৭৫

القيامة

সূরা আল্ কিয়ামা

Al-Qiyamah

মক্কী ৪১ আয়াত ২ রুকু পারা ২৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৪১ আয়াত এবং ২ রুকু আছে।

کَلَّا بَلۡ تُحِبُّوۡنَ الۡعَاجِلَۃَ ﴿ۙ۲۱﴾

২১
কখনও না, বরং তোমরা ত্বরিৎলভ্য (পার্থিব) নেয়ামতকে ভালবাস;

وَتَذَرُوۡنَ الۡاٰخِرَۃَ ﴿ؕ۲۲﴾

২২
এবং পরকালের জীবনকে তোমরা পরিহার কর।

وُجُوۡہٌ یَّوۡمَئِذٍ نَّاضِرَۃٌ ﴿ۙ۲۳﴾

২৩
সেদিন কতক মুখমণ্ডল উজ্জ্বল-উৎফুল্ল হইবে,

اِلٰی رَبِّہَا نَاظِرَۃٌ ﴿ۚ۲۴﴾

২৪
স্বীয় প্রতিপালকের প্রতি তাকাইয়া থাকিবে;৩১৮২
৩১৮২। ধর্মপরায়ণ ও সৎকর্মশীল মো’মেনগণ তাহাদের সৎকর্মের পুরস্কার পাইবার আশায়, আল্লাহ্‌র দিকে তাকাইবে অথবা তাহাদিগকে বিশেষ আধ্যাত্মিক চক্ষু দেওয়া হইবে যদ্বারা তাহারা আল্লাহ্‌কে দেখিতে পাইবে। আল্লাহ্‌তা’লার দীদার (দর্শন লাভ) দুনিয়ার বেড়াজাল হইতে মুক্ত মানবাত্মার উপর এক বিশেষ ঐশী জ্যোতিঃ স্বরূপ বিকশিত হইবে।

وَوُجُوۡہٌ یَّوۡمَئِذٍۭ بَاسِرَۃٌ ﴿ۙ۲۵﴾

২৫
এবং কতক মুখমণ্ডল বিষন্ন হইবে,

تَظُنُّ اَنۡ یُّفۡعَلَ بِہَا فَاقِرَۃٌ ﴿ؕ۲۶﴾

২৬
তাহারা ধারণা করিবে যে, তাহাদিগকে মেরুদণ্ড ভঙ্গকারী শাস্তি৩১৮৩ দেওয়া হইবে।
৩১৮৩। আরবরা বলে, ‘ফাকারাৎহুল দাহিইয়াতু’ যাহার অর্থ, ‘মহাবিপদ তাহার মেরুদণ্ডের অস্থি ভাঙ্গিয়া দিল’ (লেইন)।

کَلَّاۤ اِذَا بَلَغَتِ التَّرَاقِیَ ﴿ۙ۲۷﴾

২৭
কখনও না, যখন প্রাণ-বায়ু কণ্ঠদেশ পর্যন্ত পৌঁছিয়া যাইবে,

وَقِیۡلَ مَنۡ ٜ رَاقٍ ﴿ۙ۲۸﴾

২৮
এবং বলা হইবে, ‘(তাহাকে রক্ষা করিবার জন্য) কোন ঝাড়ফুঁক প্রদানকারী৩১৮৪ আছে কি?
৩১৮৪। এই আয়াতের দুইটি অর্থ হইতে পারেঃ (১) মৃত্যুমুখী মানুষের আত্মার সাথে কে যাইবে— দয়ার ফিরিশ্‌তা যে তাহাকে বেহেশ্‌তে লইয়া যাইবে, অথবা শাস্তির ফিরিশ্‌তা যে তাহাকে দোযখে লইয়া যাইবে? (২) এমন যাদুকর আছে কি, যে আসন্ন মৃত্যুকে ঝাড়ফুঁক প্রদানকারী টলাইয়া দিতে পারে কিংবা মৃত্যুপথযাত্রীর মৃত্যু-যন্ত্রণাকে প্রশমিত করিতে পারে?

وَّظَنَّ اَنَّہُ الۡفِرَاقُ ﴿ۙ۲۹﴾

২৯
এবং প্রত্যেকে বিশ্বাস করিবে যে, নিশ্চয় বিদায়-মুহূর্ত উপস্থিত হইয়াছে,

وَالۡتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ ﴿ۙ۳۰﴾

৩০
এবং যখন (মৃত্যু-যন্ত্রণায়) পায়ের এক নলি অপর নলির৩১৮৫ সঙ্গে ঘর্ষণ করিবে।
৩১৮৫। ‘সাক’ শব্দটির অর্থ ‘হাটু হইতে পায়ের গোড়ালী পর্যন্ত দেহাংশ’। ‘নিম্নস্থ পদযুগলের পারস্পরিক ঘর্ষণ’ একটি আলঙ্কারিক বা রূপক ভাষা, যাহার অর্থ হইল মহাদুর্যোগ বা মহাকষ্ট। ২১৭৭ টীকা দেখুন। এই আয়াতটির মর্ম হইলঃ মৃত আত্মার উপর কষ্টের পর কষ্ট সংযোজিত হইবে— নিকটতম আত্মীয় ও প্রিয়জনকে চিরতরে পিছনে ছাড়িয়া যাওয়ার কষ্টের সহিত সংযুক্ত হয় মৃত্যু-যন্ত্রণা এবং উহার সহিত অবিশ্বাসীর ক্ষেত্রে সংযুক্ত হয় পরকালের অপেক্ষমান শাস্তির চিন্তা।