المزمل
Al-Muzzammil
ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্সহ ইহাতে ২১ আয়াত এবং ২ রুকু আছে।
অবতীর্ণ হওয়ার সময় ও প্রসঙ্গ
পণ্ডিতগণের ঐক্যমত ইহাই যে, এই সুরা নবুওয়াত প্রাপ্তির পরে পরেই সন্নিহিত সময়ে অবতীর্ণ হইয়াছিল। কেহ কেহ বলেন, ইহা অবতারিত তৃতীয় সূরা। পূর্ববতী সূরাতে (জিন্ন্) বলা হইয়াছিল যে, নবীগণের উপর ওহী বা ঐশী-বাণী অবতরণ কালে ফিরিশ্তাও নামিয়া আসেন যাহাতে ঐশী-বাণীগুলি সুরক্ষিত ও অবিকৃত অবস্থায় নবীদের কাছে অবিকল পৌঁছিয়া যায়। এই সূরাতে নবী করীম (সাঃ)-কে নির্দেশ দেওয়া হইয়াছে, তিনি যেন রাত্রির একাংশকে আল্লাহ্তা’লার স্মরণের জন্য নামাযের উদ্দেশ্যে বাছিয়া লন, যাহাতে তাঁহার প্রতি ফিরিশ্তা নামিয়া আসেন এবং শত্রুদের কুমৎলব ও ষড়যন্ত্র হইতে তাঁহাকে বাঁচাইয়া রাখেন। অন্যান্য মক্কী সূরাগুলির মত, মহানবী (সাঃ)-এর ঐশী দায়িত্ব, কর্তব্য ও উদ্দেশ্য সম্বন্ধে এই সূরাটিও বক্তব্য রাখিয়াছে এবং কুরআন যে সত্য সত্যই আল্লাহ্রই বাণী তাহা ব্যক্ত করিয়াছে। ইহা সংক্ষেপে, অত্যন্ত জোরের সহিত ভবিষ্যদ্বাণী করিয়া বলিতেছে যে, রসূলে পাক (সাঃ)-ই পরিণামে বিজয়ী হইবেন, আর এই ভবিষ্যদ্বাণীর পূর্ণতাই এই কথার প্রমাণ হইবে যে, মৃত্যুর পরে জীবন ও বিচার রহিয়াছে। নামায, দোয়া ও যিকর-আযকারের উপর সবিশেষ গুরুত্ব আরোপ করতঃ বলা হইয়াছে যে, ইহাই আল্লাহ্র সাহায্য লাভের সর্বাপেক্ষা কার্যকরী উপায় এবং ইহার সাহায্যেই মহানবী (সাঃ)-এর উপর ন্যস্ত বিরাট ও অসামান্য কার্যাবলী সম্পাদন করা সম্ভব হইবে, অন্য কোন উপায়ে নহে।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
یٰۤاَیُّہَا الۡمُزَّمِّلُ ۙ﴿۲﴾
قُمِ الَّیۡلَ اِلَّا قَلِیۡلًا ۙ﴿۳﴾
اَوۡ زِدۡ عَلَیۡہِ وَرَتِّلِ الۡقُرۡاٰنَ تَرۡتِیۡلًا ؕ﴿۵﴾
اِنَّا سَنُلۡقِیۡ عَلَیۡکَ قَوۡلًا ثَقِیۡلًا ﴿۶﴾
اِنَّ نَاشِئَۃَ الَّیۡلِ ہِیَ اَشَدُّ وَطۡاً وَّاَقۡوَمُ قِیۡلًا ؕ﴿۷﴾
اِنَّ لَکَ فِی النَّہَارِ سَبۡحًا طَوِیۡلًا ؕ﴿۸﴾
وَاذۡکُرِ اسۡمَ رَبِّکَ وَتَبَتَّلۡ اِلَیۡہِ تَبۡتِیۡلًا ؕ﴿۹﴾
رَبُّ الۡمَشۡرِقِ وَالۡمَغۡرِبِ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ فَاتَّخِذۡہُ وَکِیۡلًا ﴿۱۰﴾