তুমি আমাকে এবং যাহাকে আমি সৃষ্টি করিয়াছি তাহাকে একাকী ছাড়িয়া দাও,৩১৬৪
সম্পাদিত
৩১৬৪। আয়াতটি এইভাবেও অনুবাদ করা যাইতে পারেঃ আমি যাহাকে সৃষ্টি করিয়াছি তাহার সহিত ব্যবহার করা আমার উপর একান্তভাবে ছাড়িয়া দাও। অথবা এই তাৎপর্যও হইতে পারেঃ যে ব্যক্তি আমার প্রদত্ত ধন-সম্পদ, ক্ষমতা ও সম্মান লাভ করিয়া নিজেকে সকলের উপরে অদ্বিতীয় মনে করে, তাহার বিচার-ভার আমার উপর ছাড়িয়া দাও। ওয়াহিদ অর্থ ‘অদ্বিতীয়’, ‘তুলনাহীন’ও হয় (লেইন)। যদিও এই আয়াতটিসহ পরবর্তী কয়েকটি আয়াত প্রত্যেক উদ্ধত ও অহংকারী অবিশ্বাসীর ক্ষেত্রেই প্রযোজ্য, তথাপি এই আয়াতগুলি বিশেষ ভাবে ওয়ালিদ-বিন-মুগীরার ক্ষেত্রে সমধিক প্রযোজ্য। এই ব্যক্তি কুরায়শদের মধ্যে অনন্য ব্যক্তিত্বের অধিকারী ছিল। তাহার সাথীদের মধ্যে সে ‘অনন্য’ ও ‘কুরায়শদের সৌরভ’ নামে পরিচিত ছিল। সে ছিল অত্যন্ত সুন্দর; সুললিত কবিতা আবৃতি ও অন্যান্য কার্যাবলীর জন্য সে খ্যাত ছিল। তাহার দশ হইতে তেরটি পুত্র ও প্রচুর ধন-সম্পদ ছিল।
এবং সন্তান-সন্ততি—(তাহার) সম্মুখে অবস্থানকারী রূপে,৩১৬৫
সম্পাদিত
৩১৬৫। আয়াতটির অর্থ হইতে পারেঃ ওয়ালিদের ছেলেরা সমাজে সম্মানিত ছিল। ওয়ালিদ যে সব সম্মিলনীতে উপস্থিত থাকিত, সেখানে তাহার ছেলেদিগকেও বিশিষ্ট স্থান দেওয়া হইত। অথবা, ওয়ালিদ এতই ধনী ছিল যে, তাহার ছেলেরা সর্বদাই তাহাকে সঙ্গ দান করিত, কেননা তাহাদিগকে রুজি-রোজগারের জন্য কোথাও যাইতে হইত না।