৭২

الجن

সূরা আল্ জিন্ন্‌

Al-Jinn

মক্কী ২৯ আয়াত ২ রুকু পারা ২৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২৯ আয়াত এবং ২ রুকু আছে।

قُلۡ اِنَّمَاۤ اَدۡعُوۡا رَبِّیۡ وَلَاۤ اُشۡرِکُ بِہٖۤ اَحَدًا ﴿۲۱﴾

২১
তুমি বল, ‘আমি কেবল আমার প্রতিপালককে ডাকি, এবং তাহার সহিত কাহাকেও শরীক করি না।’

قُلۡ اِنِّیۡ لَاۤ اَمۡلِکُ لَکُمۡ ضَرًّا وَّلَا رَشَدًا ﴿۲۲﴾

২২
তুমি বল, ‘তোমাদের অনিষ্ট সাধন বা তোমাদিগকে হেদায়াত দানের কোন ক্ষমতা আমার নাই।’

قُلۡ اِنِّیۡ لَنۡ یُّجِیۡرَنِیۡ مِنَ اللّٰہِ اَحَدٌ ۬ۙ وَّلَنۡ اَجِدَ مِنۡ دُوۡنِہٖ مُلۡتَحَدًا ﴿ۙ۲۳﴾

২৩
তুমি বল, ‘আল্লাহ্ (অর্থাৎ তাঁহার আযাব) হইতে আমাকে আদৌ কেহই রক্ষা করিতে পারিবে না, এবং তিনি ব্যতীত আমি কখনও কোন আশ্রয়স্থল পাইব না।

اِلَّا بَلٰغًا مِّنَ اللّٰہِ وَرِسٰلٰتِہٖ ؕ وَمَنۡ یَّعۡصِ اللّٰہَ وَرَسُوۡلَہٗ فَاِنَّ لَہٗ نَارَ جَہَنَّمَ خٰلِدِیۡنَ فِیۡہَاۤ اَبَدًا ﴿ؕ۲۴﴾

২৪
(আমার দায়িত্ব) শুধু আল্লাহ্‌র পক্ষ হইতে আগত বাণী এবং পয়গামসমূহ পৌঁছাইয়া দেওয়া।’ এবং যে ব্যক্তি আল্লাহ্ ও তাঁহার রসূলের অবাধ্যতা করে নিশ্চয় তাহার জন্য জাহান্নামের আগুন রহিয়াছে, তাহারা তথায় দীর্ঘকাল বসবাস করিবে।৩১৪৬
৩১৪৬। ‘আমাদ’ ও ‘আবাদ’, দুইটি শব্দের মধ্যে পার্থক্য এই যে, পূর্ববতী শব্দটি সীমিত সময়ের জন্য ব্যবহৃত হয় এবং পরবর্তী শব্দটি অসীম সময়কে বুঝায় (লেইন)।

حَتّٰۤی اِذَا رَاَوۡا مَا یُوۡعَدُوۡنَ فَسَیَعۡلَمُوۡنَ مَنۡ اَضۡعَفُ نَاصِرًا وَّاَقَلُّ عَدَدًا ﴿۲۵﴾

২৫
(তাহারা অস্বীকার করিতে থাকিবে) যতক্ষণ পর্যন্ত না তাহারা উহা প্রত্যক্ষ করিবে, যাহার প্রতিশ্রুতি তাহাদিগকে দেওয়া হইতেছে, তখন তাহারা অবশ্যই জানিবে যে, সাহায্যকারী হিসাবে অধিক দুর্বল কাহারা এবং সংখ্যার দিক দিয়া অধিক কম কাহারা।

قُلۡ اِنۡ اَدۡرِیۡۤ اَقَرِیۡبٌ مَّا تُوۡعَدُوۡنَ اَمۡ یَجۡعَلُ لَہٗ رَبِّیۡۤ اَمَدًا ﴿۲۶﴾

২৬
তুমি বল, ‘আমি জানি না, তোমাদের প্রতিশ্রুত বিষয় সন্নিকট অথবা আমার প্রতিপালক উহার জন্য কোন দীর্ঘ মেয়াদ নির্ধারণ করিয়াছেন।’

عٰلِمُ الۡغَیۡبِ فَلَا یُظۡہِرُ عَلٰی غَیۡبِہٖۤ اَحَدًا ﴿ۙ۲۷﴾

২৭
তিনিই অদৃশ্য বিষয়ের পরিজ্ঞাতা, অতএব তিনি কাহারও উপর অদৃশ্য বিষয়সমূহ বহুল পরিমাণে প্রকাশ করেন না,৩১৪৭
৩১৪৭। ‘ইয্‌হার আলাল গায়ব’ দ্বারা প্রায়শঃ ও বহুল পরিমাণে অজ্ঞাত-গোপনীয় বিষয়ের জ্ঞান লাভ করা বুঝায় এবং বড় বড় ঘটনীয় বিষয় এই জ্ঞানের সহিত সংশ্লিষ্ট থাকে।

اِلَّا مَنِ ارۡتَضٰی مِنۡ رَّسُوۡلٍ فَاِنَّہٗ یَسۡلُکُ مِنۡۢ بَیۡنِ یَدَیۡہِ وَمِنۡ خَلۡفِہٖ رَصَدًا ﴿ۙ۲۸﴾

২৮
কিন্তু এমন রসূল ছাড়া, যাহাকে তিনি মনোনীত করেন। অতঃপর নিশ্চয় তিনি তাহার সম্মুখে ও পশ্চাতে একদল প্রহরী (ফিরিশ্‌তা) পরিচালনা করেন,৩১৪৮
৩১৪৮। নবীদের নিকট যে সকল অজ্ঞাত বিষয়াবলীর জ্ঞান দেওয়া হয়, ঐগুলির প্রকৃতি ও গুরুত্ব এমনি অতুলনীয় যে, অন্যান্য বিশ্বাসী ধার্মিক সাধু-ব্যক্তিগণের নিকট প্রদত্ত গুপ্তজ্ঞান এইসবের কাছেও ঘেঁষিতে পারে না। এই আয়াতে এই কথাই বলা হইয়াছে। নবীগণের নিকট প্রকাশিত গুপ্তজ্ঞানের ব্যাপকতা, গভীরতা, স্পষ্টতা, নিত্য-নূতনতা, জনকল্যাণ-মুখিতা ও বিশ্বস্ততা ইত্যাদি গুণাবলী ধার্মিক বিশ্বাসী-সাধুগণের গুপ্তজ্ঞানের মধ্যে থাকে না। দুই শ্রেণীর মধ্যে ইহা একটা বিরাট পার্থক্য। তদুপরি, নবীগণের নিকট যে সকল ওহী-এলহাম অবতীর্ণ হয়, উহার সহিত আল্লাহ্‌তা’লার রক্ষা-কবচও সংযুক্ত থাকে যাহাতে শয়তান দ্বারা ইহা বিকৃত না হয় এবং সঠিকভাবে তাহা নবীর কাছে পৌঁছিয়া যায়। সাধু ব্যক্তিগণের নিকট প্রকটিত গুপ্তজ্ঞানের ব্যাপারে এই রক্ষা-কবচ না থাকায়, সব সময় ইহা নিশ্চিত ও নিরাপদ নহে।

لِّیَعۡلَمَ اَنۡ قَدۡ اَبۡلَغُوۡا رِسٰلٰتِ رَبِّہِمۡ وَاَحَاطَ بِمَا لَدَیۡہِمۡ وَاَحۡصٰی کُلَّ شَیۡءٍ عَدَدًا ﴿٪۲۹﴾

২৯
যেন তিনি জানেন যে, তাহারা (রসূলগণ) তাহাদের প্রতিপালকের পয়গামসমূহ সঠিকভাবে পৌঁছাইয়া দিয়াছে।৩১৪৯ বস্তুতঃ তিনি তাহাদের নিকট যাহা আছে সবকিছুকে পরিবেষ্টন করিয়া আছেন, এবং প্রত্যেক বস্তুর সংখ্যা গণনা করিয়া রাখিয়াছেন।
সূরা আল্ জিন্ন্‌ - রুকু ২
৩১৪৯। নবীগণের প্রাপ্ত ওহী-ইলহামকে প্রক্ষেপমুক্ত ও অবিকৃত অবস্থায় এই কারণে রক্ষা করা হয় যে এইগুলি দ্বারা বিরাট ঐশী উদ্দেশ্য সাধিত হয় এবং এই ঐশী-বাণী দ্বারাই মানুষের নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি সাধিত হয়।