الجن
Al-Jinn
ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্সহ ইহাতে ২৯ আয়াত এবং ২ রুকু আছে।
অবতীর্ণ হওয়ার প্রসঙ্গ ও বিষয়বস্তু
সাধারণভাবে মনে করা হইয়া থাকে যে, এই সূরাটি হযরত নবী করীম (সাঃ)-এর তায়েফ হইতে প্রত্যাবর্তনের পরে পরেই অবতীর্ণ হইয়াছিল। সুদীর্ঘকাল মক্কায় প্রচার কার্য চালাইবার পরও যখন মক্কাবাসীদের তরফ হইতে হাসি-বিদ্রুপ, বিরোধিতা ও অত্যাচার ছাড়া আর কিছুই পাওয়া গেল না, তখন মক্কাবাসীদের ব্যাপারে কতকটা হতাশাগ্রস্ত হইয়া, নবী করীম (সাঃ) ঐশী-বাণী প্রচারের উদ্দেশ্যে তায়েফ গমন করেন। মহানবী (সাঃ)-এর তায়েফ গমন, হিজরতের মাত্র দুই বৎসর পূর্বে ঘটিয়াছিল। অনেকের মতে, এই সূরা যদি সূরা ‘আহকাফে’ (৪৬ঃ ৩০-৩৩) বর্ণিত ঘটনা হইতে পৃথক কোন ঘটনার সহিত সম্পৃক্ত হয়,তাহা হইলে ইহার অবতরণের সময় আরো পূর্বেই নির্ধারণ করিতে হইবে। সূরার প্রসঙ্গ ও বিষয়-বস্তু শেষোক্ত অভিমতের বেশ সহায়তা ও সমর্থন যোগায়। পূর্ববতী সূরাতে বর্ণিত হইয়াছে যে, নূহ (আঃ)-এর জীবন-ব্যাপী প্রচারের ফলে, তাঁহাকে কেবল মানুষের ঘৃণা ও বিদ্রুপই কুড়াইতে হইয়াছে। মাত্র গুটি কয়েক লোক, যাহারা তাঁহার আত্নীয়-স্বজন ছিল না, তাঁহাকে মানিয়াছিল। তাঁহার পুত্র ও স্ত্রী পর্যন্ত তাঁহার বিরোধিতাকারীদের অন্তর্গত ছিল। মহানবী (সাঃ) ও নূহ্ (আঃ)-এর অবস্থার সাদৃশ্য দেখাইতে যাইয়া বলা হইয়াছে যে, একদল জিন্ন্— যাহাদিগকে রসূলুল্লাহ (সাঃ) পূর্বে মোটেই জানতেন না— তাঁহার কাছে আসিল, কুরআন শুনিল এবং বিশ্বাস স্থাপন করিল। এই জিন্ন-লোকগুলির বিশ্বাস, ধর্মীয় মতবাদ, আচার-আচরণ এবং জীবন-নীতি সম্বন্ধে দীর্ঘ আলোচনা স্থান পাইয়াছে। সূরাটি অত্যন্ত জোরের সহিত ঘোষণা করিতেছে যে, আল্লাহ্তালার এই প্রেরিত বাণীকে (কুরআনকে) কোন প্রকার রদবদল বা পরিবর্তন করা কিংবা ইহাতে প্রক্ষেপ বা সংমিশ্রণ ঘটানো কাহারও পক্ষে কখনও সম্ভব হইবে না। কারণ ঐশী নিরাপত্তা বাহিনী কর্তৃক এই মহামূল্য সম্পদকে সর্বদা পাহারায় রাখা হইতেছে। শেষ পর্যায়ে বলা হইয়াছে, যখনই আল্লাহ্ কতৃর্ক প্রেরিত শিক্ষক তথা নবী ও সংস্কারক আগমন করিয়া মানুষকে আল্লাহ্র পথে আসার আহ্বান জানান, অন্ধকারের শক্তিসমৃহ তখনই তাঁহার টুটি চাপিয়া ধরিতে চায়। কুচক্রীগণের এই ষড়যন্ত্রের বেড়াজালকে ছিন্ন করিয়া, অসীম সাহস বুকে নিয়া আল্লাহ্র শিক্ষকগণ আপন কাজে অগ্রসর হইতে থাকেন। নবীর প্রচারিত বাণী যে আল্লাহ্র তরফ হইতেই প্রাপ্ত বাণী, ইহার অকাট্য প্রমাণ এই যে, ভবিষ্যতে ঘটিতব্য এমন বিরাট বিরাট বিশ্ব-ঘটনার কথা এই বাণীতে স্থান পায়, যাহা মানুষের জ্ঞানের পরিধিতে ধরা পড়ে না। এবং শেষ পর্যন্ত নবী তাঁহার বাণী পৌঁছানোর কাজে কৃতকার্য তো হনই, তাঁহার উদ্দেশ্যও পূর্ণ হয়—এই কথা বলিয়া সূরাটি সমাপ্ত হইয়াছে।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
قُلۡ اُوۡحِیَ اِلَیَّ اَنَّہُ اسۡتَمَعَ نَفَرٌ مِّنَ الۡجِنِّ فَقَالُوۡۤا اِنَّا سَمِعۡنَا قُرۡاٰنًا عَجَبًا ۙ﴿۲﴾
یَّہۡدِیۡۤ اِلَی الرُّشۡدِ فَاٰمَنَّا بِہٖ ؕ وَلَنۡ نُّشۡرِکَ بِرَبِّنَاۤ اَحَدًا ۙ﴿۳﴾
وَّاَنَّہٗ تَعٰلٰی جَدُّ رَبِّنَا مَا اتَّخَذَ صَاحِبَۃً وَّلَا وَلَدًا ۙ﴿۴﴾
وَّاَنَّہٗ کَانَ یَقُوۡلُ سَفِیۡہُنَا عَلَی اللّٰہِ شَطَطًا ۙ﴿۵﴾
وَّاَنَّا ظَنَنَّاۤ اَنۡ لَّنۡ تَقُوۡلَ الۡاِنۡسُ وَالۡجِنُّ عَلَی اللّٰہِ کَذِبًا ۙ﴿۶﴾
وَّاَنَّہٗ کَانَ رِجَالٌ مِّنَ الۡاِنۡسِ یَعُوۡذُوۡنَ بِرِجَالٍ مِّنَ الۡجِنِّ فَزَادُوۡہُمۡ رَہَقًا ۙ﴿۷﴾
وَّاَنَّہُمۡ ظَنُّوۡا کَمَا ظَنَنۡتُمۡ اَنۡ لَّنۡ یَّبۡعَثَ اللّٰہُ اَحَدًا ۙ﴿۸﴾
وَّاَنَّا لَمَسۡنَا السَّمَآءَ فَوَجَدۡنٰہَا مُلِئَتۡ حَرَسًا شَدِیۡدًا وَّشُہُبًا ۙ﴿۹﴾
وَّاَنَّا کُنَّا نَقۡعُدُ مِنۡہَا مَقَاعِدَ لِلسَّمۡعِ ؕ فَمَنۡ یَّسۡتَمِعِ الۡاٰنَ یَجِدۡ لَہٗ شِہَابًا رَّصَدًا ۙ﴿۱۰﴾