৮৩

المطففين

সূরা আল্‌ মুতাফ্‌ফেফীন

Al-Mutaffifin

মক্কী ৩৭ আয়াত ১ রুকু পারা ৩০

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৩৭ আয়াত এবং ১ রুকু আছে।

کِتٰبٌ مَّرۡقُوۡمٌ ﴿ۙ۲۱﴾

২১
উহা (আদি হইতে) এক লিখিত কিতাব।

یَّشۡہَدُہُ الۡمُقَرَّبُوۡنَ ﴿ؕ۲۲﴾

২২
নৈকট্য-প্রাপ্তগণ উহা প্রত্যক্ষ করিবে।

اِنَّ الۡاَبۡرَارَ لَفِیۡ نَعِیۡمٍ ﴿ۙ۲۳﴾

২৩
নিশ্চয় পুণ্যবাণগণ নেয়ামতের মধ্যে অবস্থান করিবে,

عَلَی الۡاَرَآئِکِ یَنۡظُرُوۡنَ ﴿ۙ۲۴﴾

২৪
সুসজ্জিত পালংকের উপর বসিয়া (চতুর্দিকে) অবলোকন করিবে।

تَعۡرِفُ فِیۡ وُجُوۡہِہِمۡ نَضۡرَۃَ النَّعِیۡمِ ﴿ۚ۲۵﴾

২৫
তুমি তাহাদের মুখমণ্ডলে নেয়ামতের সজীবতা লক্ষ্য করিবে।

یُسۡقَوۡنَ مِنۡ رَّحِیۡقٍ مَّخۡتُوۡمٍ ﴿ۙ۲۶﴾

২৬
তাহাদিগকে মোহরাঙ্কিত বিশুদ্ধ সূরা৩২৯৪ হইতে পান করানো হইবে
৩২৯৪। ‘বিশুদ্ধ পানীয়’ যদি কুরআনকে বুঝাইয়া থাকে, তাহা হইলে ‘তস্‌নীম’ বলিতে মহানবী (সাঃ)-এর অনুসারীদের মধ্যে আল্লাহ্‌র নৈকট্য-প্রাপ্তগণের উপর অবতীর্ণ ঐশী-বাণীকে (ওহী-ইলহাম) বুঝাইতে পারে।

خِتٰمُہٗ مِسۡکٌ ؕ وَفِیۡ ذٰلِکَ فَلۡیَتَنَافَسِ الۡمُتَنَافِسُوۡنَ ﴿ؕ۲۷﴾

২৭
উহার সীলমোহর হইবে কস্তুরীর— সুতরাং উচ্চাকাঙ্খীগণ এই বিষয়েই উচ্চাকাঙ্খা করুক—

وَمِزَاجُہٗ مِنۡ تَسۡنِیۡمٍ ﴿ۙ۲۸﴾

২৮
এবং উহাতে ‘তসনীমের’ (পানি) সংমিশ্রণ থাকিবে,

عَیۡنًا یَّشۡرَبُ بِہَا الۡمُقَرَّبُوۡنَ ﴿ؕ۲۹﴾

২৯
এমন এক ঝরণার, যাহা হইতে নৈকট্য-প্রাপ্তগণ পান করিবে।

اِنَّ الَّذِیۡنَ اَجۡرَمُوۡا کَانُوۡا مِنَ الَّذِیۡنَ اٰمَنُوۡا یَضۡحَکُوۡنَ ﴿۫ۖ۳۰﴾

৩০
নিশ্চয় যাহারা অপরাধ করিয়াছে, তাহারা তাহাদের সঙ্গে হাসি-বিদ্রূপ৩২৯৫ করিত যাহারা ঈমান আনিয়াছে,
৩২৯৫। ইসলামের বিজয় ও বিস্তারের ভবিষ্যদ্বাণী শুনিয়া কাফেরগণ হাসি-ঠাট্টা করিত। কেননা এইসব ভবিষ্যদ্বাণী ঐ সময়ে করা হইতেছিল, যখন মুসলমান কোনরূপে নিজেদের অস্তিত্ব টিকাইয়া রাখিবার জন্য সংগ্রামে লিপ্ত ছিলেন।