলমই রাখিয়াছে সর্বাধিক অবদান। অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও চিন্তনীয় বিষয় ইহাই যে, কুরআনের মত গ্রন্থ যাহা এমন একজাতির মধ্যে অবতীর্ণ হইয়াছিল যাহারা না জানিত কলমের মূল্য, না জানিত কলমের তেমন একটা ব্যবহার এবং যাহা এমন একজন মানুষের কাছে অবতীর্ণ হইয়াছিল যিনি স্বয়ং লেখা-পড়া জানিতেন না, সেই কুরআনে বার বার ‘কলমের’ উল্লেখ করা হইয়াছে।

عَلَّمَ الۡاِنۡسَانَ مَا لَمۡ یَعۡلَمۡ ؕ﴿۶﴾

৬
যিনি শিক্ষা দিয়াছেন ইনসানকে উহা যাহা সে জানিত না।

کَلَّاۤ اِنَّ الۡاِنۡسَانَ لَیَطۡغٰۤی ۙ﴿۷﴾

৭
কখনও নহে, ইনসান অবশ্যই সীমালংঘন করিতেছে,

اَنۡ رَّاٰہُ اسۡتَغۡنٰی ﴿ؕ۸﴾

৮
কারণ সে নিজেকে অভাব-মুক্ত মনে করে।

اِنَّ اِلٰی رَبِّکَ الرُّجۡعٰی ؕ﴿۹﴾

৯
নিশ্চয় তোমার প্রতিপালকের সমীপেই প্রত্যাবর্তন,

اَرَءَیۡتَ الَّذِیۡ یَنۡہٰی ۙ﴿۱۰﴾

১০
তুমি কি তাহাকে দেখিয়াছ যে নিষেধ করে,