العلق
Al-`Alaq
ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্সহ ইহাতে ২০ আয়াত এবং ১ রুকু আছে।
অবতরণ-কাল ও প্রসঙ্গ
ইহা সর্বস্বীকৃত অভিমত যে, এই সূরার প্রথম পাঁচটি আয়াত হেরা পর্বতগুহায় ধ্যানমগ্ন বিশ্ব-নবী (সাঃ)-এর নিকট অবতীর্ণ আল্লাহ্তা’লার প্রথম বাণী যাহা হিজরতের ১৩ বৎসর পূর্বে, ৬১০ খৃষ্টাব্দের রমযান মাসের শেষ দিকের একটি বেজোড় রাতে অবতীর্ণ হইয়াছিল। সেই ‘সৌভাগ্য-রজনীতে’ মহানবী (সাঃ) যখন গুহার মেঝেতে অনন্তের ধ্যানে একেবারে তন্ময়, তখন এই আয়াতগুলি অবতীর্ণ হইয়া তাঁহার হৃদয় কন্দরে গ্রথিত হইয়া যায়। এই আয়াতগুলি আল্লাহ্তা’লার করুণার প্রথম নিদর্শন যাহা দ্বারা তিনি তাঁহার প্রিয় দাসকে আপ্যায়িত করিলেন (কাসীর)। পূর্ববর্তী সূরার সাথে এই সূরার যোগসূত্র আছে। পূর্ববর্তী সূরাটিতে বলা হইয়াছে যে, আবহমান কাল হইতেই আল্লাহ্তা’লা তাঁহার নবী-রসূলগণকে পাঠাইয়া আসিতেছেন এবং তাঁহাদের মাধ্যমে স্বীয় ইচ্ছা ব্যক্ত করিয়া আসিতেছেন। প্রথমে আসিলেন হযরত আদম (আঃ), তৎপর হযরত নূহ (আঃ)। এর পর ক্রমাগত বহু নবী আগমনের পর ইসরাঈলীগণের সর্বাপেক্ষা বড় নবী হযরত মূসা (আঃ) আসিলেন। আর সবশেষে আসিলেন বিশ্ব-নবী হযরত মুহাম্মদ (সাঃ)। এই সূরাতে বলা হইয়াছে যে, মানুষের জন্ম যেরূপ ক্রমোন্নয়নের ধারাবাহিকতার ফল, তাহার আধ্যাত্মিক উন্নতিও তেমনি ক্রমোন্নয়ন ধারার ফল। যে সকল নবীর দৃষ্টান্ত পূর্ববর্তী সূরাতে দেওয়া হইয়াছে, তাঁহারা আধ্যাত্মিক উন্নতির উচ্চ হইতে উচ্চতর স্তরের পর্যায়ে পৌঁছিয়াছিলেন। আর, মহানবী (সাঃ) তাঁহার ব্যক্তি সত্তায়, পূর্ণতম ও চরমতম আধ্যাত্মিক উন্নতির শ্রেষ্ঠতম নমুনা।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
اِقۡرَاۡ بِاسۡمِ رَبِّکَ الَّذِیۡ خَلَقَ ۚ﴿۲﴾
خَلَقَ الۡاِنۡسَانَ مِنۡ عَلَقٍ ۚ﴿۳﴾
اِقۡرَاۡ وَرَبُّکَ الۡاَکۡرَمُ ۙ﴿۴﴾
الَّذِیۡ عَلَّمَ بِالۡقَلَمِ ۙ﴿۵﴾
عَلَّمَ الۡاِنۡسَانَ مَا لَمۡ یَعۡلَمۡ ؕ﴿۶﴾