৭৫

القيامة

সূরা আল্ কিয়ামা

Al-Qiyamah

মক্কী ৪১ আয়াত ২ রুকু পারা ২৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৪১ আয়াত এবং ২ রুকু আছে।

اِلٰی رَبِّکَ یَوۡمَئِذِ ۣالۡمَسَاقُ ﴿ؕ٪۳۱﴾

৩১
সেই দিন তোমার প্রতিপালকের দিকে হাঁকাইয়া লইয়া যাওয়া হইবে।
সূরা আল্ কিয়ামা - রুকু ১

فَلَا صَدَّقَ وَلَا صَلّٰی ﴿ۙ۳۲﴾

৩২
কেননা সে (সত্যের) তসদীকও (সত্যায়নও)৩১৮৬ করিল না এবং নামাযও পড়িল না;
৩১৮৬। ‘সাদ্দাকা’ বিশ্বাসের স্থলবর্তী এবং ‘সাল্লা’ সৎকর্মের স্থলবর্তী, বিশ্বাস ও সৎকর্ম (ঈমান ও আমল)। এই দুইটি হইল ইসলামের মূল নীতি। নামায ইবাদতের সারবস্তু; ইবাদত মানে নিজেকে প্রভুর কাছে সমর্পণ করিয়া দেওয়া এবং নিজের ইচ্ছাকে আল্লাহ্‌র বিধানের (শরীয়তের) সাথে একাকার করিয়া নেওয়া। এই হিসাবে, আয়াতটির অর্থ দাঁড়ায় ‘কাফেরের দেহ ও মন উভয়ই আল্লাহ্‌র বিরুদ্ধে বিদ্রোহ করিয়াছে।’

وَلٰکِنۡ کَذَّبَ وَتَوَلّٰی ﴿ۙ۳۳﴾

৩৩
বরং সে (সত্যকে) মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করিল এবং মুখ ফিরাইয়া লইল;

ثُمَّ ذَہَبَ اِلٰۤی اَہۡلِہٖ یَتَمَطّٰی ﴿ؕ۳۴﴾

৩৪
অতঃপর সে নিজ পরিবার-পরিজনের নিকট গর্বভরে গমন করিল।

اَوۡلٰی لَکَ فَاَوۡلٰی ﴿ۙ۳۵﴾

৩৫
(হে মানুষ) দুর্ভোগ তোমার জন্য! আবারও দুর্ভোগ!

ثُمَّ اَوۡلٰی لَکَ فَاَوۡلٰی ﴿ؕ۳۶﴾

৩৬
পূনরায় (বলিতেছি) দুর্ভোগ তোমার জন্য! আবারও দুর্ভোগ!৩১৮৭
৩১৮৭। কাফের-অহঙ্কারী বিদ্রোহী ব্যক্তির প্রতি ‘অভিসম্পাত’ বার বার উচ্চারণ করার তাৎপর্য হইলঃ তাহার শারীরিক কষ্ট ও মানসিক যন্ত্রণার প্রতি দৃষ্টি আকর্ষণ করা অথবা তাহার ইহলৌকিক শাস্তি ও পারলৌকিক শাস্তির প্রতি দৃষ্টি আকর্ষণ করা। অথবা উক্ত যন্ত্রণা ও শাস্তির গভীরতা, ব্যাপ্তী ও আতিশয্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা।

اَیَحۡسَبُ الۡاِنۡسَانُ اَنۡ یُّتۡرَکَ سُدًی ﴿ؕ۳۷﴾

৩৭
ইনসান কি মনে করে যে, তাহাকে বল্গাহীনভাবে বৃথা ছাড়িয়া দেওয়া হইবে?৩১৮৮
৩১৮৮। আল্লাহ্‌তা’লা মানুষকে অতি নগণ্য এক ফোঁটা শুক্র হইতে সৃষ্টি করিয়া তাহাকে এতসব প্রাকৃতিক শক্তি ও গুণাবলী দ্বারা ভূষিত করিয়াছেন যে, সে সৃষ্টির কেন্দ্র বিন্দুতে পরিণত হইয়াছে, যাহাকে কেন্দ্র করিয়া অন্যান্য সকল প্রকারের সৃষ্টি আবর্তিত হয়। এমতাবস্থায় সৃষ্টিকর্তা মানুষকে খাওয়া-দাওয়া, পান-ভোজন ও ফুর্তি করিবার জন্য একেবারে মুক্ত ছাড়িয়া দিয়াছেন বলিয়া মনে করাটা ঐশী প্রজ্ঞার সহিত সম্পূর্ণরূপে সঙ্গতিহীন।

اَلَمۡ یَکُ نُطۡفَۃً مِّنۡ مَّنِیٍّ یُّمۡنٰی ﴿ۙ۳۸﴾

৩৮
সে কি (এক সময়ে) এমন শুক্র-বীর্যের বিন্দু ছিল না যাহা (মাতৃগর্ভে) নিক্ষিপ্ত হয়?

ثُمَّ کَانَ عَلَقَۃً فَخَلَقَ فَسَوّٰی ﴿ۙ۳۹﴾

৩৯
অতঃপর উহা এক আঁঠাল জমাট রক্তপিণ্ডে পরিণত হয়, তৎপর (উহাকে) তিনি আকৃতি দান করেন, অতঃপর তিনি (উহাকে) পরিপূর্ণতা দান করেন।

فَجَعَلَ مِنۡہُ الزَّوۡجَیۡنِ الذَّکَرَ وَالۡاُنۡثٰی ﴿ؕ۴۰﴾

৪০
অতঃপর তিনি উহা হইতে জোড়া জোড়া করিয়া সৃষ্টি করেন— নর ও নারী।