৯৬

العلق

সূরা আল্‌‌‌‌ ‘আলাক

Al-`Alaq

মক্কী ২০ আয়াত ১ রুকু পারা ৩০

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২০ আয়াত এবং ১ রুকু আছে।

عَبۡدًا اِذَا صَلّٰی ﴿ؕ۱۱﴾

১১
(আমাদের) এক বান্দাকে৩৩৯০ যখন সে নামায পড়ে?
৩৩৯০। প্রত্যেক প্রার্থনাকারী মুসলমানের কথাই বুঝাইয়াছে; বিশেষভাবে বিশ্ব-নবী (সাঃ)-কে বুঝাইয়াছে।

اَرَءَیۡتَ اِنۡ کَانَ عَلَی الۡہُدٰۤی ﴿ۙ۱۲﴾

১২
তুমি বল দেখি, যদি (আমাদের বান্দা) হেদায়াতের উপর অধিষ্ঠিত থাকে,

اَوۡ اَمَرَ بِالتَّقۡوٰی ﴿ؕ۱۳﴾

১৩
অথবা সে তাক্‌ওয়ার আদেশ দেয়।

اَرَءَیۡتَ اِنۡ کَذَّبَ وَتَوَلّٰی ﴿ؕ۱۴﴾

১৪
তুমি বল দেখি, যদি সে (বারণকারী) মিথ্যা বলিয়া (সত্যকে) প্রত্যাখ্যান করে এবং পৃষ্ঠ প্রদর্শন করে?

اَلَمۡ یَعۡلَمۡ بِاَنَّ اللّٰہَ یَرٰی ﴿ؕ۱۵﴾

১৫
সে কি জানে না যে, নিশ্চয় আল্লাহ্ (সব কিছু) প্রত্যক্ষ করিতেছেন?

کَلَّا لَئِنۡ لَّمۡ یَنۡتَہِ ۬ۙ لَنَسۡفَعًۢا بِالنَّاصِیَۃِ ﴿ۙ۱۶﴾

১৬
কখনও নহে, যদি সে বিরত না হয়, তাহা হইলে আমরা অবশ্যই তাহার ললাটের কেশগুচ্ছ ধরিয়া হেঁচড়াইব—৩৩৯১
৩৩৯১। ১০ হইতে ১৮ পর্যন্ত আয়াতগুলি প্রত্যেক উদ্ধত ও নিষ্ঠুর কাফেরের জন্য সাধারণভাবে প্রযোজ্য হইলেও, কতিপয় তফসীরকারক এই আয়াতগুলিকে তৎকালীন মক্কার কুরায়শ নেতা আবু জাহ্‌লের প্রতি নির্দিষ্টভাবে আরোপ করিয়াছেন। নবী করীম (সাঃ) ও তাঁহার অনুসারীদিগকে উত্যক্ত করা, প্রতিটি কাজে বাধা দান ও নির্যাতন করার ব্যাপারে সে ছিল সর্বাপেক্ষা অগ্রগামী। তাহার হুকুমে, ইসলামে দীক্ষিত কয়েকজন কৃতদাসকে, মাথার চুল ধরিয়া টানিয়া টানিয়া, মক্কার রাস্তায় রাস্তায় প্রদর্শনী করিয়া ভীতি-সঞ্চার করা হইয়াছে। বদরের যুদ্ধে মক্কাবাসীদের পরাজয়ের পর, আবু জাহ্‌লসহ মৃত কুরায়শ নেতাগণকে অনুরূপভাবে চুল ধরিয়া টানিয়া লইয়া গিয়া গর্তে প্রোথিত করা হয়। কয়েক বৎসর পূর্বে মক্কা নগরীতে অসহায়, দুর্বল, অল্প সংখ্যকে মুসলমানকে যে অকথ্য নির্যাতন করা হইয়াছিল, ইহাই ছিল তাহার যথাযোগ্য শাস্তি।

نَاصِیَۃٍ کَاذِبَۃٍ خَاطِئَۃٍ ﴿ۚ۱۷﴾

১৭
মিথ্যাবাদী, পাপাচারী-ললাটের কেশগুচ্ছ।

فَلۡیَدۡعُ نَادِیَہٗ ﴿ۙ۱۸﴾

১৮
সুতরাং সে তাহার পরিষদকে আহ্বান করুক।

سَنَدۡعُ الزَّبَانِیَۃَ ﴿ۙ۱۹﴾

১৯
আমরাও (আমাদের) শাস্তির ফিরিশ্‌তাদিগকে আহ্বান করিব।৩৩৯২
৩৩৯২। ‘যাবানিয়া’ অর্থ অস্ত্রধারী কর্মকতা বা আইন-শৃংখলা রক্ষাকারী উচ্চপদস্থ কর্মচারী বা দোযখের দ্বাররক্ষী ফিরিশ্‌তা, শাস্তিদানের ফিরিশ্‌তা (লেইন)।

کَلَّا ؕ لَا تُطِعۡہُ وَاسۡجُدۡ وَاقۡتَرِبۡ ﴿٪ٛ۲۰﴾

২০
কখনও নহে, তুমি এইরূপ ব্যক্তির আনুগত্য করিও না, বরং তুমি সেজদা কর এবং (আল্লাহ্‌র) নৈকট্য অর্জন করিতে থাক।
সূরা আল্‌‌‌‌ ‘আলাক - রুকু ১ সিজদাহ্‌