৯

التوبة

সূরা আত্‌ তাওবা

At-Taubah

মাদানী ১২৯ আয়াত ১৬ রুকু পারা ১০–১১

ইহা মদীনায় অবতীর্ণ, ইহাতে ১২৯ আয়াত এবং ১৬ রুকু আছে।

اَجَعَلۡتُمۡ سِقَایَۃَ الۡحَآجِّ وَعِمَارَۃَ الۡمَسۡجِدِ الۡحَرَامِ کَمَنۡ اٰمَنَ بِاللّٰہِ وَالۡیَوۡمِ الۡاٰخِرِ وَجٰہَدَ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ ؕ لَا یَسۡتَوٗنَ عِنۡدَ اللّٰہِ ؕ وَاللّٰہُ لَا یَہۡدِی الۡقَوۡمَ الظّٰلِمِیۡنَ ﴿ۘ۱۹﴾

১৯
তোমরা কি হাজীদিগকে পানি পান করানোর কাজকে এবং পবিত্র মসজিদের রক্ষণাবেক্ষণ করার কাজকে ঐ ব্যক্তির (কাজের) অনুরূপ গণ্য করিয়াছ যে আল্লাহ্‌ এবং পরকালের উপর ঈমান আনিয়াছে এবং আল্লাহ্‌র পথে জিহাদ করিয়াছে? আল্লাহ্‌র নিকট ইহারা কখনও সমান নহে১১৭০ এবং আল্লাহ্ কখনও যালেম জাতিকে হেদায়াত দান করেন না।
১১৭০। কাবার বাহ্যিক এবং বাস্তব উপকার নিজ স্থানে যদিও খুবই প্রশংসনীয়,তবু ইহার আধ্যাত্মিক উপকারের সঙ্গে তাহা তুলনীয় হইতে পারে না, যাহা কেবল একজন মুসলমানই অর্জন করিতে পারে। তফসীরাধীন আয়াতের অন্তর্নিহিত মর্ম এই যে, ইসলাম ইহার অধ্যাদেশ সমূহের বাহ্যিক প্রচলিত প্রথা বা আচার হইতে উহার অন্তরালে নিহিত মৌলিক আত্মিক চেতনার প্রতিই বেশী গুরুত্ব দিয়া থাকে। নবী করীম (সাঃ) হইতে বর্ণিত হাদিসে আছে যে, মো’মেনের জীবন কা’বা হইতে অধিকতর পবিত্রতার অধিকারী (মাজাহ্‌)।

اَلَّذِیۡنَ اٰمَنُوۡا وَہَاجَرُوۡا وَجٰہَدُوۡا فِیۡ سَبِیۡلِ اللّٰہِ بِاَمۡوَالِہِمۡ وَاَنۡفُسِہِمۡ ۙ اَعۡظَمُ دَرَجَۃً عِنۡدَ اللّٰہِ ؕ وَاُولٰٓئِکَ ہُمُ الۡفَآئِزُوۡنَ ﴿۲۰﴾

২০
যাহারা ঈমান আনিয়াছে এবং হিজরত করিয়াছে এবং নিজেদের ধন-সম্পদ এবং জীবন দিয়া আল্লাহ্‌র রাস্তায় জিহাদ করিয়াছে, তাহারা আল্লাহ্‌র দৃষ্টিতে মর্যাদায় মহোত্তম। এবং তাহারাই সফলকাম।

یُبَشِّرُہُمۡ رَبُّہُمۡ بِرَحۡمَۃٍ مِّنۡہُ وَرِضۡوَانٍ وَّجَنّٰتٍ لَّہُمۡ فِیۡہَا نَعِیۡمٌ مُّقِیۡمٌ ﴿ۙ۲۱﴾

২১
তাহাদের প্রভু তাহাদিগকে শুভ সংবাদ দিতেছেন নিজ রহমতের এবং নিজ সন্তোষের ও জান্নাতের যাহার মধ্যে তাহাদের জন্য চিরস্থায়ী নেয়ামত বিরাজমান থাকিবে;

خٰلِدِیۡنَ فِیۡہَاۤ اَبَدًا ؕ اِنَّ اللّٰہَ عِنۡدَہٗۤ اَجۡرٌ عَظِیۡمٌ ﴿۲۲﴾

২২
তাহারা উহাতে সদা বাস করিতে থাকিবে। নিশ্চয় আল্লাহ্‌র নিকটই রহিয়াছে মহা পুরস্কার।
সম্পূর্ণ সূরা দেখুন