৭২

الجن

সূরা আল্ জিন্ন্‌

Al-Jinn

মক্কী ২৯ আয়াত ২ রুকু পারা ২৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২৯ আয়াত এবং ২ রুকু আছে।

وَّاَنَّا لَا نَدۡرِیۡۤ اَشَرٌّ اُرِیۡدَ بِمَنۡ فِی الۡاَرۡضِ اَمۡ اَرَادَ بِہِمۡ رَبُّہُمۡ رَشَدًا ﴿ۙ۱۱﴾

১১
এবং আমরা জানি না যে, পৃথিবীর অধিবাসীদের জন্য কোন অমংগলের ইচ্ছা করা হইয়াছে, না তাহাদের প্রতিপালক তাহাদের জন্য হেদায়াতের ফয়সালা করিয়াছেন,

وَّاَنَّا مِنَّا الصّٰلِحُوۡنَ وَمِنَّا دُوۡنَ ذٰلِکَ ؕ کُنَّا طَرَآئِقَ قِدَدًا ﴿ۙ۱۲﴾

১২
এবং আমাদের মধ্যে কতক নেক লোক আছে এবং কতক ইহার বিপরীত— আমরা বিভিন্ন মত ও পথে বিভক্ত।

وَّاَنَّا ظَنَنَّاۤ اَنۡ لَّنۡ نُّعۡجِزَ اللّٰہَ فِی الۡاَرۡضِ وَلَنۡ نُّعۡجِزَہٗ ہَرَبًا ﴿ۙ۱۳﴾

১৩
এবং আমরা জানি যে, আমরা পৃথিবীতে আল্লাহ্‌কে (তাঁহার পরিকল্পনার ক্ষেত্রে) ব্যর্থ করিতে পারিব না এবং পলায়ন পূর্বকও তাঁহাকে ব্যর্থ করিতে পারিব না,

وَّاَنَّا لَمَّا سَمِعۡنَا الۡہُدٰۤی اٰمَنَّا بِہٖ ؕ فَمَنۡ یُّؤۡمِنۡۢ بِرَبِّہٖ فَلَا یَخَافُ بَخۡسًا وَّلَا رَہَقًا ﴿ۙ۱۴﴾

১৪
সুতরাং যখন আমরা হেদায়াতের বাণী শুনিলাম তখন ইহার উপর ঈমান আনিলাম। অতঃপর যে তাহার প্রতিপালকের উপর ঈমান আনে তাহার কোন ক্ষতি বা অবিচারের ভয় নাই।

وَّاَنَّا مِنَّا الۡمُسۡلِمُوۡنَ وَمِنَّا الۡقٰسِطُوۡنَ ؕ فَمَنۡ اَسۡلَمَ فَاُولٰٓئِکَ تَحَرَّوۡا رَشَدًا ﴿۱۵﴾

১৫
এবং আমাদের মধ্যে কতক আছে (আল্লাহ্‌র নিকট) আত্মসমর্পণকারী এবং কতক আছে অবাধ্য৷’ এবং যাহারা আত্মসমর্পণ করিয়াছে– ইহারাই হেদায়াতের অনুসন্ধান করে।

وَاَمَّا الۡقٰسِطُوۡنَ فَکَانُوۡا لِجَہَنَّمَ حَطَبًا ﴿ۙ۱۶﴾

১৬
এবং যাহারা অবাধ্য, বস্তুতঃ তাহারাই জাহান্নামের ইন্ধন।

وَّاَنۡ لَّوِ اسۡتَقَامُوۡا عَلَی الطَّرِیۡقَۃِ لَاَسۡقَیۡنٰہُمۡ مَّآءً غَدَقًا ﴿ۙ۱۷﴾

১৭
এবং যদি ইহারা (মক্কাবাসীরা) নির্দেশিত সঠিক পথে কায়েম হইত তাহা হইলে আমরা অবশ্যই তাহাদিগকে প্রচুর পানি পান করাইতাম,৩১৪৩
৩১৪৩। পানি জীবনের উৎস বিধায়, ‘অনেক পানি’ বলিতে ধন-সম্পদ ও অন্যান্য দুনিয়াবী স্বাচ্ছন্দ্যের প্রাচুর্যকে বুঝাইয়াছে।

لِّنَفۡتِنَہُمۡ فِیۡہِ ؕ وَمَنۡ یُّعۡرِضۡ عَنۡ ذِکۡرِ رَبِّہٖ یَسۡلُکۡہُ عَذَابًا صَعَدًا ﴿ۙ۱۸﴾

১৮
যেন আমরা তাহাদিগকে উহা দ্বারা পরীক্ষা করি। এবং যে ব্যক্তি তাহার প্রতিপালকের স্মরণ হইতে বিমুখ হইয়া যাইবে—তাহাকে তিনি কঠিন আযাবের পথে পরিচালিত করিবেন।

وَّاَنَّ الۡمَسٰجِدَ لِلّٰہِ فَلَا تَدۡعُوۡا مَعَ اللّٰہِ اَحَدًا ﴿ۙ۱۹﴾

১৯
এবং নিশ্চয় সকল মসজিদ৩১৪৪ আল্লাহ্‌র জন্য, সুতরাং তোমরা আল্লাহ্‌র সংঙ্গে অন্য কাহাকেও (মা’বূদরূপে) ডাকিও না।
৩১৪৪। পূর্ববর্তী আয়াতগুলিতে ঘোষণা করা হইয়াছে যে, রসূলে পাক (সাঃ)-এর আগমনে ইহা স্পষ্ট হইয়া গিয়াছে, আল্লাহ্‌র একত্বকে প্রতিষ্ঠা করাই আল্লাহ্‌তা’লার আসল পরিকল্পনা। আলোচ্য আয়াতে বলা হইয়াছে, এখন হইতে মসজিদগুলিই হইবে কেন্দ্র যেখান হইতে সত্যের আলোক-বর্তিকা নির্গত হইয়া সারা বিশ্বকে ছাইয়া ফেলিবে।

وَّاَنَّہٗ لَمَّا قَامَ عَبۡدُ اللّٰہِ یَدۡعُوۡہُ کَادُوۡا یَکُوۡنُوۡنَ عَلَیۡہِ لِبَدًا ﴿ؕ٪۲۰﴾

২০
এবং যখন আল্লাহ্‌র বান্দা৩১৪৫ তাঁহাকে ডাকিবার জন্য দণ্ডায়মান হয় তখন তাহারা তাহার নিকট ভিড় জমাইয়া শ্বাসরোধ করার উপক্রম করে।
সূরা আল্ জিন্ন্‌ - রুকু ১
৩১৪৫। এখানে ‘আল্লাহ্‌র বান্দা’ বলিতে মহানবী (সাঃ)-কে বুঝাইয়াছে। কেননা তাঁহার তুল্য আল্লাহ্‌র বান্দা আর কেহই হইতে পারে না। তবে, আল্লাহ্‌র বান্দা উপাধিটি প্রত্যেক নবী ও ধর্ম-সংস্কারকের জন্যও প্রযোজ্য হইয়া থাকে।