৭৪

المدثر

সূরা আল্ মুদ্দাস্‌সের

Al-Muddaththir

মক্কী ৫৭ আয়াত ২ রুকু পারা ২৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৫৭ আয়াত এবং ২ রুকু আছে।

عَلَی الۡکٰفِرِیۡنَ غَیۡرُ یَسِیۡرٍ ﴿۱۱﴾

১১
যাহা কাফেরদের জন্য আদৌ সহজ হইবে না।

ذَرۡنِیۡ وَمَنۡ خَلَقۡتُ وَحِیۡدًا ﴿ۙ۱۲﴾

১২
তুমি আমাকে এবং যাহাকে আমি সৃষ্টি করিয়াছি তাহাকে একাকী ছাড়িয়া দাও,৩১৬৪
৩১৬৪। আয়াতটি এইভাবেও অনুবাদ করা যাইতে পারেঃ আমি যাহাকে সৃষ্টি করিয়াছি তাহার সহিত ব্যবহার করা আমার উপর একান্তভাবে ছাড়িয়া দাও। অথবা এই তাৎপর্যও হইতে পারেঃ যে ব্যক্তি আমার প্রদত্ত ধন-সম্পদ, ক্ষমতা ও সম্মান লাভ করিয়া নিজেকে সকলের উপরে অদ্বিতীয় মনে করে, তাহার বিচার-ভার আমার উপর ছাড়িয়া দাও। ওয়াহিদ অর্থ ‘অদ্বিতীয়’, ‘তুলনাহীন’ও হয় (লেইন)। যদিও এই আয়াতটিসহ পরবর্তী কয়েকটি আয়াত প্রত্যেক উদ্ধত ও অহংকারী অবিশ্বাসীর ক্ষেত্রেই প্রযোজ্য, তথাপি এই আয়াতগুলি বিশেষ ভাবে ওয়ালিদ-বিন-মুগীরার ক্ষেত্রে সমধিক প্রযোজ্য। এই ব্যক্তি কুরায়শদের মধ্যে অনন্য ব্যক্তিত্বের অধিকারী ছিল। তাহার সাথীদের মধ্যে সে ‘অনন্য’ ও ‘কুরায়শদের সৌরভ’ নামে পরিচিত ছিল। সে ছিল অত্যন্ত সুন্দর; সুললিত কবিতা আবৃতি ও অন্যান্য কার্যাবলীর জন্য সে খ্যাত ছিল। তাহার দশ হইতে তেরটি পুত্র ও প্রচুর ধন-সম্পদ ছিল।

وَّجَعَلۡتُ لَہٗ مَالًا مَّمۡدُوۡدًا ﴿ۙ۱۳﴾

১৩
এবং আমি তাহাকে বিপুল সম্পদ দান করিয়াছি,

وَّبَنِیۡنَ شُہُوۡدًا ﴿ۙ۱۴﴾

১৪
এবং সন্তান-সন্ততি—(তাহার) সম্মুখে অবস্থানকারী রূপে,৩১৬৫
৩১৬৫। আয়াতটির অর্থ হইতে পারেঃ ওয়ালিদের ছেলেরা সমাজে সম্মানিত ছিল। ওয়ালিদ যে সব সম্মিলনীতে উপস্থিত থাকিত, সেখানে তাহার ছেলেদিগকেও বিশিষ্ট স্থান দেওয়া হইত। অথবা, ওয়ালিদ এতই ধনী ছিল যে, তাহার ছেলেরা সর্বদাই তাহাকে সঙ্গ দান করিত, কেননা তাহাদিগকে রুজি-রোজগারের জন্য কোথাও যাইতে হইত না।

وَّمَہَّدۡتُّ لَہٗ تَمۡہِیۡدًا ﴿ۙ۱۵﴾

১৫
এবং আমি তাহার জন্য প্রস্তুত করিয়াছি আরামদায়ক (জীবন-যাত্রার) যাবতীয় উপকরণ;

ثُمَّ یَطۡمَعُ اَنۡ اَزِیۡدَ ﴿٭ۙ۱۶﴾

১৬
তথাপি সে লোভ করে যেন আমি (তাহাকে) আরও দিই,

کَلَّا ؕ اِنَّہٗ کَانَ لِاٰیٰتِنَا عَنِیۡدًا ﴿ؕ۱۷﴾

১৭
কখনও নহে,৩১৬৬ সে নিশ্চয় আমাদের নিদর্শনসমূহের পরম শত্রু ছিল।
৩১৬৬। ‘কাল্লা’ শব্দটি অনুরোধ-প্রত্যাখ্যান অর্থে এবং অন্যায় অনুরোধের জন্য ভর্ৎসনারূপে ব্যবহৃত হইয়া থাকে (মুফরাদাত, লেইন)।

سَاُرۡہِقُہٗ صَعُوۡدًا ﴿ؕ۱۸﴾

১৮
অচিরেই আমি তাহাকে ক্রমবর্ধমান কঠোর আযাবে আক্রান্ত করিব।

اِنَّہٗ فَکَّرَ وَقَدَّرَ ﴿ۙ۱۹﴾

১৯
নিশ্চয় সে চিন্তা করিল এবং আন্দাজ করিল,

فَقُتِلَ کَیۡفَ قَدَّرَ ﴿ۙ۲۰﴾

২০
অতএব ধ্বংস হউক সে! সে কিরূপ আন্দাজ করিল!