৮৮

الغاشية

সূরা আল্ গাশিয়া

Al-Ghashiyah

মক্কী ২৭ আয়াত ১ রুকু পারা ৩০

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২৭ আয়াত এবং ১ রুকু আছে।

فِیۡ جَنَّۃٍ عَالِیَۃٍ ﴿ۙ۱۱﴾

১১
সুউচ্চ জান্নাতে,

لَّا تَسۡمَعُ فِیۡہَا لَاغِیَۃً ﴿ؕ۱۲﴾

১২
তথায় তাহারা কোন বৃথা বাক্যালাপ শুনিবে না।

فِیۡہَا عَیۡنٌ جَارِیَۃٌ ﴿ۘ۱۳﴾

১৩
তথায় প্রবহমান ঝরণা থাকিবে,৩৩২৯
৩৩২৯। প্রবহমান ঝর্ণার মত তাহাদের মানব-হিতৈষণা ও কল্যাণ-ধারা অবিরাম বহিতে থাকিবে।

فِیۡہَا سُرُرٌ مَّرۡفُوۡعَۃٌ ﴿ۙ۱۴﴾

১৪
তথায় থাকিবে সুউচ্চ আসনসমূহ,

وَّاَکۡوَابٌ مَّوۡضُوۡعَۃٌ ﴿ۙ۱۵﴾

১৫
এবং সুসজ্জিত পান পাত্রসমূহ,

وَّنَمَارِقُ مَصۡفُوۡفَۃٌ ﴿ۙ۱۶﴾

১৬
এবং সারি সারি তাকিয়াসমূহ,

وَّزَرَابِیُّ مَبۡثُوۡثَۃٌ ﴿ؕ۱۷﴾

১৭
এবং বিছানো গালিচাসমূহ।

اَفَلَا یَنۡظُرُوۡنَ اِلَی الۡاِبِلِ کَیۡفَ خُلِقَتۡ ﴿ٝ۱۸﴾

১৮
তাহারা কি উষ্ট্রগুলির৩৩৩০ দিকে লক্ষ্য করে না যে, উহাদিগকে কিরূপে সৃষ্টি করা হইয়াছে?
৩৩৩০। উষ্ট্রগুলি যেমন তাহাদের অগ্রগামীর পশ্চাতে সারিবদ্ধভাবে সোজা পথে চলিতে থাকে, মো’মেনরাও তেমনি তাহাদের ইমামের উপর অবিচল আস্থা রাখিয়া সঠিক পথে চলিয়া থাকে। অথবা, উটেরা যেমন উত্তপ্ত বালুকাময় ধুধু মরুভূমিতে পানি ছাড়াই কষ্ট সহ্য করিয়া দিনের পর দিন চলিয়া থাকে, বিশ্বাসীরাও তেমনি নিরতিশয় দুঃখ-কষ্টের মধ্যে পতিত হইয়াও অসীম ধৈর্য সহকারে বিনা অভিযোগে নিজেদের আধ্যাত্মিক যাত্রাকে অব্যাহত রাখিয়া থাকে। ‘ইবেল’ শব্দের অন্য অর্থ হইল মেঘরাশি। অতএব আয়াতটির অন্য তাৎপর্য হইলঃ কুরআনের আধ্যাত্মিক শিক্ষা মালা, যাহা পানি বর্ষণকারী মেঘ-সদৃশ, উহাদিগকে আল্লাহ্‌তা’লা সারা বিশ্বে ছড়াইয়া দিবেন।

وَاِلَی السَّمَآءِ کَیۡفَ رُفِعَتۡ ﴿ٝ۱۹﴾

১৯
এবং আকাশের দিকে যে, কিভাবে ইহাকে সুউচ্চ করা হইয়াছে?

وَاِلَی الۡجِبَالِ کَیۡفَ نُصِبَتۡ ﴿ٝ۲۰﴾

২০
এবং পর্বতসমূহের দিকে যে, কিভাবে ইহাদিগকে সংস্থাপিত করা হইয়াছে?