৮

الأنفال

সূরা আল্ আন্‌ফাল

Al-Anfal

মাদানী ৭৬ আয়াত ১০ রুকু পারা ৯–১০

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৭৬ আয়াত এবং ১০ রুকু আছে।

مَا کَانَ لِنَبِیٍّ اَنۡ یَّکُوۡنَ لَہٗۤ اَسۡرٰی حَتّٰی یُثۡخِنَ فِی الۡاَرۡضِ ؕ تُرِیۡدُوۡنَ عَرَضَ الدُّنۡیَا ٭ۖ وَاللّٰہُ یُرِیۡدُ الۡاٰخِرَۃَ ؕ وَاللّٰہُ عَزِیۡزٌ حَکِیۡمٌ ﴿۶۸﴾

৬৮
কোন নবীর পক্ষে ইহা সমীচীন নহে যে, সে কোন যুদ্ধ-বন্দী রাখে যদি না সে দেশে নিয়মিত রক্তক্ষয়ী যুদ্ধে১১৪৪ লিপ্ত হয়। (যদি তোমরা নিয়মিত রক্তক্ষয়ী যুদ্ধ ব্যতিরেকে যুদ্ধ-বন্দী রাখ সেক্ষেত্রে) তোমরা পার্থিব সম্পদ কামনা করিতেছ (বলিয়া সাব্যস্ত হইবে) এবং আল্লাহ্ (তোমাদের জন্য) পরকাল চাহিতেছেন। বস্তুতঃ আল্লাহ্ পরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।
১১৪৪। এই আয়াত সাধারণ নিয়ম নির্ধারণ করে যে, রীতিমত যুদ্ধ সংঘটিত হইয়া শত্রু সম্পূর্ণরূপে পরাজিত না হইলে বন্দী রাখা সমীচীন নহে। ইহা দাসপ্রথার মূলোৎপাটন করিয়াছে। ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য যাহারা যুদ্ধে অংশ গ্রহণ করে এবং পরাজিত হয়, শুধু কেবল মাত্র তাহাদিগকেই কয়েদ করা যাইতে পারে। ২৭৩৯ টীকাও দ্রষ্টব্য।

لَوۡلَا کِتٰبٌ مِّنَ اللّٰہِ سَبَقَ لَمَسَّکُمۡ فِیۡمَاۤ اَخَذۡتُمۡ عَذَابٌ عَظِیۡمٌ ﴿۶۹﴾

৬৯
যদি আল্লাহ্‌র পক্ষ হইতে পূর্বেই বিধান দেওয়া না হইত১১৪৫ তাহা হইলে তোমরা যাহা কিছু গ্রহণ করিয়াছ উহার ফলে অবশ্যই মহা আযাব তোমাদিগকে পিষ্ট১১৪৫-ক করিত।
১১৪৫। আয়াতের এই উক্তি আল্লাহ্‌তা’লার ওয়াদাকৃত ঐশী-সাহায্যের প্রতি ইশারা করিতেছে (৮ঃ৮-১০)।
১১৪৫-ক। যুদ্ধ-বন্দী উদ্ধারকল্পে মুক্তি-পণের প্রথা পূর্ব হইতেই প্রচলিত ছিল। এ স্থানে যে বিষয়ের উপর জোর দেওয়া হইয়াছে তাহা হইল এই যে, কেবল মাত্র যুদ্ধের নিয়মানুযায়ী সংঘর্ষের ক্ষেত্রেই যুদ্ধ-বন্দী রাখা চলিবে।
সম্পূর্ণ সূরা দেখুন