৭২

الجن

সূরা আল্ জিন্ন্‌

Al-Jinn

মক্কী ২৯ আয়াত ২ রুকু পারা ২৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২৯ আয়াত এবং ২ রুকু আছে।

قُلۡ اُوۡحِیَ اِلَیَّ اَنَّہُ اسۡتَمَعَ نَفَرٌ مِّنَ الۡجِنِّ فَقَالُوۡۤا اِنَّا سَمِعۡنَا قُرۡاٰنًا عَجَبًا ۙ﴿۲﴾

২
তুমি বল, “আমার প্রতি ওহী করা হইয়াছে যে, জিন্ন্‌দের একটি দল৩১৩৬ (এই কুরআন) শ্রবণ করিয়াছে এবং তাহারা বলিয়াছে: ‘নিশ্চয় আমরা এক বিস্ময়কর কুরআন শ্রবণ করিয়াছি,৩১৩৭
৩১৩৬। ২৭৩৩ টীকা দেখুন।
৩১৩৭। এস্থলে নাসীবীনের ইহুদীদের একটি দলের কথা বলা হইয়াছে। তাহারা আরব জাতির লোক ছিল না। ভিন্‌দেশীয় হওয়ার কারণে তাহাদিগকে জিন্ন্‌ বলা হইয়াছে। কারণ ‘জিন্ন্‌’ শব্দের এক অর্থ “অপরিচিত ব্যক্তি” (লেইন)। এই ঘটনাটি ৪৬ঃ ৩০-৩৩ এ বর্ণিত ঘটনা হইতে পৃথক বলিয়া মনে হয়, যদিও এই আয়াতের ঘটনাকে, অনেকেই ৪৬ঃ ৩০-৩৩ আয়াতের বর্ণিত ঘটনার বিবরণের সহিত বাহ্যিক মিল দেখিয়া, একই ঘটনা বলিয়া মনে করেন।

یَّہۡدِیۡۤ اِلَی الرُّشۡدِ فَاٰمَنَّا بِہٖ ؕ وَلَنۡ نُّشۡرِکَ بِرَبِّنَاۤ اَحَدًا ۙ﴿۳﴾

৩
যাহা হেদায়াতের দিকে পরিচালিত করে, সুতরাং আমরা উহাতে ঈমান আনিয়াছি, এবং আমরা আমাদের প্রতিপালকের সহিত কাহাকেও শরীক করিব না।’৩১৩৮
৩১৩৮। এই আয়াত হইতে বুঝা যায়, ‘জিন্ন্‌-এর একটি দল’ বলিতে ‘একত্ব-বাদী খৃষ্টান’দের একটি পার্টি কিংবা তাহাদের সহিত সংশ্লিষ্ট ইহুদীর একটি দল বুঝাইতেছে যাহারা ঐ খৃষ্টানগণের বিশ্বাস সম্বন্ধে অবগত ছিল ও তাহাদের দ্বারা প্রভাবান্বিত ছিল।

وَّاَنَّہٗ تَعٰلٰی جَدُّ رَبِّنَا مَا اتَّخَذَ صَاحِبَۃً وَّلَا وَلَدًا ۙ﴿۴﴾

৪
‘প্রকৃত কথা এই যে, আমাদের প্রতিপালকের মর্যাদা অতীব মহান, তিনি কখনও নিজের জন্য কোন স্ত্রী এবং পুত্র গ্রহণ করেন নাই,

وَّاَنَّہٗ کَانَ یَقُوۡلُ سَفِیۡہُنَا عَلَی اللّٰہِ شَطَطًا ۙ﴿۵﴾

৫
এবং আমাদের মধ্যে নির্বোধেরা আল্লাহ্‌ সম্পর্কে ডাহা মিথ্যা কথা বলিত,

وَّاَنَّا ظَنَنَّاۤ اَنۡ لَّنۡ تَقُوۡلَ الۡاِنۡسُ وَالۡجِنُّ عَلَی اللّٰہِ کَذِبًا ۙ﴿۶﴾

৬
এবং আমরা অবশ্যই এই ধারণা করিয়া আসিতেছিলাম যে, মানুষ এবং জিন্ন্‌ কখনও আল্লাহ্ সম্বন্ধে মিথ্যা কথা বলিতে পারে না,

وَّاَنَّہٗ کَانَ رِجَالٌ مِّنَ الۡاِنۡسِ یَعُوۡذُوۡنَ بِرِجَالٍ مِّنَ الۡجِنِّ فَزَادُوۡہُمۡ رَہَقًا ۙ﴿۷﴾

৭
এবং এই কথাও সত্য যে, মানুষের মধ্য হইতে কতক পুরুষ৩১৩৯ জিন্ন্‌দের মধ্যে হইতে কতক পুরুষের শরণাপন্ন হয় এবং এইভাবে তাহারা তাহাদিগকে আত্মম্ভরিতায় বাড়াইয়া দিয়াছে,
৩১৩৯। যেহেতু আরবীতে ‘রিজাল’ শব্দটি মানবজাতি ছাড়া অন্য কাহারও জন্য ব্যবহৃত হয় না, সেইহেতু এই সূরাতে ও সুরা ‘আহ্‌কাফে’ বর্ণিত ‘জিন্ন্‌দের একটি দল’ বলিতে মানুষেরই একটি দলকে বুঝাইয়াছে, মানব-বহির্ভূত কোন সৃষ্ট জীবকে বুঝায় নাই। আরবী ‘জিন্ন’ শব্দটি এখানে প্রভাবশালী বড়লোকদের জন্য এবং ‘ইনস’ শব্দটি বিত্তহীন সাধারণ লোকদের জন্য ব্যবহৃত হইয়াছে যাহারা প্রভাব-প্রতিপত্তিশালী বড়লোকদের অনুসরণ করিয়া থাকে। শেষোক্ত শ্রেণীর লোকেরা (ইন্‌স), প্রথমোক্ত শ্রেণীর লোকদের আশ্রয় নেয় ও অনুগামী হয় বলিয়া, প্রথমোক্ত শ্রেণীর অহঙ্কার ও ঔদ্ধত্যকে বাড়াইয়া দেয়।
সম্পূর্ণ সূরা দেখুন