৯

التوبة

সূরা আত্‌ তাওবা

At-Taubah

মাদানী ১২৯ আয়াত ১৬ রুকু পারা ১০–১১

ইহা মদীনায় অবতীর্ণ, ইহাতে ১২৯ আয়াত এবং ১৬ রুকু আছে।

اِنَّ اللّٰہَ اشۡتَرٰی مِنَ الۡمُؤۡمِنِیۡنَ اَنۡفُسَہُمۡ وَاَمۡوَالَہُمۡ بِاَنَّ لَہُمُ الۡجَنَّۃَ ؕ یُقَاتِلُوۡنَ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ فَیَقۡتُلُوۡنَ وَیُقۡتَلُوۡنَ ۟ وَعۡدًا عَلَیۡہِ حَقًّا فِی التَّوۡرٰٮۃِ وَالۡاِنۡجِیۡلِ وَالۡقُرۡاٰنِ ؕ وَمَنۡ اَوۡفٰی بِعَہۡدِہٖ مِنَ اللّٰہِ فَاسۡتَبۡشِرُوۡا بِبَیۡعِکُمُ الَّذِیۡ بَایَعۡتُمۡ بِہٖ ؕ وَذٰلِکَ ہُوَ الۡفَوۡزُ الۡعَظِیۡمُ ﴿۱۱۱﴾

১১১
নিশ্চয় আল্লাহ্ মো’মেনগণের নিকট হইতে তাহাদের জীবন এবং তাহাদের ধন-সম্পদ ক্রয় করিয়া লইয়াছেন এই জন্য যে, তাহাদের জন্য জান্নাত আছে; তাহারা আল্লাহ্‌র পথে যুদ্ধ করে, অতঃপর তাহারা (শত্রুকে) হত্যা করে এবং নিজেরাও নিহত হয়— ইহা এক প্রতিশ্রুতি যাহা তিনি নিজের উপর অবধারিত করিয়াছেন, যাহা তওরাত এবং ইন্‌জীল১২১৯ এবং কুরআনে বর্ণিত আছে। এবং নিজ প্রতিশ্রুতি পালনে আল্লাহ্ অপেক্ষা অধিকতর বিশ্বস্ত আর কে আছে? অতএব তোমরা তোমাদের এই ব্যবসায় খুশী হও, যে ব্যবসা তোমরা তাঁহার সহিত করিয়াছ, এবং উহাই হইতেছে মহা সফলতা।
১২১৯। তওরাত (দ্বিতীয় বিবরণ- ৬ঃ৩-৫ এবং মথি- ১৯ঃ২১ ও ২৭-২৯ দ্রষ্টব্য)।

اَلتَّآئِبُوۡنَ الۡعٰبِدُوۡنَ الۡحٰمِدُوۡنَ السَّآئِحُوۡنَ الرّٰکِعُوۡنَ السّٰجِدُوۡنَ الۡاٰمِرُوۡنَ بِالۡمَعۡرُوۡفِ وَالنَّاہُوۡنَ عَنِ الۡمُنۡکَرِ وَالۡحٰفِظُوۡنَ لِحُدُوۡدِ اللّٰہِ ؕ وَبَشِّرِ الۡمُؤۡمِنِیۡنَ ﴿۱۱۲﴾

১১২
যাহারা তওবাকারী, ইবাদতকারী, (আল্লাহ্‌র) প্রশংসাকারী, (আল্লাহ্‌র পথে) সফরকারী, রুকূকারী, সেজদাকারী, সৎকাজের আদেশ দানকারী, অসৎ কাজের নিষেধকারী, আল্লাহ্‌র সীমাসমূহের সংরক্ষণকারী— এইরূপ মো’মেনগণকে তুমি সুসংবাদ প্রদান কর।

مَا کَانَ لِلنَّبِیِّ وَالَّذِیۡنَ اٰمَنُوۡۤا اَنۡ یَّسۡتَغۡفِرُوۡا لِلۡمُشۡرِکِیۡنَ وَلَوۡ کَانُوۡۤا اُولِیۡ قُرۡبٰی مِنۡۢ بَعۡدِ مَا تَبَیَّنَ لَہُمۡ اَنَّہُمۡ اَصۡحٰبُ الۡجَحِیۡمِ ﴿۱۱۳﴾

১১৩
ইহা নবী এবং মো’মেনগণের জন্য সমীচীন নহে যে, মোশরেকদের জন্য তাহারা ক্ষমা প্রার্থনা করে, তাহাদের উপর উহা প্রকাশ হওয়ার পরও যে তাহারা দোযখের অধিবাসী, যদিও তাহারা নিকট আত্মীয়ই হউক না কেন।

وَمَا کَانَ اسۡتِغۡفَارُ اِبۡرٰہِیۡمَ لِاَبِیۡہِ اِلَّا عَنۡ مَّوۡعِدَۃٍ وَّعَدَہَاۤ اِیَّاہُ ۚ فَلَمَّا تَبَیَّنَ لَہٗۤ اَنَّہٗ عَدُوٌّ لِّلّٰہِ تَبَرَّاَ مِنۡہُ ؕ اِنَّ اِبۡرٰہِیۡمَ لَاَوَّاہٌ حَلِیۡمٌ ﴿۱۱۴﴾

১১৪
এবং ইব্‌রাহীমের পিতার জন্য ক্ষমা প্রার্থনা শুধু এক প্রতিশ্রুতি রক্ষার জন্য ছিল যাহা সে তাহার (পিতার) সহিত করিয়াছিল,১২২০ কিন্তু যখন তাহার নিকট ইহা প্রকাশিত হইয়া গেল যে, সে আল্লাহ্‌র শত্রু তখন সে তাহার নিকট হইতে নিজেকে সম্পর্কচ্যুত করিল। নিশ্চয় ইব্‌রাহীম বড় কোমল হৃদয় ও সহিষ্ণু ছিল।
১২২০। ১৯ঃ৪৮ দ্রষ্টব্য।

وَمَا کَانَ اللّٰہُ لِیُضِلَّ قَوۡمًۢا بَعۡدَ اِذۡ ہَدٰٮہُمۡ حَتّٰی یُبَیِّنَ لَہُمۡ مَّا یَتَّقُوۡنَ ؕ اِنَّ اللّٰہَ بِکُلِّ شَیۡءٍ عَلِیۡمٌ ﴿۱۱۵﴾

১১৫
এবং আল্লাহ্‌ এমন নহেন যে, তিনি কোন জাতিকে হেদায়াত দেওয়ার পর তাহাদিগকে বিপথগামী করেন যতক্ষণ পর্যন্ত না তিনি তাহাদিগকে সেই সকল বিষয় বিশদভাবে বর্ণনা করিয়া দেন যাহা হইতে তাহাদিগকে সাবধান থাকা উচিত। নিশ্চয় আল্লাহ্‌ সকল বিষয়ে সুবিদিত।

اِنَّ اللّٰہَ لَہٗ مُلۡکُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ یُحۡیٖ وَیُمِیۡتُ ؕ وَمَا لَکُمۡ مِّنۡ دُوۡنِ اللّٰہِ مِنۡ وَّلِیٍّ وَّلَا نَصِیۡرٍ ﴿۱۱۶﴾

১১৬
নিশ্চয় আকাশমণ্ডল এবং পৃথিবীর আধিপত্য আল্লাহ্‌রই। তিনি জীবিত করেন এবং মৃত্যু দেন। এবং তোমাদের জন্য আল্লাহ্‌ ব্যতীত কোন বন্ধু এবং কোন সাহায্যকারীও নাই।

لَقَدۡ تَّابَ اللّٰہُ عَلَی النَّبِیِّ وَالۡمُہٰجِرِیۡنَ وَالۡاَنۡصَارِ الَّذِیۡنَ اتَّبَعُوۡہُ فِیۡ سَاعَۃِ الۡعُسۡرَۃِ مِنۡۢ بَعۡدِ مَا کَادَ یَزِیۡغُ قُلُوۡبُ فَرِیۡقٍ مِّنۡہُمۡ ثُمَّ تَابَ عَلَیۡہِمۡ ؕ اِنَّہٗ بِہِمۡ رَءُوۡفٌ رَّحِیۡمٌ ﴿۱۱۷﴾ۙ

১১৭
আল্লাহ্ নবী এবং সেই সকল মুহাজির ও আনসারদের প্রতি সদয় দৃষ্টিপাত করিয়াছেন,১২২১ যাহারা সংকটপূর্ণ সময়ে১২২২ তাহার আনুগত্য করিয়াছিল- তাহাদের মধ্যে একদলের হৃদয় বক্র হওয়ার উপক্রম হওয়ার পরেও, অতঃপর, তিনি তাহাদের প্রতি সদয় দৃষ্টিপাত করিলেন। নিশ্চয় তিনি তাহাদের প্রতি মমতাময়, পরম দয়াময়।
১২২১। “তাবা” শব্দের অর্থ “কোন ব্যক্তির উপর অনুগ্রহ করা বা তাহার প্রতি দয়ালু হওয়া”—যেমন হযরত রসূল পাক্ (সাঃ)-এর ব্যাপারে এবং তাঁহার বিশ্বস্ত সাহাবা কেরাম (রাঃ)-এর সম্বন্ধে ইহা পুরস্কৃত করা ছাড়া ক্ষমা করার কোন বিষয় ছিল না।
১২২২। যেহেতু তাবুকের যুদ্ধ যাত্রা মুসলমানদের জন্য এক “সংকটপূর্ণ সময়” ছিল, সেই জন্য উহা সঠিকভাবেই ‘গাযওয়াতুল উসূরাহ্’ অর্থাৎ দুঃখময় অভিযান নামে খ্যাত হইয়াছিল।

وَّعَلَی الثَّلٰثَۃِ الَّذِیۡنَ خُلِّفُوۡا ؕ حَتّٰۤی اِذَا ضَاقَتۡ عَلَیۡہِمُ الۡاَرۡضُ بِمَا رَحُبَتۡ وَضَاقَتۡ عَلَیۡہِمۡ اَنۡفُسُہُمۡ وَظَنُّوۡۤا اَنۡ لَّا مَلۡجَاَ مِنَ اللّٰہِ اِلَّاۤ اِلَیۡہِ ؕ ثُمَّ تَابَ عَلَیۡہِمۡ لِیَتُوۡبُوۡا ؕ اِنَّ اللّٰہَ ہُوَ التَّوَّابُ الرَّحِیۡمُ ﴿۱۱۸﴾٪

১১৮
এবং তিনি (সদয় দৃষ্টিপাত করিলেন তাহাদের) তিন জনের১২২৩ উপরেও যাহারা পরিত্যক্ত হইয়াছিল —এমন কি ভূপৃষ্ঠ উহার বিশালতা সত্বেও তাহাদের জন্য সংকীর্ণ হইয়া গিয়াছিল এবং তাহাদের জন্য তাহাদের জীবন দুর্বিষহ হইয়া পড়িয়াছিল, এবং তাহারা বিশ্বাস করিয়া লইয়াছিল যে, আল্লাহ্ হইতে বাঁচিবার জন্য তাঁহার আশ্রয় ছাড়া কোন আশ্রয় নাই; অতঃপর (তাঁহার দিকে) প্রত্যাবর্তন করে। নিশ্চয় আল্লাহ্ই এমন যিনি সদয় দৃষ্টিপাতকারী, পরম দয়াময়।
সূরা আত্‌ তাওবা - রুকু ১৪
১২২৩। কা’ব্ বিন মালিক, হিলাল বিন উমাইয়্যাহ্ এবং মুরারাহ্ বিন রাবিইয়াহ (৯ঃ১০৬) মুখলেস মুসলমান ছিলেন, কিন্তু তাবুক অভিযানে যোগদান করিতে ব্যর্থ হইয়াছিলেন, এবং এই কারণে রসূলুল্লাহ্ (সাঃ) মদীনায় প্রত্যাবর্তনের পর তাহাদিগকে সম্পূর্ণরূপে সমাজ হইতে বয়কট করিবার হুকুম দিয়াছিলেন, এমন কি তাহাদিগকে স্ব স্ব স্ত্রীগণ হইতেও আলাদা করা হইয়াছিল। তাহারা এই সমাজচ্যুত অবস্থায় প্রায় পঞ্চাশ দিন ছিলেন, আন্তরিকভাবে অনুতপ্ত হইবার পর তাহারা ক্ষমাপ্রাপ্ত হইয়াছিলেন। খোলাখুলিভাবে অকপট চিত্তে তাহারা অপরাধ স্বীকার করিয়াছিলেন এবং কোনই অজুহাত উত্থাপন করেন নাই। সৎ এবং প্রকৃত মো’মেন হওয়ায় তাহারা এই ঐশী শাস্তি নিদারুণভাবে হৃদয়ঙ্গম করিয়াছিলেন। তাহারা অতীব দুঃখ পাইয়াছিলেন এবং বেদনা ও মর্মযন্ত্রণার ফলে তাহারা ধীরে ধীরে নিঃশেষ হইয়া যাইতেছিলেন। বিশাল বিস্তৃত পৃথিবী যেন তাহাদের জন্য একে বারে সংকীর্ণ হইয়া গিয়াছিল (বুখারী কিতাবুল মাগাযী)।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰہَ وَکُوۡنُوۡا مَعَ الصّٰدِقِیۡنَ ﴿۱۱۹﴾

১১৯
হে যাহারা ঈমান আনিয়াছ! তোমরা আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন কর এবং সত্যবাদীগণের সঙ্গী হও।

مَا کَانَ لِاَہۡلِ الۡمَدِیۡنَۃِ وَمَنۡ حَوۡلَہُمۡ مِّنَ الۡاَعۡرَابِ اَنۡ یَّتَخَلَّفُوۡا عَنۡ رَّسُوۡلِ اللّٰہِ وَلَا یَرۡغَبُوۡا بِاَنۡفُسِہِمۡ عَنۡ نَّفۡسِہٖ ؕ ذٰلِکَ بِاَنَّہُمۡ لَا یُصِیۡبُہُمۡ ظَمَاٌ وَّلَا نَصَبٌ وَّلَا مَخۡمَصَۃٌ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ وَلَا یَطَـُٔوۡنَ مَوۡطِئًا یَّغِیۡظُ الۡکُفَّارَ وَلَا یَنَالُوۡنَ مِنۡ عَدُوٍّ نَّیۡلًا اِلَّا کُتِبَ لَہُمۡ بِہٖ عَمَلٌ صَالِحٌ ؕ اِنَّ اللّٰہَ لَا یُضِیۡعُ اَجۡرَ الۡمُحۡسِنِیۡنَ ﴿۱۲۰﴾ۙ

১২০
মদীনাবাসী এবং তাহাদের চারিপাশের মরুবাসীগণের জন্য ইহা সমীচীন ছিল না যে, তাহারা আল্লাহ্‌র রসূলকে একা ছাড়িয়া পশ্চাতে বসিয়া থাকে এবং না ইহা যে, তাহাকে বাদ দিয়া নিজেদের জীবন লইয়া ব্যস্ত থাকে। ইহা এই কারণে যে, আল্লাহ্‌র পথে তাহাদিগকে না ক্লিষ্ট করে কোন পিপাসা, না কোন শ্রান্তি, না কোন ক্ষুধা এবং না তাহারা পদদলিত করে এমন কোন স্থান, যাহা কাফেরদিগকে রাগান্বিত করে এবং না তাহারা শত্রুর উপর কোন বিজয় লাভ করে কিন্তু উহার বিনিময়ে অবশ্যই তাহাদের জন্য পুণ্যকর্ম লিপিবদ্ধ করা হয়। নিশ্চয় আল্লাহ্ সৎকর্মশীলগণের পুরস্কার কখনও বিনষ্ট করেন না।